সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

জামিনে মুক্ত হয়ে হাসপাতালে সাংবাদিক রোজিনা

অনলাইন ডেস্ক : কারাগার থেকে মুক্তির পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের বলেন, ‘রোজিনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোজিনার হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক জটিলতা আগে থেকেই ছিল। মূলত সেগুলো পরীক্ষা করার জন্য তাঁকে এখানে আনা হয়েছে।’

রোজিনা ইসলামকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা- এমন প্রশ্নে মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘তাঁকে ভর্তি করা হবে কিনা তা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক সিদ্ধান্ত জানাবেন। পরিবারের পক্ষ থেকে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হওয়ার পর রোজিনাকে সোজাসুজি হাসপাতালে নেওয়া হয়।

সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ আদালত রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন এবং পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

সেই জামিনাদেশ কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে কাশিমপুরে কারাগারে পৌঁছে। আদেশ পাওয়ার পর পরই মুক্তি মিলে সাংবাদিক রোজিনা ইসলামের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রোজিনা। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।

গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তাঁকে হেনস্তা করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, শারীরিক ও মানসিকভাবে তাঁকে নির্যাতন করা হয়েছে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে সচিবালয় থেকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পৌনে ৯টার দিকে তাঁকে থানায় আনা হয়। গভীর রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি গোপনীয় নথি চুরির মাধ্যমে সংগ্রহ এবং ওই নথি দ্বারা বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার অপচেষ্টার অভিযোগ আনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত ফেরত সাতক্ষীরায় ৩৩৭ বাংলাদেশী নাগরিকের মধ্যে ১৭ জন করোনা শনাক্ত

আসাদুজ্জামান : বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা ৩৩৭ বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী রয়েছে ৮৪ জন। এরমধ্যে ২৩ জন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে, একজন রয়েছে মেডিকেল আসিইউতে এবং বাকী ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগীর সংখ্যা।
এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। যদিও স্বাস্থ্য বিভাগ বলছেন তাদের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পর জানা যাবে তাদের শরীরে ভেরিয়েন্ট ভাইরাস আছে কিনা।
অপরদিকে, ৩৩৭ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রুগিকে রেখে বাকি ৩২০ জনকে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে আসা ৩৩৭ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রুগিকে রেখে বাকি ৩২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ইউনিট করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিদ্যুতের তার ছিড়ে ও বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘঠেছে। ঘটনাটি ঘটেছে (২৩মে) রবিবার বিকালে। জানা গেছে, ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা বিলে গুরু আনতে যাওয়ার সময় মেইন লাইনের বৈদ্যুতিক তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎ এক বৃদ্ধর মৃত্যু হয়। মৃতের নাম অনিল গোলদার (৬০)। তিনি সাতক্ষীরা সদরের ধুলিহরের আহছানডাঙ্গা রবিন গোলদারের ছেলে।
এছাড়া ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মেঘা বারুই’র পুত্র নিরাপদ বারুই(৫০) বিকালে বাড়ির পাশে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মৃত্যু বরণ করে। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধুকে উক্ত্যাক্ত : শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধুকে উক্ত্যাক্তের প্রতিবাদ করায় গৃহবধুর পরিবারকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গোয়ালপোতা গ্রামের মৃত.লক্ষণ শীলের পুত্র গোবিন্দ শীল। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার কন্যা মল্লিকা শীলকে আশাশুনি কালীবাড়ী এলাকায় বিবাহ প্রদান করি। কিন্তু গোয়ালপোতা গ্রামের ফটিক সরদারের পুত্র গোয়ালপোতা জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ সরকার গোপনে আমার কন্যার মোবাইল নাম্বার সংগ্রহ করে ০১৭৩৯ ২৩১৪০২ ও ০১৮৭৩ ৬৫৬৩৫৬ নাম্বার দিয়ে বিভিন্ন সময়ে উক্ত্যাক্ত করে। বিভিন্ন সময়ে উল্টোপাল্টা ম্যাসেজ পাঠিয়ে বিরক্ত করতে থাকে। এছাড়া কন্যার সংসার নষ্টসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে। আমার কন্যা বিষয়টি আমাকে জানালে আমি বখাটে দিলিপের পরিবারকে অবগতি করালে দিলিপ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। একপর্যায়ে গত ২২মে ২০২১ তারিখে আমার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি আমার কন্যার সংসার ভেঙে দেওয়াসহ ভবিষ্যত নষ্টের হুমকি প্রদর্শন করে। উল্লেখিত দিলীপ এলাকার চিহ্নিত বখাটে এবং লম্পট প্রকৃতির ব্যক্তি। বিভিন্নভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে সংসার নষ্টসহ নানানভাবে হয়রানি করে। আমি আশংকা করছি দিলীপ যে কোন সময় আমার কন্যার পরিবারসহ আমাদেরকে জান মালের ক্ষয়ক্ষতি করতে পারে।
তিনি ওই বখাটে উক্ত্যাক্তকারী দিলীপের হাত থেকে নিজের কন্যাকে রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তালায় দুই সহোদরকে সংবর্ধণা

তালা প্রতিনিধি :উচ্চ শিক্ষায় ফুল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ইস্ট এঙ্গেলিয়া নামের বিশ^বিখ্যাত দু’টি বিশ^বিদ্যালয়ে চান্স পাওয়ায় সাতক্ষীরা তালার কৃতি ছাত্র দুই সহোদর জাহিন শাম্স সাক্ষর ও জাহিদ আমিন শাশ^তকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ মে) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মায়া বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, রেজাউল করিম, লক্ষণ চন্দ্র রায় প্রমুখ। এ সময় অত্র কলেজ শিক্ষার্থীদের সাথে প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেন সংবর্ধিত দুই সহোদর।

উল্লেখ্য, বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালক, তালা উপজেলার জাতপুর গ্রামের শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ এর বড়পুত্র জাহিন শামস সাক্ষর যুক্তরাজ্যের ইস্ট এঙ্গেলিয়া জলাবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বৈশি^ক উন্নয়ন ব্যবস্থাপনার উপর এবং ছোটপুত্র জাহিদ আমিন শাশ^ত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে জলাবায়ু পরিবর্তন ও ব্যবস্থপনা বিষয়ে ফুল স্কলারশিপ নিয়ে এমএস পড়ার সুযোগ পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহিয়া মাহির বিচ্ছেদ ঘোষণা, ফেসবুকে দেখলেন স্বামী

বিনোদন সংবাদ : গুঞ্জন আগে থেকেই ছিল, রোববার দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। মধ্যরাতে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পর মাহি নিশ্চিত করে জানিয়েছেন, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানছেন তিনি।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মাহির বক্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার থেকে আমি আলাদা হয়ে গেছি। এর বেশি কিছু বলার নেই।’

এরপর মাহি অনুরোধ করেছেন, ‘বিষয়টি যতটুকু সম্মান দিয়ে উপস্থাপন করা যায়। প্লিজ নেগেটিভ কিছু লিখবেন না।’

যদিও মাহির বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারভেজ মাহমুদ অপু বলেছেন, ‘আমি ফেসবুকে দেখলাম ও আপনাদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা হয়েছে মাত্র, বিস্তারিত কথা বলে দুপুরে আপনাদের সঙ্গে কথা বলব।’

২০১৬ সালের ২৫ মে মাহি-অপু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন বাড়লো ৩০ মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারির করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। আন্তঃজেলা সবধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।

বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

অনলাইন ডেস্ক : অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।রোববার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।

 

আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেন।

 

গত মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

 

এরপর রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার জন্য নির্দেশ দেন। এরপর প্রিজনভ্যানে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

 

রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

 

সচিবালয়ে দীর্ঘক্ষণ আটকে রাখার পর সোমবার (১৭ মে) রাত ৯টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় আনা হয়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest