সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামের

যশোরে আটজনের করোনায় ভারতীয় ধরন যারা ভারতে যাননি

যশোর প্রতিনিধি : যশোরে আরও আট রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ৫৬ বছরের নিচে। আক্রান্ত এ আটজনের কেউই কখনও ভারতে যাননি। এ নিয়ে যশোরে মোট ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরনের উপস্থিতি শনাক্ত হলো।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ সোমবার রাতে এসব তথ্য জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে একদল গবেষক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ আটজনের নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত করেন। বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও যশোরের স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আব্দুর রশিদ জানান, যাদের শরীরে ভারতীয় ধরনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ২৯ মে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনের, যশোর জেনারেল হাসপাতাল থেকে তিনজনের এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনের নমুনা যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় পৌঁছাল ফাইজারের লক্ষাধিক টিকা

অনলাইন ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিকার চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক আজ রাত সাড়ে ১২টায় বলেন, নির্ধারিত সময় সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকার প্রথম চালান এসে পৌঁছায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টিকা হস্তান্তরের কার্যক্রম চলছিল।

তিনি জানান, টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এর কোল্ড স্টোরেজে রাখা হবে। এর চেয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি।গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারী বর্ষণে সাতক্ষীরার ভাঙনকবলিত উপকুলের মানুষের চরম দুর্ভোগ

আসাদুজ্জামান : সকাল থেকে ভারী বর্ষণ, আবার কখনও হালকা ও মাঝারী বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত সাতক্ষীরা উপকুলীয় জনপদে বানভাসীদের মাঝে নেসমে এসেছে সীমাহীন দুর্ভোগ। নীচে লোনা পানি, মাথার উপরে মূষলধারে বৃষ্টি এমনই পরিবেশের মধ্যে হাজার হাজার দুর্গত মানুষ কাকডাকা ভোর থেকে ঝুড়ি কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বেঁড়িবাধ নির্মাণে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুপুরের জোয়ারে আবারও প্লাবিত হতে থাকে উপকুলের বিস্তির্ণ জনপদ। দুর্গত অঞ্চলে মানুষের এ দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াশের আঘাতে লন্ড ভন্ড হয়ে যায় সাতক্ষীরার উপকুলীয় জনপদ। পানি উন্নয়র বোর্ডের বেঁড়িবাধ ভেঙে প্লাবিত হয় শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টের বেঁড়িবাধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ ভেঙে বসতি জনপদ ও চিংড়ি ঘের নদীর লোনা পানিতে ভেসে একাকার হয়ে যায়। গৃহহারা এসব লোকজন গ্রামীণ সড়কে টোঙ ঘর আবার কেউ কেউ নৌকায় বসতি স্থাপন করে। গত ৫ দিন ধরে তাদের জীবনে নেমে এসেছে অনামিশার অন্ধকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাসহ ১২ জেলায় নতুন ডিসি

অনলাইন ডেস্ক : দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে।

আইনমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলাম পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান নরসিংদী, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ নাটোরের জেলা প্রশাসক হয়েছেন।

অপরদিকে নাটোরের ডিসি মো. শাহরিয়াজকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরীকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আনার কলি মাহবুবকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে জননিরাপত্তা বিভাগের উপসচিব করা হয়েছে।

একই সঙ্গে নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, পাবনার ডিসি কবির মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড়ের ডিসি সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং সাতক্ষীরার ডিসি এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগের জন্য মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাছাড়া বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হয়েছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।

সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

একজন ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখভাল করেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কে বদলি করা হয়েছে।

৩১ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার একপত্রে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলী করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হিসেবে ২৪ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মাদ হুমায়ুন কবিরকে বদলী করা হয়েছে। তিনি পরিকল্পনা বিভাগের মন্ত্রীর একান্ত সচিব(উপ-সচিব) পদে কর্মরত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বদলি করা হয়েছে।

৩১ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার একপত্রে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হিসেবে ২৪ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মাদ হুমায়ুন কবিরকে বদলী করা হয়েছে। তিনি পরিকল্পনা বিভাগের মন্ত্রীর একান্ত সচিব(উপ-সচিব) পদে কর্মরত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন নয় সাতক্ষীরায় কড়া বাধা-নিষেধ জারি, সীমান্তে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত

আসাদুজ্জামান : ‘এখনই লকডাউন নয়’ সবদিক বিবেচনা করে আগামী ৩ জুন তারিখের মিটিংয়ে সাতক্ষীরায় লকডাউন হবে কি হবে না সে সম্পর্কে জেলা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি জানান, করোনা সংক্রমন রোধে সাতক্ষীরা জেলায় বেশকিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক। এতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপপরিচালক সহ কর্মকর্তারা।
সবার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজনের প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এজন্য সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালি ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বিজিবি প্রতিনিধি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ। প্রতিরক্ষা কমিটি সীমান্তের চোরাচালানী, মানুষ পাচারকারী এবং অবৈধ যাতায়াতকারীদের চিহ্নিত করবে। একইসাথে তাদের বাড়িঘর এবং চলাফেরার ওপর কড়া নজরদারি রাখা হবে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিজিবি সদস্যরা কয়েক সপ্তাহ যাবত সাতক্ষীরা সীমান্ত দিয়ে লাগাতার টহল চালিয়ে যাচ্ছেন। অবৈধ লোকজনের যাতায়াত রোধে এই সপ্তাহ পালিত হচ্ছে। তিনি বলেন, প্রথমদিকে কয়েকজন লোককে গ্রেফতার করা হলেও বর্তমান সময়ে অবৈধ যাতায়াত দৃশ্যমান হচ্ছে না।
জেলা প্রশাসক বৈঠকে আরও বলেন, সাতক্ষীরা জেলা করোনা রেড এলার্টের আওতায় রয়েছে। এছাড়া সীমান্ত গলিয়ে লোকজনের অবৈধ পারাপার রোধ করতে বিজিবি মাঠে রয়েছে। তিনি জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন আসা ৩০০ পন্যবাহী গাড়ির ৫ শতাধিক চালক ও হেলপার যাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে সে ব্যাপারেও বাধানিষেধ জারি করা হয়েছে।
এদিকে করোনা সংক্রমন রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করতে পারবে। বৈঠকসূত্র আরও জানিয়েছে, বর্তমান করোনা সংক্রমনের হার কতটা তা নিশ্চিত করে আগামী ৩ জুন তারিখে সাতক্ষীরা জেলায় লকডাউনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, সাতক্ষীরায় আজ দুপুর পর্যন্ত ১৩৫ জন করোনা রোগী রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা রোগীর ধারন ক্ষমতা না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় ৪ মাস পর নিহতের লাশ উত্তোলন : আসামী গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নির্যাতন চালিয়ে হত্যার ঘটনার চার মাস ১৪ দিন পর অবশেষে মৃতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খুলনার পাইকগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহারিয়ার কবীরের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় উপজেলার চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রাম থেকে এ লাশ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার উপপরিদর্শক তাপস কুমার দত্ত, উপপরিদর্শক বন্দনা রানী পাল, উপপরিদর্শক নিরুপম নন্দী, উপপরিদর্শক আল আমিনসহ কালুয়া, লক্ষীখোলা, কাটাবুনিয়া, ব্দাুড়িয়া, গজালিয়া, হাড়িয়ারডাঙা, কমলাপুর ও মৌখালি এলাকার কয়েক হাজার এলাকাবাসী।
এদিকে ভাটা শ্রমিকের মেয়েকে হত্যা ও ছোট মেয়েকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে দক্ষিণ গজালিয়া বাজারে মানববন্ধন করেছে গ্রামবাসি। মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, চাঁদখালি ইউপির প্যানেল চেয়ারম্যান আক্কাজ ঢালী, কলেজ ছাত্র শাহীন আলম, মাছুম বিল্লাহ, মানবাধিকার কর্মী মুনসুর আলী, যুবলীগ নেতা বিএম ইকরামুল ইসলাম, নিহতের পিতা প্রমুখ।
মানববন্ধন চলাকালে নিহতের পিতা বলেন, তার মেয়েকে হত্যা করা হলেও থানায় অভিযোগ করলেও পুলিশ আসেনি। পরে ৯৯৯ এ ফোন করেন। তার বড় মেয়ে হত্যাকারি ও ছোট মেয়েকে অপহরণের পর ধর্ষণকারি মশিয়ারের আত্মীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সিহাবউদ্দিন ফিরোজ বুলুর কারণে চার আসামী এখনো গ্রেপ্তার হয়নি। এমনকি আসামীরা প্রভাবশালী হওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেহনসিক প্রতিবেদন পরিবর্তন হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এক মেয়েকে হত্যা ও এক মেয়েকে অপহরণের পর দু’দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির জন্য রোববার রাতে শেষ সম্বল ১০ কাঠা জমি বন্ধক রেখেছেন। গ্রামবাসি তাকে সহযোগিতা করছেন।

মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি গভীর রাতে নির্যাতন চালিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের এক ভাটা শ্রমিকের মেয়ে ও একই গ্রামের ব্যবসায়ি মশিয়ার রহমানের স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। প্রভাব খাটিয়ে বিষয়টি আত্মহত্যার প্রচার দিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। পরবর্তীতে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে গত ৪ মে মৃতের বাবা ভাটা শ্রমিক বাদি হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ৬ মে মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক তরুন কুমার দত্ত লাশ উত্তোলন ও জেল হাজতে থাকা মশিয়ারকে ৯ মে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন জানান। আদালত লাশ উত্তোলনের পর ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রিমাণ্ড আবেদন শুনানী স্থগিত করেন।

মামলায় চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের মশিয়ার রহমান সরদার, মশিয়ারের ভাই মহসিন সরদার, তার বাবা কামরুল ইসলাম সরদার, মা সানোয়ারা বেগম ও তাদের আত্মীয় চাঁদমুখী গ্রামের মোজাম সরদারের ছেলে মান্নান সরদারকে আসামী করা হয়।
অপরদিকে স্ত্রীকে হত্যার পর মশিয়ার রহমান শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখে। গত ১১ এপ্রিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের অসুস্থ শ্বাশুড়িকে দেখতে নিয়ে যাওয়ার কথা বলে কাটাবুনিয়ার একটি বাড়িতে আটক রেখে দু’দিন আটক রেখে শালিকাকে ধর্ষণ করে মশিয়ার। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে মশিয়ারের নাম উল্লেখ করে ২০ এপ্রিল পাইকগাছা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এ জিআর-১০৭ নং মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় পুলিশ তাকে তিন দিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক তাপস কুমার দত্ত নিহতের বোনকে অপহরণকে ধর্ষণ মামলায় জেল হাজতে থাকা মশিয়ার রহমানকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ মে লাশ উত্তোলন করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। জ্যেষ্ট বিচারিক হাকিম পলাশ কুমার দালাল আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দেন। গত ৯ মে মামলার তদন্তকারি কর্মকর্তা একই আদালতে মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন জানান। মঙ্গলবার শুনানী শেষে লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রিমাণ্ড শুনানীর জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ি সোমবার লাশ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্য খুলনা ৫০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest