সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

দেবহাটায় একদিনে ১৬ জনের করোনা শনাক্ত, র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট শুরু

দেবহাটা প্রতিনিধি :: সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১১ জনের পিসিআর ল্যাবের রিপোর্টে এবং ৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্ট রিপোর্টে করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে দ্বিতীয় ওয়েভে উপজেলাতে ৭১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। প্রথম ও দ্বিতীয় ওয়েভ মিলিয়ে এপর্যন্ত ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৫ জনের মৃত্যু ও ৯৫জন সুস্থ্য হয়েছেন। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৭১ জন।

সর্বশেষ আক্রান্ত ১৬জন হলেন, পারুলিয়ার আব্দুল মাজেদ গাজী (৫১), পাপিয়া খাতুন (৪৫), চৈতি বিশ্বাস ৩৫, মেহেদী হাসান (২৪), খেজুর বাড়িয়ার আদর আলী সরদার (৬০), বড়শান্তার আব্দুল লতিফ (৪৮), নোড়ারচকের ইসমাইল হোসেন (৩৬), দক্ষিন পারুলিয়ার আলী (২৩), সখিপুরের শাপলা (৩০), সাবু আলী (৩০), আব্দুল হান্নান (৭), মোহাম্মাদ আলীপুরের রিজিয়া (৩২), নওয়াপাড়ার জগন্নাথপুরের এশার আলী (৪৫), আষ্কারপুরের আকমল (২৭), দেবহাটা সদরের ভাতশালার গফফার সরদার ও রবিউল ইসলাম (৪২)।

সোমবার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপব মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেবহাটায় দ্বিতীয় ওয়েভে করোনা আক্রান্ত ৭১জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সাথে মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগসহ তাদের শারিরীক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে।

ডা. বিপ্লব মন্ডল আরোও বলেন, উপজেলাতে করোনার উপসর্গ ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সোমবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই টেষ্টে প্রাথমিকভাবে যাদের করোনা শনাক্ত হবে তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। সরকার নির্ধারিত একশ টাকা ফি দিয়ে এই টেস্ট করানো যাবে।

এছাড়া অসহায় দরিদ্র রোগীরা বিনামুল্যে টেস্ট করাতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, সরকারি ছুটির দিন ব্যাতীত সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে পারবেন।

এছাড়া পিসিআর ল্যাবের জন্য দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত নমুনা সংগ্রহের কার্যক্রম অব্যহত রয়েছে।

এদিকে করোনা আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি:  দেবহাটা উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত উক্ত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে নাংলার বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ। গত শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিঅ-৬/৫০৪৩/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৩৮৭৩ নং স্মারকে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের ২৩-০৫-২০২১ ইং তারিখের আবেদন (আইডি-৬২৪৬) এর প্রেক্ষিতে দেবহাটা উপজেলাধীন ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৮-০৫-২০২০ তারিখের পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে নি¤œলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ, সাধারন শিক্ষক সদস্য হিসেবে সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে এ.এস.এম মাসুদ আনোয়ার ও সদস্য সচিব হিসেবে প্রধান এনামুল হক বিশ^াসকে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে। নবগঠিত কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, তিনি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি স্কুলের সার্বিক উন্নয়নে যথাযথ চেষ্টা করবেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে এক আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরায় এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী আওয়ামীলীগ কর্মী ফারুক হোসেন প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুন সন্ধ্যায় গোবিন্দকাটি গ্রামের শওকত শেখের পুত্র রানা, বাবলু, নূর ইসলাম সরদারের পুত্র ইউসুফ, উত্তর কামার বায়সা এলাকার হামেজ উদ্দীনের পুত্র সোহরাব, আহম্মদ আলীর পুত্র কুতুব আলীসহ ৩/৪জনের একটি বাহিনী ঝাউডাঙ্গা বাজারে ফারুক হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। সে সময় হামলাকারীরা ফারুকের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেন প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের মধ্যে রানা চোরাকারবারী এবং বাবলু নাশকতার মামলার আসামী বলে জানিয়েছেণ ভুক্তভোগী ফারুক হোসেন।
এদিকে ফারুকের উপর অতর্কিত হামলার খবর পেয়ে ছুটে যান সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় সার্বিক খোজ খবর নেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সদর উপজেলা চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার ফুসফুস-কিডনি জটিলতা, লিভারও ঠিকভাবে কাজ করছে না

রাজনীতির খবর : এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাংয়ে যেভাবে পানি জমে সেটা বন্ধ হবে না। যেটা তারা (চিকিৎসক) মনে করছেন, কিডনি ইজ নট ফাংশনিং প্রোপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলেও আবারো তার জ্বর আসছে। গতকালও তার জ্বর এসেছিল।’

সোমবার (১৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (চিকিৎসক) তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বারবার তারা বলছেন যে, আমাদের হাসপাতালগুলো ওয়েল ইকুইপ্ট না। তাকে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করানো উচিত।’

হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। পোস্ট কোভিড নানা জটিলতা নিয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ছয়দিন পর (৩ মে) তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। সিসিইউতে থাকা অবস্থায় গত ২৮ মে খালেদা জিয়া ‘হঠাৎ’ জ্বরে আক্রান্ত হন। ৩০ মে তার জ্বর নিয়ন্ত্রণে আসে। গত ১৪ এপ্রিল তিনি গুলশানের বাসা ফিরোজায় পরিবারের অন্যদের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু

আসাদুজ্জামান : দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরায় চলছে মোড়ে মোড়ে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে, হাট বাজার গুলোতে ভিড় লক্ষনীয়। সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য বিধি মানাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন। পুলিশের বাধা সত্ত্বেও চলছে ছোট ছোট যানবাহন। গনপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকান পাট। তবে, পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরন করেন।
মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বৈকারী গ্রামের জাহান আলী (৮০), একই উপজেলার আখড়াখোলা গ্রামের সানোয়ারা খাতুন (৬০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আয়েশা বেগম (৯২)। এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৫১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরিক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। যা সংক্রমনের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২০ জন।
অপরদিকে, জেলায় বর্তমানে ৬৯৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ও সদর হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধপথে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ বাংলাদেশী আটক

আসাদুজ্জামান : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার চারটি সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদরা এলাকায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহদেপুর থানার মীর্জাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারে ছেলে নয়ন সরকার (২৭), খুলনা জেলার কয়রা থানার গোবরা গ্রামের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫), তার স্ত্রী মিনান নাহার (২১), তাদের ছেলে আরিফ হোসেন (৫) ও যশোর জেলার অভয়নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।
বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনিকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি নাসিরসহ ৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি।

সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগ নেতা সোলায়মান হত্যা মামলার প্রধান আসামি ওহাব পেয়াদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
হত্যা, অস্ত্রসহ আনুমানিক অর্ধশত মামলার আসামি আলোচিত আলী পেয়াদাকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার ওসির নেতৃত্বে এ এস আই জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোররাতে সাতক্ষীরা শহরের পিটিআই মাঠ সংলগ্ন মোতালেবের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ওহাব আলী পেয়াদা নলতার আওয়ামী লীগ নেতা সোলাইমান হত্যা মামলার প্রধান আসামী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঝায়ামারির বিলের ১০৭ বিঘা জমি নিয়ে কালিগঞ্জের নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড তত্কালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাজীসহ ৪৪ জনের একটি গ্রুপে সঙ্গে ঝায়ামারি গ্রামের ওহাব পেয়াদাও তার শরীকদের বিরোধ রয়েছে।

মামলায় হেরে যাওয়ার পরও ২০ ঘের ভূমিহীন বসিয়ে ১০৭ বিঘা জমির মধ্যে প্রায় ৭০ বিঘা জমি দখলে রাখেন ওহাব পেয়াদা। এ নিয়ে ওহাব পেয়াদা কয়েকবার সোলায়মানকে হত্যারও হুমকি দেয়। ১৯ নভেম্বর ২০১৭ রাত সাড়ে ৮টার দিকে বিশ্বস্ত কোন লোকের রাঙাশিশা ব্রীজের পাশে ডেকে নিয়ে রাতভর আটক রাখার পর সোমবার ভোর চারটার দিকে সোলায়মানকে আশাশুনির কৈখালি পানির ট্যাঙ্কির পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের উপর জবাই করে হত্যা করা হয়।

পরদিন নিহতের ভাই সামিউল্লাহ বাদি হয়ে ওহাব আলী পেয়াদাসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে আশাশুনি থানায় মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest