সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

মুশফিকের সেঞ্চুরি মুস্তাফিজের ৩ উইকেট বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলার খবর : অবশেষে ফুরোলো অপেক্ষার পালা, মিলল প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজেই লঙ্কানদের হারিয়ে দিলো টাইগাররা।

প্রথম ম্যাচে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ে এসেছিল ৩৩ রানের জয়। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে দাঁড়ায় ২৪৬ রানের সংগ্রহ। যেখানে মুশফিকের একার সংগ্রহই ১২৫ রান।

আগেরদিনের চেয়ে ১১ রান কম করলেও, এই জয় আরও বড় ব্যবধানে। শেষ মুহূর্তে বৃষ্টি বাগড়া দিলেও ডিএল মেথডে টাইগারদের জয় এলো ১০৩ রানে। ধারাবাহিকতা বজায় রেখে ফের উজ্জ্বল মিরাজ-মোস্তাফিজরা। তাদের বোলিং তোপে পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে গেছে লঙ্কানরা। বাংলাদেশ পেয়েছে ১০৩ রানের বিশাল জয়।

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজের শিরোপা নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। শুক্রবার শেষ ম্যাচটিতে থাকবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে নবম সিরিজ খেলতে প্রথমবার জিতল বাংলাদেশ। আগের ৮ সিরিজে ছয়টি জিতেছিল লঙ্কানরা, ড্র হয় বাকি দুইটি।

শুধু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতাই নয়, দ্বিতীয় ম্যাচটি জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। যেখানে ৮ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রয়েছে ৪০টি করে পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশের করা ২৪৬ রানের জবাবে শুরু থেকে একবারের জন্যও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেনি শ্রীলঙ্কা। বোলিং ইনিংসের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। লঙ্কান ব্যাটসম্যানদের প্রায় সবাই দুই অঙ্কে পৌঁছলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।

দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন বাঁহাতি ওপেনার দানুশকা গুনাথিলাকা। এছাড়া পাথুম নিসাঙ্কা ২০, আশেন বান্দারা ১৫, কুশল পেরেরা ১৪, ধনঞ্জয় ডি সিলভা ১০ ও দাসুন শানাকা করেন ১১ রান। তাদের সর্বোচ্চ রানের জুটিটি হয় দ্বিতীয় উইকেটে। যেখানে ২৯ রান যোগ করেন নিসাঙ্কা ও গুনাথিলাকা।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর লঙ্কানদের ২৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। অধিনায়ক কুশল পেরেরাকে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের হাতে। ১৪ রান করে আউট হন পেরেরা। সে সঙ্গে অভিষেক ম্যাচে অভিষেক উইকেট নিয়ে নিলেন শরিফুল ইসলাম।

এরপর ২৯ রানের জুটি গড়েন দানুসকা গুনাথিলাকা এবং পাথুম নিশাঙ্কা। এ সময় মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন গুনাথিলাকা। ২৪ রান করে ফিরে যান তিনি।

দলীয় ৭১ রানের মাথায় সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কা। তিনি করেন ২০ রান। উইকেট যে পড়া শুরু হলো এরপর নিয়মিত বিরতিতে পড়ছেই।

৭৭ রানের মাথায় এলবিডব্লিউর ফাঁদে ফেলে কুশল মেন্ডিসকে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। ২২ বলে ১৫ রান করেন তিনি। কুশল মেন্ডিস রিভিউ নিয়েছিলেন বাঁচার আশায়। কিন্তু আল্ট্রা এডজ করে দেখা গেলো ব্যাটে লাগেনি। বল সামনের প্যাডে আঘাত করে এবং সেটা ছিল পুরো মিডল স্ট্যাম্প বরাবর। আম্পায়ারের আঙ্গুল তুলতে কোনো দ্বিধা হয়নি।

ধনঞ্জয়া ডি সিলভাও এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসানের হাতে। ২১ বলে ১০ রান করেন তিনি। ফিরে যান দলীয় ৮৯ রানের মাথায়। ১০৪ রানের মাথায় ফেরেন দাসুন সানাকা। মেহেদী হাসান মিরাজের বলে তিনি ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। মিডউইকেটে ক্যাচটি ধরতে মোটেও বেগ পেতে হয়নি রিয়াদকে।

ওয়ানিদু হাসারাঙ্গা ফিরে যান সেই মিরাজের বলেই। সরাসরি বোল্ড হয়ে। ১৪ বলে ৬ রান করেন তিনি। ১১৪ রানের মাথায় পড়ে সপ্তম উইকেট। ১১৬ রানের মাথায় ফিরে যান আসেন বান্দারা। মোস্তাফিজুর রহমানের বলে তিনি ক্যাচ দেন মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে। ১১৬ রানে বিদায় নেয় অষ্টম উইকেট।

এরপর ৩৭তম ওভারে মোস্তাফিজের বলে পতন ঘটে নবম উইকেটের। তার বলে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেন লক্ষণ সান্দাকান। ৩৮ ওভারে ১২৬ রানে থাকা শ্রীলঙ্কা যখন পরাজয়ের শঙ্কায় ভুগছিল, তখনই নামে বৃষ্টি।

তৃতীয় দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ৪৫ মিনিট। এরপর তাদের সামনে ২৪৫ রানের লক্ষ্য বেধে দেয়া হয় ৪০ ওভারে। শেষ পর্যন্ত অলআউট হয়নি আর লঙ্কানরা। থেমেছে সেই ৯ উইকেটে ১৪১ রানে। শেষ মুহূর্তে ইসুরু উদানা ১৭ বলে ১৮ রান করে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন।

লঙ্কানদের বেঁধে রাখা বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট নেন মেহেদি মিরাজ। আগের ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচটিতে ৩ উইকেট মোস্তাফিজ আজও শিকার করেছেন ৩ উইকেট। ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন তিনি। মূলতঃ অনুর্ধ্ব-১৯ দলে থেকেই বন্ধুতে পরিণত হওয়া মিরাজ-মোস্তাফিজের জুটিতেই চোখে সর্ষেফুল দেখতে শুরু করে লঙ্কানরা।

এছাড়া বাঁ-হাতি স্পিনার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ২ উইকেট। ৯ ওভারে ৩৮ রান দেন তিনি। অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম উইকেটের সূচনা করে দিলেও শেষে আর তিনি উইকেট পাননি। কনকাসন সাব হিসেবে খেলতে নাম তাসকিন আহমেদ ৮ ওভার বল করেছেন বেশ নিয়ন্ত্রিতভাবে। ২৭ রান দিয়েও কিন্তু উইকেট পাননি তিনি।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৫ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল আর সাকিব আল হাসান সাজঘরের পথ ধরেন।

অথচ ইনিংসের প্রথম ওভারে ইসুরু উদানাকে তিন বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু দুশমন্ত চামিরার পরের ওভারে জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চামিরা। আম্পায়ার প্রথমে আউট দেননি। শ্রীলঙ্কা রিভিউ নিয়ে নেয়, তাতেই বাজিমাত। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ৬ বলে ১৩ রানের ইনিংস খেলে।

ওই ওভারেরই চতুর্থ বলে চামিরার আরেকটি ইনসুইঙ্গারে পরাস্ত হন সাকিব আল হাসান। এবার আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন, আউট বুঝতে পেরে রিভিউ নেননি সাকিব (০)।

অফফর্মে থাকা লিটন বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু ২৫ রানে পৌঁছার পর ভুল শট খেলে বসেন। সান্দাকানকে কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন ডানহাতি এই ওপেনার। এরপর দলে ফেরা মোসাদ্দেক হোসেনও ইনিংস বড় করতে পারেননি। ১০ রানেই আউট হন এই অলরাউন্ডার।

দলীয় ৭৪ রানেই ৪ উইকেট হারানোর পর প্রথম ম্যাচের মতো আবারও দলের হাল ধরেন ব্যক্তিগত সম্পর্কে দুই ভায়রা ভাই মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৪১ রানে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেন ধ্রুব (৯ বলে ১০) ও মেহেদি হাসান মিরাজ (২ বলে ০)। ফলে সকল দায়িত্ব গিয়ে বর্তায় মুশফিকের কাঁধে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ঠিক পথেই ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে তুলে নেন পঞ্চম ফিফটি।

কিন্তু তার সেঞ্চুরিটি হওয়ার আগেই দুই দফায় বন্ধ হয় খেলা। প্রথমে ৪২তম ওভারের প্রথম বল হওয়ার পর থেমে যায় খেলা। তখন ২৫ মিনিট বন্ধ থাকার আবার শুরু হয় বাংলাদেশের ব্যাটিং। বৃষ্টি নামার আগে খেলা ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান করে বাংলাদেশ দল, মুশফিক অপরাজিত ছিলেন ৮৫ রানে।

পরে দ্বিতীয়বার বৃষ্টি নামার আগে মাত্র ১৪ বল খেলা হয়। সেই ১৪ বলে বাংলাদেশ করে ১৭ রান, মুশফিক পৌঁছে যান সেঞ্চুরির আরও কাছে। দুই চারের মারে পৌঁছে যান ৯৬ রানে। অপরপ্রান্তে সাইফউদ্দিন খেলছিলেন ৮ রান। এ দফায় খেলা বন্ধ থাকে ৩৫ মিনিট।

দ্বিতীয় দফা বিরতির পর সেঞ্চুরিতে পৌঁছতে একদমই সময় নেননি মুশফিক। চামিরার করা ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছান তিনি। সেঞ্চুরি পূরণ করার পর আরও আক্রমণাত্মক হন মুশফিক। এ সময়ের মধ্যে ১২ বলে করেন ২২ রান।

শেষদিকে অপরপ্রান্তে সঙ্গী না থাকায় একাই টেনে নিতে হয় দলকে। অষ্টম উইকেটে সাইফউদ্দিনের সঙ্গে জুটি হয় ৪৮ রানের। রানআউট হওয়ার আগে সাইফ করেন ১১ রান। তিনি ফিরে যাওয়ার পর দলের ইনিংস একাই টেনে নেন মুশফিক। যিনি পনেরো ইনিংস পর সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন লড়াই করার মতো সংগ্রহ।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন লাকশান সান্দাকান ও দুশমন্ত চামিরা। এছাড়া ইসুরু উদানার শিকার ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪৬/১০, ৪৮.১ ওভার (মুশফিকুর রহীম ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন দাস ২৫, তামিম ইকবাল ১৩, সাইফউদ্দিন ১১, আফিফ হোসেন ১০, মোসাদ্দেক হোসেন ১০, সাকিব আল হাসান ০, মিরাজ ০, শরিফুল ইসলাম ০, মোস্তাফিজ ০*; দশমন্তে চামিরা ৩/৪৪, লক্ষ্মণ সান্দাকান ৩/৫৪, ইসুরু উদানা ২/৪৯, হাসারাঙ্গা ১/৩৩)।

শ্রীলঙ্কা : (বৃষ্টি আইনে ৪০ ওভারে ২৪৫ লক্ষ্য) ১৪১/৯, ৪০ ওভার (গুনাথিলাকা ২৪, পাথুম নিশাঙ্কা ২০, উদানা ১৮*, কুশল মেন্ডিস ১৫, আশেনা বান্দারা ১৫, কুশল পেরেরা ১৪; মোস্তাফিজুর রহমান ৩/১৬, মেহেদী হাসান মিরাজ ৩/২৮, সাকিব আল হাসান ২/৩৮, শরিফুল ইসলাম ১/৩০)।

ফল : বাংলাদেশ ১০৩ রানে জয়ী (ডি/এল মেথড)।
ম্যাচ সেরা : মুশফিকুর রহীম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরায় ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা

অনলাইন ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে।

ইয়াসের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ইয়াস সম্পর্কিত ১৩ নম্বর বিশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিশেষ বুলেটিনে তারা বলেছে, ঘূর্ণিঝড় ইয়াস আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ৮০-১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলেও বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীন থেকে দেড় কোটি টিকা ক্রয় চূড়ান্ত পর্যায়ে

অনলাইন ডেস্ক : চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার আয়োজন প্রায় চূড়ান্ত অবস্থায় আছে। সব ঠিকঠাক থাকলে আগামী জুন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিন চালানে এই টিকা আসবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন একথা জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোফার্মের পাশাপাশি চীনের টিকা সিনোভ্যাকও এই চালানে আসতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সিনোভ্যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত না হলেও বিশ্বের ৬৩টি দেশে তা ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি।

পাশাপাশি রাশিয়া থেকে ভ্যাকসিন আনতেও তৎপরতা অব্যাহত আছে জানিয়ে ড. মোমেন বলেন, সেটিও দ্রুতই মিলতে পারে।

এদিকে দুপুরে বঙ্গবন্ধু লেকচার সিরিজে মূল বক্তার বক্তব্যে ঢাকায় সফররত জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির বলেন, এখন কোভিডের সমাধান হচ্ছে টিকা। যেসব দেশের উৎপাদন ক্ষমতা নেই তারা বিপদে পড়েছে। কোনো কোনো দেশ তাদের সব মানুষকে টিকা দিয়ে দিয়েছে। আর বিপদে পড়া দেশগুলোর মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ মানুষ টিকা পেয়েছে। এ জন্য জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি হিসেবে ‘সবার জন্য টিকা’ নিয়ে কাজ করছি। এখানে বিষয়টি এমন যে করোনা পুরো বিশ্ব থেকে মুক্ত না হলে কোনো দেশই নিরাপদ নয়। ফলে এখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

বিধিবহির্ভূত কাজ করায় তাদের এই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ

দেশের খবর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জাগো নিউজকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ (মঙ্গলবার) বিকেল থেকে যাত্রীবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

মঙ্গলবার (২৫ মে) বিকেলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (বুধবার) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলীয় এলাকায় পড়তে শুরু করেছে। এজন্য বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ছাত্রলীগের সভাপতি আশিক, সেক্রেটারি সুমন, আসিফ কেন্দ্রের সদস্য

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান আশিক এবং সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন।

আজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন :
সহ-সভাপতি হাশিম উদ্দীন হিমেল, ফজলে রাব্বী শাওন, যুগ্ম সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, হাসানুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম।

একই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সাতক্ষীরা জেলঅ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ২০১৭ সালে সর্বশেষ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। ৩ সদস্যের সেই কমিটি কখনও পূর্ণাঙ্গ হয়নি। তার আগেই নানান বিতর্ক এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলামের বিরুদ্ধে পর্নগ্রাফি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা হয় এবং তার দুইজন কথিত দেহরক্ষী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এঘটনায় কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

প্রায় দেড় বছর পর আজ পুনরায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আজও প্রায় ৪২ শতাংশ শনাক্ত, একদিনে আক্রান্ত ২৫

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় দ্বিতীয়দিনের মত একদিনের পরীক্ষায় ৪০ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট ৬০ জনের নমুনা পরীক্ষায় আজ প্রায় ৪২ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে।
গতকাল সোমবার ৬৮ জনের করোনা পরীক্ষা করে ২৮ জন অর্থাৎ ৪১ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।
সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে আজ মঙ্গলবার ২৫ মে সর্বমোট ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের ভারতীয় সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভূয়া এনএসআই মুজাহিদ আটক, ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় প্রশিক্ষণের দাবি!

এসএম বাচ্চু, তালা : কখনও দুদক কর্মকর্তা,কখনও এনএসআই এর অফিসার,কখনও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভাগীয় অফিসার,আবার কখনো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের ভাগ্নে পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুজাহিদ মোড়ল (২৫) নামের এক পেশাদার প্রতারক। সে খুলনার ডুমুরিয়া উপজেলার নর্নিয়া গ্রামের আশরাফ মোড়ল এর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে প্রতারনার শিকার আলতাফ হোসেনের কাছ থেকে পুনরায় টাকা নিতে আসলে জনতার সহায়তায় সুজনসাহা বাজার থেকে তাকে আটক করা হয়। এনএসআই সাতক্ষীরা অফিসের ডিডি জাকির হোসেন’র নেতৃত্বে এনএসআই এর একটি টিম তাকে বেশকিছুদিন থেকে তাকে নজরে রেখেছিল। আজ তারা হাসনাতের তাকে আটক করে। পরে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম এবং তালা থানা পুলিশ প্রতারক মুজাহিদকে তালা থানায় নেন। এছাড়া ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট হিসেবে সে কাজ করে বলে একটি সূত্র জানিয়েছে।

ব্যাপারে উপজেলার ইসলামকাটি গ্রামের নিছার আলী সরদারের ছেলে আলতাফ হোসেন (৪০) জানান, প্রতারক মোজাহিদ এনএসআই পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে চাকরী, বাড়ী কিনে দেওয়া ও বিদেশ পাঠানো এবং হজে¦ পাঠানোর কথা বলে আমি আমার ভাই শাহিনুর ও ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ নিয়েছে। এছাড়া ডুমুরিয়া এলাকার রোস্তম মোল্লার পুত্র হালিম মোল্যা, ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের এজাহার আলীর পুত্র গণি মোল্যা এই তিন জনের নিকট থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদ।

এদিকে থানায় নিয়ে মুজাহিদকে ডিবি পুলিশ, এনএসআই এবং থানা পুলিশ যৌথভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে সে প্রতারনার অনেক কথা এবং বিদেশী প্রতারকদের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, প্রতারক মুজাহিদ কে জিঙ্গাসাবাদ চলছে। জিঙ্গাসাবাদ শেষে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest