সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

আশাশুনিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আশাশুনি ডেস্ক : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল খোকার।

ইন্দ্রনগর গ্রামের আ. রহমানের পুত্র রাকিবুল হাসান খোকা (৬) বাকড়া গ্রামে নানা লতিপ সরদারের বাড়িতে বেড়াতে আসে মা রাবেয়া বেগমের সাথে। রবিবার বিকাল ৩ টার পর হঠাৎ করে রাকিবুল হাসান খোকাকে খুঁজ পাওয়া যায় না। নানার বাড়ির সকলেই গভীর রাত পর্যন্ত অনেক খোজাখুঁজি করে কোন সন্ধান পায়নি।

সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে ডিপ টিউবওয়েলের পানি নিতে স্হানীয় মহিলারা যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পায় রাস্তার পাশে, রাস্তায় কাজ করার জন্য বেকু দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছিল, আর সেই গর্তের পানিতেই, রাকিবুল হাসান খোকার মৃতদেহটি ভেসে উঠছে, পানি নিতে যাওয়া মহিলাদের চিৎকারে স্হানীয় লোকজন ছুটে এসে ভেসে থাকা রাকিবুল হাসানের মৃতদেহটি উদ্ধার করে।

খোকার মৃত্যুতে ইন্দ্রনগরসহ বাকড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ৭

দেশের খবর : রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আরো অর্ধাশাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৪০ জন কর্মকর্তা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত ডিসিকে জেলার সকল শিল্পী-সাহিত্যিকদের পক্ষে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা কমিটি জেলার সকল শিল্পী-সাহিত্যিকদের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে।
রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা কালেক্টরেট ভবনে জেলা প্রশাসক এর অফিস কক্ষে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘কােভিড-১৯ এর এই মহামারি প্রতিরোধ ও সংক্রমন রোধে সাতক্ষীরার সকল স্তরের সংস্কৃতিকর্মীদের সহযোগিতা আশা করছি। আপনারা সমাজের দর্পণ। আপনারা জেলার সাধারণ মানুষকে বিনা কারনে বিনা প্রয়োজনে বিনা মাস্ককে বাড়ি থেকে বাইরে বের হতে নিরুৎসাহিত করবেন।’ এ সময় আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী শামীমা পারভীন রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক লেখক অভিনেতা শেখ মোসফিকুর রহমান মিলটন, জোটের অন্যতম কর্মী বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শেখ হেদায়েতুল আহত 
আবু ছালেক : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ আ: মান্নানের পুত্র প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে, দোয়া কামনা করা হয়েছে সকলের কাছে।
সাতক্ষীরা ছফুরন্নেছা মহিলা কলেজের প্রভাষক,দৈনিক পত্রদুতের নিজস্ব প্রতিনিধি,জোড়দিয়া সততা সংস্হার নির্বাহী পরিচালক শেখ হেদায়েতুল ইসলাম রবিবার দুপুর ১ টার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছে।
জানা গেছে রবিবার সকালে শ্যামনগর উপজেলার নুরনগরে যায় জোড়দিয়া সততা সংস্হার কাজের জন্য,কাজ সেরে বাড়ী ফেরার পথে হাজিপুর আনন্দ পরামানিকের বাড়ী সংলগ্ন পৌছানো মাত্রই মেইন রাস্তার উপর বড় করে বিট থাকার জন্য,বিটটি দেখতে না পাওয়াই, নিজেই নিজের মোটর সাইকেল ব্যালেন্স ঠিক করতে না পারাই মোটরসাইকেল সহ নিজেই রাস্তার উপর পড়ে যায়,এবং অপর দিক থেকে একটি চলন্ত মোটর সাইকেল এসে রাস্তার উপর পড়ে থাকা হেদায়েতুল ইসলামকে সজোরে ধাক্কা দেওয়াই হেদায়েতুল ইসলাম গুরুতর আহত হয় ।
আহত শেখ হেদায়েতুল ইসলামকে স্হানিয় জনগন রাস্তা থেকে উঠিয়ে প্রথমে ব্যাংদহা বাজারে বিজয় মেমরিয়াল ক্লিনিক ডা: সুমল কুমারের নিকট চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্হার অবনতির জন্য তাতক্ষনিক ভাবে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ইসলামি ব্যাংক হাসপাতালে পাঠানো হয় হেদায়েতুল ইসলামকে,রবিবার সন্ধায় খোজ নিয়ে জানা গেছে হেদায়েতুল ইসলাম মোটামুটি সুস্হ আছে । পুর্ন সুস্হতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
1
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ১৭২ জনে। গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিলো।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৬২৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।

২৪ ঘণ্টায় মৃত ১১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন রয়েছেন।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ৩১৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯২৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭২ হাজার ৪৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি ব্লাকার মন্টু আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি হাফিজুর রহমান মন্টু ওরফে হাজী মন্টু ওরফে ব্লাকার মন্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটক চোরাকারবারি হাফিজুর রহমান মন্টু সাতক্ষীরার হাড়দ্দাহ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সে জেলার শীর্ষ চোরাকারবারিদের মধ্যে একজন। তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মমালা রয়েছে।

একাধিক নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, কুখ্যাত চোরাকারবারি মন্টুর শশুর বাড়ি ভারতের বসিরহাটের হিঙ্গোলগঞ্জে হওয়ায় সে সেখানকার নাগরিক আবার এদেশেরও নাগরিক। এছাড়া গ্রেফতার এড়াতে মন্টু বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে অবৈধ টাকার বিনিময়ে সখ্যতা রেখে চোরাকারবার চালিয়ে আসছে বহুদিন ধরে।

এদিকে, গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর মন্টুকে ছাড়িয়ে নিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়। এর আগে কুয়াকাটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বয়ারচর এলাকায় কোস্ট গার্ডের হাতে ট্রলার ভর্তি ১০ কোটি টাকার অবৈধ ভারতীয় থ্রি-পিচ ও শাড়ীসহ আটক হয় হাজী মন্টু ও তার ভাই নৌকার মাঝি রবিউল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলম চৌধুরী জানান, গত ২৪ মে ভারতে পাচার কালে সাতক্ষীরার আলিপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রন সুখি ট্যাবলেট আটক করা হয়েছিল সে সময় দুই জনকে আটক করা গেলেও পালিয়ে যাই কুখ্যাত চোরাকারবারি মন্টু। ওই ঘটনার পর থেকে বহুদিন যাবত আতœগোপনে থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জাানান তিনি। তাকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমানউল্লাহ মালী (১৭) নামের এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন ) দুপুর দেড়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে এবং বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।

 

স্থানীয়রা জানান, ফলেয়া এলাকায় ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করতো আমানুল্লাহ। রবিবার দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে একদিনে ৫ নারীসহ ৮ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় চলমান লকডাউনে করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে ৫ নারীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো মোট ৩২১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪ জন। বর্তমানে জেলায় ৮৬২ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে ২৭ মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৭ জন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮১৮ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সাতক্ষীরায় চতুর্থ দফা চলমান লকডাউনের ২৪ তম দিনেও চলছে ঢিলেঢালা ভাবে। লকডাউনের নামে সড়কে যেনো লুকোচুরি চলছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছেন। হাট বাজারও করছেন। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে বেচাকেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই। হাট বাজার গুলোতে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে, ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটর সাইকেল যোগে মানুষ গন্তব্যস্থলে পৌছানোর চেষ্টা করছেন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest