সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় লকডাউনে হোটেল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন হোটেল শ্রমিকরা। কিন্তু তাদের কোন ধরনের ত্রাণ বা সহযোগিতা করা হয়নি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে ত্রাণের দাবিতে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন(১৭৭৯) এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করেছে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক সুমন, ক্যাশিয়ার রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু জাহিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে হোটেল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনে ১ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে কাজ না থাকায় সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়ায়নি। এসময় তিনি সাধারণ শ্রমিকদের সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, পলাশ, সালাউদ্দিন, রাশেদুল মিয়ারাজ, মাজেদা, সায়েরা, ময়না, রহিমা, হামেদা, সিরাজ, রাশিদা, তানজিলা, সোনিয়া, মামুন, মিজান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রি কার্যক্রম চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি :
স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতির নেতৃবৃৃন্দ।
গত ১৬ জুন ২০২১ তারিখে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন লকাডাউন থাকায় রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি রাজস্ব আদায় হওয়ায় জরুরি সেবা কার্যক্রমের আওতায় রয়েছে। রেজিষ্ট্রি অফিস থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্ত হয়। কিন্তু দীর্ঘদিন রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে।

অন্যদিকে ১১৪ জন দলিল লেখকের পরিবারসহ কয়েকশতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে। যদি স্বাস্থ্য বিধি মেনে রেজিষ্ট্রি কার্যক্রম চালু হয় তাহলে সরকার রাজস্ব পাবে এবং দলিল লেখকসহ কয়েকশতাদিক পরিবার উপকৃত হবে। মানবিক বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে রেজিষ্ট্রি কার্যক্রম চালু রাখার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জন মারা গেছেন। এরমধ্যে ৩ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে (ন্যাশনাল হাসপাতালে)। এছাড়া জেলায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে এক’ শ’ জন পজেটিভ শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৫৩ শতাংশ। এদিকে, জেলা শহর ও গ্রাম অঞ্চলে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ টি বেড থাকলেও সেখানে ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬৫ জন। বেড না পেয়ে অনেকেই সেখান থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, চলমান লকডাউন শহরের বাইরে তেমন কোন সফলতা না পাওয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধ না হয়ে আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সুশীল সমাজ।

গত ৫ জুন থেকে চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউনে নানা অজুহাতে মানুষ শহরমুখী হচ্ছে। হাটে বাজারে এমনকি হাসপাতাল ক্লিনিকে কেউই সামাজিক দুরত্ব বজায় রাখছে না। করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকজনও স্বাভাবিকভাবে চলাফেরা করায় কোনভাবেই সংক্রমণ প্রতিরোধ হচ্ছে না। লকডাউনের মধ্যে এভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে এক হাজার বেডের করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হলেও রোগীর জায়গা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন মেডিকেল কলেজের একজন চিকিৎসক। এমনিতেই রুগীদের চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

দেড় শ’ বেড থেকে ১৬৫ বেডে উন্নিত করে করোনা রোগী ভর্তি করা হয়েছে উল্লেখ করে করোনা ডেডিকেটেড এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা জানালেন, রোগীর চাপ থাকলেও দুই’ শ’ বেডের বেশি উন্নিত করা যাবে না।

সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়ত জানান, জেলায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে ভারইরাসটির উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেল মোট ২৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৬১১ জন করোনা পজেটিভ শনাক্ত হলো। আর বর্তমানে ৪৮ জন পজেটিভ রোগীসহ ২৯১ জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্বপন ভট্টাচার্য ও বাহাউদ্দিন নাছিমের সাথে সাক্ষাত

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বুধবার পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সুমন হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গভ্যাক্সের টিকার মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির সিদ্ধান্ত

দেশের খবর : বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্তপূরণ করতে হবে।

বুধবার (১৬ জুন) বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে। বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এ জন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি গ্রুপ। কিন্তু এরপর এ টিকা নিয়ে বিশেষ কোনো অগ্রগতির খবর আর আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর, এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। এমন অবস্থায় যশোর জেলার দুই পৌরসভায় চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি নতুন আরও একটি পৌরসভাসহ কয়েকটি স্থানে নতুন করে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। গতকাল এ হার ছিল ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন। তাদের মধ্যে শার্শা, অভয়নগর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেডজোনে তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুজন রোগী মারা গেছে। এ নিয়ে এক সপ্তাহে ২০ জন মারা গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১১৮ জন।

এদিকে উচ্চঝুঁকির কারণে যশোরের দুই পৌরসভায় চলমান লকডাউন বাড়ানোর পাশাপাশি নতুন আরও ঝিকরগাছা পৌরসভা, যশোর সদর উপজেলার উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়নে, শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে এবং বেনাপোল বাজারে আজ বুধবার সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনিকে ধর্ষণচেষ্টা : অমির অফিস থেকে ১০২ টি পাসপোর্ট উদ্ধার, মামলা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান থানায় মামলাটি করেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শিকদার মো. শামীম হোসেন।

বুধবার বেলা ১২ টায় তিনি বলেন, অমির অফিস থেকে ১০২ টি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় এ মামলা হয়েছে। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন-তুহিন সিদ্দিকী অমি, বাছির ও মশিউর।

অমি পরীমনিকে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলারও আসামি। মঙ্গলবার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, নায়িকা পরীমনিকে ফাঁদে ফেলতে অমিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রেফতার হওয়ার পর অমিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

ক্লাবপাড়ায় অমিও একজন পরিচিত মুখ। তার বাবা তোফাজ্জল হোসেন এক সময় বিদেশে ছোটখাটো চাকরি করতেন। এরপর দেশে ফিরে ব্যবসা শুরু করেন।

তবে সংসারে ভাগ্য ফিরে যখন ছেলে অমি আশকোনায় তাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের হাল ধরেন। এখান থেকেই ১০২ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এই প্রতিষ্ঠানের আড়ালে নারী পাচার করেই প্রচুর অর্থ কামান তারা। বিত্তশালী ও তাদের বখে যাওয়া সন্তানদের বিপথে নিতে অমির জুড়ি নেই। ঢাকার উত্তরা ও আশকোনায় তাদের একাধিক বাড়ি ও প্লট রয়েছে। ওই এলাকায় এক নামে তাকে সবাই চেনেন।

শত শত কর্মী বিদেশে পাঠিয়ে ও প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হন অমি। বিদেশে কর্মী পাঠানোর সূত্র ধরে সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অমির পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অমিদের একাধিক আলিশান বাড়িতে রয়েছে সুইমিংপুলও। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। সেখানে অনেক সম্পদ গড়েছেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোমও গড়েছেন অমি। দক্ষিণখানে একটি রিসোর্টের আড়ালে প্রায় প্রতিদিন মদ-জুয়ার আসর বসাতেন তিনি। ওই রিসোর্ট তার ‘রঙশালা’ নামে পরিচিত।

সূত্রে আরও জানা গেছে, নাসির ও অমির সিন্ডিকেট আগেও অনেক নারীর ওপর একই ধরনের নিপীড়ন চালিয়েছে। তবে নানা ভয়-ভীতি ও প্রলোভন দিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়। এবারও তাদের বিশ্বাস ছিল, পরীমনির ঘটনা তারা ধামাচাপা দিতে পারবেন। অবশেষে পরীমনিকাণ্ডে তাদের দীর্ঘদিনের কুকর্ম সামনে এলো।

প্রসঙ্গত, ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওই দিনই প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অচেতন পরীমনিকে কোলে করে ক্লাব থেকে বের করার ভিডিও প্রকাশ

বিনোদন সংবাদ : গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ প্রকাশ করেছে করা হয়ে, সেখানে অচেতন অবস্থায় পরীকে কোলে করে দৌড়ে বেরিয়ে আসার একটি দৃশ্য দেখা গেছে।

ফুটেজে দেখা যাচ্ছে, ৯ জুন রাত ১২ টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। নামতে দেখা যায় পরীমনি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকেতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ।

দেড় ঘণ্টা পর পরীমনীকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছন আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরীমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমি সাহায্য তো করেনইনি উল্টো শাসিয়েছেন সবাইকে।

সেখান থেকে রাত তিনটা ৫২ মিনিটে বনানী থানায় আসেন পরীমনি। ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরীমনিকে।

ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও ১৫ সেকেণ্ডের ফুটেজে ভাঙচুর ও পরীমনিকে অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসিরকে। পরীমনির দাবি, জোর করে তাকে মদ পান করানো হয়েছিল।

পুলিশ বলছে, পরীমনিকে নাসিরের কাছে তুলে দিয়েছিলেন অমি। পানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তাকে ধর্ষণচেষ্টা হয় সেখানে। বোট ক্লাবের সিসিটিভির ফুটেজে ঘটনার প্রমাণও মিলেছে।

পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন অমি ও নাসির।

পরীমনির অভিযোগের প্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে ডিবি।

ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, পরীমনিকে পরিকল্পিতভাবেই সেখানে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি। জিজ্ঞাসাবাদে পরিমনীকে নির্যাতনের কথা শিকার করেছেন নাসির।

গোয়েন্দারা বলছে, নাসির-অমির নারী ও মাদক কারবারে জড়িত টঙ্গীর নাজিম ও তুহিন। এ দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার পরীমনির সাভার থানায় করা মামলায় নাসির উদ্দিন ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতারের সময় মাদক উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অমি ও নাসিরকে মঙ্গলবার ৭ দিনের রিমান্ডে পায় পুলিশ। এ ছাড়া তাদের সঙ্গে থাকা তিন নারীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest