সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

আলোচিত জেবুন্নেসা বিরোধী সংবাদ ঠেকাতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি

অনলাইন ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসাস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনু বিভাগ) কাজী জেবুন্নেছা বেগমকে নিয়ে সংবাদ ঠেকাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার (১৯ মে) এ চিঠি দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ১৭ মে স্বাস্থ্যসেবা বিভাগে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় এ বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের নাম উল্লেখ করে যে ছবি/ভিডিও প্রচার করা হচ্ছে প্রকৃতপক্ষে সে ছবি/ভিডিও তার নয়।

মন্ত্রণালয়ের উপসচিব আনজুমান আরার সই করা ওই চিঠিতে আরো বলা হয়, রাষ্ট্রের একজন কর্মকর্তা এবং সাধারণ নাগরিক হিসেবে এতে তার (জেবুন্নেসা) ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের মর্যাদাহানি হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে বিষয়টি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে কাজী জেবুন্নেসা বেগম, অতিরিক্ত সচিব সম্পর্কে অসত্য সংবাদ, ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করা থেকে বিরত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সেই চিঠিতে তথ্য অধিদপ্তরের প্রধান হিসেবে ‘প্রধান তথ্য কর্মকর্তা’র স্থলে ‘মহাপরিচালক’ উল্লেখ করা হয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার পরিচয় ফুটে উঠেছে বলে গণমাধ্যমকর্মীরা বলছেন।

সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে গত সোমবার রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগ তুলে আটকে রাখা হয়েছিল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে। স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলাও করে স্বাস্থ্যসেবা বিভাগ। ওই মামলায় রোজিনা এখন কারাগারে রয়েছেন।

রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার সহকর্মীরা পাল্টা অভিযোগ তুলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খবর ছাপায় তিনি কর্মকর্তাদের আক্রোশের শিকার হয়েছেন।

এদিকে সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোজিনাকে আটকে রাখার সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেবুন্নেছা। হেনস্তাকারী হিসেবে তার নাম উল্লেখের পাশাপাশি তাকেও দুর্নীতিগ্রস্ত হিসেবে সোশাল মিডিয়ায় অনেকে চিহ্নিত করছেন।

এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, কাজী জেবুন্নেছার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ইউরোপে গেল সাতক্ষীরার হিমসাগর আম

আসাদুজ্জামান : দ্বিতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে গেল সাতক্ষীরার আম।

শুক্রবার সকালে সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার কৃষক হাফিজুর রহমানের আম বাগান থেকে সরকারি নিয়ম মেনে ৪ হাজার কেজি হিমসাগর আম ইতালী, ফ্রান্স ও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা।

দু’বছর আগের চেয়ে দ্বিগুন আম এবার বিদেশের বাজারে যাচ্ছে বলে জানা গেছে কৃষিসম্প্রসারন অধিদপ্তর সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানীও বাড়ছে সাতক্ষীরার আম।

এ সময় রপ্তানির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ‘সফল’ প্রকল্প নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সাতক্ষীরা থেকে নিরাপদ হিমসাগর আম রপ্তানী করা হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এনএইচবি কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী বুলবুল হোসেন ও তাশফিক ইন্টার ন্যাশনালের স্বত্ত্বাধিকারী নাজমুল হোসাইন বায়ারের প্রতিনিধির মাধ্যমে দ্বিতীয় দফায় এই আম বিদেশে রপ্তানী করা হয়।

সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা থেকে এবার বিভিন্ন জাতের ৫০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানী করা হবে। তিনি আরো জানান, জেলায় এবার আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে ৪০ হাজার মেট্রিকটন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ সময়, কৃষিসম্পসারণ অধিদপ্তরের সহযোগিতায় সফল প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা অঞ্চল থেকে নিরাপদ স্বাস্থ্যসম্মত আমসহ অন্যান্য সবজির ধারাবাহিক রপ্তানী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ভাল পরিবেশ এবং নির্ধারিত ১৪ জন বায়ারের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান থাকলে এই করোনা কালীন সময়েও প্রায় ৫০০ মেট্রিকটন বিভিন্ন জাতের আম বিদেশে রপ্তানি করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাভারন-সাতক্ষীরা রেললাইন স্থাপনে আগ্রহী জার্মানী

অনলাইন ডেস্ক :
যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।

বৃহস্পতিবার রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেল ভবনে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। সেখানে তিনি এই আগ্রহের কথা জানান।

বাংলাদেশে রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রেলখাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের জন্য আলাদা মন্ত্রণালয়ও গঠন করে দিয়েছেন।’

রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এছাড়া যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণসহ অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।’

রেলপথমন্ত্রী আর‌ও বলেন, ‘বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে এ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিটারগেজ লাইনগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি দেশের জেলাগুলোকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জার্মানির প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ এবং রেলের কর্মকর্তাদের জার্মানিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মন্ত্রী।

মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত রেলে বিনিয়োগসহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ প্রমুখ।
সূত্র : ডেইলিস্টার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গানবাড়ি এলাকার দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী ইউনিয়ন পদ্মপুকুরের পাখিমারা গ্রামে সাইফুল মোড়ের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।
জিমের পরিবার থেকে জানায়, পদ্মপুকুর ইউনিয়নে বিয়ে বাড়িতে বেড়াতে এসে বেলা দশটার দিকে বিয়ে বাড়ির বর মেহেদি হাসান সবুজের গোসল করানোর সময় আত্মীয় স্বজন সবার ব্যস্ততার ভিতরে ছিলো। সেই সময় পাশের বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল মিম ও জিম সহ বাচ্চারা। সেই সময় মনিরুলের কন্যা জিম ৫ ও শরিফুলের কন্যা মিম ৭ পানিতে পড়ে যায়। মিমের আম্মা বর গোসল করানোর পরে পুকুরে গোসল করতে যেয়ে পুকুরের পানিতে মিমের জুতো ভাসতে দেখে মিম এবং জিম কে খুঁজতে শুরু করে। বরের বাড়ির চারিপাশে খুঁজে না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে দুই বাচ্চা তুলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তালায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার!

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় রুপালি (৪০) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।

শুক্রবার (২১ মে) ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তার মৃত্যুটি রহস্যজনক বলে জানান এলাকাবাসী।

জেঠুয়া গ্রামের সোররাফ সরদারের ছেলে সুমন সরদার জানান,কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে ধারণা করছে এলাকাবাসি। তবে নিহত রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারন বলতে পারেনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকমুক্ত যুব সমাজ গড়তে সাতক্ষীরায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২১ মে ২০২১ পৌর ওয়ার্ডের মধুমোল্লারডাঙ্গী এলাকায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো: রাশেদুজ্জামান রাশি। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর সভাপতি শেখ নূরুল হক, আব্দুস সালাম, মঞ্জুরুল, মোস্তফা, তৈবুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ১১ দিন হত্যাযজ্ঞ চালিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল

বিদেশের খবর : টানা ১১ দিন ফিলিস্তিনের গাজাকে রক্তাক্ত জনপদে পরিণত করা ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে বলে বিবিসি জানিয়েছে।

যুদ্ধবিরতির ধরন ও অন্যান্য দিক নিয়ে আলাপ করতে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’। তবে কখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

হামাস এবং ইসলামী জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। হামাস ও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা এবং বাংলাদেশ সময় ভোর ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ‍যুদ্ধবিরতি হতে হবে ‘পারস্পরিক এক একসঙ্গে’।

আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার সময়ও অর্থাৎ আনুষ্ঠানিক ক্ষণ গণনার সময়ও উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। ওই সময়েও ইসরায়েল সীমান্তে রকেট হামলার সংকেত বেজে ওঠে এবং এবং গাজায় ইসরায়েলের বিমান হামলার শব্দ শুনতে পান রয়টার্সের এক প্রতিবেদক।

এদিকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির এই ঘোষণার আগে মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসলামী জিহাদের (পিআইজে) সঙ্গে ইসরায়েল এ যুদ্ধবিরতিতে মত দিয়েছে বলে জানানো হয়। এ ছাড়া যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল থেকেও বার বার অনুরোধ করা হচ্ছিল।

এর আগে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস বলেন, ‘দুনিয়াতে যদি নরক থেকে থাকে, তবে সেখানে বাস করছে গাজার শিশুরা।’

ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে গত ১০ মে থেকে গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালাচ্ছে হামাসও।

ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনই শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলিরও।

সূত্র : আল-জাজিরা, হারেজ নিউজ, জেরুজালেম পোস্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনে ইসরাইল কতৃক মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি:: সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনে ইসরাইল কতৃক মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বৃহষ্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন পরিবারের ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উদ জামান সাঈদ। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি, এম আকবর কবির, সাবেক সহ সভাপতি এস কে সিরাজ, সহ সাতক্ষীরা জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন নিরস্ত্র মুসলিম ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

মানববন্ধন অংশ গ্রহন করেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, উৎসর্গ সোসাইটি, রক্তের বাধন সেচ্ছাসেবক সংস্থা, আহবান সোসাইটি, সাতক্ষীরার মানবিক সেবা টিম, আস্থা রক্তদান সংস্থা, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগরের রুপ ও বৈচিত্র্য, ঈশ্বরীপুর ব্লাড ব্যাংক, সুন্দরবন স্টুডেন্ট সোলিডারি টিম, রুপা সোসাইটি, অর্পন সোসাল অর্গানাইজার, মানবতার লাইব্রেরী, নিরাপদ উপকুল চাই, প্রত্যায় রক্তদান সংস্থা, পদ্মা পুকুর ইউনিয়ন রক্তদান সংগঠন, মানক কল্যান যুব সংঘ, কৈখালী ইউনিয়ন মানবিক রক্তদান সংস্থা, স্বপ্ন সিড়ি সোসাইটি, আব্দুল মান্নান রক্তদান সংস্থা, মানবতার সিড়ি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest