সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাকিব চার ম্যাচ নিষিদ্ধ

খেলার খবর : মাঠে অশোভন আচরণের জন্য জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন মিডিয়ার কাছে।

প্রসঙ্গত, শুক্রবার মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আউট না দেয়ার প্রতিবাদে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব আল হাসান। এছাড়া ক্ষিপ্ত হয়ে এসে স্ট্যাম্প তুলে ছুড়ে মারেন তিনি। এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের কারণে সাকিব আল হাসানকে কী শাস্তি দেয়া হয়, সে দিকে তাকিয়ে ছিল সবাই।

অবশেষে ২৪ ঘণ্টা পার না হতেই প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) পক্ষ থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের ওপর।

ঢাকার মাঠে আবাহনী-মোহামেডান মানেই উত্তেজনা। সেটা যে খেলাতেই হোক। শুক্রবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এই দুই দলের মুখোমুখি হওয়াতেও ছিল উত্তেজনার পরশ। কিন্তু মাঠে আম্পায়ারের সঙ্গে সাকিব আল হাসানের অসদাচরণের কারণে সেই উত্তেজনা ভিন্ন একটি পর্যায়ে গিয়ে পৌঁছায়।

একই সঙ্গে সাকিব এবং আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনাও বেশ আলোচনার জন্ম দেয়। পরে ড্রেসিংরুমে গিয়ে সুজনের কাছে ক্ষমা চেয়ে নেন সাকিব। এরপর আবার সোশ্যাল মিডিয়ায় নিজের কৃত অপকর্মের জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন মোহামেডান অধিনায়ক।

কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয় ভেঙেও ক্ষমা চেয়েছিলেন সাকিব। এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের একাধিকবার শৃঙ্খলাভঙ্গের ঘটনা আছে। সেগুলোর জন্য তিনি বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (১২ জুন) এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সতর্ক বার্তায় আবহাওয়া অফিস আরও বলেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে, নুসরাত সত্যিই মা হচ্ছেন

বিনোদন সংবাদ : সপ্তাহ ধরে জোর গুঞ্জন—প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। এতদিন খবরটি শুধু গুঞ্জনে সীমাবন্ধ থাকলেও এবার প্রকাশ্যে এসেছে নুসরাতের বেবি বাম্পের ছবি। যার মাধ্যমে অনেকটা নিশ্চিত, সত্যিই মা হচ্ছেন এই অভিনেত্রী।

কলকাতার প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা ছবি প্রকাশ করে তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ছবিতে নুসরাতের চোখে-মুখে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু অভিনেত্রী শ্রাবন্তী ও তনুশ্রী।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে নুসরাত জাহান।

বছরের শুরুতে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভালো যাচ্ছে না নুসরাতের, আর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করেছেন তিনি। এরপর খবর আসে স্বামীর সঙ্গে নায়িকার বিচ্ছেদের। তবে সম্প্রতি নুসরাত দাবি করেছেন, ‘নিখিলের সঙ্গে আমি একসঙ্গে থেকেছি, বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

নুসরাত জাহান জানিয়েছেন, তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু, হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই, এটা বিয়েই নয়।

যদিও এই প্রসঙ্গে এখনও চুপ আছেন অভিনেতা যশ দাশগুপ্ত।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত জাহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আবহাওয়া ডেস্ক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

বিশেষ ডেস্ক : আজ ১২ জুন (শনিবার) বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনিসেফসহ বেশ কিছু বেসরকারি সংস্থা যৌথভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ ২০২১ সালকে ‘আন্তর্জাতিক শিশুশ্রম নিরসন বছর’ হিসেবে ঘোষণা করায় এ বছরের ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে। শিশুশ্রম একটি জাতীয় সমস্যা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সেজন্যই শিশুশ্রম নির্মূল করে বাধ্যতামূলক শিক্ষার মাধ্যমে শিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে। শিশুশ্রম-নিরসনের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০’ প্রণয়ন করা হয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করতে হবে। এসডিজিকে সামনে রেখে ২০২৫ সাল পর্যন্ত জাতীয় কর্মপরিকল্পনার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ কাজ করছে। গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।

২০১৯ সালে জাতিসংঘ ২০২১ সালকে ‘আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন বর্ষ’ হিসেবে ঘোষণা করে। আইএলও ১৯৯২ সালে প্রথম শিশু শ্রমের জন্য প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ২০০২ সালের ১২ জুন থেকে আইএলও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর ‘শিশু শ্রম প্রতিরোধ দিবস’ হিসেবে দিনটি পালন করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষের অমরত্বের প্রত্যাশা পূরণ হবে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সুকুমার রায়ের হ য ব র ল-র ওই বুড়োর কথা মনে আছে? বুড়ো কত সহজে কত বার যে বয়স বাড়িয়েছিলেন আর কমিয়েছিলেন কে জানে। কখনো নিজের বয়েসটাকে চল্লিশ পেরুতে দেননি তিনি।

তবে এতদিন যা কল্পবিজ্ঞানের গল্পে পড়েছেন, সেটা যদি বাস্তব হয়? ধরুন যতদিন ইচ্ছে বাঁচতে পারলেন, এমন সুযোগ যদি হাতের সামনে চলে আসে? এতদিন যা ছিল উদ্ভট কল্পনা, তাই বাস্তব হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, অদূর ভবিষ্যতেই মানব প্রজাতি এক ধরনের হাইব্রিড প্রজাতিতে পরিণত হবে। হার্ভার্ডের জিনতত্ত্বের বিশেষজ্ঞ ডেভিড সিনক্লেয়ার দাবি করছেন জিনের পুনর্স্থাপনের মাধ্যমে মানুষ পেতে পারে অমরত্ব।

২০২৩ সালেই শুরু হতে চলেছে জিন পুনর্স্থাপনের ট্রায়াল, এটি মানুষের স্বাভাবিক আয়ুর গড়ের চেয়ে অনেক বেশি দিন বাঁচতে সহায়তা করবে।

ইঁদুরের উপর প্রাথমিক পরীক্ষাও সেরে ফেলেছেন তারা। জানাচ্ছেন মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে বয়সের বৃদ্ধি কমিয়ে দেওয়া নাকি সম্ভব!

সিনক্লেয়ার আরও বলছেন, এক ধরনের এমব্রায়োনিক জিন রয়েছে, যেটা তারা পরিণত বয়সের প্রাণীর উপর প্রয়োগ করছেন শরীরের টিস্যুর বয়স নতুন করে স্থাপন করার জন্য। এটা ঠিক মতো কাজ করতে ৪-৮ সপ্তাহ লাগছে। ধরা যাক একটি অন্ধ ইঁদুর বয়সের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছে, তার নিউরোনের সংযোগ মস্তিষ্ক অবধি ঠিকমতো পৌঁছচ্ছে না। সেই নিউরোন পুনর্স্থাপন করলে ইঁদুরটি আবার তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। এখন যেটা জানা ছিল না সেটা হল, টিউমার তৈরি করা বা চোখে স্টেম সেল বসানো ছাড়া কি আংশিকভাবে ইঁদুরটির বয়স ফিরে পাওয়া কি সম্ভব? উত্তর, সম্ভব।

সিনক্লেয়ার বলছেন, এই ধরনের পরীক্ষা মানবদেহের জন্যও শুরু হবে ২০২৩ সাল থেকে। এই পরীক্ষা কোষের বয়সবৃদ্ধির প্রক্রিয়াকে উল্টোপথে চালিত করবে।

বিজ্ঞানীরা বলছেন মানুষের আয়ুরেখার কোনো নির্ধারিত সীমারেখা নেই। জিনতত্ত্ব বিশেষজ্ঞদের দাবি আজ যে শিশুটি জন্মাচ্ছে, সে অনায়াসে ১০০ বছর বাঁচার প্রত্যাশা অচিরেই রাখতে পারে। মানুষের বায়োলজিক্যাল অর্গানিজম যে থেমে যাবেই, এমন কোনো কথা কিন্তু নেই।

সম্প্রতি অন্য একটি গবেষণা মানুষের অমরত্ব লাভের সম্ভাবনাকে নাকচ করে দিলেও এটা স্বীকার করে নিয়েছে যে মানুষ ১২০-১৫০ বছর অবধি বাঁচতেই পারে। এই বয়সের পর অবশ্য মানুষের শরীর সম্পূর্ণভাবে যে কোনো শারীরিক অসুস্থতা বা আঘাত থেকে সেরে ওঠার ক্ষমতা হারায়। কিন্তু আয়ুর শেষ সীমা যদি ১২০-১৫০ বছরও হয়, তা হলে সেটাই বা কম কী!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেলমন্ত্রী বিয়ের খবর যে কারণে গোপন করেছিলেন

ভিন্ন স্বাদের খবর : বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর ৪২ বয়সী এক নারীকে বিয়ে করলেন ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম। গত ৫ জুন বিয়ে করলেও তা সপ্তাহখানেক প্রকাশ করেননি রেলমন্ত্রী। পরে শুক্রবার জানাজানি হয় দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনিকে বিয়ে করেছেন নূরুল ইসলাম সুজন। তবে কেনো বিয়ের খবর এতদিন গোপন করেছিলেন তা জানিয়েছেন রেলমন্ত্রী।

শুক্রবার নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়নি বলেই বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে জানিয়ে তারপর বিয়ের খবর সবাইকে জানাতে চেয়েছিলেন।

বেশ কিছুদিন আগে আইন বিষয়ে পরামর্শ নিতে রেলমন্ত্রী নূরুল ইসলামের কাছে গিয়েছিলেন আইনজীবী শাম্মী আক্তার। সেখান থেকেই দুজনের পরিচয়। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে। করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা নয়, সবকিছু ঘরোয়াভাবেই হয়েছে।

বৃহস্পতিবার রেলমন্ত্রী বলেছিলেন, আড়াই বছর আগে তার স্ত্রী মারা গেছেন। দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়ে গেছে। পরিবারের আগ্রহে তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অনেক কনের জীবনবৃত্তান্ত (সিভি) এসেছে। এগুলো যাচাই বাছাই চলছে। কনে পছন্দ হলে সবাইকে জানিয়ে বিয়ে করবেন।

শাম্মী দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার প্রয়াত আবদুর রহিমের মেয়ে। ৫ জুন (শনিবার) ঢাকার উত্তরায় মন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে শাম্মী আক্তারের আকদ হয়। নূরুল ইসলাম সুজনের মতো তার নতুন স্ত্রীও পেশায় আইনজীবী। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার রেলমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিয়ের অনুমতি নিয়েছেন আগেই। তবে পারিবারিক কারণে প্রধানমন্ত্রীকে না জানিয়েই বিয়ে করেছেন। কোনো অনুষ্ঠানও করেননি। প্রধানমন্ত্রীকে জানাতে না পারার কারণেই বিয়ের কথা গোপন রেখেছিলেন। প্রধানমন্ত্রীকে জানানোর পর আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানাতে চেয়েছিলেন তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, বিয়ের কথা অস্বীকার করিনি, শুধু খবর গোপন রেখেছিলাম। করোনা পরিস্থিতির উন্নতি হলে সবাইকে জানিয়ে বিয়ের অনুষ্ঠান করব। আর বিয়ের কথা না বলা ছিল ‘বাত কি বাত’ মাত্র। এর পেছনে অন্য কোনো কারণ ছিল না।

শাম্মী আক্তারের বড় ভাই জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, তারা দুই ভাই, এক বোন। শাম্মী সবার ছোট। এর আগে কুষ্টিয়ায় বোনের বিয়ে হয়েছিল। সেখানকার একটি কন্যাসন্তানও আছে তাঁর। শাম্মী আক্তার বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন। আইন বিষয়ে পড়াশোনা করেছেন। হাইকোর্টে এক জ্যেষ্ঠ আইনজীবীর জুনিয়র হিসেবে আইন প্র্যাকটিস করছেন। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

বিয়ের বিষয়ে জাহিদুল বলেন, বেশ কিছুদিন আগে আইন বিষয়ে পরামর্শ নিতে রেলমন্ত্রীর কাছে যান। সেখান থেকেই পরিচয়। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে ৫ জুন বিয়ে সম্পন্ন হয়। করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হয়নি, সম্পূর্ণ ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে তারা দুই ভাই উপস্থিত ছিলেন।

বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী জানালেন, বিয়ের আলোচনা ঢাকা থেকে শুরু হলেও বিয়ের মধ্যস্থতাকারী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরি করতেন শাম্মী আক্তারের বাবা। তাদের আদি নিবাস ছিল পাবনা জেলায়। পরবর্তী সময়ে বাবার চাকরির সুবাদে প্রায় ৩৫ বছর আগে বিরামপুরে চলে আসেন তারা। তারপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি তৈরি করে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান।

নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে জন্মগ্রহণ করেন। আইনপেশায় জড়িত রেলমন্ত্রী ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক। তিনজনেরই বিয়ে দিয়েছেন। গত ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে তাঁর স্ত্রী নিলুফার জাহান মৃত্যুবরণ করেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পরে তিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তাঁরবড় ভাই প্রয়াত আইনজীবী সিরাজুল ইসলামও জাতীয় সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। নূরুল ইসলামও একজন আইনজীবী।

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর ৬৭ বছর বয়সে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন তিনি। তবে সেটি ছিল তার প্রথম বিয়ে। চিরকুমার এই রাজনীতিকের ওই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকা তালেবানের দখলে : জাতিসংঘ

বিদেশের খবর : আফগানিস্তানের ব্যাপক অঞ্চল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দুই দশক ধরে যুদ্ধপীড়িত দেশটি থেকে যুক্তরাষ্ট্রেরসহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিদেশি সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, বিশ্লেষকদের অনুমানের পথেই যাচ্ছে আফগানিস্তান।

খবরে বলা হয়, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়ে ৬৪ টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না।

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রনে। রাজধানী সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে কট্টর ইসলামপন্থি এই সশস্ত্র গোষ্ঠী।

তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগানিস্তানে সকল প্রাদেশিক কেন্দ্র এখনও সরকারে নিয়ন্ত্রণে। তারপরেও দেশেটির ৪০৭টি জেলার মাত্র ২৫ জেলা এখন সরকারের নিয়ন্ত্রণে।

সাম্প্রতিক সময়ে তালেবান যোদ্ধারা আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। দেশটির উত্তর এবং পশ্চিমের একাধিক জেলা তারা দখল করে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest