সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

ভারতে রাজ্যে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

বিদেশের খবর : চলমান করোনা মহামারির মধ্যেই ভারতজুড়ে ছড়িয়ে পড়া মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাসে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। আর এর জেরে দেশটির গুজরাট, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড রাজ্যও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২০ মে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এই রোগকে মহামারি আইনের অধীনে আনার জন্য রাজ্যগুলোকেও নির্দেশ দেয় মোদি সরকার।

শনিবার (২২ মে) উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব পঙ্কজ কুমার পাণ্ডে জনিয়েছেন, রাজ্যে এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনেই ১৮৯৭ সালের মহামারি আইনের অধীনে আনা হয়েছে এই রোগকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যটিতে ৬৪ ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪ জন। পাণ্ডে বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরই এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এটা খুব উদ্বেগের বিষয়।’

ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন বা কালো ছত্রাক সংক্রমণকে চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হচ্ছে ‘মিউকোরমাইকোসিস’। করোনায় আক্রান্তদের দেহেই এ রোগ দেখা দিচ্ছে। অনেকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। তা ছাড়া দেহের বিভিন্ন ক্ষতি করছে এ ছত্রাক।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসের কারণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, ঠিক তখনই কালো ছত্রাক সংক্রমণ ঘটায়। এই রোগে মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। সংক্রমণ তীব্র হলে রোগী মারাও যেতে পারেন।

চিকিৎসকরা আরও বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হলে মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোভিডের মতো এটি সংক্রামক নয়। সাধারণত আক্রান্তদের মধ্যে জ্বর, নাক-চোখ লাল হওয়া, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও রক্তবমির মতো উপসর্গগুলো দেখা যাচ্ছে।

মিউকোরমাইকোসিস বা কালো ছত্রাক সংক্রমণ কী?

এটি এক ধরনের গুরুতর ফাঙ্গাল ইনফেকশন (ছত্রাকজনিত সংক্রমণ)। দীর্ঘমেয়াদী (ক্রনিক) কোনো শারীরিক জটিলতা থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে এই রোগের সংক্রমণ দেখা দেয় ভারতের নীতি আয়োগ সংস্থার সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল বলেন, মিউকর নামক একটি ছত্রাক মিউকোরমাইকোসিস সংক্রমণের জন্য দায়ী। সাধারণত আর্দ্র স্থানে এই ছত্রাক জন্মায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ : আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বুধবার

দেশের খবর : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার (২৬ মে) ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ রোববারের (২৩ মে) মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তা অব্যাহত থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে ধারালো অস্ত্র দিয়ে শাহীন উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মনির বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাহীনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মনির।

রোববার (২৩ মে) সকালে গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি জোনাল টিমের সঙ্গে বন্ধুকযুদ্ধে গুরুতর আহত হয় মো. মনির। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন।

পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বুলবুল বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের একটি টিম এখন অবস্থান করছে। নিহতের সুরতহাল তৈরি করছে। বন্দুকযুদ্ধের বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নিহত মনির পল্লবীর চাঞ্চল্যকর শাহীন উদ্দিন হত্যা মামলার ৬ নম্বর আসামি। হত্যাকাণ্ডের সে সরাসরি জড়িত ছিল।

এর আগে, গত বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ওই মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মো. মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গত ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১৬ মে বিকেল ৪টার দিকে সুমন ও টিটু নামের দুই যুবক শাহীন উদ্দিনকে জমির বিরোধ মেটানো হবে জানিয়ে ফোন করে ডেকে নেন। শাহীন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে, সুমন ও টিটুসহ ১৪-১৫ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যান। এ সময় শাহীনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে ঢুকিয়ে শাহীনকে চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যান। ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।

আকলিমার অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি এবং লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়া করা স্থানীয় সন্ত্রাসীরা শাহীনকে হত্যা করেছে। আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় তাকে খুন করা হয়।

মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরণ আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ মে) সকালে ভৈরব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া এ ঘটনার মাস্টারমাইন্ড মো. সুমন বেপারী (৩৩) এবং মো. রকি তালুকদারকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব বলছে, ঘটনার চার-পাঁচদিন আগে মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও মামলার প্রধান আসামি আউয়ালের কলাবাগান অফিসে ২ নম্বর আসামি আবু তাহের ও ৩ নম্বর আসামি সুমন হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা করেন। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সুমনকে। সুমনের নেতৃত্বে প্রায় ১০-১২ জন কিলিং মিশনে অংশ নেয়।

মীমাংসার কথা বলে আগে থেকেই শাহীনকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছিল। প্রথমে সুমন, মনির, মানিক, হাসান, ইকবাল ও মুরাদসহ ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে শাহীনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনার শেষ পর্যায়ে শরীরের ওপরের অংশে মনির এবং হাঁটু ও হাত-পায়ে কুপিয়ে মানিক শাহীনের মৃত্যু নিশ্চিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণমুক্ত থাকতে শনিবার (২২মে) পর্যন্ত সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।

এ সময় পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লাখ ৭২ হাজার ২১৮ জন। সে হিসেবে প্রথম ডোজের টিকা নেয়া ১৮ লাখ ৪৭ হাজার ৬৯৪ জনের এখনও দ্বিতীয় ডোজ নেয়া বাকি রয়েছে।

অন্যদিকে দেশে এখন পর্যন্ত দেশে এক কোটি দুই লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। সেই অনুযায়ী, এখন প্রায় চার লাখ সাত হাজার ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে।

শনিবারও দেশের আটটি বিভাগে ৪১ হাজার ৪৬৭ জনকে টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৫৭ ও নারী ১৬ হাজার ৪১০ জন।

দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম আর কয়দিন চলবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য স্বাস্থ্য অধিদফতর প্রকাশ করছে না।

গত ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার আর এক সপ্তাহের মজুত রয়েছে। প্রতিষ্ঠানভেদে তা আরও দু-একদিন কমবেশি হতে পারে। তবে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, আগামী দু-একদিন দ্বিতীয় ডোজের টিকাদান চলবে। তারপর অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ না করা পর্যন্ত টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রথমে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণের চার থেকে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়ার কথা বলা হলেও এখন ১৬ সপ্তাহ পর নিলেও চলবে, বলা হচ্ছে। এ কারণে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে মানুষের খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই।

তিনি আরও বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী টিকা দ্রুত সংগ্রহের বিষয়টি দেখভাল করছেন। এ মুহূর্তে যে পরিমাণ টিকা মজুত রয়েছে তা দিয়ে আরও কয়েক দিন চালাতে চায় স্বাস্থ্য অধিদফতর।’

দেশে করোনার টিকা গ্রহণের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ করা হলে দ্বিতীয় ডোজ দেয়া শেষ করে নতুন করে টিকাদান শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘যশ’

অনলাইন ডেস্ক : পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামিকাল রবিবার সকালে সেটি আরো শক্তি সঞ্চয় করবে এবং পরদিন সোমবার বেশি শক্তি সঞ্চয় করে সেই নিম্নচাপ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরিণত হবে ঘূর্ণিঝড় ‘যশ’। শনিবার (২২ মে) ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরো অগ্রসর হতে থাকবে এবং তীব্রতর হবে। বুধবার সন্ধ্যা নাগাদ এটি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। তবে এটি কোথায় আঘাত হানবে তা এখনো স্পষ্ট নয়। বলা হচ্ছে বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। ২৬ মে সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় ‘যশ’ পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে ভারতের অলিপুর আবহাওয়া অধিদফতর।

সুপার সাইক্লোন হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ‘যশ’। সেজন্য পুরো উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

২৬ মে ভূমিতে আঘাত করার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভূমিতে ওঠার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি আছে।

এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা জানার পর আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি, বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে প্রস্তুতি সভা দিয়েছি। বিকেল প্রস্তুতি সভার পর মাঠ প্রশাসনে আমাদের নির্দেশনা পাঠিয়ে দেব। ইতিমধ্যে সিপিপি ভলান্টিয়ারদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রচার কাজ শুরু হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাতক্ষীরায় সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

মাহফুজুর রহমান : দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সুুুুুন্দরবন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ২২ মে বিকাল ৪ টায় এক মানববন্ধন করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা প্রত্যাহারসহ তার আশু কারামুক্তি, দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তামুলক আইন প্রনয়নের দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কিছু আমলা রোজিনাকে নিয়ে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি করেছে’

অনলাইন ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি নিয়ে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন সাংবাদিক নেতারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা অংশ নেন।

সভা শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাঁর মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি, সরকার রোজিনা ইসলামকে মুক্তি দিবে।

সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘কিছু আমলা রোজিনা ইসলামের বিষয়টি নিয়ে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা আশা করছি, আগামিকাল রোববার রোজিনা ইসলাম আদালতের আদেশে মুক্ত হয়ে আসবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ধর্ষণ মামলা যুবক আটক

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের ১৯ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের দায়ে আল-আমিন ওরফে বাপ্পিকে (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ মোস্তাফিজুর রহমানের ছেলে। থানায় মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে ভূক্তভোগী যুবতী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্য আত্মীয়কে দেখতে যায়। বিকেলে বাসযোগে বাড়ি ফিরতে সন্ধ্যা হওয়ায় কালিগঞ্জ টার্মিনালে নেমে তার পরিচিত ভাই শামীমকে ফোন দেয়। এ সময় শামীমের ফোন বন্ধ থাকায় যুবতী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে শামীমের বাড়িতে যায়। সেখানে কাউকে না পেয়ে ফিরে আসার পথিমথ্যে নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে যুবতীকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে স্থানীয় কিছু ব্যাক্তি। যুবতী ঘটনার বিবরণ দিলে বাপ্পিকে মোটরসাইকেল যোগে মেয়ের বাড়িতে পৌছে দিতে বলে। রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্ত বাপ্পি ওই যুবতীর বাড়িতে পৌছে না দিয়ে বাপ্পির বাড়িতে নিয়ে যায়। এরপর তার শয়নকক্ষের মধ্যে নিয়ে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ যুবতীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাপ্পি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপায়ন্ত না পেয়ে যুবতী কালিগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে শনিবার সকাল ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স নাজিমগঞ্জ এলাকা থেকে আসামি বাপ্পিকে আটক করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় আসামি বাপ্পিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest