সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামের

স্বেচ্ছাসেবকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগরে বেড়িবাঁধের দাবি তোলায় স্বেচ্ছাসেবকদের শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সামাজিক সংগঠন জোটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের মঈনুল আমিন মিঠুর সঞ্চালনায় ও আমরা বন্ধু ফাউন্ডেশনের গাজী আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দ্যা এডিটরস এর ডেপুটি এডিটর হারুনুর রশিদ, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন, ভিডিবি সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শাহেদ, আমরা বন্ধু ফাউন্ডেশনের ফাহাদ হোসেন ও সাকিব হোসেন, প্রথম প্রহর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অন্তর, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ইয়াকুল আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শিমুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনা না হয় তাহলে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য, উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে আন্দোলনরত অবস্থায় সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলমগীর হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৬ জুন পর্যন্ত ফাইল ছবি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত আরেক দফা বাড়ল।

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। সেই শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর।

পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‌‘কঠোর লকডাউন’ শুরু হয়। পরে পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে সেবা দেয়ার অনুমতি পায়।

এছাড়াও লকডাউনে আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল। খোলা ছিল শিল্প-কারখানা। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হচ্ছে ব্যাংকের লেনদেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আজও করোনা শনাক্তের হার ৪১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কোনভাবেই থামছে করোনা সংক্রমণ। বরং উদ্বগজনক হারে বাড়ছে শনাক্তের হার। জেলায় আজ শনাক্তের হার ৪১ শতাংশের বেশি।

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গতকাল শনাক্তের সংখ্যা ছিল ২২ জন।

এর আগে বুধবার ২৬ মে সর্বমোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার ছিল প্রায় ৪৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে।

উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে নির্যাতনের শিকার সেই বাংলাদেশি তরুণী উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। কেরালা রাজ্যের কোঝিকোড়িতে গত শুক্রবার শনাক্ত করার পর তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, অনেক খোঁজাখুঁজির পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে পরিবারের সদস্যেরা ওই তরুণীকে শনাক্ত করেন।

এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে গত শুক্রবার বেঙ্গালুরুতে সেখানকার পুলিশ ঘটনার মূল হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন। গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে দুই যুবক পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন।

প্রতিবেদনে বলা হয়, ওই তরুণীর বয়স যখন ২০, তখনই আসামিদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর মধ্যে দুজন তাঁর দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

নির্যাতনের শিকার ওই তরুণী রাজধানী ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই তরুণী। দুবছর আগে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। তাঁকে উদ্ধার করা বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এরই মধ্যে ওই তরুণী দুবাই গিয়েছিলেন। সেখানে তাঁকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছিল এবং প্রায় এক বছর ধরে তিনি সেখানকার একটি পানশালায় (বার) নর্তকীর কাজও করেছিলেন। কয়েক মাস আগে ওই তরুণী তাঁর দূর সম্পর্কের আত্মীয় মোহাম্মদ বাবা শেখের কথায় ভারতে ফেরেন। বাবা শেখ নিজেও একটি পতিতাবৃত্তি চক্রের সদস্য।

এদিকে, বাবা শেখ ও তাঁর সহযোগীরা বাংলাদেশ থেকে আসা নারীদের ভারতে বিউটি সেলুন ও গৃহকর্মীর কাজ জুটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে পাচার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা কর্ণাটক, তেলেঙ্গানা ও কেরালায় পতিতাবৃত্তি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগী তরুণী ওই দলের সঙ্গেই যোগ দিয়েছিলেন। এরপর তিনি কোঝিকোড়িতে গিয়ে একটি মাসাজ পার্লার খোলেন। এরপর থেকেই অভিযুক্তদের সঙ্গে তাঁর আর্থিক বিরোধ ঘটে।

পুলিশ জানায়, আর্থিক কলহ মেটানোর কথা বলে ওই তরুণীকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছিল। তিনি একটি ঘরে ঢুকতেই অভিযুক্তরা সহিংস হয়ে ওঠে। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যৌন নির্যাতন চালানো হয় এবং ফোনে ভিডিও ধারণ করা হয়।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি ছাড়াও অভিযুক্তদের মোবাইল থেকে আমরা আরও দুটি ভিডিও উদ্ধার করতে পেরেছি। ওই তরুণীকে ব্ল্যাকমেইল করার জন্য ওই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল। অর্থ না দিলে তারা ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।’

এমন নির্যাতনের পর ওই তরুণী পুলিশের সাহায্য না নিয়ে তাঁর প্রেমিককে ফোন দিলে, একদিন পর ওই ঘর থেকে তরুণীকে উদ্ধার করেন তাঁর প্রেমিক। এরপর তাঁরা কোঝিকোড়িতে চলে যান।

এদিকে, উদ্ধারের পর গত শুক্রবার রাতে বেঙ্গালুরুতে ওই তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়।

এদিকে, ওই তরুণীকে অপহরণ ও তাঁর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে চরম ক্ষুব্ধ ও মর্মাহত তাঁর মা, আত্মীয়-স্বজনসহ, পাড়া-প্রতিবেশী। সবাই ওই তরুণীকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নির্যাতিত তরুণীর মা বলেন, ‘আমার মেয়ে এতদিন কোথায় ছিল আমরা জানতাম না। এখন মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক এবং যারা অত্যাচার করেছে তাদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সরকারের কাছে আমার এই চাওয়া।’

একই দাবি জানিয়েছেন বাড়িতে থাকা ওই তরুণীর দুই চাচাসহ অন্য স্বজনেরা।

ওই তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ বছর ধরে ওই তরুণীর পরিবার ঢাকায় মগবাজারে বসবাস করত। তার বাবা ঢাকায় ফুটপাতে ফলের শরবত বিক্রি করতেন। সাত বছর আগে মগবাজার এলাকার বাসিন্দা চাঁদপুরের এক ছেলের সঙ্গে প্রেম করে ওই তরুণীর বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে আছে।

প্রায় দেড় বছর আগে মেয়েটি মগবাজারে তার স্বামীর বন্ধু ঘটনার মূলহোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের প্ররোচণায় দুবাই যাওয়ার মনস্থির করেন। সম্ভবত টিকটক হৃদয় ও তার বন্ধুদের ফাঁদে পা দিয়েই ওই তরুণী ভারতে পাড়ি জমান বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন নির্যাতনের শিকার মেয়েটির বাবা। এ ছাড়া বেঙ্গালুরুতেও ধর্ষণ, নির্যাতন ও অন্যান্য অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে ছয়জনের বিরুদ্ধে।

রিফাতুল ইসলাম হৃদয় ওরফে ‘টিকটক হৃদয় বাবু’ একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, ভারত ও মধ্যপ্রাচ্যের দুবাইসহ বেশ কয়েকটি দেশে এই চক্রটি বিস্তৃত।

ওই তরুণীকে নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তাদের গ্রেপ্তারের এ খবর জানিয়েছে বাংলাদেশ পুলিশও। তাদের মধ্যে চারজনের নাম জানানো হয়েছে। তারা হলেন সাগর, মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু ও হাকিল। গ্রেপ্তার নারীর নাম জানানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মো. শহিদুল্লাহ দাবি করেন, বিভিন্ন সময় এই চক্রের সদস্যেরা বেশ কয়েকজন নারীকে পাচার করেছে। তিনি বলেন, ‘হৃদয় বাবুসহ চক্রের সবার বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল ও ভারতের কয়েকটি রাজ্যের কিছু অপরাধী মিলে সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবপাচার চক্রটি গড়ে তুলেছে। চক্রটির নেটওয়ার্ক বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের দুবাইসহ কয়েকটি দেশে বিস্তৃত। স্কুল-কলেজপড়ুয়া বখে যাওয়া তরুণী থেকে গৃহিনী পর্যন্ত সবাই এ চক্রের টার্গেট।’

মো. শহিদুল্লাহ বলেন, ‘ভাইরাল ভিডিওটির ঘটনায় জড়িত সব বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। টিকটক হৃদয়সহ কয়েকজন আন্তর্জাতিক পাচারকারী চক্রের সহায়তায় অবৈধভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত যাতায়াত করতেন। মূলত টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে তরুণ-তরুণীরা একটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়। গ্রুপটির মূল পৃষ্টপোষক মূলত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রটি। এই গ্রুপের অ্যাডমিনের তত্ত্বাবধানে গত বছরের শেষের দিকে ঢাকার পার্শ্ববর্তী এক জেলার একটি রিসোর্টে ৭০০ থেকে ৮০০ জন তরুণ-তরুণী পুল পার্টিতে অংশ নেয়। ওই পার্টির অন্যতম সমন্বয়কারী ছিল রিফাতুল ইসলাম ওরফে টিকটক হৃদয় বাবু।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই গ্রুপে সুনির্দিষ্ট কিছু সদস্য আছে, যারা গ্রুপের নারী সদস্যদের ভারতের বিভিন্ন মার্কেট, সুপারশপ, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দিয়ে পাচার করে। এই চক্রের মূল আস্তানা বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায়। মূলত যৌনবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যেই বিভিন্ন বয়সের মেয়েদেরকে ভারতে পাচার করা হয়। চক্রটি ভারতের কয়েকটি রাজ্যের কিছু হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ। যে হোটেলগুলোতে চাহিদামাফিক বিভিন্ন বয়সের মেয়েদেরকে পাঠানোর তথ্য পেয়েছে পুলিশ।’

তরুণীকে নির্যাতনের এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণীর বাবা ডিএমপির হাতিরঝিল থানায় মানব পাচারকারী আইন ও পর্নোগ্রাফি অ্যাক্টে একটি মামলা করেছেন। এ বিষয়ে মো. শহিদুল্লাহ বলেন, ‘এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার করা ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা সদর : সুজন আহবায়ক নাইস সদস্য সচিব

প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের জেলা আহ্বায়ক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আসাফুর রহমান, জেলা সদস্য সচিব এসএম শরিফুজ্জামান শরিফ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নয়ন, জেলা কমিটির অন্যতম নেতা সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিরিয়া সুলতানা নাইস, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুরাদ আহমেদ, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শেখ আসাদুল্লাহ মিঠু, বিপ্লব দে, আশাশুনি উপজেলা আহবায়ক রাজু আহমেদ পিয়াল, আবুল কালাম প্রমুখ।

সভায় আলোচনান্তে সাতক্ষীরা সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সদর উপজেলা কমিটির আহবায়ক নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম এএফএম এন্তাজ আলীর পুত্র সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট আওয়ামীলীগ নেতার কন্যা সিরিয়া সুলতানা নাইস। ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা, আবুল কালাম, যুগ্ম সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান সুমন। সদস্যরা হলেন আনোয়ার হোসেন, ছায়া রানী দে, সরদার মেহেদী, আসাদুজ্জামান, মুদার আহমেদ, বিপ্লব দে, আব্দুর রশিদ, আব্দুর রাকিব, শহিদুল ইসলাম, আফরোজা সুলতানা, তানিয়া ফারজানা, ইলমি সুলতানা। সভায় পরবর্তীতে আরো কয়েক জনকে আহবায়ক কমিটিতে অন্তভূক্তি এবং সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউরোপসেরা চেলসি, হেরে গেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলার হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দীর্ঘ এক দশক পরে ফাইনালে ওঠে চেলসিও। যেখানে সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে ইউরোপসেরার মুকুট জয় করে চেলসি। এটি অল ব্লুজদের ইতিহাসের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১১/১২ মৌসুমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার ইউরোপসেরার মুকুট জিতেছিল চেলসি। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হলো না ম্যানচেস্টার সিটির।

পর্তুগালের পোর্তোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২০/২১ মৌসুমের ফাইনালে মাঠে নামে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং চেলসি। নিজেদের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির এটিই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। পোর্তোর এস্তাদিও দো ড্রাগোতে কাই হার্ভটাজের গোলে ফাইনালের প্রথমার্ধেই চেলসি ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়।
সম্পর্কিত খবর

ম্যাচের শুরু থেকেই পেপ গার্দিওলার দল বল দখলে রাখে। তবে প্রতি-আক্রমণে ঠিকই সিটির রক্ষণকে পরীক্ষা নিচ্ছিল চেলসি। ম্যাচের ৮ মিনিটের মাথায় প্রথম সুযোগ আসে সিটির কাছে। এডারসনের বাড়ানো বল পেয়ে চেলসির ডি বক্সে ঢুকে পড়েন স্টার্লিং। সেখানে অবশ্য রিচ জেমস স্টার্লিংকে শট নিতে জায়গা না দেওয়ায় দুর্বল শট নিতে বাধ্য হয় এই স্ট্রাইকার। তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক মেন্ডি।

দুই মিনিট পরে দুর্দান্ত এক সুযোগ পান চেলসির জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার। মেসন মাউন্ট মাঠের বাঁপ্রান্ত থেকে দুর্দান্ত এক বল বাড়ান ভার্নারের উদ্দেশ্যে তবে সহজ এই সুযোগও হাতছাড়া করনেন ভার্নার। এর মিনিট চারেক পরে আবারও আক্রমণে যায় চেলসি। এবার বেন চিলওয়েলের ক্রস সিটির রক্ষণ থেকে ফিরে আসলে বল পান হার্ভাটজ। বল পেয়েই সতীর্থ ভার্নারের উদ্দেশ্যে আবারও বল বাড়ান, এবার বল পেয়ে শটও নিয়েছিলেন এই স্ট্রাইকার তবে তা সহজেই রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন।

টানটান উত্তেজনার ম্যাচে সিটি প্রথম বড় সুযোগ তৈরি করে ম্যাচের ২৭তম মিনিটে। স্টার্লিংয়ের উদ্দেশ্যে দুর্দান্ত এক বল বাড়ান গুন্দোয়ান, সেখানে স্টার্লিং পাস করেন পেছনে থাকা ডি ব্রুইনের উদ্দেশ্যে। ডি ব্রুইনের কাছ থেকে পাস পেয়ে গোলের দিকেই এগোচ্ছিলেন ফোডেন। তবে সেখানে স্লাইডিং ট্যাকেলে বল কেড়ে নেন রুডিগার আর তা সহজে লুফে নেন চেলসি গোলরক্ষক।

খেলার সময় আধা ঘণ্টা পেরুতে না পেরুতেই চোট পান থিয়াগো সিলভা। এরপর তাকে তুলে আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেককে নামান থমাস তুখেল। প্রথমার্ধের খেলা ঠিক যখনই গোলশূন্যের দিকে এগোচ্ছিল ঠিক তখনই গোল করে চেলসিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন কাই হার্ভাটজ।

৪২তম মিনিটে চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির কাছ থেকে বাঁপ্রান্তে বল পান মেসন মাউন্ট। সেখানে বেশ আয়েসি ভঙ্গিতেই বল নিয়ে জায়গা খুঁজে সিটির গোলের দিকে দৌড় দেওয়া কাই হার্ভাটজকে সিটির রক্ষণের খেলোয়াড়দের মধ্য দিয়েই থ্রু পাস দেন। বল পেয়ে হার্ভাটজ যখন ডি বক্সের দিকে ঢুকছেন তখন সামনে কেবল গোলরক্ষক এডারসন। তাকে মাটিতে শুইয়ে বল বাঁ দিক দিয়ে কাটিয়ে পাঠিয়ে দিলেন জালে। তাতেই সিটির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে অল ব্লুজরা। বাকি সময় অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি সিটিজেনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন

দেশের খবর : করোনাভাইরাস মহামারীতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা ছিল। সেটি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।’

বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।

প্রসঙ্গত, ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

অনলাইন ডেস্ক : সিলেট বিভাগসহ রাঙামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে এবং পাশাপাশি আজ রোববার ও আগামীকাল সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি সপ্তাহের শেষে দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে যেতে পারে।

এ ছাড়া আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর দিকে এগিয়ে ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest