সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

ইসরাইলের বিপক্ষে অপরাধ তদন্ত করবে জাতিসংঘ

অনলাইন ডেস্ক : গাজায় ইসরাইল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলা ১১ দিনের সংঘাতে অপরাধের অভিযোগ আন্তর্জাতিকভাবে তদন্ত করতে রাজি হয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।

বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক সহযোগিতা পরিষদ ও ফিলিস্তিন এ প্রস্তাব আনে। অধিবেশনে আনিত প্রস্তাবে ভোটাভুটিতে তদন্তের পক্ষ সমর্থন করে বেশির ভাগ সদস্য।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ফোরামে ঘটনার তদন্ত প্রস্তাব গৃহীত হলেও ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে। তারা তদন্তে সহযোগিতা করবে না বলে জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ১৪টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবে ইসরাইল–হামাস সংঘাত তদন্তে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। যার কাজ হবে লড়াই চলার ওই সময়ে ইসরাইল, গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া।

বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ এক অধিবেশনে ভাষণদানকালে মিশেল ব্যাচেলে বলেছিলেন, গাজায় যে প্রাণঘাতি বোমা হামলা ইসরাইল চালিয়েছে তাতে ১৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তা যুদ্ধাপরাধ গঠন হতে পারে যদি, তা অনুপাতহীন হয়।

ইসরাইলের দাবি, তাদের হামলায় ধ্বংস হওয়া বেশির ভাগ ভবনেই সশস্ত্র ফিলিস্তিনি দল আশ্রয় নিয়ে ছিল এবং সামরিক তৎপরতা চালিয়ে আসছিল, কিন্তু এর কোনো প্রমাণ আমাদের চোখে পড়েনি।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি ইসরাইলকে দ্রুত শাস্তিরও দাবি জানিয়েছে হামাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন, পালাতে গিয়ে ২ জন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক : বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের দায়ে ভারতের বেঙ্গালুরুতে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুজন পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছে।

বেঙ্গালুরুর পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে তদন্তের জন্য পুলিশ অভিযুক্তদের নিয়ে অপরাধস্থলে যায়। সেখানে হৃদয় বাবু ও সাগর পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় এবং তারা পায়ে গুলিবিদ্ধ হয়। এরপর তাদের হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে পাঁচজনকে আটক করা হয়। আটক যুবকদের সবাই বাংলাদেশি বলে ধারণা ভারতীয় পুলিশের।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দলবদ্ধ ধর্ষণ নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিও বিশ্লেষণ করে ভারতীয় পুলিশ জানতে পারে, বেঙ্গালুরুর একটি ফোন থেকে প্রথম এটি ফেসবুকে পোস্ট করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ভিডিওতে দেখা যাওয়া নির্যাতনকারীদের অবস্থান শনাক্ত করা হয়। বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার আভালাহাল্লি এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। যুবকেরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করত।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, নির্যাতিত তরুণীকেও পাওয়া গেছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনা সম্পর্কে তাঁর জবানবন্দি নেওয়া হবে। ভারতীয় পুলিশ বলছে, বাংলাদেশি ওই তরুণীকে চাকরির কথা বলে পাচার করে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

আটক পাঁচজনের মধ্যে চারজন হলেন- সাগর, মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু ও হাকিল। নারীর নাম জানানো হয়নি। এদের মধ্যে হৃদয় বাবু ঢাকার মগবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্ত তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর্ষকদলের সবাই একই গোষ্ঠীর এবং এরা সবাই বাংলাদেশ থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। অর্থসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগীকে বাংলাদেশ থেকে পাচার করে আনা হয় এবং ধর্ষণ নির্যাতন করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩৭ জনের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের, আক্রান্তদের মধ্যে পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে আরও ৫ জন।
এর আগে বুধবার ২৬ মে সর্বমোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার প্রায় ৪৬ শতাংশ। মঙ্গলবার ২৫ জনের করোনা শনাক্ত হয় ৬০ জনের নমুনা পরীক্ষায়। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়। সোমবার ৬৮ জনের করোনা পরীক্ষা করে ২৮ জন অর্থাৎ ৪১ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

নিজস্ব প্রতিবেদক : সিডর, আইলা, ফনী, বুলবুল, আম্পান ও সবশেষে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্টি জলোচ্ছ্বাসে নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ভেসে গেছে হাজার হাজার হেক্টর জমির মৎস্য ঘের। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই সাতক্ষীরা উপকূলের জান-মালের সুরক্ষায় অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর এ অবস্থান কর্মসূচি করা হয়। কর্মসূচিতে স্থানীয়রা- ‘ভাসতে চাই না, বাঁচতে চাই’, ‘একবারই মরবো, বার বার নয়’, ‘জলবায়ু তহবিল কাদের জন্য? জবাব চাই’, ‘উপকূলের কান্না, শুনতে কি পান না’, ‘নিরাপদে বাঁচার নাই কি আমার অধিকার?’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এ সময় প্রতীকী লাশ হয়ে প্রতিবাদ জানান উপকূলের বাসিন্দা মাসুম বিল্লাহ, ইয়াসির আরাফাত, সালাউদ্দিন, মাহি ও সালাউদ্দিন জাফরী। উপকূলের শিক্ষার্থীদের সংগঠন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিগত ১২ বছর ধরে উপকূলের মানুষ ভাসছে। প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বুলি আওড়ান। নানান ধরনের মেগা প্রকল্পের গল্প শোনান। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। আমরা বারবার নয়, একবারই মরতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন : নারীসহ আটক ৫

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক যুবকদের সবাই বাংলাদেশি বলে ধারণা ভারতীয় পুলিশের।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দলবদ্ধ ধর্ষণ নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিও বিশ্লেষণ করে ভারতীয় পুলিশ জানতে পারে, বেঙ্গালুরুর একটি ফোন থেকে প্রথম এটি ফেসবুকে পোস্ট করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ভিডিওতে দেখা যাওয়া নির্যাতনকারীদের অবস্থান শনাক্ত করা হয়। বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার আভালাহাল্লি এলাকার একটি ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। যুবকেরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, নির্যাতিত তরুণীকেও পাওয়া গেছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনা সম্পর্কে তার জবানবন্দি নেওয়া হবে। ভারতীয় পুলিশ বলছে, বাংলাদেশি ওই তরুণীকে চাকরির কথা বলে পাচার করে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

আটক পাঁচজনের মধ্যে চারজন হলেন- সাগর, মোহাম্মদ বাবা শেখ, হৃদয় বাবু ও হাকিল। আটক নারীর নাম জানানো হয়নি। এদের মধ্যে হৃদয় বাবু ঢাকার মগবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্ত তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর্ষকদলের সবাই একই গোষ্ঠীর এবং এরা সবাই বাংলাদেশ থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। অর্থসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগীকে বাংলাদেশ থেকে পাচার করে আনা হয় এবং ধর্ষণ নির্যাতন করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : র‍্যাবে বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন নতুন দায়িত্বে তাদের বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃতদের কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, মহানগর পুলিশ ও জেলা পুলিশে বদলি করা হয়েছে।

কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদে/স্থানে বদলি করা হলো জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৪ জুন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।

এর আগে গত ১৬ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬৩ জনের ৪৮ জনকে র‌্যাবে পাঠিয়েছিল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জর কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল। একসঙ্গে এতজন পুলিশ কর্মকর্তাকে র‌্যাবের উপপরিচালক পদে পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রথম ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ

শিক্ষা ডেস্ক : করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এ ছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল বলেছিলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড সাতক্ষীরার উপকূল, পানিবন্দী লক্ষাধিক মানুষ

আসাদুজ্জামান : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে পড়েছে গোটা সাতক্ষীরা। উপকুলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটার কমপক্ষে ২২টি স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে এবং ৩৪ টি স্থানে উপচে পড়া পানিতে চারটি উপজেলার ২৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ভেসে গেছে ৬ হাজার ৭০০ হেক্টর জমির ৭ হাজার ৫৬০ টি মৎস্য ঘের। এতে প্রায় ৫৫ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। সুন্দরবনে নোনা পানিতে মিষ্টি পানির পুকুর তলিয়ে একাকার হয়ে গেছে। এতে দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। তবে কৃষি ক্ষেত্রে তেমন কোন ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, জেলা প্রশাসন থেকে ঘূর্ণঝড় আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার বরাদ্দের দাবি করা হলেও সে দাবির সত্যতা মেলেনি মাঠ পর্যায়ে। ইয়াস কাভার করতে সাতক্ষীরায় আসা একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি হাবিব রহমান গতকাল একটি লাইভ অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর ইপস্থিতিতে বলেছেন, তিনি নিজে খোঁজ নিয়ে দেখেছেন শ্যামনগরের একটি আশ্রয় কেন্দ্রে নারী-শিশুসহ প্রায় ১০০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন তাদেরকে একমুঠো মুড়ি পর্যন্ত খেতে দেয়া হয়নি। এঘটনায় সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে খোঁজ নেবেন বলে অনুষ্ঠানে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী।

জানা যায়, গত বুধবার ভরা পূর্ণিমায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদ-নদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়। সাতক্ষীরার উপকুলীয় এলাকায় কমপক্ষে ৪০ টি পয়েন্টে বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পানির অস্বাভাবিক তোড়ে কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতি নদীর কমপক্ষে ২২ টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে যায় এবং ৩৪ টি স্থানে উপচে পড়া পানিতে চারটি উপজেলার ২৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইতিমধ্যে বেশকিছু স্থানে বেঁড়িবাঁধ সংস্কার করতে সমর্থ হন। এদিকে ত্রাণ তৎপরতা চালানোর কথা বলেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে অনেক জায়গায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাননি বলে অভিযোগ করেন।

আশাশুনি উপজেলার সুভদ্রাকাটি গ্রামের সিরাজুল ইসলাম জানান, তার বাড়ি ডুবে গেছে। রান্নার কোন ব্যবস্থা নেই। বাইরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জায়গা নেই। আশ্রয়কেন্দ্রও নেই। আমপানেও কোন ত্রাণ পাইনি। এবার এখনো একমুটো চিড়া-মুড়িও পাইনি।

শ্যমনগরের চাঁদনিমুখা গ্রামের ইবাদত হোসেন জানান, ক্লোজার বাঁধ ভেঙে আমার ৫০ বিঘা জমির তার ঘের ভেসে গেছে। ঘূর্ণিঝড় আম্ফানে তার ক্ষতি হয়েছিল ২০ লাখ। এবার হলো আরো ২০ লাখ। অথচ প্রমত্তা ও ভয়ঙ্কর খোলপেটুয়া নদীর এই পয়েন্টের ভঙুর বাঁধের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসওকে বলেছিলাম। তারা কোন কথা শোনেননি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, গত বুধবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বেড়িবাঁধ সংস্কার কাজ চলছিল। তবে পরবর্তী জোয়ারে কয়েকটি স্থানে আবারো তা ধ্বসে পড়ে। বেড়িবাঁধ সংস্কারে ৬০ হাজার সিনথ্যাটিক ও ১০ হাজার জিও ব্যাগ সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় বাঁধ উপচে ও বাঁধ ভেঙে ভসে গেছে ৬ হাজার ৭০০ হেক্টর জমির ৭ হাজার ৫৬০ টি মৎস্য ঘের। এতে প্রায় ৫৫ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আম্পানের চেয়েও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বর্তমানে ঘেরের মাছগুলো সব বিক্রির উপযোগী হয়েছিল। যে কারণে চাষিদের ক্ষতি বেশি হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, প্রাথমিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আরও একটু সময় লাগবে। তবে এপর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে ১০ হাজারেরও বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ত্রাণ তৎপরতার বিষয়ে জেলা প্রশাসক আরো জানান, শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে আড়াইলাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আশাশুনি ও শ্যামনগরে ৫০ মে.টন. করে এবং তালা ও কালিগঞ্জে ৫ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ আরও বাড়বে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest