সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রোনালদোর রেকর্ড জোড়া গোলে পর্তুগালের দুর্দান্ত শুরু

খেলার খবর : ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত জাল অক্ষত রেখেছিল হাঙ্গেরি। শেষ কয়েক মিনিটে হঠাৎ যেন সব এলোমেলো করে দিল পর্তুগাল। জোড়া গোল করলেন সময়ের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে জালের দেখা পেয়েছেন আরেক পর্তুগিজ রাফায়েল গেরেইরো। দুই সতীর্থের গোলে জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল পর্তুগাল।

গতকাল মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। বড় জয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ফার্নান্দো সান্তোসের দল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ম্যাচের ৭০ ভাগ সময় বল দখলে রাখলেও ৮০ মিনিট পর্যন্ত হাঙ্গেরির রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল। অবশেষে ৮৪ মিনিটে শেষ হয় অপেক্ষার প্রহর। প্রতিপক্ষের ডি-বক্সে গেররেইরোর নেওয়া শট স্বাগতিকদের একজনের পায়ে লেগে চলে যায় ঠিকানায়।

এরপরই গোল উৎসবে যোগ দেন রোনালদো। রাফা সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় পর্তুগাল। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা। ৮৭ মিনিটে সফল স্পট-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন সিআর সেভেন।

দেশের হয়ে এই নিয়ে ১৭৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ১০৬টি। আর ৩টি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন জুভেন্টাস তারকা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে থেকে হাঙ্গেরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম খাওয়ার পর যেসব খাবার মুখে নেবেন না

স্বাস্থ্য ও জীবন : চলছে আমের মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর আম। পৃথিবীর অন্যতম সুস্বাদু এই ফল অনেকেরই অতিপ্রিয়। রসালো এই ফল নানা পুষ্টিগুণে ভরপুর। আমে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রণ, ক্যালসিয়াম ও খনিজ লবনসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান।

তবে আম খাওয়ার আগে কিছু খাবার খেলে পড়তে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। দেখে নিন আম খাওয়ার আগে কি কি খাওয়া যাবে না।

পানি

কথায় আছে ফল খেয়ে জল খাওয়া যাবে না। আমেও ক্ষেত্রেও এটি শতভাগ সত্যি। আম খাওয়ার পর পানি পান করলে ভুগতে পারেন অ্যাসিডিটির সমস্যায়। হতে পারে পেট ব্যথাও। তাই আম খাওয়ার অন্তত আধঘণ্টা পর পানি পান করা উচিত।

দই

আমের সাথে ভুলেও দই মিশিয়ে খাবেন না। কারণ দই আর আম এক সাথে শরীরে ফেলতে পারে বিরূপ প্রভাব। এতে চামড়ায় অ্যালার্জি হতে পারে। হতে পারে হজমে সমস্যা, এমনকি পাকস্থলীতে বিষক্রিয়াও।

করলা

আম খাওয়ার পর করলা খেলে বমিভাব হতে পারে। অনেকের বমিও হতে পারে। হতে পারে শ্বাসকষ্টও।

ঝাল ও মসলাযুক্ত খাবার

আম খাওয়ার সাথে সাথে ঝাল কিংবা মসলাযুক্ত খাবার খেলে হজমে সসম্যা দেখে দিতে পারে। ভুগতে পারেন অ্যালার্জিতেও।

কোমল পানীয়

আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। আম আর কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমান বাড়ার আশঙ্কা থাকে, যা ডায়বেটিকস রোগীদের জন্য ভীষণ বিপদের কারণ হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গলাকাটা অবস্থায় মা ও ছেলেমেয়ের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট এলাকার একটি বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মাসহ ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বাবাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হিফজুর রহমানের বসতঘর থেকে আহত অবস্থায় তাঁকে ও গলাকাটা অবস্থায় তাঁর স্ত্রী আলেমা, ছেলে মিজান ও মেয়ে তানিশার মরদেহ উদ্ধার করা হয়।

আহত হিফজুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, মরদেহ‌ সুরতহাল প্রতিবেদনের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে আজ বুধবার কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়েই গাজায় বিমান হামলা চালালেন

বিদেশের খবর : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে পাঠানো বিস্ফোরকভর্তি বেলুনের জবাবে এই হামলা শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স গাজায় স্থানীয় সূত্রের বরাত দিয়ে গাজা শহর ও খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলার সত্যতা নিশ্চিত করেছে। বোমা হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএফপি ইসরায়েলি বিমান হামলার পর বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে।

অন্যদিকে ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, গাজা থেকে ওড়ানো বিস্ফোরকভর্তি বেলুনে ইসরায়েলের খালি মাঠের মধ্যে ২০টি জায়গায় আগুন ধরে গিয়েছে।

এক টুইটবার্তায় গতকাল মঙ্গলবার হামাসের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষায় এবং পবিত্র ভূমি জেরুসালেমের জন্য সাহসী প্রতিরোধ জারি রাখবে।

এদিকে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতা নেওয়ার দুদিনের মাথায় গাজায় বিমান হামলা চালানো হলো। গত রোববার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বেনেট নেতৃত্বাধীন আটদলীয় জোটের কাছে আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটে।

গতকাল জেরুসালেমে ইসরায়েলিদের গতাকা মিছিলের পর উত্তেজনা তুঙ্গে ওঠে। মিছিলে ‘আরবদের মৃত্যু হোক’ বলে স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নেচে নেচে এমন স্লোগান দেয়।

গতকালের মিছিল ও শোভাযাত্রার পথ পরিষ্কার রাখতে ৩০ জন ফিলিস্তিনিকে আটক করা হয় এবং ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি পুলিশ।

১০ মে পূর্ব জেরুসালেম দখলের দিনটিকে উদযাপন করে মিছিল শোভাযাত্রা করে ইসরায়েলিরা। গত মাসে গাজায় টানা ১১ দিনের ইসরায়েলি বিমান হামলা ও ইসরায়েলে হামাসের রকেট হামলায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তা হয়ে ওঠেনি।

তবে গতকালের মিছিলটি শেষমেশ পুরোনো জেরুসালেমের মুসলিম কোয়ার্টার এবং বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসার দামেস্ক গেটের দিকে যেতে দেওয়া হয়নি।

গতমাসে রমজানের শেষভাগে জুমাতুল বিদা উপলক্ষে জেরুসালেমে মসজিদুল আকসায় মুসলিমরা জমায়েত হলে ইসরায়েলি পুলিশসহ স্থানীয়রা মুসলিমদের ওপর চড়াও হয়। এতে গোটা মসজিদ প্রাঙ্গণে ভয়াবহ সংঘর্ষ হয়।

প্রতিবাদ শুরু হয় গাজা উপত্যকায়। হামাস রকেট হামলা শুরু করে। ইসরায়েলও গাজায় বিমান হামলা চালায়। টানা ১১ দিনের ইসরায়েলি হামলায় ৬৬ শিশুসহ ২৫৬ জন নিহত হন। ইসরায়েলে হামাসের হামলায় ১২ জন নিহতের কথা জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির সুপার মডেল: সংসসদে জি এম সিরাজ

রাজনীতির খবর : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ‘দুর্নীতির সুপারমডেল’ আখ্যা দিয়েছেন বিএনপির সাংসদ জি এম সিরাজ। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের একটি নমুনা স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জি এম সিরাজ এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা ফ্যাশনে পরিণত হয়েছে—এমন মন্তব্যের পাল্টায় জি এম সিরাজ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী! মিঠু, আফজাল, আজাদ, রাজ্জাক, জাহের, সাজ্জাদ, হুমায়ুন, মামুন, সাত্তার, সাহেদ, মালেক তারা কোন র‍্যাম্পের মডেল, জাতি জানতে চায়। জাতি জানে, এরা দুর্নীতির মডেল। আর আপনি হলেন দুর্নীতির সুপারমডেল।’

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে বিএনপির এই সাংসদ বলেন, ‘মাথা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। মাননীয় সংসদ নেতা, আপনি আপনার জিরো টলারেন্সের একটি নমুনা দয়া করে দেখান। বিশেষজ্ঞ, টেকনোক্র্যাট বসিয়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করুন। সেবা খাতটি রক্ষা পাবে। অব্যবহৃত টাকা ফেরত যাবে না। অসুস্থ স্বাস্থ্য খাত সুস্থ হবে।’

বিএনপির সাংসদ জি এম সিরাজ বলেন, সরকারের প্রায় সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান সরকার–সংশ্লিষ্ট বিশেষ সুবিধাভোগীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এখানে কোনো জবাবদিহি নেই। অন্যায়–অপরাধের বিচার নেই। দুর্নীতি বন্ধ বা সহনীয় পর্যায়ে আনতে না পারলে বাজেট থেকে কোনো উপকার আসবে না। কিছু মন্ত্রণালয়ের ব্যক্তিবিশেষের কারণে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মুখ থুবড়ে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে জেলা আ. লীগের অক্সিজেন সিলিন্ডার প্রদান

ডেস্ক রিপোর্ট : চলমান বৈশ্বিক মহামারি করোনায় সাতক্ষীরাবাসীর অক্সিজেন সংকট দূরীভূত করার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে আজ রোল মডেল। তিনি সাতক্ষীরাবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় শামিল হবার আহ্বান জানান এবং চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীকে নিরলস সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় করোনা মহামারী প্রতিরোধে এখন পর্যন্ত আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ সফল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানান উক্ত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা নওরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পারভীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার মুন্নী প্রমুখ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডা. সুব্রত ঘোষ বলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের নেতৃত্বে করোনা মোকাবিলায় বিভিন্নভাবে জেলাবাসীর পাশে আছে। মাস্ক বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে টেলিমেডিসিন সেবা প্রদান কর্মসূচীগুলো চলমান এবং তা সাতক্ষীরাবাসীর কাছে আস্থার জায়গায় পরিণত হয়েছে।

তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের ক্রিকেটে আসছে ‘ছায়া জাতীয় দল’

খেলার খবর : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনিয়মিত এবং বাদ পড়াদের নিয়ে একটি ছায়া জাতীয় দল তৈরির কথা আগেই ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। অবশেষে আজকের বোর্ড সভায় সেটির অনুমোদন দেওয়া হলো। এর ফলে এখন থেকে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের অনুশীলন সুবিধাদি নিয়ে আর ভাবতে হবে না।

বিসিবি সভাপাতি জানতে পেরেছিলেন মিরপুর শের-ই-বাংলায় পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা অনুশীলন করতে গিয়ে বিসিবি’র সুযোগ সুবিথা পান না। তাদের কথা ভেবেই মূলত এই পদক্ষেপ নিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন। দলের নামকরণ করা হয়ছে বাংলাদেশ টাইগার। এই দলে যারা থাকবেন নিয়মিতই বিসিবি’র অনুশীলন সুবিধাদি নিতে পারবেন। বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা তারা নিবিড় অনুশীলনে নিজেদের জাতীয় দলের জন্য তৈরি করতে পারবেন। এবং পুরোপুরি তৈরি হলে আবার জাতীয় দলের আঙিনায় ফিরে যাবেন। তাদের দেখভালের দায়িত্ব স্থানীয় কোচদের দেওয়া হলেও মূল নির্দেশনা আসবে জাতীয় দলের হেড কোচ থেকে।

মঙ্গলবার (১৫ জুন) বিসিবি’র ১০ম বোর্ড সভা শেষে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আমরা একটা জাতীয় দলের কথা বলেছিলাম আপনাদের। সেটাও আজ অনুমোদন দেওয়া হলো। এখানে বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, জাতীয় দলে যারা ডাক পায় তারা যদি আবার না পায়… যেমন কখনো ইমরুল পায় না কখনো সৌম্য থাকে না ওরা নাকি আমাদের এখানে অনুশীলন করতে পারে না। মানে আমাদের সুবিধাদি ব্যবহার করতে পারে না। সেটা তো একটা বড় সমস্য। তাহলে ওরা কোথায় অনুশীলন করবে? কারো যদি কোনো ঘাটতি থাকে শিখবে কোথায়? এটা থেকে আমরা ঠিক করেছি সারা বছর ২৪ ঘণ্টা এখানে অনুশীলন চলবে। স্থানীয় কোচ দিয়ে করাব, হেড কোচের নির্দেশ ক্রমে।’

এই দল করার পেছনে আরেকটা চিন্তাও কাজ করেছে। কোনো সিরিজে জাতীয় দলের ক্রিকেটারের বিকল্প নেওয়া হবে এখান থেকেই, ‘কোনো একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয়, এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবে। যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়।’

ছায়া জাতীয় দল হিসেবে অনেক দেশে ‘এ’ দল চালু আছে। কিন্তু বাংলাদেশে ‘এ’ দলের কার্যক্রম অনেক দিন ধরেই স্থবির। সাম্প্রতিক সময়ে ‘এইচপি’ ও ‘ইমার্জিং’ নামের দুটি দল নিয়ে অন্য দেশের ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ।

২০১৬ সালের অক্টোবরে দায়িত্ব পাওয়া এই নির্বাচক কমিটির মেয়াদ গত ৫ বছরে কয়েক দফা বেড়েছে। সর্বশেষ বার বাড়ানো মেয়াদ শেষ হয়েছে গত মাসেই। মঙ্গলবার নতুন করে আবার দুই নির্বাচকের সঙ্গে চুক্তি বাড়ালো বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest