সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মাস্ক না পরায় মামলা

ভিন্ন স্বাদের খবর : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানায় মামলা হয়েছে। এই মামলার শুনানির পর জরিমানাও গুনতে হবে তাকে। খবর আল জাজিরার।

মূলত গেল শুক্রবার (২১ মে) ব্রাজিলের মারানহাও রাজ্যে একটি সভা করেন বোলসোনারো। নিয়ম অনুযায়ী ১০০ জনের বেশি মানুষের সভা করা যাবে না। আর সভা করার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু বোলসোনারো একদিকে ১০০ জনের অধিক মানুষ নিয়ে সভা করেন এবং মাস্কও পরেননি। সে কারণে তার বিরুদ্ধে মারানহাও রাজ্যের স্বাস্থ্য বিভাগ মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর ফ্লাভিও দিনো।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আইন সবার জন্য সমান।’

তবে এই মামলার বিরুদ্ধে প্রেসিডেন্ট অফিস ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আপিলের পরই মূলত নির্ধারিত হবে বোলসোনারোকে ঠিক কি পরিমাণ জরিমানা করা হবে। অবশ্য এই বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪ লাখ ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে ভারত ও মিয়ারমারে অস্থিরতার প্রভাব

অর্থনীতির খবর : করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত ভারত। সামরিক অভ্যুত্থানের পর উত্তপ্ত মিয়ানমার। প্রতিবেশী দুই দেশে এমন অস্থিরতার প্রভাব পড়ছে বাংলাদেশেও। বিশেষ করে আমদানি-রফতানি জটিলতায় দেশ দুটির সঙ্গে ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে, যা হয়ে উঠছে বড় উদ্বেগের কারণ।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী এ দুই দেশ থেকে বাংলাদেশ যেমন পণ্য আমদানি করছে, তেমনি রফতানিও করছে। বিশেষ করে ভারত থেকে খাদ্যসহ বেশকিছু পণ্য আমদানি করে বাংলাদেশ, যেসবের জোগানে ইতোমধ্যে টান পড়েছে। অন্যদিকে দেশটিতে খাদ্যপণ্য, পোশাক, প্লাস্টিকসহ বেশকিছু পণ্য রফতানি হয়, সেই কার্যক্রমেও পড়েছে ভাটা।

এ বিষয়ে কথা হচ্ছিল পুরান ঢাকার শ্যামবাজারের মসলা পণ্যের অন্যতম আমদানিকারক আবদুল মাজেদের সঙ্গে। তিনি বলেন, ‘এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ব্যবসা হচ্ছে না। মসলার অনেক ব্যবসায়ী ভারতনির্ভর ব্যবসা করেন।’

তিনি বলেন, ‘সুখের বিষয় হলো—দেশি পেঁয়াজের মৌসুম চলছে, পর্যাপ্ত সরবরাহের কারণে সেটার কোনো প্রভাব মানুষ বুঝতেই পারছে না। কিন্তু এ পরিস্থিতি যদি আরও দু-তিন মাস চলে, তবে পেঁয়াজের দর ক্রমাগত বাড়তে থাকবে। কারণ দেশি পেঁয়াজের মজুত ফুরিয়ে আসবে।’

মিয়ানমারও বাংলাদেশের পেঁয়াজ-আমদানির অন্যতম বড় বাজার উল্লেখ করে আবদুল মাজেদ বলেন, ‘উত্তপ্ত পরিস্থিতির কারণে মিয়ানমারের বাজারও বন্ধ প্রায়। সব মিলিয়ে মসলার বাজারে সামনের সময় ভালো মনে হচ্ছে না।’

জানা গেছে, ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে যে ইমপোর্ট পারমিট (আইপি) লাগে, তা ইস্যু করা আপাতত বন্ধ রেখেছে সরকার। এ কারণে দেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। নতুন আইপি না দেয়া পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি করা সম্ভব হবে না।

ভারতে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া বর্ডারও বন্ধ (জনচলাচল)। সব মিলিয়ে ভারতের সঙ্গে পোশাকের ব্যবসা বন্ধ হয়ে গেছে

বাজারে এর তেমন প্রভাব পড়েছে কি-না জানতে চাইলে রাজধানীর সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘এমন পরিস্থিতির প্রভাব হুট করেই বোঝা সম্ভব নয়। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেহেতু আমাদের নানা ধরনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে অস্থিতিশীলতা যত দীর্ঘ হবে প্রভাবও তত বাড়বে।’

এদিকে চাল আমদানির ক্ষেত্রে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বড় প্রভাব ফেলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আমদানির সুযোগ থাকার পরও সে দেশ থেকে অস্থিতিশীলতার কারণে চাল আমদানি করতে পারেননি ব্যবসায়ীরা। অনেকে ওই সময় এলসি খুলে এখনো চাল পাননি।

এমনকি মিয়ারমারের অভ্যুত্থানের আগে দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশে এক লাখ টন চাল আনার কথা হয়েছিল। রফতানির ওই চাল এখনো পুরোপুরি আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘আমরা এক লাখ টন চালের চুক্তি করার দু-তিনদিন পরই মিয়ানমারে অভ্যুত্থান হলো। এরপর চাল পাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছিল।’

এমন পরিস্থিতির প্রভাব হুট করেই বোঝা সম্ভব নয়। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেহেতু আমাদের নানা ধরনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে অস্থিতিশীলতা যত দীর্ঘ হবে প্রভাবও তত বাড়বে

তিনি বলেন, ‘যদিও সে চাল আমরা এখন পাচ্ছি। এতোদিনে ২০ হাজার ৬০০ টন পেয়েছি। এখনো পর্যায়ক্রমে দিচ্ছে। যারা আমাদের চাল সরবরাহ করছে, তারা বলছে— মিয়ানমারের সামরিক সরকার তাদের সহযোগিতা করছে না। তাই ছোট ছোট চালানে চাল দিচ্ছে।’

দেশে পণ্যের ঘাটতি হলে সবচেয়ে বেশি ভুগতে হয় চাল আর পেঁয়াজ নিয়েই। বিগত সময়ে ভারত পেঁয়াজ বন্ধ করে দেয়ার পর দেশে পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যায়। আমদানিতে বাধ্যবাধতার কারণে দেশে এখনো চালের দাম সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে এ বছরও সরকারি-বেসরকারি যে চাল আমদানি হয়েছে, তার ৯৫ শতাংশ ভারত ও মিয়ানমারের।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশে আমদানি পণ্যের মধ্যে সর্বোচ্চ আসে চীন থেকে, যা মোট আমদানির ২৬ শতাংশের বেশি। তারপরই তালিকায় রয়েছে ভারত, সে দেশ থেকে আসে মোট আমদানির প্রায় ১৫ শতাংশ। বিশেষ করে মসলা, দুধ ও দুগ্ধজাত পণ্য, মরিচ, গম, চাল, মসুর ডাল এবং পেঁয়াজের সিংহভাগ আসে ভারত থেকে।

রফতানিতে বড় বাধা :

ভারতে বাংলাদেশি পণ্যের প্রায় দেড়শ কোটি ডলারের বাজার রয়েছে। বাংলাদেশি পণ্য রফতানিতে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে ভারত।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবির) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ভারতে তৈরি পোশাক, সয়াবিন তেল ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হচ্ছে বেশি। এছাড়া প্লাস্টিক পণ্য, ইস্পাত, চামড়াজাত পণ্য, সয়াবিন তেল, পাট ও পাটের সুতা, মাছ ইত্যাদি পণ্যও রফতানি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছরে ভারতের বিভিন্ন শহরে পোশাকের বিদেশি অনেক নামি দামি ব্র্যান্ড বিক্রয় কেন্দ্র খুলেছে। তাতে বাংলাদেশি পোশাক রফতানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্লাস্টিক ও খাদ্যপণ্যের বিক্রি ভালো চলছিল। করোনা পরিস্থিতিতে ভারতে পণ্য রফতানি কমে যাচ্ছে।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ভারতে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ। এছাড়া বর্ডারও বন্ধ (জনচলাচল বন্ধ)। সব মিলিয়ে ভারতের সঙ্গে পোশাকের ব্যবসা বন্ধ হয়ে গেছে।’

বাংলাদেশ ব্যাংকের ২০২০-২১ অর্থবছরের জুলাই-মার্চ বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ওপর করা হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে ইপিজেডসহ রফতানি খাতে সরকার আয় করেছে দুই হাজার ৮৭২ কোটি ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে চার হাজার ২৭৬ কোটি ডলার। সে হিসাবে ৯ মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৪৪৯ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় ঘাটতির এ পরিমাণ এক লাখ ২৩ হাজার ৯৩৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সা ধরে)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ উত্তাল সমুদ্র, সতর্কতা সংকেত বাড়ল

দেশের খবর : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে।

এজন্য সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

দ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, সোমবার ভোর ছয়টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে উত্তর- উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে। ২৬ মে বুধবার নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীর ইউপি সদস্য টুটুল কর্তৃক আ’লীগ নেতাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুশখালীর ইউপি সদস্য মতলেবুর রহমান টুটুল কর্তৃক ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে ডাকাত সন্দেহে বেধড়ক পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর সানাপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মন্টু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত কয়েক বছর পুর্বে কুলিয়া বহেরা এলাকার আবুল কাশেম মাস্টারের কন্যা খুকু মনি মিটলাইফ এলিকো বীমা কোম্পানিতে চাকুরি করত। সে সময় তার অনুরোধে আমি তার কাছে ৬০ হাজার টাকার একটি পলিসি শুরু করি। কিন্তু ৬০ হাজার একটি কিস্তি নেওয়ার পর ওই খুকুমনি আর আমার কাছে আসেননি এবং তাকে খুঁজেও পাইনি। এক পর্যায়ে গত ১৯ মে ২০২১ তারিখে সন্ধ্যার দিকে খুকুমনি তার স্বামীর বাড়ি শিকড়ী কুশখালীতে যান। এ সময় আমি সুমন সরকার নামের এক যুবককে নিয়ে ওই বাড়ির সামনে যাওয়া মাত্রই সেখানকার মানুষ আমাদের সন্দেহজনকভাবে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তাদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তারা কুশখালী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মতলেবুর রহমান টুটুলকে ডাকেন। মেম্বর সেখানে পৌছেই আমাদের কোন কথা না শুনেই তার লোকজন দিয়ে আমাদের কাছ থেকে মোবাইল ও ট্রাউজারের পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি গাছের সাথে বেধে লাঠি ও জি আই পাইপ দিয়ে আমার বাম হাতে, দুই পায়ে, হাটুর মালাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করেন। আমার সাথে থাকা সুমন সরকারকেও তারা বেধড়ক মারপিট করেন। এ সময় মেম্বরের কাছে বার বার আমার পরিচয় দেওয়ার চেষ্টা করলেও মেম্বর সেটি না শুনে মারপিট করতে থাকেন। একপর্যায়ে আমাকে মেম্বর বলে “যেটি আমি বলতে বলবো, সেটি বলবে, তাহলে তোকে ছেড়ে দিবো” এই বলে কয়েকটি মোবাইল ফোনের ভিডিও অন করে আমি তাদের মারপিটের হাত থেকে রক্ষা পেতে তার শেখানো কথা গুলো বলি। কিন্তু কথাগুলো রেকর্ডের পর মেম্বর আমাকে না ছেড়ে উল্টো ১লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেন, “টাকা না দিলে ওই ভিডিও এবং ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাত উল্লেখ করে ছড়িয়ে দেবো”। পরে রাত দুইটার দিকে সদর থানার একজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে আমাকে উদ্ধার করে আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: মহিয়ুর রহমান ময়ূর ডাক্তারের জিম্মায় আমাকে ছেড়ে দেন। পরে আমি গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হই। বর্তমানে আমার দুই পা মারাত্মকভাবে জখম অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, মেম্বর টুটুল টাকা না দেওয়ায় ওই ভিডিও ফেসবুকে ছেড়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে চলেছেন। অথচ আমি এধরনের কোন কাজের সাথে জড়িত নই। আমি একজন আওয়ামীলীগ কর্মী ও ব্যবসায়ী। আমাকে মিথ্যা অপবাদ ও মারপিট করেই তিনি ক্ষ্যান্ত হননি বরং আমার মান সম্মানহানিসহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এই ইউপি মেম্বর। সংবাদ সম্মেলন থেকে তিনি (মন্টু) এ সময় এ ঘটনায় জড়িত ইউপি মেম্বর মতলেবুর রহমান টুটুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো এক দফা বাড়ানো হতে পারে। করোনা পরিস্থিতি এবং দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে এ ছুটি বৃদ্ধি হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। একারণে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা থাকলেও এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলমান ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেনি সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সরকারের ওপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হবে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনো চলমান আছে।

গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে ঋতুপর্ণা-অঙ্কুশ ঢাকার সিনেমায়

বিনোদন ডেস্ক : বাংলাদেশের একাধিক সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদেশে তার জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক। তাই তো আবারও তিনি হাজির হচ্ছে ঢালিউডে। তবে এবার একা নয়, তার সঙ্গে থাকবেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা।

ঋতুপর্ণা এই প্রসঙ্গে বলেন, ‘সিনেমার বিষয়ে কথা চলছে। এখন ফাইনাল কোনও কথা হয়নি। গল্প পড়ে এ নিয়ে সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে অঙ্কুশ জানান, বাংলাদেশের সিনেমায় তার কাজের কথা চলছে। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে কথা চলছে তার সঙ্গে।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘ছোট মা’ শিরোনামে সিনেমায় ঋতুপর্ণাকে দেখা যাবে নায়িকার মায়ের চরিত্রে। এর জন্য বাংলাদেশের নবাগত কোনও অভিনেত্রীকে নির্বাচন করা হবে। ঋতুপর্ণার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে জায়েদ খানের।

শাপলা মিডিয়া চলতি বছর একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণ করার ঘোষণা করেছে। ফেব্রুয়ারির শেষে শুরুও হয়েছে প্রথম পর্যায়ে ১০টির শুটিং। এই পরিকল্পনার অংশ ‘ছোট মা’। এর পরিচালক অপূর্ব রানা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু।

উল্লেখ্য, ১৯৯৭ সালে বাংলাদেশে মনোয়ার খোকন পরিচালিত ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢালিউডে অভিষেক ঋতুপর্ণার। দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রীকে এর পর ঢালিউডের একাধিক সিনেমায় দেখা গেছে। এখন পর্যন্ত তার শেষ কাজ ২০১৮ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম্ফানের চেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস’র মুখে ভারত-বাংলাদেশ

দেশের খবর : বঙ্গোপসাগরে সৃষ্ট ‌‘ইয়াস’ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। ঘুর্ণিঝড়টি আঘাত হানতে পারে ভারতের আরেকটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য উড়িষ্যাতেও। বাংলাদেশেও আঘাত হানতে পারে ইয়াস। আজ রোববার কলকাতার আলীপুর আবহাওয়া দফতর ইয়াসের সর্বশেষ অবস্থান জানিয়ে সেই ইঙ্গিতই দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও উড়িষ্যার পারাদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। রোববার দুপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটির অবস্থান ছিল পশ্চিমবঙ্গের দিঘা সৈকত থেকে ৬৭০ কিলোমিটার দূরে।

গত বছর ঘূর্ণিঝড় আমফান কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। সেই ক্ষয়ক্ষতি এখনো পুরোট কাটিয়ে উঠেনি মানুষজন। তাই এবার উপকূলীয় অঞ্চলের মানুষ ও সম্পত্তি রক্ষা করতে ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভারতের জাতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন,‌ ‘আমফান’ এর চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার পারাদ্বীপ ও সাগরদ্বীপে আঘাত হানবে। তখন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এতে বিপুলি ক্ষয়ক্ষতি হতে পারে।

রোববার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানায়, এই মুহূর্তে আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে ৫৬০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম, উড়িষ্যার বালেশ্বর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে আলিপুর আবহাওয়া দফতর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকাল সোমবার সকালে এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর মঙ্গলবারের মধ্যে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, আগামী বুধবার সকালে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার স্থলভাগে পৌঁছানোর পর ওইদিন সন্ধ্যায় ‘ইয়াস’ পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। এর ফলে প্রচুর বৃষ্টি হবে কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায়। একই সঙ্গে চলবে ঝড়ের তাণ্ডব।

ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। সতর্কতা জারি করেছে রাজ্যের গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। গতকাল শনিবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি, বকখালি, তাজপুর এলাকায় মাইকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্রতীরবর্তী বাসিন্দাদের বিশেষ করে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে, ইয়াস আঘাত হানার আগেই তারা যেন নিরাপদ স্থান অথবা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়। এছাড়া রাজ্য সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রেখেছে।

দিঘা, শঙ্করপুর, মন্দারমণিতে মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। দিঘাতে জলোচ্ছাস হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এসব এলাকায় রেড এলার্ট জারি করা হবে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতা জারি হবে অন্যান্য উপকূলীয় এলাকায়।

আম্পানের চেয়ে ইয়াস ভয়াবহ রূপ নিতে পারে, এমন শঙ্কা থেকে মুখ্যমন্ত্রী মমতা আগেভাগে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ ও নানা প্রস্তুতি সরেজমিনে দেখতে তিনি ঘূর্ণিঝড়ের আগেই সারা রাত রাজ্য সচিবালয় নবান্নে অবস্থান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালই থাকছে

দেশের খবর : বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ লেখা থেকে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকু বাদ পড়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি ই-পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ বজায় রাখার জন্য ওই অংশে পরিবর্তনটি আনা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে।

রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। তবে সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি অনুপস্থিত।

বাংলাদেশি পাসপোর্টের এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন টুইট করেন, সেখানে তিনি ইসরায়েল ভ্রমণে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার কথা উল্লেখ করে সাধুবাদ জানান।

বিষয়টি স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে দেয়া টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।

‘আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল নীতিতে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিবর্তন করেনি এবং দীর্ঘদিনের এই অবস্থানই ধরে রাখবে।’

সম্প্রতি ফিলিস্তিনের গাজা ও আল আকসা মসজিদে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংসতার নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ স্বীকৃত রেজোলুশনের আলোকে দ্বি-রাষ্ট্র সমাধান এবং পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখার নীতিগত অবস্থানই পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

লেখাটা অপ্রয়োজনীয়, কূটনীতিতে পরিবর্তন নেই
এদিকে পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমাদের সংবিধানে আছে—কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এটাই আমাদের ফরেন পলিসির মূল নীতি।’

তিনি বলেন, ‘পৃথিবীতে ১৮০টির মতো দেশ, এর মধ্যে একটি দেশের নাম লিখে বৈষম্য সৃষ্টি করা, এটা কি ঠিক? এটা লিখে হোস্টাইল (বিরোধ বা শত্রুতা) করার দরকার নেই তো। আমাদের কূটনৈতিক সম্পর্কের তো কোনো পরিবর্তন নেই। কেন আমি অযথা একটা কথা লিখে রাখতে যাব।’

সুরক্ষা সেবা বিভাগের সচিব আরও বলেন, ‘এর মাধ্যমে আমাদের পাসপোর্টের আন্তর্জাতিক মানও নিশ্চিত হবে। পৃথিবীর কোনো দেশের পাসপোর্টে এমন কিছু লেখা থাকে না। শুধু আমরা কেন আনন্যাসেসারি (অপ্রয়োজনীয়) লিখতে যাব। আমরা পছন্দ করি না সেটা এভাবে বলার দরকার নেই।’

উল্লেখ্য, ফিলিস্তিনিদের ভূমি দখল করে বসতি গড়ে তোলা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। এজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও নেই। তবে ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest