সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের বদলি জনিত বিদায়ী সংর্বধনা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান উপসচিব পদে পদোন্নতিতে বদলি জনিত বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সাঃ) তানজিল্লুর রহমান। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমানের পরিচালনায় উপস্থিত বিশিষ্ট সংগীত শিল্পী সুরকার, গীতিকার আবু আফফান রোজবাবু, নির্বাহী কমিটির সদস্য ও ৭১ টিভি সাংবাদিক বরুণ ব্যানার্জী,বিশিষ্ট সংগীত শিল্পী ও নির্বাহী কমিটির সদস্য শামীমা পারভীন রতœা, নির্বাহী কমিটির সদস্য কবি ও লেখক পলটু বাসার,নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী মনজুরুল হক,নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মহিলা কাউন্সিল ফারহা দীবা খান সাথী, বিশিষ্ট সংগীত শিল্পী মোঃকামরুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী চৈতালি মুখার্জি, মিম মিলন, প্রবল,প্রমুখ।উপস্থিত সকলে জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা ও সাতক্ষীরার সকল শিল্পী, কবি সাহিত্যিক,কলাকুশলীদের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আতরজান কলেজে আদালতের মামলা উপেক্ষা করে অধ্যক্ষ পদে জামায়াত নেতাকে নিয়োগের পায়তারা!

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে নিয়োগে লগডাউনের মধ্যে বিজ্ঞ আদালতে আপিল মামলা উপেক্ষা করে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নাশকতার মামলার আসামী চিহ্নিত জামায়াতের হেভিওয়েট নেতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তি অত্র কলেজের উপাধ্যক্ষ আমীর হোসেনকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশেক-ই-এলাহী অবসরে গেলে অধ্যক্ষ পদটি শূন্য হওয়ায় বেসরকারী কলেজের অধ্যক্ষ নিয়োগের সকল বিধিবিধান অনুসরণ করে কলেজের গভর্নিং বডি এ কে এম মিজানুর রহমান কে নিয়োগ প্রদানের সুপারিশ করেন। অধ্যক্ষ নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আবেদন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৬৩৪৪/২০১৬নং রীট পিটিশন করেন। রীট পিটিশনটি প্রত্যাহার হওয়ায় এ কে এম মিজানুর রহমানের অধ্যক্ষ পদে নিয়োগ বহাল দাবী করেন।

অথচ অধ্যক্ষ পদটি শূন্য দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় বিরুদ্ধে বিজ্ঞ শ্যামনগর সহকারী জজ আদালত সাতক্ষীরা দপ্তরে প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য বজলুর রশিদ বাদী হয়ে দেং-১৫৩/২০২০নং মামলা করেন। মামলার রায়ে বাদীপক্ষ বজলুর রশিদের অনুকূলে না হওয়ায় পুনরায় বিজ্ঞ জেলা জজ আদালত সাতক্ষীরা মিস্ আপীল ০৪/২০২১নং মামলা করেন। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে পরবর্তী ধায্য তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন । মঙ্গলবার ২৫ মে আপীল মামলার শুনানির দিন ধায্য আছে। এ পর্যন্ত ৬ বার উক্ত জামায়াত নেতাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অথচ নোটিশটি অদৃশ্য কারণে গোপন রেখে বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

আপীল কেসটির পরবর্তী ধার্যকৃত দিন থাকা ও নিয়োগ না দেওেয়ার জন্য উকিল নোটিশ পাঠানোর স্বত্বেও অধ্যক্ষ পদটিতে বিভিন্ন কৌশলে  ২৮ মে ২০২১ শুক্রবার অতি কৌশলে ছুটির দিন নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগের অপচেষ্টা করা হচ্ছে। কলেজের উপাধ্যক্ষ আমীর হোসেনের বিরুদ্ধে সরাসরি জামায়াতের সক্রিয় সদস্য ও অংশ গ্রহনের সম্পৃক্ততা থাকা সত্ত্বেও তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দিতে এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়। পূর্ব পরিকল্পিত ভাবে জামায়াত নেতা আমীর হোসেন কে অবৈধভাবে নিয়োগ দিতে অপচেষ্টা করা হচ্ছে মর্মে একাধিক ব্যক্তিরা জানিয়েছেন। ২০১৩ সালে শ্যামনগর থানার এস.আই আকরাম হোসেন বাদী হয়ে এই জামাতের হেভিওয়েট নেতা আমির হোসেন এর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। সেই মামলা নং ০৬।

অধ্যক্ষ এ.কে.এম মিজানুর রহমান বিদেশে অবস্থান করায় মহামারী করোনার কারণে দেশে ফেরৎ আসতে পারছেন না। আতরজান কলেজের গভনিং বডির সভাপতি এস এম আফজালুল হক মিজানুর রহমানের অনুপস্থিতি দেখিয়ে বিভিন্ন অপকৌশলে উপাধ্যক্ষ জামাত নেতা আমীর হোসেন কে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক মোশারফ হোসেন। গভনিং বড়ির সভাপতি আফজালুল হক জানান, নিয়োগ বোর্ডের ডিজি মহোদয়ের প্রতিনিধি বা নিয়োগ বোর্ডে আপিল মামলার বিষয়টি জেনে তারাই নিয়োগ পরীক্ষা সম্পন্ন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন।

উপাধ্যক্ষ আমীর হোসেন জানান, আমি আগে জামায়াতের একজন সক্রিয় সদস্য ছিলাম এখন আর জামায়াত করিনা।আমি পত্রিকার বিজ্ঞপ্তি দেখে অধ্যক্ষ পদে আবেদন করেছি। এ ব্যাপারে বিজ্ঞ আদালতের নোটিশের প্রেক্ষিতে এবং আপিল মামলা নং ০৪/২০২১ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধ্যক্ষ পদে পুনরায় নিয়োগ ও মুক্তিযোদ্ধাদের বিপক্ষের শক্তি নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আমির হোসেন কে নিয়োগ না দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে অত্র এলাকার মুক্তিযুদ্ধাদের স্বপক্ষের ব্যক্তি ও সুধী সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সেতু ভেঙে ইট বোঝাই ট্রাক নদীর চরে !

আসাদুজ্জামান : সোমবার সকাল ১০টার দিকে আশাশুনির মরিচ্চাপ সেতু ভেঙে ইট বোঝাই ট্রাক পড়েছে নদীর চরে। দুর্ঘটনায় ট্রাকে থাকা চার জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রীজে যাতয়াত বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।
প্রত্যক্ষদর্শী আশাশুনি বাসষ্ট্যাণ্ডের শ্রমিক স্বপন সরদার জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রীজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাকের চালকরা সেটা মানেন ন্।া সকালে শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ওজনের ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে যেতে চাইলে তারা নিষেধ করেন। ১ম ট্রাক চালক কোন কথা না শুনে চলে যায়। ২য় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) আর যেতে পারেনি। ব্রীজের মাঝামাঝি স্থানে গিয়ে ব্রীজের শীড পাটাতন ভেঙে ইট সহ নদীর চরে আটকে যায়। ব্রীজের সরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি যাতায়াত করছেন যাত্রীরা। সমস্তরকম যানবাহন পারাপার বন্ধ হয়ে আছে। দুপুর পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের কাউকে ঘটনাস্থলে আসতে দেখিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাচ্ছিলেন।
ট্রাকের ড্রাইভার সাতক্ষীরা সদরের ইটাগাছার নাইমুর রহমান জানান, তার ট্রাকে প্রায় ১৩ টন ইট লোড ছিলো। আগের গাড়ীটিতে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। ওই গাড়ীটি যাওয়ার পরে তিনি গেলে দুর্ঘটনায় পড়ে যান। তাদের কারও কোন ক্ষতি হয়নি। এরকম মালামাল নিয়ে আমরা নিয়মিত যাওয়াত করে থাকি কোন সমস্যা হয়না। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারন করানোর চেষ্টা চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খড়িবিলায় সরকারি জমির মাটি কামড়ে খাচ্ছে জনপ্রতিনিধির নেতৃত্বাধীন সিন্ডিকেট

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার খড়িবিলায় সরকারী খাস খতিয়ানের প্রায় ৬’শ বিঘা জমিতে এখন চলছে তুঘলকি কান্ড। সেখানে জেলা পর্যা’য়ের এক কর্মকতা’র নাম ভাঙ্গিয়ে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর সরকারি জমি লিজ দিচ্ছেন। শুধু তাতেই থামেন নি তিনি। রীতিমত জমি কেন্দ্রীক একটি শক্তিশালি সিন্ডিকেট তৈরি করেছেন তিনি। সূত্র জানায়, বিল আবাদানির সরকারি খাস খতিয়ানের জমি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করার উদ্যোগ নেন। এরপর থেকে ওই জমি সরকারের পক্ষে জেলা প্রশাসন দখল নেয়। তবে জেলা প্রশাসনের নামে ওই জমি একাই নাড়াচড়া করছেন স্থানীয় ওই কাউন্সিলর। যদিও জমি সংক্রান্ত একটি মামলা চলমান আছে বলে জানা গেছে। এদিকে, এ সুযোগে নব্য ভূমিদস্যু ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিল আবাদানিতে চলছে জমি লিজ ও মাটি বিক্রির হিড়িক। জেলার শীর্ষ চোরাচালানী মিল জাহাঙ্গীর ও মিঠু নামের এক যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে সরকারি জমিতে মাটি কাটার সুযোগ করে দিয়েছেন তিনি। সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলে এ মাটি কাটার কাজ। আর এ মাটি নিয়ে ওই কাউন্সিলরের প্রধান সহযোগী ফজলু ঢালী নামের এক লাঠিয়ালের নেতৃত্বে কিছু বখাটে ক্রেতার দেখানো স্থানে দিয়ে আসে। এখন প্রতিরাতে ট্রাক গুনে টাকা নেন ওই ওয়ার্ড কাউন্সিলর। প্রতিরাতে শতাধিক ট্রাক মাটি বেঁচা কেনা হচ্ছে বিল আবাদানির ওই সরকারি জমিতে। এর ভাগ পাচ্ছে আওয়ামীলীগ নেতা সহ সরকারী কর্মকর্তারাও। এলাকাবাসি জানায়, স্থানীয় প্রশাসন বিল আবাদানির সরকারি জমিতে ইকোনোমিক জোন তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন আমরা জানতে পেরেছি। যদি ইকোনোমিক জোন বাস্তবে রুপ নেয়, তাহলে এখানে পাহাড় সমান মাটি লাগবে। সেখানে উল্টো দিন মজুর থেকে জনপ্রতিনিধি হওয়া ওই ব্যক্তি সরকারি জমির মাটি কামড়ে খাচ্ছে। এঘটনা গুলো দীর্ঘদিন ধরে ঘটলেও যেন দেখার কেউ নেই। এব্যাপারে এলাকাবাসি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে এক বৃদ্ধের মৃত্যু

আসাদুজ্জামান : করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৪৫ জন। আর জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪’শ ৬ জন। এর মধ্যে বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ জন। এর মধ্যে ৩০ জন মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬০ জন হোমকোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছে। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৭০ জন।
মৃত ওই ব্যক্তির নাম বাসারাত আলী (৭৫)। তিনি আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের মৃত গফফার সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১১ মে ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ২ টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনীতির খবর : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৪ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ ডেস্ক : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথ না বদলালে বাংলাদেশে আঘাত হানবে না। তবে এর প্রভাবে সুন্দরবন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর পূর্বে ঠিক করা তালিকা অনুযায়ী এটির নাম হয় ‘ইয়াস’।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছিল ওমান। এর অর্থ ‘হতাশা’।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আরও শক্তি সঞ্চয় না করলে ঘূর্ণিঝড় ইয়াস যে গতিতে এগোচ্ছে তাতে এটাকে সাধারণ ঘূর্ণিঝড়ই বলা চলে এবং এটি মারাত্মক আকার ধারণের সম্ভাবনাও নেই।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথ উড়িষ্যা ও কলকাতার মাঝামাঝি রয়েছে।

ঘূর্ণিঝড় মাঝে মাঝেই গতিপথ পরিবর্তন করে উল্লেখ করে তিনি বলেন, এটি বর্তমানে উড়িষ্যার দিকেই এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, ঘূর্ণিঝড়টি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিতে এগিয়ে যেতে পারে।

শনিবার উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় ওই লঘুচাপের তৈরি হয়। পরে এটি গভীর নিম্নচাপে পরিণত হয় এবং আরো শক্তি সঞ্চয় করে সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয় ইয়াস।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ০২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরের অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে তাদেরকে গভীর সাগরে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের মে মাসে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘আম্পান’। বাংলাদেশে ‘আম্পানে’ আর্থিক ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে সাড়ে এগারোশ’ কোটি টাকা। ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হিসাবে অন্তত ৭২ জন আর বাংলাদেশে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি করবে ইয়াস। তারপরের ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও উড়িষ্যার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা ও আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে ভারতে মৃত্যু প্রায় সাড়ে ৪ হাজার

বিদেশের খবর : করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এই দেশটিতে চলছে মৃত্যুর মিছিল। রোববার (২৩ মে) দেশটিতে মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এলেও সোমবার তা আবারও এক লাফে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে সাত শতাধিক। তবে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
সোমবার (২৪ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। যা রোববারের তুলনায় প্রায় ১৮ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে। এর আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ সোমবার এক লাফে প্রাণহানি বেড়েছে সাত শতাধিক।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৭ লাখে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৮৫ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লাখ ২০ হাজার ৭১৬ জন। সূত্র: এএনআই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest