সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারত থেকে অবৈধপথে ফেরার সময় সাতক্ষীরার সীমান্তে রোহিঙ্গাসহ আটক ৩

আসাদুজ্জামান : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে এক রোহিঙ্গা শরনার্থীসহ আরো তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার রাতে সীমান্তের ভোমরা ও তলুইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুই জন বাংলাদেশী নারী ও একজন রেহিঙ্গা শরনার্থী রয়েছে। এনিয়ে, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ জন মানবপাচারকারীসহ ৬০ জনকে আটক করা হয়েছে।

এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও ভারত থেকে প্রায় প্রতিদিনই অবৈধ পথে মানুষ দেশে ফেরায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সীমান্ত বাসীর মাঝে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী গ্রামের আব্দুল্লাহর ছেলে রোহিঙ্গা শরনার্থী ওমর ফারুক (২০), যশোর জেলার কোতয়ালী থানার রুপদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে সোনিয়া (২২) ও সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সদরের রশিদ গাজীর মেয়ে তাছলিমা খাতুন (৩০)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তের খাল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী কালিয়ানী বালিয়াঘাটা খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা সীমান্তের বিজিবির কালিয়ানী বিওপির কাছেই খালে লাশটি ভাসমান দেখতে পাওয়া যায়। এই খালের অপর পারে ভারতের কৈজুরি বিএসএফ ক্যাম্প রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সদর উপজেলার বৈকারীর ইউনিয়নের কালিয়ানি-বালিয়ারঘাট সীমান্ত খালে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। তার মাথা ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

তিনি আরো জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৯১ জন করোনা শনাক্ত হয়েছেন। যার আনুপাতিক হার প্রায় ৪৯ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৫১১ জন।
করোনা আক্রান্তে মৃতরা হলেন, কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার কামরুল ইসলাম (৫৩), একই উপজেলার শাহপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার নুরজাহান বেগম (৩৫)।
এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত দ্বিতীয় দফা ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা স্বাভাবিক। মানুষ যেন কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্যবিধি। হাটবাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ১২৪ জন ও আক্রান্ত হয়ে আরো ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সল আহমেদ জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জন ও উপসর্গ নিয়ে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য দেড়’শ বেড রয়েছে। খুব দ্রুত আরো ৫০ টি বাড়ানো হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনা রুগী ভর্তি করা হবেনা। যারা বর্তমানে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা সেবা শেষ হলে ছেড়ে দেয়া হবে। তিনি এ সময় জেলা বাসীর কাছে সরকারে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি ধর্ষণ চেষ্টা : নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা

অনলাইন ডেস্ক : ঢাকা চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

মামলার বাকি তিন আসামি হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

বিমানবন্দর থানার ওয়্যারলেস অপারেটর মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মামলার আসামিরা ডিবির হেফাজতে আছে। রিমান্ডে নেওয়ার আবেদন করে তাদের আজ মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করবে পুলিশ।

গতকাল বিকালে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগে সকালে চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির গোলেও চিলিকে হারাতে পারল না আর্জেন্টিনা

খেলার খবর : অসাধারণ ফ্রি কিকে ম্যাচের প্রথমার্ধে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার স্বস্তি স্থায়ী হলো না। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে গোল শোধ করেছে চিলি। ফলে কোপা আমেরিকায় পয়েন্ট হারিয়ে অভিযান শুরু হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

আজ মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে অনুষ্ঠিত ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি। অন্যদিকে চিলির পক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন এদুয়ার্দো ভার্গাস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার দেখিয়েছিল লিওনেল স্কালোনির দল। পুরো ম্যাচে শট নিয়েছিল ১৮ বার। যার মধ্যে ৫টি ছিল অনটার্গেট। কিন্তু এত চেষ্টার পরও চিলির রক্ষণ ভাঙতে পারেননি মেসিরা।

ম্যাচের ৩৩ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। চিলির ডি বক্সের একটু বাইরে থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে সেটিকে গোলে রূপ দেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। ঝাঁপিয়ে বল আটকানোর চেষ্টা করেও সফল হতে পারেননি চিলির তারকা ব্রাভো। এই নিয়ে আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে ৭৩ গোল করলেন মেসি।

প্রথমার্ধে গোল খেয়ে বসা চিলি বিরতির পর সমতায় ফেরে। আর্তুরো ভিদালকে ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় চিলি। তখন ভিদালই পেনাল্টি শট নেন। কিন্তু ইন্টার মিলানের মিডফিল্ডারের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। বল ক্রসবারে লেগে ফেরার পর ফিরতি বলে হেড লাগিয়ে জালে পাঠিয়ে দেন ভার্গাস। সঙ্গে সঙ্গে আনন্দে ভাসে চিলি।

এরপর বাকিটা সময় নিজেদের রক্ষণ আগলে খেলে চিলি। বেশ কয়েকবার সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি আর্জেন্টিনা। ফলে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

নিজেদের পরের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায়। একই দিনে বলিভিয়ার মুখোমুখি হবে চিলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহনকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহনকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। প্রতিদিন ৩’শ থেকে ৫’শ ট্রাকে এই চাঁদা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৭) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারন সম্পাদক রমজান আলী জানান, বার বার নিষেধ করা শর্তেও তারা কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই জোরপূর্বক সেখানে ট্রাক প্রতি ৫০ টাকা করে প্রতিদিন সর্বনি¤œ ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দেয়া হয়েছে। তারা আরো জানান, ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে নীরবে এই চাঁদাবাজি করছেন স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৬) এর সভাপতি কামরুল ইসলাম গাজী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আজিবুর রহমান আলিম, কবির হোসেন ও পলাশসহ কয়েকজন।

সরজমিনে ভোমরা স্থলবন্দর এলাকায় গেলে সেখান কয়েকজন বাংলাদেশী ট্রাক ড্রাইভার জানান, তাদের চাঁদা না দিলে তারা তাদের উপর ক্ষেপে গিয়ে নানা ধরনের হয়রানী করে থাকেন। তাই বাধ্য হয়ে তাদের চাঁদা দেয়া লাগে।

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান, ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে এভাবে অবৈধভাবে চাঁদা না তুলার জন্য কয়েকবার নিষেধ করার শর্তেও তারা চাঁদাবাজি করে যাচ্ছে। তাদের এই চাঁদাবাজি বন্ধের জন্য ইতিমধ্যে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশসুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরো জানান, এর আগেও তারা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে সেখানে চাঁদাবাজি করতো। এক পর্যায়ে ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে সেটি বন্ধ করা হয়। তবে, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে চাঁদাবাজি বন্ধ হলেও তারা পুনরায় আবার ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে। যার অভিযোগ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।

ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আজিবুর রহমান আলিম জানান, দীর্ঘদিন ধরে ভোমরা বন্দরে একটি যানজট লেগে থাকে। এই যানজট নিরসনের লক্ষে এমপি মহোদয় ও বন্দর কর্তৃপক্ষের নির্দেশে আমরা কিছু ছেলে যানজট নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছি। এখানে ট্রাক পার্কিং এর জন্য জায়গা করা হয়েছে। সবার সম্মতিক্রমে ৫০ টাকার একটি স্লিপের বিনিময়ে টাকা নেয়া হয় বলে তিনি আরো জানান।
ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, এভাবে টাকা নেয়ার কোন নিয়ম নেই। এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্যও নেই।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাত ১২টায় ক্লাবে যাওয়ার কারণ জানালেন পরীমনি

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে। কিন্তু সেই রাতে তিনি কেন সেখানে গিয়েছিলেন, বিষয়টি সোমবার রাতে পরিস্কার করেছেন এ চিত্রনায়িকা।

পরীমনির দায়ের করা মামলায় সোমবার গ্রেফতার করা হয়ে মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও অমিসহ ৫ জন। তাদের গ্রেফতারের পরেই রাতে বনানীর বাসায় সংবাদ সম্মেলন করেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি।

ওখানে কেন গিয়েছেন পরীমনিকে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ওখানে আমরা যাইনি। যাওয়ার পরেও আমরা জানি না ওটা বোট ক্লাব। আমাদের সঙ্গে থাকা ছোট বোনটার আম্মু অসুস্থ। আমরা বনানীতে গাড়ি থামিয়ে ওষুধও কিনেছি। আমরা উত্তরাতে যাব। যেহেতু অমি ভাইয়া আমাদের সঙ্গে ছিল, তিনি বলেছে আমার দুই মিনিটের কাজ আছে।

তিনি বলেন, জিমিকে বারবার রিকোয়েস্ট করতে ছিল। বলল, এখন তো রাস্তা ফাঁকা। বেশিক্ষণ লাগবে না। জাস্ট দুই মিনিটের ব্যাপার একটু টাইম দে। সেখানে গিয়ে প্রথমে সে নামার জন্য বলে নাই। সেখানে সিকিউরিটি তাকেই ঢুকতে দিচ্ছিল না। কাকে যেন ফোন দিয়েছিল, তখন রাত ১২টা অনেক রাত। তখন ওই লোকটা আসল যার সঙ্গে তার কাজ ছিল।

পরীমনি বরেন, আমরা তারা দিচ্ছিলাম। আমার সঙ্গে যে মেয়েটা ছিল তার তাড়া ছিল। তার বাথরুমে ধরেছিল। অমি ভাইয়া বলেছিল এখানে সমস্যা নেই ওয়াশরুমে যেতে পার। তখন বেনজির ভাইয়ের নাম বলল। ওয়াশ রুমে তো যেতেই পারি। তখন তার (অমি) বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিল। ওখানে আমরা বসছি। ওখানে মদ খেতে ছিল। ওখান থেকেই এসে বলল ও পরীমনি তুমি আসছ। তখনই বুঝতে পেরেই আসলে তিনি ওভার ড্রাংক। আমি তাকে দাদা বলে সালাম দিয়েছে। উনি বলল বসো বসো কোনো সমস্যা নেই, বাচ্ছা মেয়ে।

চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে সোমবার গ্রেফতার করা হয়েছে। উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় নাসিরের সঙ্গে থাকা অল্পবয়সী তিন নারীকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা ও নাসিরের সঙ্গী লিপি ও সুমি রয়েছেন। গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনার সয়ম ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

এর আগে পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাটি কারও নাম উল্লেখ না করে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে এই ঘটনার বিচার চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর পরের দিন রোববার তিনি বনানীর বাসায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম উল্লেখ করেন।

এদিকে ঢাকা বোট ক্লাবের আলোচিত ঘটনায় নির্বাহী সদস্যের পদ থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অন্তঃস্বত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ, মৃত সন্তান প্রসব

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে লাথির আঘাতে আহত গৃহবধূ জ্যোস্না আরা জন্ম দিলেন এক মৃত সন্তানের। সোমবার ভোরে সন্তান প্রসবের পর মা জোসনা এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জ্যোসনার স্বামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের বেল্লাল হোসেন জানান, তার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী একেএম সামসুজ্জানের। গত ১২ জুন এই জমি দখল নিয়ে দুই পক্ষে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের সামসুজ্জামান তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী জ্যোস্নার তলপেটে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এ সম্পর্কে থানায় একটি মামলা দেন বেল্লাল। এতে আসামি করা হয় সামসুজ্জামানসহ পাঁচ জনকে। জ্যোস্নাকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সোমবার ভোরে জ্যোস্না মৃত সন্তান প্রসব করেন। আহত বেল্লালও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে সদর হাসপাতালের ডা. মমতাজ মুজিব জানান, জ্যোস্নার পেটে ইনজুরি ছিল। আঘাতজনিত কারণে তিনি মৃত সন্তান প্রসব করেছেন। গর্ভেই মারা যায় সন্তানটি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান দুই পক্ষে মারামারির বিষয়ে একটি মামলা হয়। এই মামলার সাথে আহত গৃহবধূর মৃত সন্তান প্রসবের বিষয়টি যুক্ত হবে। তদন্ত করে আইনগত ব্যস্থা নেওয়া হবে। তিনি জানান সামসুজ্জামান পলাতক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest