সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে দাঁড়ালো।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছরে ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে রাখা ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় চলমান এই বিধিনিষেধ আরও এক দফা বাড়ছে কি না, সে বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, ঈদপরবর্তী এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু বিবেচনায় নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দেবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছি।

শনিবার গণমাধ্যমকে প্রতিমন্ত্রী একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।

কিছুদিন করোনা সংক্রামণ কম থাকার পর আবার সংক্রামণ বাড়ছে? এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সবকিছু আমাদের পর্যালোচনায় আছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কী করলে ভালো হবে। আমরা তো আগেই বলেছি ঈদের পরে করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। সেটা নিয়ে আমরা শঙ্কিত এখনো।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা অনেক দিন ধরে বিধিনিষেধ চালিয়ে আসছি। সবকিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

দূরপাল্লার গণপরিবহন চালু হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধি-নিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়। পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এই লকডাউনে বন্ধ করে দেওয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরবর্তীতে অর্ধেক আসন খালি রেখে সিটি করপোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়েছে।

জানা গেছে, জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ আর বাড়াতে চায় না সরকার। তবে দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় প্রতিকী অনশন

প্রেস বিজ্ঞপ্তি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে সাতক্ষীরায় প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে উক্ত প্রতিকি অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিকি অনশন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, উদিচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সিনিয়ন সাংবাদিক সেলিম রেজা মুকুল, বীরমুক্তি যোদ্ধা সাংবাদিক কালিদাস কর্মকার, অসিম বরন চক্রবর্তী, আসাদুজ্জামান, এম শাহীন গোলদার, এম রফিক, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, আমিনুর রশিদ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, এস.এম তৌহিদুজ্জামান, শেখ মাহবুব আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ¦ল।
বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি রোববার সরকার রোজিনা ইসলামের জামিনে মুক্ত দিবেন এবং একই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করবে। বক্তারা অবিলম্বে নারী সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং স্বাস্থ্যবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ শেষে আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু সাংবাদিকদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রুমি ও তার বাহিনীর মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : পরসম্পদ লোভী রুমি ও তার ভাড়াটিয়া বাহিনী কর্তৃক মিথ্যেচারের প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন এক বৃদ্ধা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আশরাফউদ্দীনের স্ত্রী তাহেরা বানু এই দাবি জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ছেলে ঠিকাদার এম.এ.কে হেলাল উদ্দনীকে পারিবারিকভাবে বিয়ে দেয়ার কিছুদিন পর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। এই অবস্থায় গত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি আমার ছেলে মারা যায়। কিন্তু তার মৃত্যুর পর খুলনার বাগমারা সবেদাতলা এলাকার খলিল আনছারীর মেয়ে শহরের মুনজিতপুর নাজমুল হুদার বাড়ির ভাড়াটিয়া শাহিদা অনছারী রুমি (৫২) আমার প্রায়ত ছেলে স্ত্রী হিসাবে দাবি করে তার ঔরসে জন্ম নেয়া হুমায়ারা (৫) নামে একটি মেয়ে রয়েছে বলে জানায়। কিন্ত আমার ছেলের তার স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর আর কাউকে বিয়ে করেছিল কিনা তা পরিবারের কারো জানা নেই। হঠাৎ করে রুমি আমার প্রায়ত ছেলেকে নিজের স্বামী দাবি করে তার নগদ টাকা, রোড রুলার সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে অত্মসাৎ করে এবং অবৈধভাবে তার সহায় সম্পত্তি দখলের ষড়যন্ত্র শুরু করে। বৃদ্ধা তাহেরা বানু অভিযোগ করে বলেন, পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যে, শাহিদা অনছারী রুমি’র ৩৫ এবং ২৫ বছরের দু’টি ছেলে রয়েছে। তার স্বামীর নাম রিয়াসাত হোসেন খান চৌধুরী। ৩/১/৮৫ সালে তাদের বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীকে তালাক না দিয়ে রুমি প্রতারনামূলকভাবে ২০১২ সালের ২৮ মে আমার ছেলে হেলালকে বিয়ে করে এবং ২০১৪ সালের ৩০ মার্চ প্রথম স্বামী রিয়াসাতকে তালাকের নোটিশ পাঠায়। তবে শাহিদা অনছারী রুমি আমার ছেলে হেলালের সাথে বিয়ের সময় কাবিন নামায় যে পরিচয়পত্রের নম্বার দিয়েছিল তার সাথে বর্তমান পরিচয়পত্রের নাম্বারের কোন মিল নেই। তিনি আরো বলেন, ব্যবসায়িক কারনে হেলাল উদ্দীন আমার মেয়ে ফিরোজা ও ছোট ছেলে নাছির উদ্দীনের সম্পত্তি ব্যাংতে মটগেজ দিয়ে লোন উত্তোলন। সব মিলে হেলাল উদ্দীনের কাছে তাদের দু’ভাই বোনের ১ কোটি ৩০ লক্ষ টাকা পাওনা হয়। কিন্তু সে লোন পরিশোধ করতে পারেনি। হেলাল মারা যাওয়া আগে ২০১৮ সালের ২২ আগষ্ট নাছিরকে ৪০ লক্ষ ও ২০ লক্ষ টাকার পৃথক দু’টি চেক এবং ২০১৯ সালের ১৬ জুন বোন ফিরোজা পারভীনকে ৭০ লক্ষ টাকার একটি চেক প্রদান করে। চেক বুনিয়াদে তারা মামলা করলে আদালত হেলালের লাইসেন্সসহ জায়গাজমি ক্রোকী আদেশ দেন এবং আদালত নিজের তত্ত্বাবধায়নে রাখেন। রুমি ইতিমধ্যে প্রায়ত ছেলে হেলাল উদ্দীনের ওয়ারেশ হিসাবে আদালত থেকে একটি সাকসেশন সার্টিফিকেট নিয়েছে। কিন্তু মানি ৬/১৯ নং মামলার ৩ নং আদেশ উপেক্ষা করে ফয়জুল্লাহপুর গ্রামের আনারুল গাজী, তাঁতীলীগ নেতা মিলন রায়, অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্য তাজুল ইসলামসহ ৭/৮ জনকে ভাড়া করে রুমি গত ১৬ মে আমাদের বাড়িতে যায় এবং ১ বিঘা জমিতে থাকা আম গাছ থেকে জোরপূর্বক আম পাড়তে থাকে। বাধা দিতে গেলে উল্লেখিতরা আমাকে খুনজখমসহ বিভিন্ন ধরনে হুমকি প্রদর্শন করে। এঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বার্থ উদ্ধারের জন্য গত ১৯ মে সাতক্ষীরা প্রেসক্লাবে জঘন্য মিথ্যেচার করে আমার ছেলে এবং সাতক্ষীরার গর্ব অতিরিক্ত আইজিপি ময়নুর রহমান চৌধুরীর ভাই মিজান চৌধুরীকে জড়িয়ে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। এসব বিষয়ে মিজানুর রহামন চৌধুরী কিছুই জানেন না। প্রকৃত পক্ষে ষড়যন্ত্রকারি কুচক্রী মহল তার এবং তার ভাইয়ের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এধরনের মিথ্যেচার করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি রুমি ও তার ভাড়াটিয়া বাহিনীর হাত থেকে আমাদের সম্পত্তি রক্ষা এবং আমাদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন 

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২২মে(শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমনের সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,সাবেক সভাপতি জি,এম,আকবর কবীর, সাবেক সভাপতি প্রভাষক সামিউল মনির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন,সাবেক সেক্রেটারী আনিসুজ্জামান সুমন, মোহনা টিভি দৈনিক সময়ের খবর প্রতিনিধি শেখ আফজালুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, দৈনিক জনতা প্রতিনিধি এম কামরুজ্জামান,উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম,সুন্দরবন সাংবাদিক ক্লাবের সেক্রেটারি বিল্লাল হোসেন প্রমূখ।বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা না করে, যিনি সত্য উদ্‌ঘাটন করেছেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্য চুরির কথা বলা হচ্ছে। সাংবাদিকেরা তথ্য চুরি করেন না। তাঁরা সত্য অন্বেষায় তথ্য সংগ্রহ করে জনগণ, সরকার ও রাষ্ট্রের সামনে তুলে ধরেন। রোজিনা ইসলামের ওপর নির্যাতন চালিয়ে ও মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকেই শুধু অসম্মানিত করা হয়নি, গোটা সাংবাদিকসমাজকে অসম্মানিত করা হয়েছে।অনুষ্ঠানে প্রায় শতাধিক সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন-প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,আব্দুর রহমান বাবু ও ক্রিড়া সম্পাদক আব্দুল কাদের।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-সহ-সভাপতি এস,এম,মোস্তফা কামাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : আল-আসকা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণীতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল।
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, হিরন্ময় মন্ডল, কলারোয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, তালা উপজেলা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ সাতক্ষীরা সদরসহ তালা ও কলারোয়া নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসরাঈল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরাঈলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে। এদের মধ্যে ৬৫ জন শিশু ছিলো। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসুল্লীদের উপর হামলা চালিয়ে হত্যা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নভেম্বরে নতুন নির্বাচন

বিদেশের খবর : নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। আগামী নভেম্বরে নতুন নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

শনিবার ভোরে হঠাৎ করেই এক আদেশে পার্লামেন্টে ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দেন নেপালি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশে আরও বলা হয়, নেপালি পার্লামেন্ট প্রতিনিধি সভার সাধারণ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৯ নভেম্বর।

বলা হচ্ছে, শুক্রবার নেপালি পার্লামেন্টে দফায় দফায় চেষ্টার পরও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা নতুন সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট এই আদেশ দিতে বাধ্য হয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে এমন পরামর্শ দিয়েছেন বলেও আলোচনা রয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসে পর্যুদস্ত হয়ে পড়েছে নেপাল। দৈনিক আট হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে একদিনে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমছেই না ভারতে। একদিনে দেশটিতে আরও ৪ হাজার ১৯৪ জনের প্রাণ গেল এই ভাইরাসে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার সকালে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। আরও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে।

দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েকদিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২৯ লাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৪৪ জন। তবে সংক্রমণ কমলেও সেখানে মৃত্যুর হার কমেনি। গত একদিনে সেখানে করোনায় মারা গেছে ১ হাজার ২৬৩ জন।

কেরলে একটু কমলেও ৩০ হাজারের আশপাশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সেখানে। কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া।

তামিলনাড়ুর অবস্থা এই মুহূর্তে সবথেকে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৬ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে ৪৬৭ জন।

গত কয়েকদিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest