সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মেসির গোলের পরও আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

খেলার খবর : বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। যদিও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার স্বদেশ আর্জেন্টিনার জার্সিতেও গোল পেলেন ‘এলএম টেন’। কিন্তু, মেসির গোলের পরও আর্জেন্টিনাকে রুখে দিল চিলি।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্টিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস সানচেজ। তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিএআর’র সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি উপহার দেন আর্জেন্টিনাকে। ২৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

যদিও খুব বেশিক্ষণ ব্যবধান বজায় রাখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে গ্যারি মেদেলের পাস থেকে বল ধরে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন সানচেজ। চিলি ম্যাচে ১-১ সমতা ফেরায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক সেভ করেন ব্র্যাভো। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১।

ম্যাচে চেষ্টায় ত্রুটি রাখেননি মেসি। দ্বিতীয়ার্ধে মুহহুমুর্হু আক্রমণে চিলিকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্জেন্তাইন কিংবদন্তি। তবে চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো দুর্ভেদ্য হয়ে ওঠেন। বিশেষ করে শেষ ১০ মিনিটে মেসির দুটি দুরন্ত আক্রমণ প্রতিহত করেন তিনি। তা ছাড়া ৮০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া মেসির বাঁকানো ফ্রি-কিক শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে না এলে ম্যাচে জয় তুলে নিতে পারত আর্জেন্টিনা।

ম্যাচের বাকি সময়েও কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারায় সান্তিয়াগো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে খেলা শেষ হয় ১-১ সমতায়।

চিলির সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হলেও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ব্রাজিল চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ব্রাজিল আগামীকাল শনিবার ইকুয়েডরকে মোকাবিলা করবে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অদম্য মানুষ, উদ্যমী স্বপ্ন -শেখ মফিজুর রহমান

সিডর, আইলা, আম্ফান, ইয়াস
উপকূলবর্তী মানুষের সর্বনাশ।
কষ্টে গড়া সংসার, নষ্ট জোয়ারে শেষ
খাবার পানির অভাব, অনুপযােগী পরিবেশ।
চোখের জল শুকায়, বানের জল শুকায় না
সামান্যে বাঁধ ভেঙে যায়, তবুও মানুষেরা দমে না।

হর্তাকর্তাদের আশায় না থেকে
সাহায্যের জন্য কোন দিকে না চেয়ে
নতুন করে বাঁচতে ও বাঁচাতে
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে
উদ্যমী সাধারণ মানুষ।
আর যারা অসাধারণ, দায়িত্ববান
তারা আছেন সক্রিয় টিভি পর্দায়
সামাজিক যােগাযােগ মাধ্যমে
নিজের কৃতিত্ব জাহির করতে!
বানের পানিতে নদীর বাঁধ ভাঙতে পারে
কিন্তু সাহসী মানুষের মনের বাঁধ
ভাঙতে পারে নি।
তিনবেলার খাবার না থাকতে পারে।
কিন্তু দু’চোখের দুঃসাহসী স্বপ্ন মরে নি।

জোয়ারে উত্তাল নদী বাঁধা মানে নি
এপার-ওপার বাংলার সীমানা
ভৌগলিক সীমারেখা ভিন্ন শুধু
ঘর ভেসে যাওয়ার কষ্ট ভিন্ন না।
সারা পৃথিবী জুড়ে দুঃখী মানুষের
কষ্টের রঙ এক, কান্নার ধরনও এক
দেশ, কাল, পাত্র ভেদে
সাদা কালাের তফাৎ বাদে
দরিদ্র বড়াে বঞ্চিত।
নদীর জলই হােক আর
সুবিধাবাদীর বলই হােক
সাধারণের অসাধারণ উদ্যম
কেউ দমায়ে রাখতে পারবে না।
হতাশার, না পাওয়ার কালাে অন্ধকার
ভেদ করে ঠিক ছিনিয়ে আনবে
সফলতার আলােক রশ্মি।
সুবিধাবাদী দেখবে শুধুই
আর হারিয়ে যাবে নিজ
পাপকর্মের অতল গহীনে।
অদম্য মানুষের উদ্যমী স্বপ্ন
ভােরের আলাের মত প্রস্ফুটিত হবেই।

লেখক : সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার আলীপুর বাজার থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীপুর বাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদকব্যবসায়ীরা হলো, আলীপুর ঢালীপাড়া গ্রামের আমিনুর সরদারের ছেলে রায়হান সরদার (২৬) ও একই গ্রামের আব্দুর রবের ছেলে উজ্জল হোসেন (২২)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এ.এস.পি মাহাবুব-উল-আলম জানান, আলীপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালান।

এ সময় আলীপুর বাজারের একটি মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ জব্দ করা হয়। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকায় যুবলীগের উদ্যোগে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে ইয়াসের প্রভাবে বেড়ীবাধ ভেঙে প্লাবিত শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হযে়ছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহির নেতৃত্বে এসব রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য জিয়াউর বিন সেলিম জাদু, যুব নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম রেজাউল করিম ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যবসায়ীদের পেটে লাথি মেরে শ্যামনগরের নকিপুর হাট-বাজারের জায়গা বরাদ্দের প্রতিবাদে ফুঁসছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি :
প্রান্তিক চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরে শ্যামনগরের নকিপুর হাট-বাজারের জায়গা বরাদ্দের প্রতিবাদে ফুঁসে উঠেছেন ব্যবসায়ীরা।
এঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৯৯৭ সালে তৎকালিন চেয়ারম্যান বিশ^নাথ বাবু প্রায় ৫ বিঘা সম্পত্তি জনৈক ব্যক্তির কাছ থেকে নিয়ে হাটের নামে রেজিস্ট্রি করে নকিপুর হাট বাজার প্রতিষ্ঠা করেন।

সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সেখানে বড় ধরনের হাট বসে। হাটে, কাঁচা তরকারি থেকে শুরু করে, গরু-ছাগল, সাইকেল, বাঁশসহ সকল ধরনের মালামাল ক্রয়-বিক্রয় হয়।
বিশেষ করে শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ পাশ^বর্তী উপজেলা, কালিগঞ্জ ও নলতার প্রান্তিক চাষীরা নিজেকে সবজিসহ উৎপাদিত পন্য উক্ত হাটে নিয়ে এসে মাটিতে বসেই ক্রয়-বিক্রয় করে আসছেন।

প্রতি হাটে ২০০ থেকে ২৫০ জন ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে আসেন। এছাড়া প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন ব্যবসায়ী কাঁচামাল বিক্রয় করেন।

অথচ একটি স্বার্থন্বেষী মহল সাতক্ষীরা জেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে উক্ত হাট-বাজারটি নিজেদের নামে ডিসিআর নেওয়ার পায়তারা চালাচ্ছেন। ইতোমধ্যে দোকান নির্মাণের উদ্দেশ্যে মাপজরিপও করা হয়েছে। অথচ হাট-বাজারের সম্পত্তি ক তফশীল ভুক্ত খাস সম্পত্তি না হওয়া স্বত্ত্বেও কিভাবে জেলা প্রশাসন ইজারা দিবেন।
বিধবা সেলিনা বেগম বলেন, স্বামীকে হারিয়ে এই হাটের ছোট্টএকটি জায়গায় সবজি বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। শুনেছি এখানে নাকি দোকান নির্মাণ হবে। তাহলে আমরা কোথায় যাবো। এখানে দোকান নির্মাণ হলে আমাদের মত মানুষের পেটে লাথি মারা হবে।

ব্যবসায়ী মঙ্গল মন্ডল বলেন, শ্যামনগর উপজেলা সদরের মধ্যে এধরনের বড় সম্পত্তি আর নেই। আমরা দীর্ঘদিন এখানে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি মহল বড় ধরনের অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এটির ডিসিআর নিয়ে দোকান নির্মাণের পায়তারা চালাচ্ছেন। এ পায়তারা বন্ধ করা না হলে আমাদের পেটে লাথি মারার পাশাপাশি প্রান্তিক চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতি গ্রস্থ হবে।

এবিষয়ে নকিপুর হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, শ্যামনগর সদরে এধরনের বড় আর কোন জায়গা নেই। এটি বরাদ্দ দিলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সরকারের সম্পত্তি কেন ফাঁকা পড়ে থাকবে। সরকারি নীতিমালা অনুযায়ী যদি নকিপুর হাট-বাজার ইজারা দেওয়ার মধ্যে পড়ে তাহলে দেওয়া হবে। নীতিমালার মধ্যে না পড়লে দেওয়া হবে না। ইজারা দিলে সরকার রাজস্ব পাবে। সেখানের কিছু মানুষের দাবি জায়গাটি ফাঁকা পড়ে থাক। যদিও শুনেছি কিছু মানুষ সেখানে ঘর নির্মাণ করতে গিয়েছিল। আমি বন্ধ করে দিয়েছি। ভালোভাবে খোজ নিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নকিপুর হাট-বাজারের জায়গা বরাদ্দ দিয়ে স্থায়ী ঘর নির্মাণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর হাট-বাজার চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে।
নকিপুর হাট-বাজারের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন উর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হাট-বাজারের ব্যবসায়ী মঙ্গল প্রসাদ মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহমানসহ হাট-বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন।

০৩.০৬.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় করোনা আক্রান্ত দুইজনের বাড়ি লকডাউন
 দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়াতে দুই জন ব্যাক্তির শরীরে নতুন করে  করোনা পজেটিভ  হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন  দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝ পারুলিয়া গ্রামের আব্দুল করিম মোড়লের পুত্র শরিফুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ডের খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুল গফুর গাজীর পুত্র মিঠু গাজী । তারা সম্প্রতি তীব্র জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন। তাই তারা  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করার জন্য নমুনা প্রদান করেন।  চিকিৎসকরা তাদের নমুনা গত ২ জুন পরীক্ষায় শরিফুল ইসলাম ও মিঠু গাজী দুই জন  করোনা পজেটিভ হয়। বর্তমানে তারা নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। করোনা পজেটিভ হওয়ায় ২জুন  উপজেলা প্রসাশনের পক্ষ থেকে শরিফুল  ইসলাম ও মিঠু গাজীর বাড়িতে  ২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেন সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।  তাদের দুইজনের বাড়ি লকডাউন হওয়ার কারনে  উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশে পারুলিয়া পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় শরিফুল ইসলাম (৩২) ও মিঠু গাজীর (২৪) বাড়িতে খাদ্য সমগ্রী নিয়ে হাজির হন । উক্ত খাদ্য সমগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সালাহউদ্দীন সরাফি, সিরাজুল ইসলাম,, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলাম, গ্রাম পুলিশ জহুরুল ইসলাম প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে বেড়ে ২০ হাজার

অনলাইন ডেস্ক : প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এই বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় দুই লাখ বীর মুক্তিযোদ্ধা প্রতি মাসে ১২ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন, যা আগামী ২০২১-২২ অর্থবছর থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা হবে।

প্রস্তাবিত এ বাজেটে মোট আয় তিন লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় দুই লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। আর মোট অনুন্নয়ন ব্যয় তিন লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এবারের বাজেটে স্থানীয় পর্যায়ে দেশে ব্যবহৃত মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেট উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর তৃতীয় বাজেট।

বাজেটে অর্থমন্ত্রী প্রস্তাবে বলেন, স্থানীয় পর্যায়ে দেশে ব্যবহৃত মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বর্ধিত করার প্রস্তাব করা হলো। এ ছাড়া, বিদেশি ফিচার ফোন আমদানিতে খরচ বৃদ্ধির প্রস্তাব করা হলো। ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমলেও, বাড়ছে বিদেশি ফোনের ।

অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে আরও বলেন, সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ এবং দেশীয় শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করছি।

বৈশ্বিক মহামারি করোনাকালে মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের ৫০তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যার পরিমাণ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এ বাজেটে প্রস্তাব করা হয়েছে প্রাইভেট কলেজ ও বিশ্ববিদ্যালয়কে করের আওতায় আনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest