সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিন অর্থাৎ ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।’

শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলেও জানান সুরথ কুমার সরকার।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিল সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

এর মধ্যে অবনতিশীল করোনা পরিস্থিতিতে সীমান্তের জেলাগুলোতে লকডাউন দেয়া হচ্ছিল। সর্বশেষ ২২ জুন থেকে ঢাকার আশপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ-এই সাত জেলায় কঠোর লকডাউন (বিধিনিষেধ) দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ঢাকার সঙ্গে বাস, লঞ্চ ও রেল যোগাযোগ।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উগ্রপন্থা প্রতিরোধ ও শান্তি সম্পৃতি প্রতিষ্ঠার লক্ষে লিফ‌লেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : অগ্রগতি সংস্থার পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগীতায় লাবসা ইউনিয়ন পিস ক্লাব উদ্যোগে লিফ‌লেট ও মাস্ক বিতরন করা হয়। লাবসা ইউনিয়ন পিস ক্লাবের সদস্যরা মিলে সকল প্রকার স্বাস্থ‌্যবিধি মেনে এবং সামাজিক নিরাপদ দুরাত্ব বজায় রেখে লাবসা ইউ‌নিয়‌নের ক‌য়েক‌টি ওয়া‌র্ডে উগ্রবাদ স‌হিংসতা প্রতি‌রোধ ও শা‌ন্তি সম্পৃ‌তি প্রতিষ্ঠার ল‌ক্ষে লিফ‌লেট‌ ও মাস্ক বিতরন কর্মসূ‌চি বাস্তবায়ন

করেন।এছাড়া করোনা সম্পর্কে সচেতনতা সাধারণ মানুষকে সচেতন হওয়ারর বিষয়ে ও তারা কাজ করেন। উক্ত কর্মসু‌চি বাস্তবায়‌নে উপ‌স্হিত ছি‌লেন অত্র এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।এছাড়া কর্মসু‌চি চলাকালীন সম‌য়ে উপ‌স্হিত ছি‌লেন পিস ক্লা‌বের সহ সভাপ‌তি ফা‌রিহা সুলতানা, সহ সাধাঃ সম্পাদক মাকসুদা সুলতানা, কোষাধক‌্য মমতা সুলতানা এবং অন‌্যন‌্য সদস‌্যবৃন্দ ও এলাকার সাধারন জনগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ষাটর্দ্ধো বৃদ্ধাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
তালায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদকাসক্ত যুবক কর্তৃক ষাটর্দ্ধো বৃদ্ধাকে পিটিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটে।  বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধা কল্পনা দে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগীর স্বামী সন্তোষ (৭০) দে জানান, বাড়ির সীমানা নিয়ে একই এলাকার শম্ভুদে গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শম্ভুদের মাদকসেবী পুত্র দেবদাস উক্ত সীমানা দখলে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এতে বাধা দেওয়ার মাদকসেবী দেবদাস অতর্কিত হামলা চালিয়ে আমার স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে। এসময় দেবদাসের হামলায় আমার স্ত্রীর দুটি দাঁত ভেঙে যায়। এছাড়া ১ ভরি ওজনের স্বর্ণে চেইন এবং ৮ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয় দেবদাস।  সে সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দেবদাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লেখিত দেবদাস এলাকার চিহ্নিত মাদকসেবী এবং স্বর্ণ চোরাকারবারি। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।
এঘটনায় ভুক্তভোগী সন্তোষ দে ওই মাদকসেবী দেবদাসের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।

২৫.০৬.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০৮ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৮১ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, লকডাউন এক সপ্তাহ বাড়ল

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনায় সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্তে ও উপসর্গে জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ও ৬ জন উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাকী অন্য একজন উপসর্গ নিয়ে মারা গেছেন একটি বেসরকারী হাসপাতালে। এনিয়ে, জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৩০৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে ৪০৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৪ জন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে, চলমান লকডাউনের মেয়াদ চতুর্থ দফায় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন শুরু হয়েছে শুক্রবার রাত ১২ টার পর থেকে। যা চলবে ১ জুলাই বৃহস্পতিার রাত ১২ টা পর্যন্ত। এর আগে গত ৫ জুন শুরু হওয়া লকডাউনের তৃতীয় সপ্তাহ শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২ টায়। জেলা করোনা প্রতিরোধ কমিটির কমিটির এক ভার্চুয়াল সভায় বৃহস্পতিবার বিকালে লকডাউন বৃদ্ধির বিষয়টি ঘোষনা দেওয়া হয়। তবে, চলমান লকডাউনের মধ্যেও মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন নানা অজুহাতে। স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই তাদের মাঝে। হাটবাজরেও মানুষের ভিড় লক্ষনীয়। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লকডাইনের মধ্যে যারা দোকানপাট খোলা রাখছেন এবং স্বাস্থবিধি মানছেননা তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল জরিমানা করা হচ্ছে।

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির জানান, করোনা সংক্রমনের হার না কমা পর্যন্ত লকডাউন থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লকডাউন : এনজিওর কিস্তির চাপে নাকাল দরিদ্র জনগণ

এসএম বাচ্চু : করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে বিপাকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষরা।এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ঋণ গ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তালা উপজেলার সাধারণ জনগণ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এর ফেসবুক আইডি হতে জেলার সকল উপজেলা সমূহে চলমান করোনা সংক্রমণ চলমান লকডাউনে সকল এনজিও প্রতি কিস্তি আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের প্রতি কোন বাধ্যবাধকতা না রাখার নির্দেশ প্রদান করেন।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এনজিও প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি দিয়ে জানানো হয় যে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনেকটা অচল হয়ে পড়েছে সাধারণ ক্ষেতে খাওয়া মানুষ । এ সময় এনজিও হতে লোন নেওয়া মানুষের কাছে কোন রকমের চাপ না দেওয়া অনুরোধ জানানো হয়। এবং বলা হয় এসজিও কর্মীরা কিস্তি আদায় করতে যাবে না। কেউ কিস্তির টাকা দিতে চাইলে ফোনের মাধ্যমে প্রদান করবে । এসব নির্দেশনা থাকার সত্বেও লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন এনজিওকর্মীরা।

উপজেলায় ঋণ কার্যক্রম চালানো এনজিওগুলো বর্তমানে সর্বোচ্চ মাত্রায় ঋণ কার্যক্রম পরিচালনা ও নিয়মিত কিস্তি আদায় করছে। এ ছাড়া সমাজসেবা ও সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আরো এনজিও নামক কসাই খানা। বেআইনিভাবে করোনাকালেও লকডাউন উপেক্ষা করে চড়া সুদে ঋণের কিস্তি আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দিকে গত ১০ জুন লকডাউন চলাকালীন ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় না করার জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এনজিও কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে একটি পোস্ট দেন সাতক্ষীরার সদ্য সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। অথচ তা মানছে না এনজিওগুলো। এমনকি জেলা প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে তালা উপজেলার প্রত্যেকটি অলিগলির বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করে চলেছেন এনজিওর মাঠকর্মীরা। আর এক বাড়ি থেকে অন্য বাড়ি ঘুরে বেড়ানোয় ঋণ গ্রহীতা পরিবারগুলোর পাশাপাশি এসব এনজিওর কর্মীরাও মহামারী করোনা সংক্রমণ ছড়ানোর তীব্র ঝুঁকিতে রয়েছে বলে জানান এনজিও কর্মীরা।

এনজিও কর্মীরা আরো বলেন, অফিসের চাপের মুখে পড়ে বাইরে আসতে হচ্ছে করোনার এমন দুঃসময়ে উপজেলার ভুক্তভোগী খেটেখাওয়া ঋণগ্রহীতারা যখন তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তখন এনজিওকর্মীরা (আমরা) বাড়ি বাড়ি কিস্তি আদায়ের জন্য ধন্না দিচ্ছি। কি ভাবে তারা কিস্তি দিবে ? কেউ গালিগালাজ করছে,কেউ পালাচ্ছে,কেও কাঁদছে আমরা পড়ে গেছি মহা বিপাকে।
উপজেলার পাঠকেলঘাটার ইজিবাইক চালক শফিকুল ইসলাম,টিকারাম গ্রামের পরিতোষ কুমার তালা উপজেলা সদরের আব্দুল কাদের সহ ভুক্তভোগী ঋণ গ্রহীতারা বলেন, আমরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা ও ছোটোখাট গাড়ি কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ সহ ঋণের কিস্তি দিয়ে আসছি। কিন্তু করোনাকালীন লকডাউনে ব্যবসা বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। লকডাউনে কয়েক সপ্তাহ বাড়ি বসে আছি, কোনো আয়-রোজগার নেই। ধার দেনা করে সংসার চলছে, কিস্তি কিভাবে দেবো ভেবে পাচ্ছি না। লকডাউনের সময় কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।

কিস্তি আদায় বিষয়ে সাতক্ষীরা জেলা ব্র্যাক এনজিওর সম্মনয়কারী মোঃ আশরাফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের ফেসবুক থেকে দেয়া ঋণ আদায় না করা সংক্রান্ত পোস্টটি ১০ দিনেও আমরা দেখছি। জোর করে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কোন কর্মী অতি উৎসাহী হয়ে কিস্তি আদায় করতে জবরদস্তি করে সেটি তাদের ব্যক্তিগত বিষয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান বলেন, লকডাউনে কিস্তি আদায় না করার জন্য আমি উপজেলার সকল এনজিও দের সাথে মিটিং আহ্বান করা হয়েছে আমি তাদের কিস্তি আদায় বন্ধ রাখতে ও করোনার সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এক দড়িতে বেঁধে ৯ জুয়াড়িসহ ২০ আসামিকে আদালতে পাঠালেন ওসি

নিজস্ব প্রতিবেদক : করোনার ভয়ংকর ঢেউয়ের মধ্যেও নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। এসময় আরও এগারোজনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ওই ৯ জুয়াড়িসহ ২০ আসামি কে হাতে হ্যান্ড কাফ ও এক দড়িতে বেঁধে হাটিয়ে আদালতে পাঠায় সাতক্ষীরা সদর থানার ওসি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাদেরকে শহরের পুরান সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা হলেন নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্লা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। তাদের সবার বাড়ি পুরান সাতক্ষীরায়।

ওসি আরও জানান এর আগে প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডল কে পাসপোর্ট আইনে ও অন্যান্য মামলায় মোঃ টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন মোছাঃ আরিফা খাতুন, মোঃ সেলিম পাড়, আক্তারুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক দড়িতে বেঁধে সাতক্ষীরায় ৯ জুয়াড়িসহ ২০ আসামি কে হাটিয়ে আদালতে পাঠালেন ওসি

নিজস্ব প্রতিনিধি:

করোনার ভয়ংকর ঢেউয়ের মধ্যেও নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। এসময় আরও এগারোজনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ওই ৯ জুয়াড়িসহ ২০ আসামি কে হাতে হ্যান্ড কাফ ও এক দড়িতে বেঁধে হাটিয়ে আদালতে পাঠায় সাতক্ষীরা সদর থানার ওসি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাদেরকে শহরের পুরান সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা হলেন নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্লা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। তাদের সবার বাড়ি পুরান সাতক্ষীরায়।

ওসি আরও জানান এর আগে প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডল কে পাসপোর্ট আইনে ও অন্যান্য মামলায় মোঃ টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন মোছাঃ আরিফা খাতুন, মোঃ সেলিম পাড়, আক্তারুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। –

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest