সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনারে’ নারী ইউএনও চায় না সংসদীয় কমিটি

দেশের খবর : মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার সময় নারীদের চায় না সংসদীয় কমিটি। ‘গার্ড অব অনার’ প্রদানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চায় কমিটি। এ ক্ষেত্রে যেসব জায়গায় নারী ইউএনও রয়েছেন, সেখানে পুরুষ কোনো ব্যক্তিকে দিয়ে গার্ড অব অনার প্রদান করার কথা বলা হয়েছে। একইসঙ্গে গার্ড অব অনার দিনের বেলায় আয়োজন করার সুপারিশ করা হয়।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে, বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানের ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং মহিলা ইউএনওর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংগ্রহ করা ও চিহ্নিত রাজাকারদের পরবর্তী প্রজন্মকে সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের সুপারিশ করা হয়। বৈঠকে কিছু জায়গায় বিভিন্ন দিবসে স্বাধীনতাবিরোধীদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন–সম্পর্কিত ঘটনা সমাধানের লক্ষ্যে সমস্যার বিবরণীর একটি সারসংক্ষেপ কেবিনেটে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘মহিলারা তো জানাজায় থাকতে পারেন না। তাই মহিলা ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। তাই মহিলার বিকল্প একজন পুরুষকে দিয়ে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাব এসেছে। আমরা মন্ত্রণালয়কে এটা পরীক্ষা করে দেখতে বলেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ১৫ জন। মৃত ৪৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪২, বেসরকারি হাসপাতালে ৩ এবং বাসায় ২ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১১৮ জনে।

রোববার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৪২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৯ , রাজশাহীতে ৬, খুলনায় ৮, বরিশালে একজন, সিলেটে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে দুইজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেড়ে নেওয়া হলো বিচারকের ক্ষমতা, ওসির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

‘ধর্ষণ’ মামলায় শিশুদের আটক : কেড়ে নেওয়া হলো বিচারকের ক্ষমতাবরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে করা মামলার ঘটনায় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে চার শিশুকে আটকের আদেশ দেওয়া বিচারিক ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর ফৌজদারি ক্ষমতা প্রত্যাহার এবং সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া সারা দেশের পুলিশের কাছে শিশু আইন বিষয়ে পুলিশের ভূমিকা প্রজ্ঞাপন আকারে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশুর বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ শিশুদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম ও এ এম জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী। আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় শিশুটির খেলার সঙ্গী চার শিশুকে আসামি করা হয়।

মামলার পর ওই চার শিশুকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানার পুলিশ। পরে বিকেলে তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েতউল্লাহ ওই চার শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় ওই শিশুদের পুলিশ প্রিজনভ্যানে সেখানে পাঠানো হয়।

এ সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে এটি উচ্চ আদালতের চোখে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে চার শিশুকে মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে ৯ অক্টোবর হাইকোর্টের নির্দেশে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন শিশুদের তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়।

এ ঘটনায় হাইকোর্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েতউল্লাহকে তলব করেন। এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট এনায়েতউল্লাহ ১১ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ওই চার শিশুর স্বজনদের দাবি, মামলায় এসব শিশুর বয়স ১০ থেকে ১১ বছর উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তাদের বয়স আট থেকে নয় বছরের মধ্যে। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। মূলত জমিজমা নিয়ে বিরোধের জেরে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক : চলতি সময়ের আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৩ জুন) সন্ধ্যায় এ নায়িকা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন পরীমণি।

পরীমণি লিখেছেন,

বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।

তবে কোথায় তার সঙ্গে এসব ঘটেছে বা কে তার ওপর নির্যাতন চালিয়েছে এ ব্যাপারে কিছুই স্ট্যাটাসে বলেননি পরীমণি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে পরীমণির ফেসবুক আইডি হ্যাক হয়েছে কি-না তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তা জানতে চেষ্টা করা হলে পরীর এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আইডি হ্যাক হয়নি। এটা পরীমণিরই স্ট্যাটাস। তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে সেটা কী তা এখনো বিস্তারিত জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আজাদ বুক ডিপোর স্বত্বাধিকারি মতিয়ার আর নেই !

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র পাকাপোল সংলগ্ন আজাদ বুক ডিপোর স্বত্বাধিকারি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি ও কোষাধ্যক্ষ, সকলের প্রিয় ব্যক্তি, শ্রদ্ধাভাজন আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান (৯৫) রবিবার সকাল ৯ টার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব মো: মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আরিফ হোসেন ছোটন, মো.কায়সার ই আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, কামরুল হাসান শায়ক, প্রকৌশলী মেহেদী হাসান, মো,রেজাউল করিম বাদশা, ওয়াহিদুজ্জামান সরকার জামাল, কাজী জহুরুল ইসলাম বুলবুল, কাজী শাহ আলম,

মো.আলমগীর মল্লিক, শামছুল ইসলাম, এম আনোয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ গোলাম ইলাহী যায়েদ, আলহাজ্ব মোঃ নকিব উদ্দীন, বদিউল আলম বেলাল, নেসার উদ্দিন আয়ুব, রতন চন্দ্র পাল, নিরুপ সাহা, কাজী এম ছাবের আহমদ, আব্দুল হান্নান, মাওঃ খলিলুর রহমান, আমিনুর রহমান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু ছাঈদ, মো.আলমগীর, আবুল বাশার ফিরোজ, আরাফাত ফয়সাল সরকার, রবিউল ইসলাম, শাহ আলম, জয়নুল ইসলাম, আব্দুর রব মোশারফ, মোকছেদুর রহমান হারুন,

এ কে এম রেজাউল করিম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো.সাইফুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো.মহিদুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন মোল্যা, সহ-সভাপতি বিরেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি নূর আলী মাস্টার, সহ-সভাপতি শেখ ছামিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আবু ছালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ আনজারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দীন বাবু,

যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন মো: মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মো.তাহের হোসেন চান্দু, সদস্য মো.শামছুর রহমান, সদস্য মো.আফতাবুজ্জামান, সদস্য মো.রুস্তম আলীসহ সাতক্ষীরা জেলার সকল উপজেলা নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা জেলার সকল পুস্তক ব্যবসায়িরা। বাদ যোহর সাতক্ষীরা পিটিআই মাঠে যানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার সর্বোচ্চ : শনাক্তের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ : উপসর্গে ৪ জনের মৃত‌্যু

আসাদুজ্জামান :
সাতক্ষীরায় দ্বিতীয় দফা সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ উর্দ্ধগতিতে ঠেকেছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৮১ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমনের সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৭৬ জন। এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আরো চার জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের নজরুল (৭০), একই উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের আব্দুর রহিম (৮৫), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোক্তার (৬৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ঈসমাইল হোসেন (৪৫)। এনিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৪৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন।
এদিকে, সকাল থেকে মোড়ে মোড়ে চলছে পুলিশের তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরায় পর্যাপ্ত বেড ও ডাক্তার জনবল সংকটে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে স্বাস্থ্যবিভাগ। বর্তমানে জেলায় ৬৯৬ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ও সদর হাসপাতালে ২৮ জন ভর্তি রয়েছে। বাকীরা বিভিন্ন বেসরকারী হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ টি আইসোলেশন ও ১৫০ টি বেড ছাড়াও আট বেডের আইসিইউ রয়েছে। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র ৩৫ টি। আরও বেড ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তাররা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় আজগার আলী মোড়ল (৬২) নামের এক ব্যক্তির গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃতঃ আফছার আলী মোড়লের ছেলে।

রোববার (১৩ জুন) ভোরে বাড়ির পাশের একটি আম গাছের গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

তবে, নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের ভাই সামছুর মোড়ল জানান, তার ভাই দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতির জনকের প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

সাতক্ষীরার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে ধানমণ্ডি-৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পাদক বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, সহ-সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম। এছাড়া ও উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest