সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

পরীর মামলার আসামিরা ‘মধুকুঞ্জে’ মেয়ে ও মদ নিয়ে ফুর্তি করতেন

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া নাজমা আমিন বৃষ্টি (২৪), লিপি আক্তার (১৮) ও সুমি আক্তারের (১৯) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার এজাহার এদিন আদালতে এলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তা গ্রহণ করেন। একই সঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য ৮ জুলাই দিন ধার্য করেন। এদিন মাদক মামলার পাশাপাশি পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি নাসির ও অমির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

তবে মাদক মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় এটি কার্যকর হয়নি। মাদক মামলার রিমান্ড শেষ হলে ধর্ষণচেষ্টা মামলার রিমান্ড আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে নাসিরসহ পাঁচ আসামিকে আদালতে উপস্থাপন করা হয়। এর দুই মিনিট পরই রাজধানীর বিমানবন্দর থানার মাদক আইনের এ মামলার শুনানি শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক উদয় কুমার মণ্ডল প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আসামি নাসিরের দেখানো মতে প্লাস্টিকের আট বোতল তরল সোডা, তিন ক্যান সোডা, চার বোতল বিদেশি মদ, আটটি মদের খালি বোতল উদ্ধার করা হয়। আর আসামি অমির দেখানো মতে, পাঁচটি নীল রঙের জিপার থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার নেপথ্যের হোতাদের চিহ্নিত করতে ও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডের নেওয়া জরুরি।

আসামি নাসির উদ্দিন মাহমুদের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবুল বাতেন, সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ হযরত আলী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তারা বলেন, নাসির উদ্দিন মাহমুদ ওই বাড়িতে ছিলেন না। তাকে অন্যত্র থেকে গ্রেফতার করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর বাসাও তার না। তার কাছ থেকে কিছু পাওয়াও যায়নি। আসলে এর পেছনের ঘটনাটিকে সামাল দিতে এসব করা হয়েছে। নাসির উদ্দিনের বয়স ৬৫ বছর। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। যে কোনো শর্তে জামিন আবেদন করেন তারা।

আদালতে আসামিদের রিমান্ড চেয়ে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, চিত্রনায়িকা পরীমনিকে ৮ জুন রাতে হেনস্তা করা হয়। এ বিষয়ে মামলা হলে ডিবি পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। অভিযানে আসামিদের সঙ্গে ওইসব মাদকদ্রব্য উদ্ধার হয়।

তিনি বলেন, যে বাড়িটিতে তারা (আসামিরা) ছিলেন, সে বাড়িটির মালিক তারা নন। মূলত বাড়ি ছিল ‘মধুকুঞ্জ’। সেখানে তারা গিয়ে মেয়ে ও মদ নিয়ে ফুর্তি করতেন। বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্স দেখালেও ভদ্র মুখোশধারী লোকজন সমাজকে কলুষিত করছেন। ওই তিন মহিলার (আসামি) বাসা ওটা (গ্রেফতারের স্থান) নয়। তাহলে তারা কি করতে সেখানে গিয়েছিলেন? মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

উভয়পক্ষের শুনানি শেষে মাদক মামলায় ওই আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আদালতের সো-কজ আদেশ পেয়েই জমি দখলের চেষ্টা !

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরে সাতক্ষীরা জেলা জজ আদালতের মিস আপীল ২১/২১ এ মঙ্গলবার সরকার পক্ষের বিরুদ্ধে ৭ দিনের সো-কজ আদেশ পেয়েই নালিশি জমিতে সরকার পক্ষ দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ দুই নম্বর আদালতের ১৪/২০২১ নাম্বার দেওয়ানী মোকদ্দমায় নালিশী ভূমিতে স্হিতিবস্হা আদেশ থাকা সত্বেও তা অমান্য করে নালিশী সম্পত্তিতে লাল ফ্লাগ দেয় সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি অফিসার। শ্যামনগর থানার শ্যামনগর মৌজায় এস এ ৫৫৩ নং খারিজ মতে ৫৫৩/১ নং খতিয়ানের ৭৫৫ দাগের ২.৬০ একর ভূমির মধ্যে ৩৩ শতক ভূমিতে মঞ্জুয়ারা পারভীন বাদি হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক সাতক্ষীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর সাতক্ষীরা, সহকারী কমিশনার ভূমি শ্যামনগর সাতক্ষীরা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শ্যামনগর ইউনিয়ন শ্যামনগর সাতক্ষীরা, বিবাদী করে মামলা রুজু করেন।

আদালত নালিশী ভূমিতে ইং ১৮.০১.২০২১ তারিখে স্থিতিবস্থা বজায় রাখার এক অন্তর্বতীকালীন আদেশ প্রাপ্ত হন। স্থিতিবস্থা আদেশ বজায় থাকা সত্বেও তা অমান্য করে শ্যামনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মাদ আলী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো: শফিকুল ইসলাম সহ কয়েকজন সরোজমিনে উপস্থিত হয়ে ইং ২৮.০২.২১ তারিখে দুপুর দুইটার সময় মামলার বাদী মঞ্জুয়ারা পারভীনের নালিশী উক্ত সম্পত্তিতে স্থিতি অবস্থায় থাকার নির্দেশনা থাকা সত্ত্বেও কোর্টের নির্দেশনা অমান্য করে লাল ফ্লাগ দেয়। তারা বলেন জেলা প্রশাসক সহ উর্ধতন ব্যক্তিদের নির্দেশে তারা লাল ফ্লাগ পুতেছে। আদালতের আদেশ অমান্য করে এহেন কার্য়ক্রমে এলাকায় ব্যাপক হারে সমালোচনা সৃষ্টি হয়। বাদী স্থিতিবস্থার আদেশ অমান্য করার বিষয় আদালতের নজরে আনলে উক্ত জমিতে সরকার পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিষেধাজ্ঞার আদেশ পেয়েই বাদী মন্জুয়ারার একই তপশিলে বক্রি জমিতে সরকার পক্ষ জবর দখল নিয়ে স্থাপনা তৈরির চেষ্টা করলে বাদী সমুদয় ৪৭ শতক জমিতে সরকার পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন। উক্ত নিষেধাজ্ঞার আবেদনের উপর আজ সাতক্ষীরার জেলা জজ আদালত সরকার পক্ষকে ৭ দিনের সো কজ দিলে সংবাদ পেয়ে মঙ্গলবার বিকালে আবারও দখলের চেষ্টা করেছে বলে মামলার বাদী মন্জুয়ারা এ প্রতিবেদককে জানিয়েছেন।

বাদীর পুত্র ইয়াসিন আরাফাত মিলন জানান, আমাদের শত বছরের দখলীয় জমি সরকার পক্ষ কোন প্রকার নোটিশ না দিয়ে জবর দখলে নেয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন আদালতে কোন আদেশই সরকার পক্ষ মানছেন না। আর লক ডাউনের সময়টাকে পুজি করে আমাদেরকে হয়রানী করা হচ্ছে।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মাদ আলী কাছে জানতে মোবাইলে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় বৃক্ষরোপন করেছে জেলা যুবলীগ।

মঙ্গলবার সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহির নেতৃত্বে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

এ সময় সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য জিয়াউর বিন সেলিম জাদু, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন রাজুসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রাণের দাবিতে সাতক্ষীরায় হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বুধবার

সাতক্ষীরায় লকডাউনে হোটেল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন হোটেল শ্রমিকরা। কিন্তু তাদের কোন ধরনের ত্রাণ বা সহযোগিতা করা হয়নি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন।
অবিলম্বে ত্রাণের দাবিতে বুধবার ১৬ জুন সকাল ৯টায় সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।
১৫ জুন ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন(১৭৭৯) এর সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তার স্বাক্ষরিত একপত্রে উক্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মানববন্ধনে জেলার সকল হোটেল শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে যথা সময়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সারাদেশে শনাক্তের হার ১৪.২৭ হলেও সাতক্ষীরায় ৫৩.২০ শতাংশ

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। এর আগে, গতকাল ৫৪ ও গত পরশু ৪৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ২২২ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৩১৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ ও গত পরশু ১২ দশমিক ৯৯ শতাংশ।

সারাদেশের হার ১৪ শতাংশের কিছুটা বেশি হলেও একই দিনে আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলায় শনাক্তের হার ৫৩.২০ শতাংশ। গতকাল সোমবার সাতক্ষীরায় শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, রবিারে ছিল ৪৭.৩০ শতাংশ এবং শনিবারে ছিল রেকর্ড ৬৪.২০ শতাংশ প্রায়।

সাতক্ষীরায় আজ ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জর অফিস। অন্যদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে আরও তিন হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৩৩ হাজার ২৯১ জন।

এর আগে, গতকাল তিন হাজার ৫০ জন ও গত পরশু দুই হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৬ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৭১ হাজার ৭৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা-মামলায় দণ্ডিত বিএনপি নেতার মৃত্যু

আসাদুজ্জামান : বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দ-প্রাপ্ত আসামী বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। জেল কর্তৃপক্ষ বলছেন, শারীরিক অসুস্থতার কারণে বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানেই রাতে তিনি মারা গেছেন।
মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় ৪ বছর দন্ডপ্রাপ্ত হয়ে মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। রাতে কারাগারেই তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবে, আগে থেকেই অসুস্থ ছিলেন এই বিএনপি নেতা।

সাতক্ষীরা জেলা বিএনপির আবহবায়ক সৈয়দ ইফতেকার আলী জানান, বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলা কাগারারে মারা গেছেন। তবে, কি কারণে তিনি মারা গেলেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, তিনি হার্ট, ডাইবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন। তবে, কারাগারে থাকাকালীন সময়ে তিনি মারা যাননি বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা, পরীমনি সংসদে আলোচনায়

দেশের খবর : জাতীয় সংসদে একটি আইনের সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে এসেছে নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করা চিত্রনায়িকা পরীমনির বিষয়টি।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের বক্তব্যে প্রসঙ্গটি উঠে এসেছে।

বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, আলেম অর্থ আমি যেটুকু বুঝি যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী। আজ তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন। আমাদের যে সমস্ত আলেম এ ধরনের রিমান্ড, গ্রেপ্তারের সম্মুখীন হয়েছেন তাদের দয়া করে মুক্তি দিন। (তা না হলে) নাগরিক উদ্বেগ এবং দেশে ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাফসির বন্ধ করে দিয়েছেন। গত চার দিন ধরে পত্রপত্রিকায় আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মো. আদনান নিখোঁজ। তার পরিবার তার সন্ধান দাবি করছে।

বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোথায় মামলা করব? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডিই নিতে রাজি হচ্ছেন না- কথাটি বলছিলেন ত্ব-হার স্ত্রী। ত্ব-হা গত বৃহস্পতিবার (১০ জুন) থেকে নিখোঁজ এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায়নি। একই সময়ে একই ধরনের অভিযোগ আমরা করতে দেখেছি চিত্র নায়িকা পরীমণিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে পরীমণি ভাগ্যবতী। কারণ, তার মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য ত্ব-হার পরিবারের হয়নি। সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের ৬০৪টি পরিবারের। যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতে পারছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে। না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যখন বলছে যে তারা পরকীয়ায় ঘর ছেড়েছে।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, সরকার বলছে- ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের ঝড়ে (নিখোঁজরা) উড়ে গেছে। তবে ২০১৯ সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন এফআইডিএইচ বলছে, গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ। এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে এফআইডিএইচ বলছে, যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকে রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয়, তাই এই কাজগুলো মানবতাবিরোধী অপরাধ। অর্থাৎ গুমকে তারা মানবতাবিরোধী অপরাধ বলছে।

তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা। তদন্ত করে তারা কোথায় হারিয়ে গেছে সেটা বের করা। বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে- যখন কোনো ব্যক্তিকে গুম করা হয়, পাওয়া যায় না। তখন তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তার মানে সরকারি দল না করলে, সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে।

বিএনপির অপর সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, দল-মত নির্বিশেষে সব মানুষের কিন্তু জীবনের নিরাপত্তা আছে। কে দল করল, কে বেদল করল সেটা দেখার বিষয় নয়, আইন সবার জন্য সমান। আমরা দেখেছি, ইসলামিক স্কলার আদনান কীভাবে নিখোঁজ হয়েছেন। সেই আদনানের বিষয়ে তার পরিবার বা কেউ জানছে না। পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করছে। কোনো মামলা নিয়ে যে তাঁর খোঁজ করবে সেটাও কিন্তু করছে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। পরীমনি ভাগ্যবতী যে, তার মামলা নেওয়া হয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে, (অভিযুক্তদের) আইনের আওতায় নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খামারিদের সুরক্ষায় সাতক্ষীরায় গরুর জীবন বীমা কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধশিল্পের সাথে জড়িত খামারিদের গরুর বিনিয়োগ সুরক্ষায় গরুর জীবন বীমা কার্যক্রমের শুরু করেছেন। প্রাণ ডেইরি লিমিটেড এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথ উদ্যোগে প্রথমবারের মত সাতক্ষীরা ও খুলনায় জেলা বীমা কার্যক্রম চলবে।

এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন প্রকল্প। প্রাথমিকভাবে কার্যক্রমটি সাতক্ষীরা ও খুলনা জেলায় পরিচালনা করা হচ্ছে। খামারিদের বিনিয়োগ সুরক্ষার চিন্তা মাথায় রেখে এ কার্যক্রম শুরু করায় জেলা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ নতুন এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

২০২১ সালের জুন মাস পর্যন্ত ৩৩৯ জন খামারি তাদের গরুর আকস্মিক মৃত্যুতে ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এই গরুবীমার আওয়াতায় আসে। ক্ষুরা রোগ সহ বিভিন্ন কারণে গরুর আকস্মিক মৃত্যু হলে, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উক্ত গরুর আর্থিক দায়ভার বহন করবে এবং কোম্পানি ১৫ দিনের মধ্যে উক্ত বীমাকৃত গরুর ৯০% মূল্য খামারিকে পরিশোধ করবে।

প্রাণ ডেইরি এবং ফিনিক্স ইনস্যুরেন্সের কর্মকর্তারা আশা করছে এ গরুর বীমা সেবাটি শুধু সাতক্ষীরা বা খুলনায়সীমাবদ্ধ না থেকে অদূর ভবিষ্যতে এটি বাংলাদেশের গরু লালনপালনকারী প্রতিটি খামারির দোরগোড়ায় সহজে পৌঁছে যাবে এবং দুগ্ধ শিল্পের সাথে জড়িত সকল ধরনের খামারিরা এই সেবাটি গ্রহণ করে তাদের খামারের সুনিশ্চিত ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest