সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

গত ২৪ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত গঠিত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে টিকাটির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হবে টিকাটির লোকাল লিগ্যাল অর্গানাইজেশন।

দুই ডোজের এই টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সীদের ব্যবহারযোগ্য। তবে বাংলাদেশে সরকারের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের এ টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

টিকাটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায়। তবে পাঁচ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দুই ঘণ্টা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকার গুণাগুণ ঠিক থাকে।

দেশে কোভিড-১৯ প্রতিরোধে চতুর্থ টিকা হিসেবে অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের এই প্রতিষেধক। দেশে প্রথম অনুমোদন পেয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি টিকা। সেটি অনুমোদন পায় গত ৭ জানুয়ারি।

এরপর গত ২৪ এপ্রিল রাশিয়ার স্পুটনিক-ভি এবং গত ২৯ এপ্রিল চীনের উদ্ভাবিত সিনোফার্ম টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহিয়া মাহির ডিভোর্স নিয়ে নতুন তথ্য

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহবিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি করেছেন এই দম্পতি। কখনো বলছেন ডিভোর্স হয়নি, কখনো বলছেন দুই বছর আগে হয়েছে।

এবার মাহির সাবেক স্বামী অপু জানালেন, দুইদিন আগে তাদের ডিভোর্স হয়েছে।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে, এই তথ্য কেন ছড়ানো হলো আমার জানা নাই। বিষয়টি নিয়ে আমি মাহির সঙ্গেও কথা বলেছি। সে বললো, এটা সে কাউকে বলেনি। চাইলে আপনারা মাহির সঙ্গে কথা বলতে পারেন। দুই দিন আগে আমাদের বিচ্ছেদ (স্বাক্ষর) হয়েছে।’

তবে এখনো পুরো বিষয়টি সমাধান হয়নি, দুই পরিবার আবারো বসবেন বলে জানান অপু। এদিকে সত্যতা জানতে একাধিকবার মাহিয়া মাহির মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করেই তাদের বিয়ে হয়। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজায় ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ হতে পারে : জাতিস‌ংঘের মানবাধিকার কমিশন

অনলাইন ডেস্ক : জাতিস‌ংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, গাজায় যে প্রাণঘাতি বোমা হামলা ইসরাইল চালিয়েছে তাতে ১৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তা যুদ্ধাপরাধ গঠন হতে পারে যদি, তা অনুপাতহীন হয়।

বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেছেন। ইসলামিক সহযোগিতা পরিষদ ও ফিলিস্তিনের পক্ষ থেকে পাকিস্তানের অনুরোধে এ অধিবেশন ডাকা হয়েছে।

উদ্বোধনী ভাষণে ব্যাচেলেট বলেছেন, গাজার যেসব বেসামরিক ভবনে ইসরাইল হামলা চালিয়েছে সেগুলো সামরিক উদ্দেশে ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ তিনি পাননি।

মানবাধিকার কমিশনের প্রধান বলেন, ‘যদি নির্বিচারে হামলার বিষয়টি জানতে পারা যায়, তাহলে এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যাবে।’

ইসরাইলি বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। এ ছাড়া প্রায় ২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের রকেট হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বিদেশি শ্রমিক ও দুইজন শিশু রয়েছে। সূত্র: আলজাজিরা ও এএফএপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পাদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন ও উপ ধর্ম বিষয়ক সম্পাদক জামান শাহেদ। এসময় বিভিন্ন উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় স্লোগানে স্লোগানে ম্যুরালে আশেপাশে মুখরিত হয়ে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নতুন নেতৃত্বে নব উদ্যমে এগিয়ে যাবে— নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম বলেছেন, আমরা যারা আওয়ামীলীগ করি তারা বয়সের কারনে অনেক সময় পিছিয়ে গেলেও ছাত্রলীগকর্মীরা দেশের স্বার্থে, দলের স্বার্থে যে কোন কর্মসূচিতে ঝাপিয়ে পড়ে। ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মত যে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নতুন নেতৃত্বে নব উদ্যমে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পেয়েছে তাদের অভিনন্দন। যাদের নাম আসেনি তাদের কেউও শুভেচ্ছা জানানো। আগামীতে যাতে তাদের যথাযথ মর্যাদা দিয়ে জেলা ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আইন সম্পাদক এড. ওসমান গণি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, শিমুন শামস্, আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান নাছিম, আসাদুজ্জামান অসলে,এড. জিয়াউর রহমান, মনিরুল হোসেন মাছুম, মাহফুজা রুবি, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক জামান সাহেদ, নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি গঠন : ফিংড়ী ছাত্রলীগের মিষ্টি বিতরণ

ফিংড়ি প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি গঠন হওয়াই ফিংড়ী ছাত্রলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়েছে।সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগের নের্তৃবৃন্দ।এ ছাড়া
ফিংড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মুস্তাকিম হোসেন লাভলুর
উদ্যোগে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।মিষ্টি বিতরন কালে উপস্থিত ছিলেন ফিংড়ীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদন শেখ মেয়ারাজ হোসেন শুভ, তাপশ বাছাড়, জয়নাল আবেদিন, অলক,মিলন,মনি বাবু,সহ ফিংড়ীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৫ কেজি গাঁজাসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে চোরা পথে গাঁজা আনার সময় এক চিহ্নিত মাদক চোরাকারবারি কে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
আটককৃত মাদক চোরাকারবারির সদর উপজেলার ভাদড়া গ্রামের মাহবুবুর সরদারের ছেলে মোঃ মোকারম হোসেন (৪০)।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের টেংরা বাদ হিলকি মোড় থেকে ৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ।
এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এক প্রেস ব্রিফিং এ বলেন, থানা এলাকায় অস্ত্র-মাদকদ্রব্য, গ্রেফতারী পরোয়ানা উদ্ধার অভিযান পরিচালনা করাকালে বৃহস্পতিবার ভোররাতে এসআই দেব কুমার দাস,এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এক চিহ্নিত মাদক চোরাকারবারি কে আটক করাহয় এসময় তার কাছথেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক চোরাকারবারি কে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি তদন্ত বাবুল আক্তার, ওসি অপারেশন মাসুম খান, ওসি ইন্টেলিজেন্স বিশ্বজিৎ, সেকেন্ড অফিসার এসআই ওহিদুল ইসলাম বিপিএম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪ উপজেলার ৪৯ পয়েন্টে বাঁধ ভেঙে চিংড়ি ঘের ও গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে সাতক্ষীরার চার উপজেলার ৪৯টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। ফলে, ইতোমধ্যে প্রায় হাজারখানেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক স্থানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে বুড়িগোয়ালিনী পাঁচ কিলোমিটার ও হরিনগর থেকে চুনকুড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় পানি উন্নয়নের বোর্ডের বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে চিংড়ি ঘের, ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

কলবাড়ি এলাকার আকবর আলী বলেন, ‘আম্পানের পর প্রায় এক বছর গৃহহীন ছিলাম। মাত্র দুই মাস আগে বাড়ি ফিরেছি। আবার একই অবস্থা।’

দাতিনাখালি গ্রামের আব্বাস গাজী বলেন, ‘এ যাত্রায় রক্ষা পেলে অন্য কোথাও চলে যাব। এত দুশ্চিন্তার মধ্যে থাকা যায় না, বছর বছর গৃহহীন হয়ে সহায় সম্বল হারাতে হয়।’

মুন্সিগঞ্জ ইউনিয়নের নারী সদস্য সেলিনা সাঈদ বলেছেন, ‘চুনকুড়ি এলাকায় হৃদয় মণ্ডল, সুবল মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল, বিমল মণ্ডল, হানিফ গাজী, মাদেকা ফকির, রনজিৎ মণ্ডল, হরিদাস মণ্ডল, জগন্নাথ মণ্ডলসহ ৫০টি পরিবারের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।’

ইয়াসের প্রভাবে শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উপজেলায় ১৫টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে এবং ৩৬টি বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে প্রায় সাত শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের তিন নম্বর এলাকার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে। এছাড়া গাড়রামারি, চাঁদনিমুখো, জেলেখালি ও নাপিতখালি এলাকায় বাঁধ উপচে চিংড়ি ঘেরে পানি ঢুকছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী, দাতিনাখালি, পশ্চিম দুর্গাবাটি এলাকায় বাঁধ ভেঙেছে। এছাড়া, কলবাড়ি, নীলডুমুর ও দাতিনাখালি এলাকায় বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মপুকুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাঁচ স্থান ভেঙে ও পাঁচ স্থান দিয়ে বাঁধ উপচে পানি ঢুকে গ্রাম প্লাবিত করেছে। কৈখালী ইউনিয়নের পাঁচটি স্থান দিয়ে বাঁধ উপচে ও একটি স্থানে ভেঙে পানি গ্রামের মধ্যে ঢুকে ঘরবাড়ি প্লাবিত করেছে। রমজাননগর ইউনিয়নের বাঁধের পাঁচটি স্থান উপচে ও দুইটি স্থান ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। কাশিমারী ইউনিয়নে একটি স্থানে, আটুলিয়ার একটি স্থানে ও নূরনগর ইউনিয়নে দুইটি স্থান দিয়ে বাঁধ উপচে পানি প্রবাহিত হয়ে ঘরবাড়ি প্লাবিত করেছে।

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে কুড়িকাউনিয়া ভেঙে এবং চালকা ও শুভ্রকাটির বাঁধ উপচে গ্রাম প্লাবিত হয়েছে। আশাশুনির সদর ইউনিয়নের জেলেখালি গ্রাম প্লাবিত হয়েছে। দেবহাটার উপজেলার কমরপুর এলাকার সীমান্ত নদী ইছামতীর পানি তোড়ে বাঁধ ভেঙে বাড়িঘর তলিয়ে গেছে। এছাড়ার ভাতশালা, চর রহিমপুর, বসন্তপুর নাঙ্গলা বাঁধের ওপর দিয়ে পানি উপচে চিংড়ি ঘের তলিয়ে গেছে।

কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর, কুশলিয়া ইউনিয়নের বাজার গ্রাম, উপজেলা সদর, ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া, মুথরেশপুর ইউনিয়নের হাড়তদাহ কাঁকশিয়ালী নদীর পানি লোকালয়ে ঢুকেছে। পূর্ব নারায়ণপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পানি ঢুকে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘শ্যামনগর উপজেলায় আমাদের আওতায় ১২৫ কিলোমিটার বাঁধ আছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়েছে। এর মধ্যে দুর্গাবাটি, গাগড়ামারি এই দুই স্থানে ও শুভ্রকাটির চার স্থানে ভেঙে ও সাত স্থানের বাঁধ উপচে পানি লোকালয়ে এবং চিংড়ি ঘেরে ঢুকছে।’

পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, ‘আমাদের আওতায় আশাশুনি এলাকায় ৮০ কিলোমিটার বাঁধ আছে। এর মধ্যে একটি স্থান ভেঙে ও সাতটি স্থানে পানি উপচে লোকালয় প্লাবিত হয়েছে।’

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক জানান, শ্যামনগরের ১২টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ৪৯টি স্থান ভেঙে অথবা পানি উপচে লোকালয় পানি ঢুকছে। ইতোমধ্যে অনেক পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে। চিংড়ি ও কাঁকড়া ঘের ভেসে গেছে।’

তবে, কতটি পরিবার পানিবন্দি কিংবা গৃহহীন হয়েছে তা এখনই বলতে পারেননি তিনি।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসে নয়, তার প্রভাবে সাতক্ষীরার নদনদীতে জোয়ারের পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে গৃহহীন মানুষদের আশ্রয়কেন্দ্রে উঠতে মাইকিং ও স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দেওয়া হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest