সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
“মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্যে সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টি.টি.সি)‘র আয়োজনে ভার্চ্যুয়ালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানজিল্লুর রহমান।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টি.টি.সি)‘র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল কুদ্দুস, সাতক্ষীরা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মোস্তফা জামান। এছাড়া বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান প্রমুখ।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টি.টি.সি)‘র সিনিয়র ইন্সটেক্টর মো: আনারুল ইসলাম ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সদর উপজেলার লাবসা, ধুলিহর, বল্লি ও আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ভার্চ্যুয়ালে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমানে মানুষ বিভিন্ন ভাবে বিদেশে পাড়ি জমান। যারা সঠিকভাবে না যেতে পারেন তাদের বিভিন্ন হয়রানির শিকার হন। বর্তমান সরকার অভিবাসনের জন্য নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। সেবা একেবারে জনগনের দোড় গোড়ায় পৌছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। যা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) বাস্তবায়ন করে যাচ্ছে। নিরাপদ অভিবাসনের জন্য টিটিসি ১৩টি ধাপের একটি নির্দেশনা দিয়েছেন। বিদেশে কাজের জন্য যাওয়ার পূর্বে অবশ্যই ১৩টি ধাপ পরিপূর্ণ করে যেতে হবে।

বিদেশীরা দক্ষ জনশক্তি প্রত্যাশা করেন। কিন্তু আমাদের দেশ থেকে যারা বিদেশে যান তারা অধিকাংশ অদক্ষ। ফলে সেখানে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে তারা যে ধরনের কোয়ালিটি সম্পন্ন জনশক্তি চান সেধরনের কোয়ালিটি সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারি নির্দেশানা মেনে সঠিকভাবে বিদেশ যেতে হবে। তাহলে বিদেশে গিয়ে সম্মান এবং সমৃদ্ধি দুটিই পাওয়া যাবে। তবে টিটিসি‘র এ কার্যক্রমকে ব্যপকভাবে প্রচার করে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার দাবি জানান বক্তারা।

১৪.০৬.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে কোপায় ব্রাজিলের উড়ন্ত সূচনা

খেলার খবর : বিশ্বকাপের বাছাইয়ের মতো কোপা আমেরিকার মঞ্চেও দারুণ ছন্দে দেখা গেল ব্রাজিল সুপারস্টার নেইমারকে। নিজে গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। নেইমারময় ম্যাচটিতে ভেনেজুয়েলার বিপক্ষে জয় দিয়ে কোপা আমেরিকায় উড়ন্ত সূচনা করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় অনুষ্ঠিত কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে গোল করেছেন নেইমার, মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল বারবোসা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় পুরো ম্যাচে আধিপত্য রেখেছে সেলেসাওরা। করোনার কারণে ভেনেজুয়েলার মূল দলের নয়জন খেলোয়াড়ই ছিলেন না। দুর্বল দল নিয়ে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি দলটি। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল শট নিয়েছে ১৮বার। যার মধ্যে সাতটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে ভেনেজুয়েলা নিয়েছে কেবল তিনটি শট, যার মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো ছিল কেবল একটি।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল লাইনের সামনে বল পেয়ে যান মার্কিনিয়োস। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। দুই মিনিট পর আবার বল পাঠান রিশার্লিশন। কিন্তু, তিনি অফসাইডে থাকায় বেঁচে যায় ভেনেজুয়েলা।

নেইমার গোল পান বিরতির পর। ৬৪ মিনিটে দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। পেনাল্টি থেকে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন নেইমার।

শেষ দিকে স্কোর লাইন ৩-০ করেন বারবোসা। তবে এই গোলেও অবদান ছিল নেইমারের।

৮৩তম মিনিটে দারুণ ড্রিবলিংয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন এই পিএসজি তারকা। কাছের পোস্ট দিয়ে শটও নেন, কিন্তু এক জনের পায়ে লেগে একটুর জন্য বাইরে দিয়ে যায় বল। প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে কাটব্যাক করেন নেইমার। সেখান থেকে বুক দিয়ে বল জালে পাঠান বারবোসা। ফলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১২ জনের মৃত্যু

দেশের খবর : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণ গেছে আরো ১২ জনের। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ জুন) সকাল ৯টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

এদের মধ্যে ১০ জন করোনায় এবং দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। গত এক দিনে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের চারজন, রাজশাহীর তিনজন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজনসহ মোট ১০ জন মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০০ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫০ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ২৬ জন।

রোববার (১৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৮ ও রামেক ল্যাবে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৩৮ দশমিক ১৪ শতাংশ এবং নাটোরের ২৩ দশমিক ১২ শতাংশ করোনা ধরা পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে দৈনিক মৃত্যু বেড়ে আবরও ৪ হাজার ছুঁইছুই

বিদেশের খবর : করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যু। আগের দিন দৈনিক মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা পৌঁছে গেছে চার হাজারের কাছাকাছি। তবে ধারাবাহিকতা মেনে দেশটিতে আরও কমেছে ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

সোমবার (১৪ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে ১০ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ছয় শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৫৩ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন। সূত্র: এএনআই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে পরীমণির লিখিত অভিযোগ নিল পুলিশ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এর আগে সাংবাদিকদের কাছে এবং ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেছিলেন।

সোমবার (১৪ জুন) ভোরে রূপনগর থানা পুলিশের কাছে তিনি অভিযোগটি করেন। অভিযোগে তিনি ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডের নাসির উদ্দিন মাহমুদের কথা উল্লেখ করেছেন।

রূপনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা পরীমণির বাসায় গিয়ে তার কাছ থেকে বিস্তারিত শুনেছি ও বক্তব্য নিয়েছি। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি সেই অভিযোগ সাভার থানার কাছে পৌঁছে দিচ্ছি। তারা এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, পরীমণি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।

রোববার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়ে জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এ দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরে রাত ১০টার দিকে সাংবাদিকদের সামনে হাজির হন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। জানালেন ঘটনার বিস্তারিত।

তিনি বলেন, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’

পরীমণি বলেন, এমন ঘটনায় সাধারণ মেয়েরা প্রথমে কোথায় যায়? থানায় যায়। আমিও থানায় গিয়েছি। আমি বারবার বলেছি, ঘটনাটা যদি নিজের সঙ্গে না ঘটে তাহলে কেউ বুঝবে না। ওইদিন পর্যন্ত কি তবে অপেক্ষা করবেন?

কী ঘটেছিল সেটা জানতে চাই, আপনি নির্ভয়ে বলুন- উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নে পরীমণি বলেন, ‘আমার মুখটা সাদা কাপড়ে ঢাকা পড়লেই কেবল বুঝতেন। আমি চার দিন ধরে কারও সাপোর্ট পাইনি। আপনারা সত্যিটা খোঁজেন।’

পরীমণি আরো বলেন, ‘সাধারণ কোনো মেয়ের হলে সে খবর হয়তো আপনাদের কাছে পৌঁছায় না। সাংবাদিকদের কাছে খবর পৌঁছানো হয় না। আমার মতো যখন কোনো মেয়েকে ভয় দেখানো হয় তখন সাধারণ মেয়ের খবর তো পাবেন না!’

তিনি বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে তার এক বন্ধু (অমি) বাসায় আসেন। বাসা থেকে তাকে উত্তরার বোট ক্লাবে (ঢাকা বোট ক্লাব) নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জিমি (ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী)। বোট ক্লাবে যাওয়ার পর সেখানে সাত/আটজনের একটা গ্রুপ ছিল। তাদের মুরব্বি ছিলেন নাসির উদ্দিন (নাসির ইউ মাহমুদ)। তিনি বোর্ড ক্লাবের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

‘নাসির উদ্দিনসহ (নাসির ইউ মাহমুদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী) উপস্থিত সাত/আটজন আমাকে বিভিন্নভাবে হেনস্তা করতে থাকে। আমাকে আটকে ফেলে। জোর করে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করে। জিমিকে মারধর করা হয়। অশ্লীল নানা কথাবার্তা বলা হয়। মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।’

নাসির উদ্দিন (নাসির ইউ মাহমুদ) তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন পরীমণি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘটনার রাতেই থানায় গিয়েছিলেন পরীমনি, সহায়তা পাননি পুলিশের!

বিনোদন ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে গেলেও থানা পুলিশ তাকে সহায়তা করেনি বলে অভিযোগ করেছেন জনপ্রিয় নায়িকা পরীমনি।

রোববার রাতে বনানীর বাসায় সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

এদিন গণমাধ্যমের সঙ্গে দফায় দফায় কথা বলেন পরীমনি।

যে জায়গায় পরীমনি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন সেই ঢাকা বোটক্লাব রূপনগর থানার মধ্যে পড়েছে।

তবে শুরুতে অভিনেত্রী বনানী থানায় গিয়েছিলেন। কিন্তু পরীমনি ও তার স্বজনেরা পুলিশের সঙ্গে কথা বলার সময় বারবারই ঘটনার রাতে বনানী থানায় গিয়ে সহায়তা না পাওয়ার কথা বলেছেন।

এরপর মধ্যরাতে তার বাসায় আসেন রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল।

তারা পরীমনির কাছে ঘটনার বিবরণ শোনেন। ওসি পরীমনিকে বলছিলেন, তারা ঘটনা সাজিয়ে লেখে পরীমনিকে দেখিয়ে তার স্বাক্ষর নেবেন।

বনানী থানায় যাওয়ার পর থেকে পুলিশের সঙ্গে কথোপকথন তারা রেকর্ড করেছেন বলে জানান। কর্তব্যরত কর্মকর্তা তাকে পরদিন সকাল ১০টায় ‘ওসি স্যার’ আসার পর থানায় আসতে বলেন।

‘এরপর কতো ১০টা চলে গেছে’ কথাটির কয়েকবার পুনরাবৃত্তি করেন পরীমনি। কথা বলতে বলতে মাঝে মধ্যেই কেঁদে ফেলছিলেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী।

তবে রোববার রাতে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘গত কয়েকদিনে এই নামে থানায় কেউ আসেনি। কেউ কোনো অভিযোগও করেনি।

পরীমনি বলেন, ‘তুমি মেয়ে, তুমি সিনেমার নায়িকা, তুমি এসব অভিযোগ করলে উল্টো তোমার দিকে আঙুল উঠবে- এসব কথা বলে বলেই তো আমাকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। কিন্তু আমি তো দমবো না।’

এই সবাই কারা জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই, থানার পুলিশ থেকে শুরু করে সবাই। আমাকে বারবারই বোঝানো হয়েছে, আরে লোকে কী বলবে, তোমার ইজ্জত থাকবে? আরে ভাই যে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে তার নাম আমি বলব না? তার নাম বললে আমার ইজ্জত চলে যাবে?’

প্রকাশ্যে অভিযোগ করতে চারদিন সময় কেন লাগল তার প্রেক্ষাপট তুলে ধরে পরীমনি বলেন, ‘আমাকে সবাই আশার আলো দেখিয়েছে। সবাই মাথায় হাত বুলিয়ি বলেছে ‘আচ্ছা দেখতিছি দেখতিছি’। কিন্তু কেউ কিছু করেনি।’

‘এই চারদিন ধরে আমি ঘুমাতে পারছি না, খেতে পারছি না। সবার নীরবতার কারণে নিজেই সব প্রকাশ করার সিদ্ধান্ত নিই। আমি ভিক্টিম, আমার ওপর অন্যায় হয়েছে। আমি বিচার চাই।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বুধবার রাতে কস্টিউম ডিজাইনার জিমি ও জিমির বন্ধু আমিরসহ তারা উত্তরায় বোট ক্লাবে গিয়েছিলেন। ক্লাবটা তখন বন্ধ হয় হয়।

দুজন বয়স্ক ব্যক্তি এসে তাদের মদপানের আমন্ত্রণ জানায়, যাদের একজন নাসির মাহমুদ বলে পরীমনির ভাষ্য। তবে শরীর খারাপ বলে তা প্রত্যাখ্যান করেছিলেন পরীমনি।

তিনি বলেন, জোরাজুরির এক পর্যায়ে তাকে মারধর করে কিছু লোক। এক পর্যায়ে নাসির মাহমুদ তার মুখে মদের বোতল ঠেসে ধরে গিলতে বাধ্য করেন। তখন তাকে ধর্ষণের চেষ্টা চেষ্টা চালান।

প্রায় আড়াই ঘণ্টা পর ছাড়া পেয়ে বনানী থানায় গিয়েছিলেন জানিয়ে পরীমনি বলেন, ‘তার মুখে মদের গন্ধ থাকায়’ পুলিশ কর্মকর্তারা তার কথা শুনতে চায়নি। এক পর্যায়ে পুলিশ তাকে ওয়াশ করার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকে তিনি বাসায় চলে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণি জানালেন নারকীয় অত্যাচার ও ধর্ষণচেষ্টায় অভিযুক্তর নাম

বিনোদন ডেস্ক : অবশেষে মুখ খুললেন পরীমণি। ফেসবুকে পোস্ট দেওয়ার দুই ঘণ্টার মাথায় জানালেন তাকে হত্যা ও ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। জানান, তার ওপর সেদিন রাতে নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।

পরী আরও জানান, এ ঘটনাটি ঘটে চার দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্টও ছিলেন। পরীর ভাষ্যে বেশ ক’বার ‘উত্তরা বোট ক্লাব’ শব্দটি আসে। যদিও এই নামে ঢাকায় কোনও ক্লাব নেই। তবে অভিযুক্ত ব্যক্তি উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।

নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বারবার কান্নায় ভেঙে পড়েন পরী। বলেন, একটি সিনেমার মিটিংয়ের কথা বলে সেদিন রাতে বোট ক্লাবে তাকে নিয়ে যায় অমি নামে তার এক পরিচিতজন।

পরী বলেন, ‘বেশ ক’দিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারবো না।’

পরী জানান, সেদিন রাতে তাকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি ফিল করছিলেন। এরমধ্যে তাকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে সেদিন রাতে বেরিয়েই পরী যান বনানী থানায়।

পরী জানান, থানায় তার অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেঁদে কেঁদে সেই ভয়ঙ্কর রাতের বর্ণনা দিলেন পরী মণি

বিনোদন সংবাদ : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি রোববার সন্ধ্যায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছিলেন। ঘটনার বিস্তারিত জানাতে রাত সাড়ে ১০টায় তাঁর বনানীর বাসভবনে সংবাদ সম্মেলন ডাকেন এই অভিনেত্রী।

সেখানে পরীমণি অভিযোগ করেছেন, চারদিন আগে আশুলিয়ার একটি ক্লাবে তাঁর সঙ্গে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী ক্লাবকর্তা অশোভন আচারণ করেছেন এবং শারীরিক নির্যাতন করেছেন। এই ঘটনায় তিনি বনানী থানায় মামলা করতে গেলেও কোন সহযোগিতা পাননি।

কেঁদে কেঁদে সেদিনের ঘটনা প্রসঙ্গে পরী মণি জানিয়েছেন, ১০ জুন পারিবারিক বন্ধু অমি, ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমি ও এক আত্মীয়কে নিয়ে বের হন পরী মণি। সেখান থেকে অমি কৌশলে তাঁকে আশুলিয়ার একটি ক্লাবে নিয়ে যান। যেখানে মদ্যপানরত এক ব্যক্তির সঙ্গে পরিচয় তাঁর পরিচয় করানো হয়। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তাঁকে মদ্যপান করানোর চেষ্টা করেন। তাতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করেছেন ওই ব্যক্তি। পরে পরী জেনেছেন তিনি প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী ক্লাবকর্তা। সে সময় পরীর ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকেও নির্যাতন করা হয়েছে বলে পরীর অভিযোগ।

পরী মণি উপস্থিত সাংবাদিকদের আরও জানিয়েছেন, ওই ঘটনার পর রাজধানীর বনানী থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁকে সহযোগিতা করা হয়নি। এমনি বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েও ফল পাননি বলে অভিযোগ এই চিত্রনায়িকার।

আক্ষেপের সুরে এই অভিনেত্রী অভিযোগ করেছেন, আমি পরী মণির যদি এমন ঘটনায় এই দশা হয় সাধারণ নারীদের কী অবস্থা একবার ভাবুন। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান পরী।

সংবাদ সম্মেলনে নিজের সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন এই চিত্রনায়িকা।

পুলিশের সূত্রটি জানায়, নায়িকা পরীমণি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার নাম নাসির ইউ মাহমুদ। তিনি একজন ব্যবসায়ী ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা বোট ক্লাবের পরিচালক (কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাসির ইউ মাহমুদের দুটি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরী মণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest