সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় লকডাউন ৭দিন বাড়ল, উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার না কমায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্সুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার সকাল থেকে এই লকডাউন কার্যকর হবে।

এর আগে ৫ জুন ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার রাতে। এদিকে, করোনার উর্ধমুখী ঠেকাতে শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহনও মানুষ চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। কড়াকড়ি করা হয়েছে লকডাউনের বাধা নিষেধ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে বিশেষ জরুরি পরিসেবা লকডাউনের আওতা মুক্ত রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি, কাশি, জ¦র ও ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ টি মামলায় ৩২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় ৯৫ জনের নমুনায় পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫০.৫২ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন। আর ভারিাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৯ জন।

উপসর্গ নিয়ে যে ৪ জন মারা গেছেন তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের রুপবান বিবি (৫৫), একই উপজেলার আখড়াখোলা আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫), ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের রুহুল কুদ্দুস (৫৫) ও শহরের মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৫)।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, চলমান এই লক ডাউন আরো এক সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। যা চলবে আগামী ১৭ জুন রাত ১২ টা পর্যন্ত। তিনি এ সময় জেলাবাসীকে লকডাউনের সকল বিধি নিষেধ মেনে চলার জন্য আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংক্রমণ বাড়ায় সাতক্ষীরাসহ সীমান্তবর্তী এলাকায় ইউপি নির্বাচন স্থগিত হচ্ছে

অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ বাড়ায় সাতক্ষীরার তালা-কলারোয়ার ২১ টি ইউনিয়ন পরিষদসহ দেশের সীমান্তবর্তী অনেক এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত হতে যাচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ব্রিফ করবেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ ছাড়া ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে বলেও ওইদিন জানিয়েছিলেন ইসি সচিব।

এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব আর নেই

বিনোদন ডেস্ক : ভারতের চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই। বৃহস্পতিবার সকাল ছটায় ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া ছিল বার্ধক্যজনিত সমস্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল বুদ্ধদেবের। কিন্তু স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি সাড়া দিচ্ছেন না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনাড়ার জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ার স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।

বুদ্ধদেব দাশগুপ্ত ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেদানায় ডায়রিয়ার সমস্যা দূর হয়

স্বাস্থ্য ডেস্ক : নানা রকম ফলের মধ্যে বেদানা ফলটি সবার প্রিয়। বেদানা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! আর ক্লান্তি মেটাতে এক গ্লাস বেদানার জুস হলে তো আর কোনও কথাই নেই। সেই সাথে বেদানার রয়েছে অসংখ্য ওষুধি গুণাবলি। চলুন জেনে নিই বেদানার জুসের উপকারিতা।

১. হার্টে অক্সিজেন সরবরাহে ও রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস উপকারী। গবেষণায় দেখা গেছে, তিন মাস প্রতিদিন এক কাপ করে বেদানার রস খেলে হার্টের মাসলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়।

২. ডায়রিয়ার সমস্যায় বেদানা খুবই উপকারী। দিনে দুই তিন বার বেদানার জুস খেতে পারলে এ সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়।

৩ শীতের সময় জ্বর, ঠাণ্ডা, কাশি থেকে বাঁচার জন্য বেদানার জুস খেতে পারেন।

৪. বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যার ফলে আপনার শরীরের কোলেস্টরেল নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ফলিক অ্যাসিড, ভিটামিন-সি, সাইট্রিক অ্যাসিড ট্যানিন-সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৫. প্রোস্ট্রেট ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধে বেদানার রস উপকারী।

তবে গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খেতে পারেন। এতে শরীরে রক্ত-সঞ্চালন বাড়ে এবং শিশুর ব্রেইনে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। পাশাপাশি আপনি নিয়মিত কোনো ওষুধ খেলে বেদানা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসের উপরে ধসে পড়ল ভবন, নিহত ৯

বিদেশের খবর : দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৮ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বুধবার এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।

ঠিক কী কারণে ভবনটি ধসে পড়লো তা এখনও স্পষ্ট নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিম সিওক-সান।

ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না সেই অনুসন্ধান ফায়ার সার্ভিস কর্মীরা করছে উল্লেখ করে এই কর্মকর্তা জানান, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়ে।

একজন প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে, ‍যিনি ঘটনাস্থলের কাছেই একটি দোকান চালান, ইয়োনহাপ নিউজকে বলেন, ‘ভবনটি যখন ধসে পড়ল, আমার স্রেফ মনে হলো যে পায়ের তলায় মাটি কাঁপছে। প্রথম দিকে ধুলোর কারণে সড়কে কি হলো দেখতে পাইনি। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি।’

এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫০০ রও বেশি মানুষ। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুম্বাইয়ে ভবনধসে নিহত ১১

বিদেশের খবর : মুম্বাইয়ে একটি ভবনধসে ৮ শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

মুম্বাইয়ে মালাদের বস্তিতে বুধবার রাতে দ্বিতল ভবনটি ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, , এখনও ধ্বংসাবশেষের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন।

মুম্বাই নগর কর্তৃপক্ষ এ ভবনের পাশের আরেকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

উদ্ধারকাজে স্থানীয়রাও যোগ দিয়েছেন এবং আহতদের উদ্ধার করে কান্দিভালির হাসপাতালে নিয়ে গেছেন।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, , সব মিলিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। যার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সেল জানায়, , ভবনধসের ঘটনা ঘটে বুধবার রাত ১১টার ১০ মিনিটে।

স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত রিয়া চক্রবর্তীই বছরের সেরা কাঙ্খিত নারী!

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরই বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০-এর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। আর সেই ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে শোরগোল পুরো ইন্ডাস্ট্রিতে। একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্তের এই আকস্মিক মৃত্যুর কারণে বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিয়েছে একের পর এক বিতর্ক। অধিকাংশই হচ্ছে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। আর সেই রহস্য ভেদ মাঠে নেমেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘সিবিআই’। কিন্তু এখনো অবধি এই নিয়ে কোন সমাধানের কথা জানায়নি ‘সিবিআই’। কিন্তু থেমে নেই এই মৃত্যু রহস্য নিয়ে আলোচনা, বিতর্ক আর অভিযোগ। আর যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা ও অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তিনি বাঙালি কন্যা রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রেমিকা!

অভিনেত্রী রিয়ার কাছে গতবছরের সময়টা ছিল ভয়ঙ্কর। একাধিক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে থাকার কারনেই সুশান্তের পরিবার রিয়ার নামে এফআইআর দায়ের করেন। তার নামে অভিযোগ আনা হয়, তিনি সুশান্তকে মাদকাসক্ত করে তুলে ছিলেন সম্পত্তি হাতানোর জন্য। এবং সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে রিয়ার বিরুদ্ধে। ‘সিবিআই’-এর জেরার মুখোমুখি হয়ে প্রায় ২৮ দিন জেলও খেটে ছিলেন এই অভিনেত্রী। সুশান্ত সিংয়ের মৃত্যুতে মাদকচক্র জরিত হওয়ার এনসিবি কাছে চলে গিয়েছে তদন্তের দায় ভার। একাধিকবার এনসিবির জেরার সম্মুখীনও হয়েছেন তিনি।

২৮ দিন বাইকুল্লা জেলে থাকার পর বর্তমানে বম্বে হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায়ই বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাকে। এরমধ্যে তার জন্য সুখবর- যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’-এর জরিপে উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্খিত নারীর তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-এর শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী।

২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত নারীর মুকুট গিয়েছে রিয়া চক্রবর্তী কাছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সী ৫০ জন নারীদের অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্খিত নারীকে। আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র‍্যাঙ্কিং স্থির করা হয়।

‘দ্য টাইমস’-এর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মডেল ও অভিনেত্রী ‘মিস ইউনিভার্স’ খ্যাত অ্যাডলিন কাস্টেলিনো। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি। চতুর্থ স্থানে আছেন কিয়ারা আদভানী। তালিকার পাঁচে আছেন বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছয় নম্বরে ক্যাটরিনা কাইফ। সাত নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আটে আছেন তেলেগু অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে রয়েছেন মডেল ও অভিনেত্রী রুহি সিংহ। দশ নম্বরে আছেন মডেল ও ‘মিস দিভা সুপ্রান্যাশনাল’ আভৃতি চৌধুরী। এছাড়াও রয়েছেন রাশ্মিকা মান্দানা, শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যাননসহ অনেকেই। তবে এ তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ।

একাধিক ওঠা পড়ার মধ্যেও ভেঙে পড়েননি রিয়া। এত ক্ষোভ, এত দুর্ব্যবহার, এত সমালোচনার মাঝেও নিজের মর্যাদা তিনি ধরে রেখেছেন। তার শক্তি তার সংযম তাকে আজ এই শিরোপার অধিকারী করেছে। রিয়ার কথায়, ‘আমার স্বপ্ন এখন আমার থেকে অনেক দূরে। আমি এখন কেবল একটু দীর্ঘ নিঃশ্বাস নিতে চায়, যেখানে এই সব এজেন্সি গুলো আমার পিছু করবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিখিলের সঙ্গে বিয়ে নয় সহবাস করেছেন, দাবি নুসরাতের

বিনোদন ডেস্ক : অবশেষে মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন তিনি।

বুধবার (৯ জুন) এক বিবৃতিতে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তিনি বলেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।

নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তুরস্কের বিবাহ আইন অনুসারে তাদের বিয়ের অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।

সম্প্রতি নুসরাতের স্বামী নিখিল জৈন জানিয়েছেন, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় শুনেই মামলা করেছেন তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই নুসরাত নিজের কথা জানালেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest