সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি, দাবি দূতাবাস কর্মকর্তার

দেশের খবর : চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার দাম প্রকাশ নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা চললেও ঢাকায় দেশটির দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, টিকার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যে কোনো চুক্তিই হয়নি।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শনিবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান।

পরে এ দাম জানানো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, টিকা নেয়ার চুক্তির শর্ত লঙ্ঘন করে এর দাম প্রকাশ করে দেয়া হয়েছে। শুক্রবার (৪ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। তবে এ ঘটনায় আমাদের অবস্থান খানিকটা খারাপ হয়েছে। ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না।’

এত সব আলোচনাকে অসত্য আখ্যা দিয়ে হুয়ালং ইয়ান তার পোস্টে বলেন, ‘গণমাধ্যমে যা প্রকাশ পাচ্ছে তা যদি সঠিক হয়; বাংলাদেশের পক্ষ থেকে কেন মিথ্যা তথ্য দেয়া হচ্ছে, অবাক লাগছে। প্রথমত, বাংলাদেশ ও সিনোফার্মের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, এটি বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যকার একটি বাণিজ্যিক ক্রয় সংক্রান্ত সমঝোতা, চীন সরকারের সঙ্গে কিছু নয়। আন্তরিকভাবে আশা করি যে, আগের (নির্ধারিত) তারিখেই প্রয়োজনীয় টিকা পেয়ে যাবেন আমাদের বাংলাদেশি ভাই-বোনরা।’

অবশ্য শনিবারই ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছবে। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২০ জন। এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে ৮৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ইফসুফ সরদারের ছেলে আশরাফ হোসেন (৮৭), কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সোনা উল্লাহ’র স্ত্রী রহিমা খাতুন (৭০), সদর উপজেলার বুলারাটি গ্রামের মৃত সরদার গাজীর ছেলে জুলমত গাজী (৮৫) ও শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সামছুর রহমান(৩৫)।

মৃত ব্যক্তিদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আশরাফ হোসেন ও সকালে রহিমা খাতুন, জুলমত গাজী এবং সদর হাসপাতালে সামছুর রহমান মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সাতক্ষীরা এক্সপ্রেসের ড্রাইভারকে হত্যা চেষ্টার অভিযোগ

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় আম পাড়াকে কেন্দ্র করে ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাতক্ষীরা এক্সপ্রেস এর ড্রাইভার শেখ মোতালেব হোসেন ওরফে খোকন (৫৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিভিন্ন অস্ত্র পাতি উদ্ধার করেছে।

আহত ওয়ার্ড আ.লীগের সভাপতি উপজেলার হেলাতলা ইউনিয়নের মৃত আয়নুদ্দিনের ছেলে। আহত ড্রাইভারকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ৯নং উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন ড্রাইভারের ওই ওয়ার্ডে ডিসিআর কাটা জমিতে কিছু আম গাছ লাগানো রয়েছে। সেই গাছ থেকে ৬ ক্যার্টে (আমরুপালি) আম ভেঙ্গে নেয় একই গ্রামের মৃত রহিম গাজীর ছেলে ওবায়দুল্লাহ। এনিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে রাজ্জাকের চায়ের দোকানে বসে কয়েকজনের সাথে কথা বলছিলো। এমন অবস্থায় নাঈম, ওবায়দুল্লাহ, আসাদুল্লাহ আল গালিব সংঘবদ্ধ ভাবে লোহার রড, কোপা দিয়ে এলোপাতাড়ী ভাবে মাথায়, পিঠে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তারা মৃত্যু নিশ্চিত করতে গলায় পা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে ওই ড্রাইভারকে ফেলে তারা পালিয়ে যায়। এর আগে ওই ড্রাইভারের কাছে থাকা ৯হাজার ২শত টাকা ছিনিয়ে নেয় তারা।

এঘটনায় আহত ড্রাইভাবের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযুক্ত ওবায়দুল্লাহ’র খোজ করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান : এক পাচারকারীসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট :  করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাধীন কুশখালী এলাকার অভিযানে ভারত থেকে চোরা পথে দেশে প্রবেশকারী এক পাচারকারীসহ আরো ৩ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আরো দুই পাচারকারী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এনিয়ে গত ২৮ এপ্রিল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২ জন পাচারকারীসহ ৩৩ জনকে আটক করা হলো।
এদিকে চলমান অভিযানে আটককৃতদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
অপরদিকে বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানাধীন সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা এবং সন্ধ্যা সাতটার পরে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আটক পাচারকারী কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ হাসানুর রহমান (২৩)। এ সময় পালিয়ে যায় কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোছাঃ রোকসানা পারভীনের স্বামী মোঃ রসুল (৫৫) এবং সাতক্ষীরার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে মোঃ খায়রুল ইসলাম (৪০)।
পাচারকারীর কবল থেকে উদ্ধার হওয়া দুই নারী নারায়নগঞ্জ জেলার সাতগ্রাম গ্রামের তরুণী (২২) এবং শরীয়তপুর জেলার চর গাজীপুর গ্রামের তরুণী (২৬)।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সীমান্তের অভিযানসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ডক্টর’স ল্যাবের ম্যানেজারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল ডক্টর’স ল্যাবের ম্যানেজারের বিরুদ্ধে এক রোগীকে ও রোগীর স্বজনদের মারপিটের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতাল ডক্টর’স ল্যাবে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী সাতক্ষীরা ইটাগাছা এলাকার মো: সরোয়ার হোসেন। তিনি বলেন, শারিরীক সুস্থতা নিয়ে
ডক্টর’স ল্যাব হাসপাতালে চিকিৎসা নিতে আসি। তিনদিন আগে আমার সিরিয়াল দেওয়া। সিরিয়াল ব্রেক করে ডাক্তার একাধিক রোগী দেখায় তার প্রতিবাদ করায় ম্যানেজার মো: আক্তারুল ইসলাম তার অফিসে রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে আমাকে বেধড়ক মারপিট করেছে। খবর পেয়ে আমার স্বজনরা আসলে তাদেরকে মারধর করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এসব ঘটনা হাসপাতালের সিসিটিভিতে রেকর্ড হয়েছে।
এঘটনায় ওই রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ডাক্তার দেখাতে গেলে সিরিয়ালের বাইরে রোগী দেখতে বাঁধা দেওয়ায় ও প্রতিবাদ করায় ম্যানেজার আক্তারুল ইসলাম ও হাসপাতালের কর্মচারীরা আমাদের দফায় দফায় মারধর করেছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই ওসমান গনী ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই ক্লিনিকের ম্যানেজার আক্তার হোসেন কে থানায় আনেন। পরে দু’পক্ষর সমঝোতায় বিষয়টি থানায় বসে মিমাংসা করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমারের নৈপুণ্যে ইকুয়েডরকে হারালো ব্রাজিল

খেলার খবর : জাতীয় দলে ফেরার উপলক্ষ গোল দিয়ে রাঙালেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তাঁর সঙ্গে জালের দেখা পেয়েছেন রিচার্লিসন। দুই সতীর্থের গোলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে উড়িয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ শনিবার সকালে পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ইকুয়েডরকে হারিয়ে বাছাই পর্বে জয়ের ছন্দ ধরে রাখল তিতের দল। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। পুরো ম্যচে ১৬বার শট নেন নেইমাররা। যার মধ্যে সাতটিই ছিল অনটার্গেট শট। কিন্তু এর মধ্যে সফল হয়েছে মাত্র দুটিতে।

বিরতির পর প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। অবশ্য সেই গোলেও অবদান ছিল নেইমারের। ৬৫তম মিনিটে নেইমারের পাস পেয়ে অনেকটা গোলরক্ষকের পাশ ঘেঁষে বুলেট গতির শটে জাল খুঁজে নেন রিচার্লিসন।

শেষ গোলটি করেন নেইমার নিজেই। ম্যাচের যোগ করা সময়ে নেইমারের দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন দমিনগেস। কিন্তু, পিএসজি ফরোয়ার্ড শট নেওয়ার আগেই লাইন থেকে তাঁর পা বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান নেইমার। সুযোগ হাতছাড়া করেননি নেইমার। ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী বুধবার প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ইকুয়েডর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পকে ২ বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ ঘোষণা

বিদেশের খবর : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এখন থেকে প্রতারণা বা হয়রানিমূলক পোস্টের জন্য প্রভাবশালী রাজনীতিবিদদের আর ছাড় দেবে না প্রতিষ্ঠানটি। গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক বিভাগের ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগ।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড আমাদের নীতিগুলোকে কঠোরভাবে লঙ্ঘন করেছে, যা নতুন প্রোটোকলের আওতায় সর্বোচ্চ শাস্তিযোগ্য।

ফেসবুকের এ কর্মকর্তা বলেন, আমরা দুই বছরের জন্য তার (ট্রাম্প) অ্যাকাউন্ট স্থগিত করছি, যা চলতি বছরের ৭ জানুয়ারি প্রাথমিকভাবে স্থগিতের তারিখ থেকে কার্যকর হয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ক্যাপিটল দাঙ্গার পক্ষে উস্কানিমূলক একাধিক পোস্ট দেয়ার জেরে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।

তবে গত মাসে ফেসবুক গঠিত একটি পর্যবেক্ষক বোর্ড ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সমালোচনা করে। তারা সাবেক প্রেসিডেন্টের আকাউন্ট স্থগিত করাকে সমর্থন করলেও যে প্রক্রিয়ায় তা হয়েছে, সেটি সঠিক নয় বলে জানায়।

এ নিয়ে ছয় মাসের মধ্যে অন্য ব্যবহারকারীদের ওপর প্রয়োগ করা নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আনুপাতিক প্রতিক্রিয়া নির্ধারণ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নিতে ফেসবুককে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানায় বোর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বৃদ্ধির মুখে সাতক্ষীরা জেলায় শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে।

আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউনের মেয়াদ থাকবে বলে জেলা প্রশাসন ঘোষণা করেছে।

লকডাউন চলাকালে সব ধরনের বাধা নিষেধ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সময় শহরে ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ টহলে থাকবে।

এছাড়া যশোর ও খুলনা থেকে সাতক্ষীরা জেলায় প্রবেশের মুখে বেশ কয়েকটি চেকপোস্টও বসানো হয়েছে। লকডাউন চলাকালে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকছে।

তবে বন্দরের সব বাজারঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে। এই সময়কালে বাংলাদেশ ও ভারতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ পন্থায় যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার দিনভর মানুষের চলাচল ছিল চোখে পড়ার মত। তারা সপ্তাহব্যাপী বাজার সওদা করার চেষ্টা করেছেন। লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ থাকবে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসসহ মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা রয়েছে। রিকশা, ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমন সবই চলাচল বন্ধ রয়েছে। তবে লকডাউনের আওতায় নেই ওষুধের দোকান, হাসপাতাল, ক্লিনিক ,অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা বিষয়ক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জ্বালানিসহ জরুরি সেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ও যানবাহন।

এই সময়ে সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest