সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সাতক্ষীরায় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ কৈখালী এলাকায় যুবলীগের উদ্যোগে খাদ্য ও পানি বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে ইয়াসের প্রভাবে বেড়ীবাধ ভেঙে প্লাবিত শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হযে়ছে।
বুধবার কৈখালী ইউনিয়নের ভাঙ্গনস্থলে প্লাবিত এলাকার মানুষের মধ্যে সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহির নেতৃত্বে এসব রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য জিয়াউর বিন সেলিম জাদু, যুব নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম রেজাউল করিম ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় ৫৪ শতাংশ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় রেকর্ড ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৪ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে গতকাল ৯৪ জনের নমুনা পরীক্ষায় এক দিনে এই বিপুল সংখ্যক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় গতকাল ৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে এতথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে ‘মিট দ্য প্রেস’ সাতক্ষীরা জেলা প্রশাসক তথ্য উপাত্ত হাজির করে বলেন, গত ১৬ মে থেকে ৩১ মে পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৬২ জনের। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ২৭০ জনের। সর্বশেষ ৩১ মে তারিখে ৯৩ জনের নমুনা পরীক্ষা শেষে পজেটিভ শনাক্ত হয়েছে ৩৫ জনের। এদিকে, গত ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত শনাক্তের হার ৪১.২ শতাংশ। গত বছর থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪৭ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬১৯ জন।

জেলা প্রশাসক বলেন, ১ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৩ জনের। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন সাতক্ষীরায় ৮টি পিসিআর ল্যাব এবং র‌্যাপিড টেস্ট কীটের মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে। তিনি আরও বলেন, নমুনা পজেটিভ ১৩৮ জনের মধ্যে সাতক্ষীরা সদরে ৩৯, কালিগঞ্জে ২৪, আশাশুনিতে ২০ ও শ্যামনগরের ১৫ জন রয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি করোনা ইউনিট গড়ে তোলা হচ্ছে। একইসাথে সাতক্ষীরা সদর হাসপাতালে এরই মধ্যে একটি করোনা ইউনিট স্থাপন করে তার সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া জেলার কয়েকটি বেসরকারি হাসপাতাল সিবি হাসপাতাল, বুশরা, ন্যাশনাল হাসপাতাল এবং ইসলামী হাসপাতালে অনেক করোনা রোগী রয়েছে। তাদের সাথে যাতে সাধারন রোগীদের সংযোগ না থাকে সে বিষয়ে নিশ্চিত করার জন্য জেলার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে
বর্তমান সময়ে করোনা প্রতিরোধে বেশ কিছু বাধানিষেধ আরোপ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দরে প্রতিদিন আসা ভারতীয় ট্রাক ও হেলপারদের প্রকাশ্যে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে বিজিবির টহল জোরদার করে চোরাচালানী, মানুষ পাচারকারী ও অবৈধ যাতায়াতকারীদের প্রতিরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিজিবির জনবল বৃদ্ধি করার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করেছি।

আগামী ৩ জুন তারিখে সব রিপোর্ট সমন্বয় করে করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন ঘোষণা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত থেকে আসার সময় সাতক্ষীরার সীমান্তে এক রোহিঙ্গাসহ ১০ জন আটক

আসাদুজ্জামান : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সদর উপজেলার তলুইগাছা, কলারোয়ার উপজেলার কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), একই উপজেলারে ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭),সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), একই উপজেলার মুকুন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবীর হোসেন (১৬) ও আসিফ কবীর (১৪), কক্সবাজারের উখিয়া রেহিঙ্গা শরনার্থী শিবিরের নাজির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪১), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মিলন শেখের ছেলে মাহাবুব শেখ (২৫), একই উপজেলার জামিলডাঙা গ্রামের চাঁন খার স্ত্রী কুয়াছিনা (৩২) ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন ছাবরা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩৫)।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে দেশে আসার সময় উক্ত রোহিঙ্গাসহ ১০জনকে আটক করা হয়। আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন আশ্রয় কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন সম্পন্ন শেষে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্ত করা হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সীমান্ত জুড়ে কঠোর নজরদারী শুরু করেছে বিজিবি। কেউ যাতে সাতক্ষীরার কোন সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত না করতে পারেন সে জন্য সীমান্তে এই কঠোর নজরদারী। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমসি কলেজে ধর্ষণ : অধ্যক্ষ-হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ

শিক্ষা ডেস্ক : সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জারি করা রুল আংশিক গ্রহণ করে ওই কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ঘটনায় অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দিয়েছিলেন আদালত। চার সদস্যের অনুসন্ধান কমিটিতে ছিলেন- সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা।

পরে ওই কমিটি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলা ছিল। তাই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমসি কলেজের অধ্যক্ষও কোনোভাবেই ওই ঘটনার দায় এড়াতে পারেন না। ধর্ষণের পেছনে মূলত হোস্টেলের বর্তমান তত্ত্বাবধায়কেরা, হোস্টেলের মূল গেটের ডে গার্ড, ৫ নম্বর ব্লকের ডে গার্ড ও নাইট গার্ড (নৈশপ্রহরী) এবং ৭ নম্বর ব্লকের ডে গার্ড ও নাইট গার্ডের দায়িত্বে অবহেলা ছিল।

প্রতিবেদেনে আরও বলা হয়, ঘটনার সময় কলেজ বন্ধ থাকার পরও কয়েকজন ছাত্র ও সাবেক ছাত্র হোস্টেলে অবস্থান করেন। একজন সাবেক ছাত্র ৫ নম্বর ব্লকের হোস্টেল সুপারের বাসভবন দখল করে থাকেন। ওই ছাত্ররা অবৈধভাবে কলেজে হোস্টেলের সিট দখল করে থাকার কারণে এবং সাবেক ছাত্র সাইফুর রহমান কর্তৃক হোস্টেল সুপারের বাসভবন জোর করে দখল করে থাকার জেরেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার সাহস পান। ফলে ঘটনার তারিখে হোস্টেল ক্যাম্পাসে ওই ঘটনার নেপথ্যে মূলত হোস্টেল সুপারের তদারকির ঘাটতি ও দায়িত্বে অবহেলাই দায়ী। প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের অধ্যক্ষের ওপরও এ দায়ভার চলে আসে।

পাশাপাশি উক্ত প্রতিবেদনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ দফা সুপারিশ করে বলা হয়, কলেজের নিয়মিত শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে হোস্টেলে আসন নিশ্চিত করতে হবে। অছাত্র বা সাবেক ছাত্রদের হোস্টেলে বসবাস কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন এক তরুণী। এসময় ক্যাম্পাস থেকে কয়েকজন ছাত্র ওই তরুণীকে স্বামীসহ কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে গৃহবধূকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেদিন রাতেই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

আসামিরা হলো− এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনা গণমাধ্যমে আসার পর তা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন। প্রতিবেদনগুলো আমলে নিয়ে হাইকোর্ট রুল জারির পাশাপাশি যৌথ অনুসন্ধান কমিটি গঠন করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিদ্যুৎ অফিসে শুধু ঘুষ গ্রহণে নিয়োজিত ২০ কর্মী!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানিতে (ওজোপাডিকো) বিদ্যূতের নতুন সংযোগ নিতে ইঞ্জিনিয়ারকে আগে ঘুষ দিতে হয়। না দিলে নতুন সংযোগ পাওয়া যায় না। এই ঘুষের টাকা জনগণের নিকট থেকে নিয়ে ইঞ্জিনিয়ার পর্যন্ত পৌছে দেয়ার জন্য রয়েছে নির্ধারিত ২০ জন কর্মী।

এ অফিস থেকে নতুন সংযোগ গ্রহণের জন্য নির্ধারিত ফি তিন হাজার টাকা হলেও বাস্তবতায় দেখা যায় ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত গুনতে হয় সাধারণ জনগণকে। অনিয়মের বিষয়টি জানা সত্বেও অজানা কারণে ব্যবস্থা গ্রহণ করতে অপারগ নির্বাহী প্রকৌশলী।

নতুন মিটার গ্রহণের প্রলোভন দেখিয়ে কথা হয় সেই ঘুষ গ্রহণে নির্ধারিত লাইনম্যান পরিচয়দানকারি এক সেচ্ছাসেবক কর্মীর সঙ্গে। তিনি জানান, ‘বাড়তি টাকা না দিলে আপনার ফাইল কখোনোই পাস হবে না। আবেদন স্যারেদের সামনে পড়ে থাকবে কিন্তু আপনাকে বলবে ফাইল আসেনি, ব্যস্ত আছি, পরে আসেন ইত্যাদি’।

এই টাকার ভাগ কে কে পায় এমন প্রশ্নের জবাবে সেই কর্মী বলেন, ‘প্রথমে ভাগ দিতে হয় ইঞ্জিনিয়ারকে, তারপর ভাগ দিতে হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তারপর আর.ই. সাহেবকে’।

ঘুষ গ্রহণের অভিযোগের ভয় দেখালে সেই কর্মী বলেন, আমাদের পেটে লাথি মারবেন না। আমাদের পকেটে থাকে মাত্র ৫শ টাকা। আমাদের অফিস থেকে বাড়তি কোনো বেতন দেওয়া হয় না।

তিনি আরো জানান, তার মত এরকম মোট ২০ জন কর্মী রয়েছে সাতক্ষীরা ওজোপাডিকোতে। স্যারেরা শুধু এদের মাধ্যমেই টাকা গ্রহণ করে।

তবে জনগণের কাছ থেকে ঘুষের টাকা নিয়েও মাসের পর মাস ভোগান্তি দেওয়ার অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে।

সাতক্ষীরা সদরের মাছখোলা গ্রামের বিল্লাল হোসেন সম্প্রতি নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছেন, লাইনম্যান সহকারী পরিচয়দানকারী এক কর্মচারির কাছে ছয় হাজার তিনশো টাকা দিয়েছেন সাড়ে তিন মাস আগে কিন্ত এখোনো তার সংযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ দিতে গেলে তার অভিযোগ অফিসিয়ালি রিসিভ করেননি তিনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও অফিস কর্তৃক উক্ত সমস্যার সমাধান করা হয়নি।

সাতক্ষীরা শহরের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ঘুষ ছাড়া এ অফিস থেকে সেবা পাওয়া যায় না, তাই ঝামেলা না করে ছয় হাজার টাকা ঘুষ দিয়েই নতুন সংযোগ নিয়েছি।

শহরের আতাউর রহমান বলেন, ঘুষ না দিয়ে সংযোগ পেতে চেয়েছিলাম। অসহনীয় ভোগান্তি পেতে হয়েছে। তাছাড়া কর্মচারীদের ব্যবহার অনেক খারাপ। তাই ওয়েবসাইট থেকে নম্বর নিয়ে হেড অফিসে অভিযোগ করেছিলাম।

মুনজিতপুর এলাকার মোর্শেদুল ইসলাম জানান, এই অফিসে স্বাভাবিকভাবে সেবা পাওয়া যায় না। নানা অযুহাতে ভোগাতে থাকে কর্মকর্তারা। আমি আবেদনের দেড় মাস পর নানান চড়াই উৎরাই পেরিয়ে সংযোগ পেয়েছি। একজন সরকারি কর্মচারী হয়েও আমাকে এতো বেগ পেতে হলো, তাহলে সাধারণ জনগণ কেমন সেবা পায় সেটা অনুমেয়।

এ ব্যাপারে নির্বাহী পরিচালক জিয়াউল হক জানান, ‘আমরা ঘুষ গ্রহণ করি না। অনলাইনে নতুন সংযোগের আবেদন গ্রহণ করি।’ তবে, এ অফিসের সুবিধাভোগী নির্ধারিত ২০ জনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওরা আমার অফিসের কর্মচারী না।

প্রকৌশলীদের বরাত দিয়ে কেউ ঘুষ গ্রহণ করলে তিনি ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি ব্যাস্ততার কথা বলে ফোনের লাইন কেটে দেন।

সচেতন জনগণের দাবি, এসব কর্মকর্তাদের জনগণের মুখোমুখি দাঁড়ানোর সাহস নাই। কারণ এরা জানে এরা অপরাধী। এসব কর্মকর্তাদের শাস্তির আওতায় না আনলে সরকারের উন্নয়ন জনমনে জায়গা তৈরী করতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকের সাথে আমির খানের মেয়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : গত বছর নভেম্বর থেকেই ইরা-নুপুরের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ ফিটনেস কো কোচ নুপুর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন আমির খানে মেয়ে ইরা খান। এরপর থেকে প্রায়শই প্রেমিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তার এবং নুপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি আছে। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে শরীরচর্চা, আবার কখনো বা দূরে কোনো নির্জন প্রান্তরে শুধু তাদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে।

এই জুটির নিজেদের বন্ধুবান্ধবরা যেমন জায়গা পেয়েছেন এসব ছবির মোন্তাজে, তেমনি রয়েছে নুপুর-ইরার ক্যান্ডেল লাইট ডিনারের মুহূর্তও। প্রেমিককে তার জীবনের অন্যতম ভরসার জায়গা উল্লেখ করতেও ভোলেননি তিনি এই ভিডিওর ক্যাপশনে।

প্রসঙ্গত, ইরা-নুপুরের ‘কাপল গোলস’-এ মুগ্ধ নেটদুনিয়া। নুপুরের প্রতি তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা খান। কীভাবে নুপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন আমিরকন্যা। সামাজিকে যোগাযোগমাধ্যমের দেয়ালে মজা করে প্রেমিককে নানান মজার নামে ডাকার পাশাপাশি ‘স্বপ্নের পুরুষ’ লিখতেও পিছপা হননি ইরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খুলনা ডেস্ক : করোনা সংক্রমণ রোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (২ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট : স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন।

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সাতক্ষীরার যে ২১ টি ইউনিয়ন পরিষদে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- তালা উপজেলার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটী, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী এবং কলারোয়া উপজেলার কয়লা, হেলাতলা, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়ীয়া, চন্দনপুর, দেয়াড়া ও যুগিখালী।

এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest