সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরা সীমান্তে নারী মানবপাচারকারীসহ ৪ বাংলাদেশি আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার তিনটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় এক মানব পাচাকারীসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এবং কলারোয়া উপজেলার কাকডাংগা ও মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এদিকে,ভারতে করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সে দেশ থেকে প্রতিদিন অবৈধ পথে লোকজন বাংলাদেশে প্রবেশ করায় আতংকে জেলাবাসী।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের তারক মন্ডলের স্ত্রী মানব পাচারকারী শ্্রী আঙ্গুর বালা, কলারোয়া উপজেলার বাবনখালী গ্রামের রকিবুল গাজীর স্ত্রী লতা বিবি (৫৫), একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের লালজি শর্মার স্ত্রী হালিমা বেগম(২৬) ও একই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী নাছিমা খাতুন (২৪)।

সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সীমান্তে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারী শুরু করা হয়েছে। এই নজরদারী করার সময় বিজিবির বিশেষ টহল বাহিনীর সদস্যরা রাতে ভারত থেকে অবৈপথে দেশে আসার সময় সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে শ্্রী আঙ্গুর বালা নামের উক্ত নারী মানবপাচারকারী ও কলারোয়া উপজেলার কাকডাংগা ও মাদরা সীমান্ত থেকে লতাবিবি, হালিমা ও নাছিমা নামের উক্ত তিন নারীকে আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গস্খহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

এদিকে, সাতক্ষীরার প্রতিটি সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারত থেকে অবৈধ পথে লোকজন দেশে প্রবেশ করছে। এতে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আশংকায় সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে সাতক্ষীরায় উদ্বেকজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিত্রনায়িকা নুসরাত মা হচ্ছেন, বাবা কে?

বিনোদন সংবাদ : পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এমন খবর প্রকাশ করেছিল কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। তবে সেই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।

তবে এবার আনন্দবাজারের খবর আরও কড়া। ঘনিষ্ঠমহলের বরাতে গণমাধ্যমটির দাবি, মা হচ্ছেন নুসরাত। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তিনি। আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা যশ দাশগুপ্ত।

গণমাধ্যমটির এমন দাবির কারণ, নুসরাতের স্বামী নিখিল জৈন জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েছিলেন নুসরত। এরপর রাজস্থানের মরুশহরে একসঙ্গে ঘুরতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। বছরের শুরুতে সেই খবর জানিয়েছিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : সরকারের একটি গবেষণায় দেশে ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি দেশে অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে করোনভাইরাস সংক্রমণে প্রভাব বিস্তার করছে। কারণ, পরীক্ষিত ৫০টি নমুনার মধ্যে ৪০টি নমুনাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অর্থাৎ, সংক্রমণের ৮০ শতাংশই হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টে।

দেশে ৮ মে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে।

ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং যারা অন্যদেশে ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি।

‘সুতরাং, বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে’, গবেষণায় দেখা গেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানান, কমিউনিটিতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণ কমানোর জন্য লোকজনকে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করতে হবে।

অজানা ভ্যারিয়েন্টটি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক তাহমিনা বলেন, ‘এর উৎস চিহ্নিত করা যায়নি। আমরা গবেষণা করছি এবং গবেষণা সম্পন্ন হয়ে গেলে বিস্তারিত বলতে পারব।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। ৫০টির মধ্যে মাত্র আটটি নমুনা দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত বিটা ভ্যারিয়েন্ট ছিল।

একটি নমুনার স্ট্রেইন শনাক্ত করা যায়নি।

দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা ১৬টি নমুনার মধ্যে ১৫টি ডেল্টা ভ্যারিয়েন্ট এবং গোপালগঞ্জ থেকে সাতটি নমুনার সবগুলোর মধ্যেই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

খুলনা থেকে সংগ্রহ করা তিনটি নমুনাই ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ঢাকা থেকে সংগ্রহ করা চারটি নমুনার মধ্যে দুটি ছিল ডেল্টা ভেরিয়েন্ট।

গত বছরের অক্টোবরে ভারতীয় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয়। এটি ভাইরাসের আগের স্ট্রেইনের চেয়ে অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকটক-লাইকি মডেল আপত্তিকর অবস্থায় আটক

ভিন্নরকম খবর : ঝিনাইদহে নারী ও পুরুষ দুই টিকটক-লাইকি মডেলকে আপত্তিকর অবস্থায় আটক করেছে পুলিশ।

বুধবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে আদর্শপাড়ার মহিলা কলেজপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত টিকটক ও লাইকি মডেল তুলি শহরের পবহাটি গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে ও মডেল আশিকুর রহমান আদর্শ পাড়ার তৌফিকুর রহমানের ছেলে। আশিকুরের বাড়িতে স্ত্রী রয়েছে বলে জানা যায়।

আটক তুলি ও আশিকুর টিকটক-লাইকিতে মডেলিংয়ের ভিডিও শেয়ার করতো।

ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাতে আদর্শপাড়ার মহিলা কলেজ এলাকা থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়। ব্যভিচার ও অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে মামলা দিয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতেই পুলিশ তুলিকে জিজ্ঞাসাবাদ করছে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তুলি বলেছেন, এই বাসায় প্রতিদিন আমার বান্ধবীরা এসে ইয়াবা সেবন করে এ বিষয়টি আমি জানতাম না। বুধবার রাতে বাসায় আসার পরে বান্ধবীরা তাকে জানায়।

পুলিশ জানায়, সম্প্রতি একটি ভিডিও দেখে টিকটক-লাইকি মডেল তুলি সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেন। এছাড়া ঝিনাইদহে পরিচিত অনেকেই মডেল তুলির বেপরোয়া চলাফেরা ও জীবনযাত্রা সম্পর্কে আপত্তিকর অভিযোগ করেছেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আনোয়ার সাঈদ বলেন, জেলা শহরে একটি চক্র উঠতি তরুণ-তরুণীদের টিকটক-লাইকির ফাঁদে ফেলে অসামাজিক কাজে বাধ্য করছে। তারা মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১৬ জনের মৃত্যু

দেশের খবর : প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৬ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ১০টার মধ্যে তারা মারা যান।

তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এবং এযাবৎ রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

গত ২৪ মে দুপুর থেকে ৩ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৪৬ জন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। গত ৩০ মে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন রামেক হাসপাতালে।

রামেক হাসপাতালেল উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন।

তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। ৯ জনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর ৬ জন ও নওগাঁর একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৫ জন। এ ছাড়া ২৫ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন করে করে মারা গেছেন। ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩২ জন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জন রাজশাহীর, ৩ জন পাবনার এবং নাটোরের একজন। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৫ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন এবং ৩ জুন ৯ জন মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের কাশ্মীরে বিজেপি নেতাকে হত্যা

বিদেশের খবর : ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত বন্দুকধারীরা রাকেশ পণ্ডিত নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে।

বুধবার (২ জুন) রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই বিজেপি নেতা মুসতাক আহমেদ নামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে ৩ দৃর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।খবর দ্যা হিন্দুর।

এতে ঘটনাস্থলেই রাকেশ নিহত এবং তার বন্ধুর মেয়ে আসিফা মুসতাক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আসিফার অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ওই হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান।

নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।

তার নিরাপত্তার জন্য দুজন পিএসও (ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষী ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই দৃর্বৃত্তরা গুলি করে হত্যা করে রাকেশ পণ্ডিতকে।

বৃহস্পতিবার নিহত ওই বিজেপি নেতার তার রূপনগরের বাসভবনে পৌঁছায় এবং শেষকৃত্য সম্পন্ন হয়।

কাশ্মীর পুলিশ বলেছে, যারা সুরক্ষা পেয়েছেন, তারা যেন ‘পিএসও’ ছাড়া কোথাও না যান। সফরের সময়ে স্থানীয় পর্যায়ে বিপদের বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এক ধাপ এগিয়ে আরও অর্ধশতাধিক চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিকম জায়ান্ট হুয়াওয়েসহ চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রযুক্তি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানকে নতুন করে বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় আনলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুন) নতুন করে চীনের ২৮টি প্রযুক্তি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানকে মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় এনেছেন জো বাইডেন। এর ফলে ট্রাম্পের আরোপিত ৩১টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাইডেনের ঘোষিত ২৮টি অর্থাৎ মোট ৫৯টি প্রতিষ্ঠানে বিনিয়োগ নিষিদ্ধ করা হলো। আগামী ২ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সর্বশেষ এই নিষেধাজ্ঞার ফলে তালিকায় স্থান পাওয়া চীনা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়-বিক্রয় বা বিনিয়োগ করতে পারবেন না মার্কিন নাগরিকরা। এছাড়া এখন থেকে এই নিষেধাজ্ঞার তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েক ডজন চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ এই সিদ্ধান্ত মূলত তার পূর্বসুরী ট্রাম্পের নিষেধাজ্ঞারই সম্প্রসারিত রূপ।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিষিদ্ধের তালিকায় আগের ৩১ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে বেশ কিছু নজরদারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। চীনের সামরিক শিল্পে মার্কিন নাগরিকরা যেন কোনোভাবেই অর্থায়ন না করে, সেটা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে সম্প্রতি জানিয়েছিল যে, ২০১৯ সালে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা তাদের মোবাইল ফোন ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার।

বৃহস্পতিবার (৩ জুন) মিয়ানমারের একটি ছায়া সরকার রোহিঙ্গা সংখ্যালঘুটিকে ভবিষ্যত গণতান্ত্রিক মিয়ানমারে নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব এবং প্রত্যাবাসন প্রতিশ্রুতি দিয়ে জান্তা উৎখাতের সহায়তা করার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) তাদের সম্ভাব্য সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের আহ্বান জানিয়েছেন এনইউজি।

এর পাশাপাশি, দেশটিতে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া সবাইকে বা বিশ্বের যেকোনো স্থানে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দানের অঙ্গীকার করেছে এনইউজি।

এনইউজি এক বিবৃতিতে বলেছে, আমরা রোহিঙ্গাদের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে এই আন্দলনে অংশ নিতে আমাদের এবং অন্যদের সাথে হাত মিলিয়ে কাজ করার আমন্ত্রণ জানাই।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সু চি’র এনএলডি সরকার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে জাতিগত গোষ্ঠীর সংবেদনশীলতার কারণে “রোহিঙ্গা” শব্দটি এড়িয়ে গিয়েছিল, সংখ্যালঘু রাখাইনে বসবাসকারী মুসলমান হিসাবে উল্লেখ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest