সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি হাজী মন্টু পুলিশের খাঁচায়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি হাফিজুর রহমান মন্টু ওরফে হাজী মন্টু ওরফে ব্লাকার মন্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটক চোরাকারবারি হাফিজুর রহমান মন্টু সাতক্ষীরার হাড়দ্দাহ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সে জেলার শীর্ষ চোরাকারবারিদের মধ্যে একজন। তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মমালা রয়েছে।

একাধিক নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, কুখ্যাত চোরাকারবারি মন্টুর শশুর বাড়ি ভারতের বসিরহাটের হিঙ্গোলগঞ্জে হওয়ায় সে সেখানকার নাগরিক আবার এদেশেরও নাগরিক। এছাড়া গ্রেফতার এড়াতে মন্টু বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে অবৈধ টাকার বিনিময়ে সখ্যতা রেখে চোরাকারবার চালিয়ে আসছে বহুদিন ধরে।
এদিকে, গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর মন্টুকে ছাড়িয়ে নিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়। এর আগে কুয়াকাটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের বয়ারচর এলাকায় কোস্ট গার্ডের হাতে ট্রলার ভর্তি ১০ কোটি টাকার অবৈধ ভারতীয় থ্রি-পিচ ও শাড়ী সহ আটক হয় হাজী মন্টু ও তার ভাই নৌকার মাঝি রবিউল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলম চৌধুরী জানান, গত ২৪ মে ভারতে পাচার কালে সাতক্ষীরার আলিপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রন সুখি ট্যাবলেট আটক করা হয়েছিল সে সময় দুই জনকে আটক করা গেলেও পালিয়ে যাই কুখ্যাত চোরাকারবারি মন্টু। ওই ঘটনার পর থেকে বহুদিন যাবত আতœগোপনে থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জাানান তিনি। তাকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুকুরে বিষ প্রয়োগ অর্ধলক্ষাধিক টাকার মাছ হত্যা!

আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে পুকুরে বিষ প্রয়োগ অর্ধলক্ষাধিক টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার জমা দেয়া হয়েছে। শনিবার গভীর রাতের কোন এক সময় কুখরালি আমতলা এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল জানান, কুখরালী গ্রামের মোহাব্বত আলীর ছেলে আলতাবুল ও এরশাদ আলীর ছেলে সাবুর আলীর সাথে তাদের দীর্ঘদিন যাবত পৈাত্রিক সম্পত্তি নিয়ে গোলযোগ চলছিল। আলতাবুল ও সাবুর আলী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে। তাদের পৈত্রিক সম্পত্তি কোনভাবে তারা দখল করতে না পেরে পুুকুরে বিষ প্রয়োগ করে এই আর্থিক ক্ষতি সাধন করেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করেছেন। তিনি জানান, তাদের পুকুরে এ বছরই রুই, কাতলা ও তেলাপিয়াসহ দেশীয় বিভিন্ন প্রজাতের মাছ চাষ করেছের। কিছু দিনের মধ্যেই মাছগুলো ঘেরে ছাড়ার উপযোগী হয়ে উঠতো।

তিনি আরও জানান, শনিবার রাতে আলতাবুল, তার স্ত্রী মইফুল ও মামলাবাজ সাবুর আলীকে পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর রবিবার সকাল থেকেই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে তাদের অর্ধলক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় তিনি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এজাহারটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার বিস্তার রোধে ৭দফা দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনার বিস্তার রোধে ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।
রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়েতের কাছে এ স্মারকলিপি তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রমুখ।

করোনার বিস্তার রোধে জেলা বিএনপির দাবি সমূহ: জেলা সদরে করোনা হাসপাতাল স্থান ও শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারি খরচে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। জেলা ও উপজেলা হাসপাতাল গুলিতে অধিকহারে বিনামূল্যে সরকারি খরচে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ। যেহেতু করোনা চিকিৎসার অক্সিজেন ও আইসিইউ অত্যন্ত জরুরী বিষয় সেহেতু জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লো নজেল ও সিলিন্ডারের ব্যবস্থা গ্রহণ। জেলা ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ লোকবল নিয়োগ ও অন্যান্য রোগের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ। জেলা ও উপজেলা অসুস্থ্য, বৃদ্ধ ও চলাচরে অক্ষম রোগির করোনা টেস্টের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারি খরচে টেস্টের ব্যবস্থা করা। সার্বিক চিকিৎসা সেবার জন্য সাতক্ষীরা জেলাকে অধিক সংক্রমণ জেলা হিসাবে ঘোষণা পূর্বক পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা পরিবারকে ফাঁসাতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা পরিবারকে ফাঁসাতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের মৃত পরশউল্লাহ মজলিসের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মজলিস।

তিনি বলেন, দামারপোতা স্লুইচ গেটের পাশের্^ ধুলিহর ও ব্রহ্মরাজপুর মৌজার দুই সিটের সীমানায় যার ডি এস ২৪৫১ এস,এ ২৬০৪/২৬০৯ খতিয়ানে ৯৯ দাগে .৮৮ শতক পৈত্রিক সম্পত্তি যুগ যুগ ধরে আমার ভোগদখল করে আসছি। এছাড়া আমাদের জমির পাশের্^ একই এলাকার মৃত ছদন আলীর পুত্র আনছার আলী, মৃত আপ্তাব উদ্দীনের পুত্র সিরাজউদ্দীনগং দীর্ঘ ৪০বছর ব্রহ্মরাজপুর মৌজার এস এ ৩১৪ খতিয়ানে সাবেক ১৯৬২ দাগে ১.২২ শতক জমি ভোগ দখলে আছে। কিন্তু শহরের মুনজিতপুর এলাকার মৃত মাজেদ মাস্টারের পুত্র রাউফুজ্জামান লাদেন ও তার সন্ত্রাসী বাহিনী উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।

 

২০১১ সালে আনছার আলী বিশ^াস গংয়ের দীর্ঘদিনের সম্পত্তি জোরপূর্বক দখল করতে গেলে আনছার আলী আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ২৪৪/১১, তাং- ২৭/১০/২০১১। মামলায় রাউফুজ্জামান লাদেন পরাজিত হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন। সেখানেও লাদেনের বিরুদ্ধে রায় প্রদান করে আদালত। আদালতের রায় অনুযায়ী আনছার আলী উক্ত সম্পত্তি তিন বছর মেয়াদী লীজ চুক্তিপত্র করে কয়েকজন ব্যক্তির কাছে হারি প্রদান করেন। লীজদাতাগণ সেখানে শান্তিপূর্ণভাবে মৎস্যচাষ করতে থাকে। কিন্তু গত ১৭/০৪/২০২১ তারিখে রাউফুজ্জামান লাদেন আদালতের নির্দেশের তোয়াক্কা না করে সন্ত্রাসী বাহিনীর নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এঘটনায় ভুক্তভোগীরা থানায় এজাহার জমা দিলেও থানা উল্টো লাদেনের পক্ষে এজাহারটি রেকর্ড করা হয়। সেখানে আমাকে, আমার তিন পুত্র কামরুজ্জামান, হাফিজুল ও তৌহিদুজ্জামানসহ শ্যালক মেহেদী হাসানকে আসামী করা হয়েছে।

থানায় মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগী আনছার আলী আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে থানা মামলাটি পর্যবেক্ষণ পূর্বক মামলাটি রেকর্ড করেন। এদিকে মামলা রেকর্ড হলেও লাদেন বাহিনীর সদস্যরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া গত ১৫/০৬/২০২১ তারিখে ব্রহ্মরাজপুরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে মারপিট করে। আমাদের ফাঁসাতে সেখানেও আমাদের আসামী করে হয়রানি করে যাচ্ছে। এতেও ক্ষ্যান্ত না হয়ে পত্র-পত্রিকায় আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে হেয় করাসহ একটি মুক্তিযোদ্ধা পরিবারকে দিশেহারা করে তুলেছে ওই লাদেন বাহিনী।
তিনি একজন উক্ত লাদেন বাহিনীর হাত পৈত্রিক সম্পত্তি রক্ষা, সকল মিথ্যা মামলার দায় হতে অব্যহতি এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : ঢাকা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দেয় শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ রোববার থেকে ফরম পূরণ শুরু হয়ে ৭ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে আজ ফরম পূরণ স্থগিতের সিদ্ধান্ত এলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে কোনো নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফিও নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়।

এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুর ১১টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী অংশ নেন।

এ সময় শেখ আবু হাসানের সঞ্চালনায় খায়রুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক, প্রমুখ।

গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।
তারা বলেন, দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুমু দিয়ে সামাজিক দূরত্ব ভাঙায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ভিন্ন স্বাদের খবর : সহকর্মীকে চুমু দিয়ে করোনাকালীন সামাজিক দূরত্বের নীতি ভঙ্গ করায় পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রী ম্যাট হ্যানকক। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে হ্যানকক লেখেন, মহামারিতে যেই জনগণ অসীম ত্যাগ স্বীকার করেছে সেই জনগণের কাছে সরকারের সৎ থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুঃখপ্রকাশ করে পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বিবিসির খবরে এসব কথা জানানো হয়েছে।

সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান অফিসে সহকর্মী গিনা কোলাডাঙ্গেলোর সঙ্গে ম্যাট হ্যানককের চুমু বিনিময় ও আলিঙ্গনের ছবি এবং ভিডিও প্রকাশ করে। দ্য সান জানায়, গত ৬ মে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ের ঘটনা। দুজনই বিবাহিত এবং তাদের সংসারে তিনটি করে সন্তান রয়েছে।

দ্য সানের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকুক কোলাডাঙ্গেলোকে জড়িয়ে ধরেন এবং চুমু দেন। ভিডিওটি সম্ভবত সিসিটিভিতে ধারণ করা।

গত বছর গিনা কোলাডাঙ্গেলোকে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিন বছর দায়িত্ব পালন করা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। টুইটারে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, আমি স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের মন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা চেয়েছি। সবাই এই সময়ে (সামাজিক দূরত্ব মেনে চলতে) যে পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, আমি তা অনুধাবন করতে পারি। এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিক্ষা অফিসের করনিক প্রদীপের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের করনিক প্রদীপ মন্ডলের নেতৃত্বে আশাশুনি উপজেলার ফটিকখালি দেয়াবকসিয়া গ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শনিবার দুপুরে ফটিকখালি জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

ডাঃ নৃপেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন রায়, ইউপি সদস্য রামপদ সানা, ইউপি সদস্য অনুপ সানা, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, শিক্ষক অরুন মন্ডল, শিক্ষক পশুপতি রায় প্রমুখ।

বক্তারা বলেন, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের করণিক প্রদীপ মন্ডল জেলা শিক্ষা অফিসে থাকাকালীন আশাশুনি উপজেলার বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকুরির দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বিশাল সম্পদের মালিক হয়েছেন। সাতক্ষীরা শহরে গড়ে তুলেছেন বিলাস বহুল বাড়ি। তার দ্বারা প্রতারনার শিকার ভুক্তভোগীদের টাকা ফেরৎ না দেওয়ার জন্য তিনি গদাইপুরের অহিদুল মোল্লার সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে থাকেন। সম্প্রতি তাদের গ্রামে চাচা ভাতিজার মধ্যে অসম বিয়ের ঘটনায় স্থানীয়রা ওই পরিবারকে বয়কট করে। প্রদীপ মন্ডল এই সুযোগকে কাজে লাগিয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে অহিদুল বাহিনীর ২৫/৩০ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে স্থানীয় বিধান মন্ডলকে পিটিয়ে জখম করে। গ্রামবাসি ওইসব সন্ত্রাসীদের ধাওয়া করে রবিউল মোল্লা নামের এক সন্ত্রাসীর মোটর সাইকেলসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বক্তারা এ সময় দূর্নীতিবাজ প্রদীপ মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনীর শাস্তির জোরদাবী জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রদীপ মন্ডলের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ ব্যাপারে প্রদীপ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিপক্ষরা এ ধরণের অপবাদ দিচ্ছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, হামলার ঘটনায় বিধান চন্দ্র মন্ডল বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য রবিউল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest