সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে সাতক্ষীরায় ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন (ম্যাটস) সাতক্ষীরা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার নলতাস্থ মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে (সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ধারে) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সমন্বয়ক মুহাজিদুল ইসলাম, সহ-সমন্বয়ক মাছুম বিল্লাহ, শিক্ষার্থী দিশা, মীম, মাহফুজ, মনিরা প্রমুখ।

বক্তারা বলেন, করোনা মহামারিতে ১৫ মাস ধরে ম্যাটস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে। মেডিকেল শিক্ষার মধ্যে ম্যাটস কোর্সও গুরুত্বপূর্ণ। কিন্তু ১৫ মাস বন্ধ থাকায় হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। এছাড়া শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বেসরকারি ম্যাটসে সেমিস্টার ফি, টিউশনফি শিক্ষার্থীদের প্রদান করতে হচ্ছে।

তারা অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে ম্যাটস শিক্ষা প্রতিষ্ঠান, খোলা, জন ২০২০ সাপ্লিমেন্ট পরীক্ষার রেজাল্ট অবিলম্বে প্রকাশ এবং ডিসেম্বর ২০১৮ ইং সনের পরীক্ষার পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদ অতিদ্রুত প্রদানের দাবি জানান।

পরে সাতক্ষীরা ম্যাটসের অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলায় এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজাযাত্রী পরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

তিনি বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

অর্থমন্ত্রী বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান উপাসনালয় উদাহরণ প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনাকে অগ্রাধিকার দিয়ে ৬ লক্ষাধিক কোটি টাকার জাতীয় বাজেট

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন-জীবিকা রক্ষায় ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

শুরুতে অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯-এর দীর্ঘতর প্রভাব এবং বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে। কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে এবং বিশেষভাবে স্বাস্থ্য খাতে উদ্ভূত প্রয়োজন মেটানো এবং ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯-এর প্রভাব মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।

এর আগে, দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেয়া হয়। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

পরে দুপুর ২টা ৫০ মিনিটে খয়েরি ব্রিফকেস হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই ব্রিফকেসেই ছিল আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে কম সংখ্যক সংসদ সদস্যের (এমপি) উপস্থিতিতে দেশের ৫০তম বাজেট ঘোষণা করা হয়েছে। যারা অধিবেশনে অংশ নিয়েছেন তাদের আসতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনিবার থেকে সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় শনিবার (৫ জুন) সকাল ৬ টা থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা করেনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, লকডাউনের সময় সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জরুরি নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ সময় সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারন মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার সাথে যশোর ও খুলনাসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের যোগাযোগের পয়েন্টগুলিতে পুলিশ চেকপোষ্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমান আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। তবে, ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম চালু থাকলেও সেখানে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সভায় এ সময় ভার্চুয়ালী অংশ গ্রহন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতিকালে সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ উদ্বেজনক হারে বৃদ্ধি পায়। এরই মধ্যে ভারত ফেরত বৈধ ও অবৈধ যাত্রীদেরকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়ে প্রশাসন। এসব যাত্রীদের বিভিন্ন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইতিমধ্যেই করোনা সংক্রমনের হার ৫০ পার্সেন্ট অতিক্রম করায় স্বাস্থ্যঅধিদপ্তর লকডাউনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। গত দুই দিনে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার ছিল প্রায় ৫৪ শতাংশ। করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।

এদিকে, ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানী জাত পন্যবাহি ট্রাকের ড্রাইভার ও হেলপারদের বন্দর এলাকায় অবাধ বিচরন করোনা সংক্রমনের অন্যতম কারন। যার কারনে আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বাড়ির পুকুর পাড়ে এক যুবককে কুপিয়ে হত্যা

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় আশিক হাসান জুয়েল (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা। বুধবার রাত ৮টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা স্থানীয়দের। নিহত জুয়েল দেবহাটা সদরের পোস্ট অফিস সংলগ্ন মৃত আনিছুর রহমানের ছেলে। রাত ৯টার দিকে তার পরিবারের লোকজন বাড়ীর পিছনের একটি পুকুরে জুয়েলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জুয়েলের লাশ উদ্ধার করে। তার মাথায় ও মুখমন্ডলে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিহতের স্বজনরা জানান, জুয়েলের একটি শিশুপুত্র রেখে প্রায় বছর খানেক আগে তার স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার ছেড়ে চলে যায়। সেই থেকে মনমরা হয়ে থাকতো জুয়েল। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে বেশ রাত পর্যন্ত সে বাড়ীর পাশে পুকুর পাড়ে বসে সময় কাটাতো। বুধবার সন্ধ্যার পরও সে পুকুর পাড়ে যায়। কিন্তু তার ফিরতে দেরী হওয়াতে পরিবারের লোকজন তাকে খুজতে গিয়ে পুকুরের সিড়িতে রক্ত পড়ে থাকতে দেখেন। রক্তের দাগ অনুসরণ করে একপর্যায়ে তারা পুকুরের মধ্যে জুয়েলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পূর্ব শত্রুতার জেরে কে বা কারা জুয়েলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা তার পরিবারের।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের মাথার কয়েকটি স্থানে বড় ধরনের কাটা দাগ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। পাশাপাশি এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: সাবিরা হত্যায় সন্দেহভাজন সাবলেট থাকা তরুণী

অনলাইন ডেস্ক : রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক ডা: কাজী সাবিরা রহমান লিপির রক্তাক্ত ও দগ্ধ লাশ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর কলাবাগান থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টায় অজ্ঞাত আসামি উলে­খ করে মামলাটি করেন ডা: সাবিরার মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল।

এদিকে খুনের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে তার পাশের রুমের সাবলেট ভাড়াটিয়া তরুণী কানিজ সুবর্ণাসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে তদন্ত সংশ্লিষ্টরা। আর মামলার বাদীও সন্দেহ করছেন ওই তরুণীকে।

৩১ মে কলাবাগানের ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাড়ির তিনতলার বাসা থেকে সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট (সনোলজিস্ট) ছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ডা: সাবিরা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। এর মধ্যে আছেন সাবলেটে থাকা শিক্ষার্থী, তার এক বন্ধু, গৃহপরিচারিকা ও বাড়ির দারোয়ান। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৬-৭ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, তারা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তবে রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেননি। তারা অনেকগুলো সূত্র ধরে সামনে এগোচ্ছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডা: সাবিরার প্রথম স্বামী ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর ২০০৫ সালে দ্বিতীয় বিয়ে করেন সাবিরা। উভয় পক্ষের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। সাবিরা পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বাস করতেন রাজধানীর গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে।

কিন্তু করোনা মহামারির কারণে এ বছরের জানুয়ারি থেকে কলাবাগান প্রথম লেনের ৫০/১ তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ওই বাসায় তিন রুম, এর একটিতে নিজে থাকতেন। অন্য দুটি রুমে সাবলেট হিসাবে দুই তরুণীকে ভাড়া দিয়েছিলেন।

ভাড়া দেওয়া দুই রুমের একটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা একজন তরুণী (কানিজ সুবর্ণা) থাকতেন। তিনি মডেলিংয়ের পাশাপাশি দারাজ অনলাইন শপিং সাইটেও কাজ করেন। ওই মডেল ফেব্রুয়ারিতে সাবিরার কাছ থেকে বাসা ভাড়া নেন। সাবলেটে অপর রুমের ভাড়াটে আরেক তরুণী রোজার ঈদে গ্রামের বাড়ি যান। তিনি বাড়ি থেকে আর ফেরেননি।

ঘটনা সম্পর্কে বাদী রেজাউল এজাহারে উল্লেখ করেছেন, ৩১ মে দুপুর ১২টার দিকে তিনি তার ফুপুর কাছ থেকে মোবাইল ফোনে সাবিরার মৃত্যুর খবরটি শুনে ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, তার বোনের লাশ বিছানার উপর উপুড় করে ফেলা আছে।

শরীরের বিভিন্ন অংশ পোড়া ও জায়গায় জায়গায় ফোসকা পড়া। তার পিঠের নিচের অংশে পাশাপাশি চারটি ধারালো অস্ত্রের ক্ষত। বাম চোয়ালের নিচে গলার বামদিকে ধারালো অস্ত্রের দুটি গভীর আঘাত, যা জবাই করার মতো। বিছানার বেশ কিছুটা অংশ পোড়া ও মেঝেতে ছাই ছড়িয়ে ছিল।

হত্যার পর ঘটনার আলামত নষ্ট ও ভিন্ন খাতে প্রবাহিত করতে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ তার। ঘটনার সময় শুধু সাবলেটে ভাড়াটে মডেল তরুণী বাসায় অবস্থান করছিলেন বলে অভিযোগ রেজাউলের। তাই সন্দেহভাজন হিসাবে এজাহারে ওই তরুণীর নাম উলে­খ করেছেন তিনি।

এর আগে গত সোমবার সকালে রাজধানীর কলাবাগানে প্রথম লেনের ৫০/১ নম্বর বাড়ির তৃতীয়তলার ফ্ল্যাট থেকে ডা: সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ।

শুরুর দিকে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ধারণা করা হলেও পরে দেখা যায়, ওই চিকিৎসকের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ক্রাইমসিনের সদস্যরা নিশ্চিত হন, সাবিরাকে পরিকল্পিতভাবে খুন করে দেহে আগুন ধরিয়ে আলামত লুকানোর চেষ্টা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একে ফজলুল হক সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(১) একে ফজলুল হককে।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে পত্র প্রেরণ করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পত্রে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুজনিত কারণে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ একে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেছেন। একে ফজলুল হক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(১) ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ মৃত্যুবরণ করায় জেলা আওয়ামী লীগের সভাপতির পদ ৪ মাস ধরে শূন্য ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর, শহর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সাতক্ষীরা শহরের নিউমার্কেট জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে শহর ছাত্রদলের আহবায়ক হাজী আয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমনুর রহমান, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ও সাইফুল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা অর্ঘ্য, পৌর ছাত্রদলের নেতা মাহি, মনি, লাবিব, সেতু, রাসেল, আবু হুরায়রা, সদর থানার অভি ও জাবিরুল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক উৎস, মাসুদ, রাব্বি, হৃদয়, নাঈম, সজিব, রিফাত, গফুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest