সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আমরা যে যেখানেই আছি সেটিই আমাদের জন্মস্থান মনে করে কাজ করতে হবে — সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বিচার বিভাগের আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা জজ আদালতের সম্মেলনের কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে বিদায়ী অতিথি এস এম মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক এবং জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আযম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলামসহ সাতক্ষীরার বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রশাসন বিভাগের কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সম্মাননা স্মারক তুলে দেয়। একই সাথে বিদায়ী অতিথি এস এম মোস্তফা কামাল ও সিনিয়র জেলা ও দায়রা জজ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক মোঃ গোলাম আযম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়ারুল ইসলাম। বিদায়ী অতিথির উদ্দেশ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এর কবিতা “বিদায়, শুভ বিদায়” আবৃত্তি করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।
অনুষ্ঠানের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, রাষ্টের সকল বিভাগের মাঝে আন্তরিক ও সহযোগীতা মূলক সম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা কেউ কারো প্রতিযোগী নই বরং সহযোগী। আমরা যে যেখানেই আছি সেটিই আমাদের জন্মস্থান মনে করে কাজ করতে হবে। জীবনে যদি ভালো কিছু করতে পারি, তা জন্মস্থানের জন্যই করে যাবো। দেশের প্রতি আমাদের ঋণ আছে, সর্বদা সেই বিষয়টি মনে রেখে আমাদের চারপাশে আলো ছাড়াতে হবে এবং ঋণ শোধ করতে হবে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আজমিরা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের আমিনুল মোল্লার স্ত্রী ও একই ইউনিয়নের ছনকা গ্রামের শেখ আফজাল হোসেনের মেয়ে। ঘটনার পর পালিয়ে গেছে স্বামী।

নিহত গৃহবধূর পিতা জানান, প্রায় ১ বছর আগে চা বিক্রেতা আমিনুল মোল্লার সাথে তার মেয়ে আজমিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা মাদক সেবন করে এসে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

গত কয়েক দিন আগেও মেয়ে আজমিরা খাতুনকে নির্যাতন করে জামাতা আমিনুল। নির্যাতন সহ্য করতে না পেরে আজমিরা বাবা মা’র কাছে চলে আসে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ শালিস মিমাংসার মাধ্যমে আজমিরাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।

বুধবার (১৬ জুন) দিবাগত রাতে পরিকল্পিতভাবে মেয়ে আজমিরাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে তার জামাতা আমিনুল পালিয়ে গেছে।

থানার উপ-পরিদর্শক সিহাবুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১২ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। নিহত গৃহবধূর শরীরের দুই জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাংস্কৃতিক ও নাট্যগোষ্টীর পক্ষে খাদ্য সামগ্রি বিতরণ

সাতক্ষীরায় সাংস্কৃতিক ও নাট্যগোষ্টীর পক্ষে করোনা ভাইরাস কালীন সময়ে কর্মহীন দুস্থ মানুষের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।
গতকাল সাতক্ষীরায় করোনার দ্বিতীয় ধাপে কর্মহীন ও অসহায় সাংস্কৃতিক, নাট্যগোষ্ঠীকর্মীদের খাদ্য সামগ্রি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগের প্রেসিডিয়াম সদস্য নানকের সাথে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন।
বুধবার (১৬ জুন) রাত্র ১০ টায় জাহাঙ্গীর কবির নানক এর ধানমন্ডি-২৭ এ তার নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনাকালীন বর্জ্য আমাদের স্বাস্থ্যগত ও পরিবেশগত বিপর্যয় ঘটাতে পারে

নিজস্ব প্রতিবেদক :
‘স্বাস্থ্যগত ও পরিবেশগত সুরক্ষার জন্য করোনা বর্জ্য ব্যবস্থাপনা এখন আমাদের জন্য এখন নতুন আরো একটি চ্যালেঞ্জ। যদি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করা না যায় তাহলে এটি আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।’ বৃহস্পতিবার (১৭ জুন) বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘করোনাকালীণা বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক অনলাইন সংলাপে এমনই অভিমত প্রকাশ করেছেন বক্তারা।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে এবং প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ গবেষক পাভেল পার্থ’র সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (চঃদাঃ) সরদার শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বিডিনিউজের জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাগো নিউজ ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজীব, কালেরকণ্ঠর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম,

ঢাকাটাইমস্ এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, বারসিকের আঞ্চলিক সমন্বকারি পার্থ সারথী পাল, সিডিও শ্যামনগরের পরিচালক গাজী ইমরান, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মঈনুল আমিন মিঠু প্রমুখ। অনুষ্ঠানে ধারণা পত্র পাঠ করেন বারসিকের সহকারি প্রোগ্রাম অফিসার আসাদুল ইসলাম।

সংলাপে বক্তারা বলেন, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড কভার, সু-কভার, গগলস, ফেইস শিল্ড বা গাউনসহ যেসব সুরক্ষা সামগ্রী করোনা মহামারীতে ব্যবহৃত হচ্ছে এসব সুরক্ষা সামগ্রী নিয়ে দেখা দিচ্ছে নতুন সংকট। হুমকির মুখে পড়ছে করোনাকালীণ বর্জ্য ব্যবস্থাপণা। হুমকির মুখে পড়ছে পরিবেশ। করোনায় ব্যবহৃত সুরক্ষাসামগ্রীর একটি বড় অংশ মানুষ রাস্তাঘাটসহ উন্মুক্ত জায়গায় ফেলে দিচ্ছে। অধিকাংশ মানুষ গৃহস্থালি বর্জ্যরে সঙ্গেই তাদের ব্যবহৃত করোনা বর্জ্য রাখছে এবং তা উন্মুক্ত স্থানে বা নিদ্দিষ্ট বর্জ্য ফেলার স্থানে ফেলছে। কিন্তু কেউ ভাবছে না এসব বর্জ্যরে মাধ্যমে পথচারীসহ বর্জ্য ব্যবস্থাপনা সাথে যারা জড়িত তারাও সংক্রমিত হতে পারে। আবার এসব বর্জ্য সাধারণ বর্জ্যরে সঙ্গে মিশে পরিবেশ ও স্বাস্থ্যগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। সাধারণ বর্জ্যরে সাথে নতুন করে যুক্ত হওয়া করোনাকালীণ বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা নিতে হবে, তা না হলে বড় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে দেশ।

বক্তারা আরো বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার করোনাসহ বিভিন্ন সংক্রামক বর্জ্যরে ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য অধিদফতর, স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যৌথ উদ্যোগে ব্যাপক প্রচার। দরকার করোনা প্রতিরোধ ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটি। করোনা বর্জ্য ও সাধারণ বর্জ্য আলাদা করেতে হবে। করোনা বর্জ্যওে জন্য আলাদা ডাম্পিং ব্যবস্থা করতে হবে। যারা বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত বা নতুন জনবল সৃষ্টি করে তাদের প্রশিক্ষনের ব্যবস্থার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করা দরকার। বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদপ্ত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সিটি করপোরেশ ও পৌরসভার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সেটিও দূর করতে হবে। তা না হলে সকলেই এর পরিনাম ভোগ করা লাগবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা, উপসর্গে আরো ৩ মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় করোনা সংক্রমনে হার না কমায় চলমান লকডাউন তৃতীয় দফায়

আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সভা থেকে মেডিকেল কলেজ হসপাতালকে পূর্ণাঙ্গ করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষনা করা হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমুহ) ডাঃ মোঃ ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক পত্রে মেডিকেল কলেজ হসপাতালকে পূর্ণাঙ্গ করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষনা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরই আলোকে করোনা প্রতিরোধ কমিটির সভায় এটি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরো জানান, মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে আর কোন সাধারন রুগী ভর্তি হতে পারবেন না। সেখানে শুধুমাত্র করোনা রুগীরা ভর্তি হবেন। তবে, সাধারন রুগীরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হতে পারবেন।

এদিকে, ভাইরাসটির উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে।

গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ নিয়ে ভারইরাসটির উপসর্গ নিয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছের অন্ততঃ ২৫৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত দুই হাজার ৬৯৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভারাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৯ জন। জনবল সংকটের কারনে রুগীদের চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মূখপাত্র ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় মোট ৩২৬ জন করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারী- বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৮ জন পজেটিভ ও ২৮৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। বাকীরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ৫ জুন থেকে জেলায় প্রথম পর্যায়ে সাত দিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ জুন দ্বিতীয় দফায় এক সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানো হয়। যা আজ বৃহস্পতিবার ১৭ জুন রাত ১২ টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমন না কমায় তৃতীয় দফায় আরো এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। যা শেষ হবে আগামী ২৪ জুন রাত ১২ টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লকডাউন ২৫ জুন পর্যন্ত বাড়ানো হলো

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শুরু হওয়া লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এর আগে এক দফা সময় বাড়িয়ে সাতক্ষীরা ২ সপ্তাহ ধরে লকডাউন চলে আসছে।
শরিবার থেকে তৃতীয় দফার এই লকডাউন শুরু হবে এবং আগামী ২৫ জুন রাত ১২ টা পর্যন্ত চলবে।
আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ রোগীদের সুচিকিৎসার জন্য জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্হ্য অধিদপ্তর।

এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আসছে……………..

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

বিনোদন ডেস্ক : গুলশানের ক্লাবে ভাঙচুরের ঘটনায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা জেনেছি মঙ্গলবার গভীর রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছেন। ৯৯৯-এর একটি ফোনে সেখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করব। একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে। যেহেতু মামলাগুলো চলমান, পরীমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

এদিকে গুলশান-১ এর অল কমিউনিটি ক্লাবে নায়িকা পরীমণির সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের তর্কাতর্কি ও বাগবিতণ্ডার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গুলশান থানা সূত্রে জানা যায়, সাধারণত ৯৯৯ থেকে কোনো ডাক পেলে পুলিশ সেই স্থানে গিয়ে কী পেল, না পেল তা অবগত করতে হয়। তার অংশ হিসেবে সেদিনের ক্লাবের ঘটনাটি পুলিশ জিডি আকারে লিখে রাখে।

মঙ্গলবার মধ্য রাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা ও তার সঙ্গে আরও কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কেএম আলমগীর ইকবাল দাবি করেন। গণমাধ্যমে বুধবার সন্ধ্যায় তিনি এ বিষয়ে কথা বলেন। তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন পরীমনি।

ক্লাবের প্রেসিডেন্ট কেএম আলমগীর ইকবাল বলেন, পরীমনি সেদিন ক্লাবে ভাঙচুর করেন। পরীমনির সঙ্গী হাফপ্যান্ট পড়া ছিলেন, ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে জানতে চাওয়ায় পরীমনি ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেন।

ক্লাব প্রেসিডেন্ট বলেন, ক্লাবের কিছু নিয়ম-কানুন আছে। কোনো ব্যক্তি যদি ক্লাবে আসেন তাকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু পরীমনির সঙ্গে আসা ভদ্রলোক হাফপ্যান্ট ও স্যান্ডেল পরে এসেছেন। তখন ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন আমাদের ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক ও ক্লাবের এক ম্যানেজার। উনারা সেটা দেখে বলেছেন যে, আপনিতো ক্লাব রুলস ভায়োলেট করেছেন। আপনিতো হাফপ্যান্ট পরে এখানে আসতে পারেন না। তখন তারা ক্ষিপ্ত হয়ে যান। তাদের আচার-আচরণ গ্রহণযোগ্য না হওয়ায় উনারা (ডিরেক্টর ও ম্যানেজার) বলেছেন, রাত অনেক হয়ে গেছে আপনারা চলে যান। কিন্তু তারা চলে যাচ্ছিল না বিধায় আমাদের দুই পরিচালকই ক্লাব থেকে চলে যান।

পরে ঘটনার বর্ণনায় ক্লাব প্রেসিডেন্ট বলেন, তারপর যেই সদস্যের মাধ্যমে উনারা এসেছিলেন উনিও তাদের চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেন। কিন্তু উনারা যাচ্ছিলেন না বিধায় ওই সদস্যও চলে যান। এরপর উনারা (পরীমনি ও সঙ্গীরা) অকস্মাৎ ক্ষিপ্ত হয়ে যান, চেঁচামেচি শুরু করেন এবং গ্লাস, স্ট্রে ছুড়ে মারতে থাকেন। তখন আর কেউ ছিলেনও না ক্লাবে। দুজন ওয়েটার ছিলেন আর এ তিন-চারজন মানুষ ছিলেন।

একপর্যায়ে ক্লাবের কর্মীরা ট্রিপল নাইনে কল করেন। পুলিশ আসার পর তারা দেখতে পান, উনি ওগুলো ছুড়ে মারছেন। তখন পুলিশ তাদের জিজ্ঞেস করে আপনারা কেন এসেছেন, কেন আমাদের কল করেছেন? তখন তারা বলেন, আমাদের হেনস্তা করা হয়েছে।

তখন পুলিশ সদস্যরা বলেন, কিছু তো দেখছি না। তারপর পুলিশ সদস্যরা ওয়াকিটকির মাধ্যমে উপরে (ঊর্ধ্বতন কর্মকর্তা) জানতে চান আমরা কি করব। তখন উপর থেকে নির্দেশ আসে উনারা এমন করলে তাদের বের করে দিয়ে আপনারা চলে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest