সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সিসা বার : সানি-মৌসুমীর ছেলেকে বাদ দিয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশানে তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের মালিকানাধীন ‘মনটানা লাউঞ্জ’ নামে সিসা বারে অভিযানের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজহারে সিসা বারটির মালিক ফারদিন এহসান স্বাধীনের নাম পাওয়া যায়নি।

শুধু ঘটনাস্থল থেকে আটক ১১ জনের নাম লেখা রয়েছে।

মামলায় বারের মালিককে আসামি না করার বিষয়ে ওসি আবুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, সিসা বারে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে যে ১১ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তবে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সিসা বারের মালিক ওমরসানির ছেলে স্বাধীনকেও পরবর্তীতে আসামি করা হবে বলে জানান ওসি।

তিনি বলেন, যেহেতু আমরা ঘটনাস্থলে পাইনি তাকে, তাই তাকে আপাতত মামলায় আসামি করা হয়নি।

গত রাতে সিসা বারে পুলিশের অভিযানের পর এর প্রতিক্রিয়ায় অভিনেতা ওমর সানি পালটা প্রশ্ন ছুড়েছিলেন, সিগারেট বৈধ হলে সিসা কেন নয়?

তিনি যুক্তি দেখান, সিগারেটের চেয়েও কম ক্ষতিকর সিসা। এছাড়া গুলশান-বনানীতে আরও ৪০টি সিসা বার রয়েছে। সেগুলো বন্ধ করে দিলে আমার আপত্তি নেই। তবে শুধু আমাদের ব্যবসাকে টার্গেট করলে এর বিচার চাইব আমি।

ওমর সানি আরো বলেছিলেন, মনটানা লাউঞ্জটি আসলে একটি খাবারের রেস্তোরাঁ। এটির মালিক আমার ছেলে ও তার দুই বন্ধু। খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টারি হিসেবে এখানে সিসা সার্ভের ব্যবস্থা ছিল। আমরা কোনো বে-আইনি কাজ করিনি সেখানে। আমরা সেলিব্রিটি অবৈধ কোনো কিছু করি না আর করবও না।

তার ছেলের সিসা বারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অনুমোদন আছে কি-না প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, সিসা লাউঞ্জের শত ভাগ কোনো কাগজপত্র সরকার দেয় না। এটি অবৈধ নয়। তবুও পুলিশ কেন অভিযান চালালো তা বোধগম্য নয় আমার। এ নিয়ে পুলিশের সঙ্গে আমি অফিসিয়ালি কথা বলব।

১১ জন গ্রেফতারের বিষয়ে ওমর সানি বলেন, পুলিশ ৫ জনকে আটক করেছে বলে শুনেছি। তারা প্রত্যেকেই আমাদের স্টাফ। তারা নিরীহ মানুষ। তাদের গ্রেফতারের কোনো মানে দেখছি না।

মঙ্গলবার সন্ধ্যায় ওমর সানির ছেলে স্বাধীনের অই সিসা বারে অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।

অভিযানে কয়েক প্যাকেট সিসা ও সিসা সেবনের বিভিন্ন জিনিসপত্রও জব্দ করে পুলিশ।

ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন বুধবার তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিন-ইসরাইল আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : বাইডেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দুই পক্ষের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান হলো দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাইডেন বলেন, ইসরাইলিদের ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি যাতে অব্যাহত থাকে, সেজন্য তিনি প্রার্থনা করছেন।

তিনি বলেন, ইসরাইলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। একটা বিষয় স্পষ্ট করা দরকার: একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব যতদিন না ওই অঞ্চলের স্বীকৃতি পাবে, ততদিন কোনো শান্তি আসবে না।

‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ।’

গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেন, ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র জবাব’।

যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অন্য দেশের সঙ্গে মিলে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, হামাস যাতে অস্ত্রের মজুদ না গড়তে পারে তা নিশ্চিত করতে ইসরাইলি দখলে থাকা ওয়েস্ট ব্যাংকে তার প্রতিদ্বন্দ্বী প্যালেস্টাইনিয়ান অথরিটির সঙ্গে সমন্বয় করে ওই অঞ্চলে সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন।

এ ছাড়াও ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ দিনের হামলায় ফিলিস্তিনের গাজায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। মিসরে মধ্যস্থতায় দুই পক্ষ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

হামাসের পাল্টা রকেট হামলায় ইসরাইলে এক সেনা সদস্যসহ ১৩ জন প্রাণ হারায়। সূত্র: এএফপি, এপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

শনিবার (২২ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সকালে ঘূর্ণিঝড় সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াস। এর নামকরণ করেছে ওমান বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে সাগরে সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। সকালে তারা সতর্কবার্তায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের (রোববার) মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী তিন দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে অধিদফতরটি।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মৌলভীবাজার, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবন থেকে ১৫ বস্তা চিনি সহ সাত মৌয়াল আটক

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে সাত মৌয়াল ও ১৫ বস্তা চিনি সহ মধু তৈরির সরঞ্জামাদী আটক করেছে বনবিভাগ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মৌয়ালদের হাতে নাতে আটক করতে সম্ভব হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।
স্টেশন কর্মকর্তা আরো বলেন বৃহস্পতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ৯নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে ১৫ বস্তা চিনি ও মধু তৈরির সরঞ্জাম নিয়ে, শুক্রবার সন্ধ্যায় আমরা বনবিভাগ আটক করে রাতে নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়। আটককৃতরা হলেন সত্তার মোড়ল ৪৫ পিতার মৃত্যু নুরমান মোয়ল, কুবাত আলী (৫০) পিতা মৃত্যু হাজের বদ্ধি, শাহাদাত (৫০) পিতা মৃত্যু এলাহী বক্স মালী, সাহেব আলী (৫২) পিতা মৃত্যু সফদুল গাজী, ইয়াসিন গাজী (৪৫) মজিদ গাজী (৫০) উভয় পিতা মৃত্যু ফুলচাদ গাজী, সবাই গাবুরা ইউনিয়নের ৯নং সরা গ্রামের বাসিন্দা অপর জন পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার পুত্র আবু বক্কর (৫২)। আটককৃতদের কাছ থেকে ২ট নৌকা, ১৫বস্তা চিনি, ৩৫টা ড্রাম, দাঁড় ৯টা, বৈঠা ৪টাসহ দা-কুড়াল ও বল্ব উদ্ধার করা হয়।
ঘটনা সুত্রে জানাযায় গাবুরা ইউনিয়নের কিন্তু শেখের ছেলে হাকিম শেখ ও জিয়াদ মোড়লের ছেলে মোহাম্মদ মোড়ল দীর্ঘদিন ধরে কিছু অসাধু মৌওয়ালীদের দিয়ে অভিনব কায়দায় ভেজাল মধু তৈরি কারবার চালাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে ফিলিস্তিন

বিদেশের খবর : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতা বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ এ ঘোষণা দেন। শুক্রবার (২১ মে) এ তথ্য জানায় ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ।

খবরে বলা হয়, ইসরায়েল গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চেয়ে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি গাজায় যে নৃসংশতা চালিয়েছে ইসরায়েল তা যুদ্ধাপরাধের শামিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশুদের ওপর তাদের গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, ইসরায়েলের হামলায় গাজায় ২০টি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়াও পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার ক্ষত দৃশ্যমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে : ফখরুল

রাজনীতির খবর : প্রাণঘাতী করোনা পরবর্তী জটিলতার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী এবং নিপুন রায় চৌধুরীসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি চাই’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার চিকিৎসকদের কাছ থেকে আমরা তার চিকিৎসার বিষয়ে যেটা পেয়েছি, তার অক্সিজেন সিচুয়েশন এখন বেশ ভালো, টেম্পারেচার এখন নেই এবং তার শ্বাসকষ্টও এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয়, তার করোনা পরবর্তী যে জটিলতা, সেই জটিলতায় তার হার্ট ও কিডনি একটু আক্রান্ত। এটা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত।’

তিনি বলেন, তারা (চিকিৎসকরা) চেষ্টা করছেন, এটাকে তারা কিভাবে নিরাময় করবেন। তবে আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। রাতে হাসপাতালে গিয়েছিলাম’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বৃহস্পতিবার উনাকে দেখে একটু ভালো লেগেছে। ভালো লেগেছে, কারণ আমি তার মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কয়েকদিন ছিলো না। একেবারেই ছিলো না। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পরে, করোনা সংক্রান্ত অনেকগুলো জটিলতা দেখা দেয়। আর শ্বাসকষ্ট যখন বেশী দেখা দেয় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের চিকিৎসকদের। যারা সম্পূর্ণ আন্তরিকতা নিয়ে তার চিকিৎসা করছেন। প্রতিদিন তার মেডিকেল বোর্ড করছেন এবং প্রতিদিন মনিটর করে তার চিকিৎসা দিচ্ছেন। একই সঙ্গে তারা আমেরিকা ও ইংল্যান্ডের সাথে তারা যোগাযোগ রাখছেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ের সবার আগ্রহ রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে, ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ আমরা সব সময় দোয়া করেছি এবং সারাদেশের মানুষও দোয়া করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন : সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

দেশের খবর : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন।

আজ শুক্রবার বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন। তিনি (রোজিনা) অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা চাই না কেউ বিনা কারণে শাস্তি পাক।’

এ সময় ড. মোমেন বলেন, বাংলাদেশে আইন আছে এবং বর্তমানে এটা একটি আইনি বিষয়। তাই এ বিষয়ে আমরা এ বিষয়ে বেশি কথা বলতে চাই না।

এর আগে বৃহস্পতিবার মন্ত্রী জানান, প্রথম আলোর সাংবাদিক রোজিনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত হতাশাজনক এবং সরকার কোনো কিছুই লুকাতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গণমাধ্যমবান্ধব। আমাদের কিছুই লুকানোর নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি জানি, এই ঘটনার কারণে আমাদের অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা আর এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

গণমাধ্যমের কারণে বালিশকাণ্ড, শাহেদ করিমসহ বিভিন্ন দুর্নীতির বিষয় উঠে আসার ঘটনাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির খবর প্রকাশ হবার পরপরই সরকার সেসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। আপনারা (গণমাধ্যম) সরকারের কাজে সাহায্য করেছেন। আপনারা সরকারের অংশ। আমরা আপনাদের ধন্যবাদ জানাই।’

গত সোমবার সচিবালয়ে আটকে রাখার পর সরকারি গোপন নথি চুরি এবং অবৈধভাবে নথির ছবি তোলার অভিযোগে প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনের আওতায় ৩ ও ৫ ধারায় এবং প্যানাল কোডের ৩৭৯ এবং ৪১১ ধারায় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ। পরদিন মঙ্গলবার অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় অভিযুক্ত রোজিনা ইসলামকে কারাগারে পাঠায় আদালত।

রোজিনার পরিবার অভিযোগ করেছে, সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে ছয় ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার পর পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে সব অভিযোগকে ‘নিপীড়নমূলক’ উল্লেখ করে মামলা বাতিলে আহ্বান জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট বিশেষ আবহাওয়া পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। এখন পর্যন্ত এটি লঘুচাপে পরিণত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় শেষপর্যন্ত তা লঘুচাপে পরিণত হতে পারে। যা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এমন পরিস্থিতিতে এটি ২৬ মে সন্ধ্যা নাগাদ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ‘ইয়াস’। ওমানের দেওয়া আরবি শব্দের এই নামের অর্থ হচ্ছে ‘মরিয়া’।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি রকমের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সাধারণত যে কোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। সেই হিসেবে ইয়াসের আগমনে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ-নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, একটি ঘূর্ণিঝড় তৈরির বিভিন্ন পর্যায় আছে। প্রথমে বিশেষ পরিস্থিতিটা লঘুচাপে রূপ নেয়। যা পর্যায়ক্রমে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর ঘূর্ণিঝড় তৈরি হয়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৫ মে’র দিকে শক্তিশালী রূপ লাভ করতে পারে। আজকে দিনের যে কোনো সময়ে লঘুচাপটি তৈরি হতে পারে। তিনি কম্পিউটার মডেল পর্যালোচনা করে বলেন, ঘূর্ণিঝড়টির বাতাসের আনুমানিক গতি হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার। তবে আশঙ্কার কথা হচ্ছে, ঘূর্ণিঝড় বা এর আগের পর্যায়গুলো (লঘুচাপ ও নিম্নচাপ) সাগরে যত বেশি সময় ধরে থাকে, তত শক্তি সঞ্চয়ের সুযোগ পায়। তাই শেষ পর্যন্ত এটি যে সুপার ঘূর্ণিঝড়ে পরিণত হবে না- তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে গত কয়েকদিনের তাপপ্রবাহ শুক্রবারও অব্যাহত ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী- সীতাকুণ্ড, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদ্যু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি। এ কারণে গরমের অনুভূতিও বেশি। তবে স্থলভাগে বাতাসের গতিবেগ ৮-১২ কিলোমিটার থেকে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা আকারে বাড়ছে। এ কারণে কিছুটা স্বস্তি আছে বলে জানান আবহাওয়াবিদরা।

বরিশাল ব্যুরো জানিয়েছে, গত ৬ দিন ধরে অসহনীয় দাবদাহ চলছে। তীব্র গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিভাগীয় আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, চলতি সপ্তাহের ৫ দিনে বরিশালের তাপমাত্রা ৩৬ ডিগ্রির নিচে নামেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest