সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাজারে আসছে পাটের পলিথিন ব্যাগ

অর্থনীতির খবর : আগামী বছরের জুনের মধ্যে পাট থেকে উৎপাদিত বায়োডিগ্রেডেবল পলিথিন ব্যাগ বাজারজাত করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। এজন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতার জন্য এখনো পাট থেকে বাজারজাত করার মতো বায়োডিগ্রেডেবল পলিথিন প্রস্তুত করা সম্ভব হয়নি।

বুধবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৫৪তম সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২২ সালের জুনের মধ্যেই পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ তৈরি করা সম্ভব হবে উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, পাটের বিকল্প বায়োডিগ্রেডেবল পলিথিনের ব্যবহার প্রচলন করতে পারলে দেশের পরিবেশ সংরক্ষণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পরিবেশমন্ত্রী বলেন, দেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০২০ সাল পর্যন্ত ৩ হাজার ৩ শত ৬২ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে নেওয়া এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাইজারের টিকা পাবে শুধু রাজধানীবাসী : স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের টিকার ১ লাখ ৬২০ ডোজ ঢাকা মহানগরীর কিছু হাসপাতালে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেসব হাসপাতালে এরই মধ্যে যারা নিবন্ধন করেছেন তারাই ফাইজারের টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (৯ জুন) অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ফাইজারের টিকা দেয়ার প্রস্তাব করা হয়েছে। এই টিকা সংরক্ষণ করতে হয় অনেক বেশি ঠান্ডায়, যে কারণে সব জায়গায় এই টিকা দেয়া সম্ভব নয়।

ডোজগুলো সংরক্ষণ করতে মাইনাস ৬০ ডিগ্রি থেকে মাইনাস ৯০ ডিগ্রি তাপমাত্রার রেফ্রিজারেটর দরকার। ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে পাঁচ দিন। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে দুই ঘণ্টা।

নিবন্ধন করে যারা টিকা পাননি, তারা ফাইজারের টিকা পাবেন কি না- এমন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘যারা হাসপাতালে নিবন্ধন করেছেন, তারাই শুধু এই টিকা পাবেন। যারা কোনো কারণে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি, তাদেরও এই টিকা দেয়া হবে।’

বাংলাদেশ গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা শুরু করে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আসা টিকা দিয়ে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা কেনার চুক্তি হয়েছিল ৩ কোটি ৪০ লাখ। তবে রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে ৭০ লাখ দেয়ার পর সিরাম আর টিকা দিতে পারেনি। এ অবস্থায় অন্য দেশ থেকে টিকা পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। আর ফাইজারের কিছু টিকা পাওয়া গেছে, তবে তা চাহিদার তুলনায় একেবারেই কম।

উৎপাদক প্রতিষ্ঠান দাবি করছে, কার্যকারিতার দিক থেকে ফাইজারের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভি, রাশিয়ার স্পুৎনিক-ভির মতো ফাইজারের টিকাও নিতে হয় দুই ডোজ করে।

ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এই টিকা দেয়া হয়েছে বাংলাদেশকে। এই টিকার দাম তুলনামূলক বেশি আর এর কার্যকারিতাও বেশি। এ কারণে এই টিকার প্রতি মানুষের আগ্রহ আছে। গত ৩১ মে রাতে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এসে পৌঁছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগেই জানিয়েছেন, আগামী ১৩ জুন থেকে দেশে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হবে। সরকার টিকা দেওয়ার ক্ষেত্রে কাউকে অগ্রাধিকার দেয়নি। ফাইজারের টিকার ক্ষেত্রেও কাউকে অগ্রাধিকার দেওয়া হবে না। নিবন্ধন অনুযায়ী যাদের নাম আগে আসবে, তাদেরই আগে টিকা দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১২ বছরের শিশুকে ধর্ষণ : ২৫ হাজার টাকায় মিমাংসার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ১২ বছরের শিশুকে ধর্ষনের পর গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে নজরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়ভাবে চাপপ্রয়োগ করে ২৫ হাজার টাকা মিমাংসা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকায়।

ভুক্তভোগীর পিতা সাতক্ষীরা প্রেসক্লাবে এসে ঘটনার বিবরণে বলেন, গত রমজান মাসে তার কন্যা পাশের বাড়ি নজরুল ইসলামের ছাদে প্রতিদিন যেত। একদিন নজরুলের বাড়ি কেউ না থাকায় আমার কন্যাকে টাকা ও খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভিতরে ডাকে। আমার কন্যা ঘরের ভিতরে যেতেই তার গায়ে হাত দেয়। বাধা দিলেও তার কোন কথা না শুনে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি বাবা মায়ের সঙ্গে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। এভাবে আমার কন্যাকে জোরপূর্বক তিনবার ধর্ষন করে।

গতমাসে আমার কন্যা বুঝতে পারে সে সন্তান সম্ভবা। সে সময় আমার কন্যা বিষয়টি তার মাতাকে সব খুলে বলে। পরবর্তীতে নজরুল ইসলামের স্ত্রী কৌশলে আমার কন্যাকে ডেকে নিয়ে সকলের অগচরে ওষুধ খাইয়ে দেয়। তখন গর্ভপাত হয়ে যায়।

জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি অসহায় প্রকৃতির হওয়ায় গত মঙ্গলবার রাতে স্থানীয় কথিত গন্যমান্য ব্যক্তিরা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে ২৫ হাজার টাকায় মীমাংসা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে বাটকেখালি গ্রামের সন্তোসের ছেলে নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ভুল করে ফেলেছি। বুঝতে পারিনি এমন হবে। পাশাপাশি বসবাস। কিভাবে মীমাংসা করবো সেই চেষ্টা করছি। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ধর্ষণের শিকার শিশু ও তার পরিবার দোষীকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবে মাদক নিয়ন্ত্রণে সুনাম কুড়িয়েছেন সাতক্ষীরার ছেলে মাসুদ

অনলাইন ডেস্ক :  সৌদি আরবে মাদক নিয়ন্ত্রণে সুনাম কুড়িয়েছেন সাতক্ষীরার ছেলে মাসুদ রানা। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের আক্তারুজ্জামানের পুত্র। তিনি বর্তমানে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় দাম্মাম হেডকোয়াটারে নিযুক্ত আছেন।

তিনি দীর্ঘ ১১ বছর সফলতার সাথে করেছেন। কেপ্টেন এর উপস্থিতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ও পাকিস্তানি মাদক চোরাকারবারিদের একাই দাম্মাম,খোবার,জুবায়েল সব জেলা সফল অভিযান চালিয়ে মাদক এর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। সর্ব শেষ ২ টা অভিযানে বিপুল পরিমাণ আইস ক্রিসটাল ম্যাথ, হিরোয়িন,আফিম জব্দ করেন তিনি।

আইন অনুযায়ী চোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং কোট সকল তথ্য ও প্রমান এর ভিত্তি তে তাদের সাজা প্রদান করেন।
তিনি সাতক্ষীরার সন্তান হয়েও সৌদি আরবে মাদক এর বিরুদ্ধে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আফস হীন ভাবে, মাদক এর বিরুদ্ধে যুদ্ধ করে সুনাম অর্জন করেছেন। তিনি সাতক্ষীরাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় খেয়াঘাটে সরকারি জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সরকারি জায়গায় ব্যক্তিমালিকানা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা খেয়াঘাটে। এ ঘটনায় জি এম মাহমদুল ইসলাম ৪ অক্টোবর ২০২০ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী কার্যক্রম বন্ধ করে দেন। অভিযোগে উল্লেখ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবির রহমান সরকারি জায়গার উপরে সরকারি খরচে নির্মিত শৌচাগার ভেঙে ব্যক্তিমালিকানায় ভবন নির্মাণ করছে। স্কুল, কলেজগামী, ছাত্রী ও মহিলা পথচারী শৌচাগারে ব্যাপক বিড়ম্বনায় পড়বে বলেও উল্লেখ করেন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর ৯ জুন সকাল থেকে আবার কাজ শুরু করে।
এ ঘটনায় গাবুরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে সরেজমিনে লোক পাঠিয়ে আবারও কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন শৌচাগারের জায়গা দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ঘর নির্মাণ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ ঘটনায় অভিযুক্ত আবিয়ার রহমান সাথে মোবাইলে ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাবুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তার নন্দলাল জানান, ইতিপূর্বে কাজ বন্ধ করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার পরেও কেন কাজ করছে আমি লোক পাঠিয়ে দিয়েছি, এবং মোবাইলে তাদের নিষেধ করে দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : করোনার উর্দ্ধগতি ঠেকাতে সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা, তলুইগাছা ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে গত গত ১৩ দিনে তিন মানবপাচারকারীসহ ৪৮ জনকে আটক করেছে বিজিবি। এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ দেশে প্রবেশ করায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সাধারন মানুষের মাঝে।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মানবপাচারকারী মোফাজ্জেল (৩৫), মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট গ্রামের সাজিদ (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার আব্দুল্লাহ (২৮), যশোর জেলার মনিরামপুর থানার আয়রা বেগম (৫৫), পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মঞ্জুর খান (২৮), নড়াইল জেলার কালিয়া থানার কলসি গ্রামের রুহুল কাজী (৬৩) ও একই জেলার লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের রহিমা বেগম (৪৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন জেলার ৭টি সীমান্ত এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে। একই সাথে সীমান্তে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এরই অংশ হিসেবে অবৈধভাবে ভারত হতে দেশে প্রবেশের সময় রাতে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের ৫ম দিনে করোনা সংক্রমণের হার সবেংাচ্চ উর্দ্ধগতি হয়েছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৮২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমনের সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন। এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার নাজির আলী মিস্ত্রী (৭০), শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের সামাদ শেখ (৫৫), একই উপজেলার জয়নগর গ্রামের এল.এম বকসো (৮০) ও সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০)। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৩৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন।
এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। স্বাস্থ্য বিধি মানতে চলছে মাংকিং। বন্ধ রয়েছে দুরপাল্লার বাসসহ সকল ধরনের গনপরিবহন। করোনা সংক্রমনের হার বৃিদ্ধর মধ্যেও শহর ও গ্রামাঞ্চলে অবাধে মানুষ যাতায়াত করছেন। তারা কোন রকমেই মানতে চাচ্ছেননা স্বাস্থবিধি। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক বাবু‘র পদত্যাগ

সাতক্ষীরা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদকের থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন রফিকুল ইসলাম বাবু। গত ০৮ জুন ২০২১ তারিখে পারিবারিক এবং ব্যক্তিগত শারিরীক অসুস্থ্যতার কারণ দেখিয়ে একটি পদত্যাগপত্র জেলা তাঁতীদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেন। জাতীয়তাবাদী তাঁতীদলের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন বলেও উক্ত পত্রে উল্লেখ করেছে রফিকুল ইসলাম বাবু। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest