সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় প্রতিবন্ধি স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে এক নারীর সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগরে একটি স্বার্থন্বেষী মহল কর্তৃক জোরপূর্বক সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিবন্ধির পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের রবীন্দ্র নাথ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী একজন প্রতিবন্ধি। স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত নুর মোহাম্মাদের ছেলে গ্রাম পুলিশ রুহুল আমিন, আব্দুল মজিদ ও গোলাপী গংরা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। এই সম্পত্তি নিয়ে উল্লেখিতরা কয়েক বছর আগে আমার বৃদ্ধা শাশুড়ি মাতাকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। সেই আঘাত নিয়ে পরে তিনি মারা যান। এঘটনায় শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেই এবং থানায় সাধারণ ডায়েরী করি। এরপরও উক্ত ব্যক্তিরা কৌশলে আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে আমাকে ও পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। ২০১৯ সালের ২৮ জুলাই উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীর পৈত্রিক ১০ শতক ভিটা হতে আংশিক দখল করে নিয়েছে। এছাড়া তারা সরকারের কাছ থেকে ইজারা নেয়া ২ শতক জমি অবৈধভাবে দখল করে বাড়ির যাতায়াতের পথ বেড়া দিয়ে দখল করে রেখেছে।
সবিতা রানী মন্ডল অভিযোগ করে বলেন, আমরা ধর্মীয় সংখ্যালঘু এবং আমার স্বামী প্রতিবন্ধি হওয়ায় রুহুল আমিন গংরা প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি দখল করে নিতে চায়। যে কোন সময় ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় তার আমার প্রতিবন্ধি স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল করে নিতে পারে বলে আমরা আশংকা করছি। বর্তমানে প্রতিবন্ধি স্বামীকে নিয়ে আমি মানবেতর জীবন যাপন করছি। আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে পরসম্পদলোভি প্রভাবশালীরা আমাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে নিচ্ছেন।
তিনি উল্লেখিত অবৈধ দখলদারদের কবল থেকে স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটিকয়েক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।’

ড. মোমেন বলেন, ‘আমি জানি, পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে। অনেকে প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। যেহেতু এটি বিচারাধীন বিষয়, সে জন্য বিস্তারিত কথা বলতে চাই না। এটি আমার বিষয় নয়। কিন্তু এটি অনভিপ্রেত ও দুঃখজনক। আমি আশা করবো, এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

এ সময় গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, ‘সংবাদমাধ্যম দেশের বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশকাণ্ড শুনেছি। আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি। আপনাদের কারণে সেই শাহেদ করিমের তথ্য পেয়েছি। সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন।’

এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যথার্থ মন্তব্য করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সহকর্মীরা বলেছেন, রোজিনা ইসলামের ন্যায়বিচার হবে। তারা বলেছেন, এটি দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গলায় গামছা পেচাঁনো অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

তালা প্রতিনিধি : গলায় গামছা পেচাঁনো কালু নিকারী (৮০) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধর অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃতঃ বিরিঞ্চি নিকারীর পুত্র।

বৃহস্পতিবার (২০ মে) ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডিপো ঘরের বারান্দায় গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে, নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের পুত্র মোঃ আলাউদ্দীন নিকারী ও প্রতিবেশী মুসা নিকারী জানান, কালু নিকারী দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটির সুরতহাল রিপোট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভ্যান চুরি : অসহায় পরিবারটির নতুন ভ্যান কিনে দিচ্ছেন সাংবাদিকরা

তালা প্রতিনিধি : “উপার্জনের একমাত্র বাহন ভ্যান চুরি, শিশুটির বুকফাটা আহাজারি থামছে না” এমন শিরোনামে দৈনিক পত্রদূত, দৈনিক প্রবর্তন,দৈনিক আজকের তথ্য পত্রিকাসহ বহু প্রিন্টিং ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে চুকনগর বাজার এলাকার স্থানীয় সাংবাদিকরা মিলে উদ্যোগ নিয়ে নতুন ভ্যানের ব্যবস্থা করছেন।

আবদুল্লাহ সরদার (১৪) সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাবু সরদারের ছেলে। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে চুকনগর বাজারের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সামনে থেকে তার মোটরভ্যানটি চুরি করে নিয়ে যায় দুই প্রতারক।এরপর রাস্তায় কান্নায় ভেঙে পড়ে আবদুল্লাহ।

ভ্যান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাবু সরদার বলেন,ভ্যানটি আমার পরিবারের একমাত্র উপার্জন মাধ্যম ছিল। আমি মাঝেমধ্যে কৃষিকাজ করি। ছেলেটা মোটরভ্যানটি নিয়ে রোজগারের জন্য রাস্তায় নামে। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে আমার সংসার। ভ্যানটি চুরি হয়ে গেলে আমি দিশেহারা হয়ে পড়ি। সাংবাদিক ভাইয়েরা আমাকে ও ছেলেকে সঙ্গে নিয়ে নতুন একটি ভ্যানের জন্য অর্ডার দিয়েছেন।
খুশিতে আত্মহারা আবদুল্লাহ সরদার জানায়, ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার পর বুকফাটা কান্না এসেছিল। সেই কান্নায় মানুষের মন গলে যাবে, আমি ভাবিনি। তবে এখন আমি খুশি।

খুলনার চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বলেন, ভ্যান চুরি হওয়ার পর ছেলেটি রাস্তায় কান্নাকাটি শুরু করে। তার আহাজারি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। চুকনগরের স্থানীয় সাংবাদিকরা একত্র হয়ে নিজস্ব অর্থে এবং হৃদয়বান মানুষের সহযোগিতায় ৪৫ হাজার টাকায় নতুন একটি ভ্যানের অর্ডার করা হয়েছে। ১৫ হাজার টাকা দোকানে জমা দেওয়া হয়েছে। আগামী ১ জুন আমরা ভ্যানটি আবদুল্লাহ ও তার বাবা বাবু সরদারের কাছে হস্তান্তর করব। আমরা সবাই মিলে পরিবারটির মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। বাকি টাকা অনেকে দিতে চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গরুর আক্রমণে এক নারীর মৃত্যু

তালা প্রতিনিধি : গরুকে দেখাভাল করার জন্য গোয়ালে গিয়ে গরুর আক্রমনে হাচিনা বেগম(৫৫) নামের এক মহিলা মৃত্যু খবর পাওয়া গিয়েছে।সে হরিহরনগর গ্রামের নাসির উদ্দীন গাজীর স্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের নাসির উদ্দীন গাজীর স্ত্রী হাচিনা বেগম(৫৫) নিজ গোয়াল ঘরে গরুকে খেতে দেওয়ার উদ্দেশ্য প্রবেশ করেন গভীর রাতে। উক্ত সময় গোয়ালে থাকা গরুটি হাচিনা উপড় আক্রমণ করে। পরে রাত আনুমানিক ৩টার সময় হাচিনা বেগম মৃত্যুবরণ করেন।

খেশরা ইউনিয়নের ইউপি সদস্য শামসুল মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় দুই জ্বীনের বাদশা আটক, গণধোলাইয়ের দিয়ে পুলিশে সোপর্দ

কলারোয়া প্রতিনিধি : আজমির শরিফে মাদরাসা তৈরি করে দেয়ার নামে দেড় লাখ টাকা নিয়ে আ্ত্মসাৎ ও গভীর রাতে টাকা নিতে এসে দুই জ¦ীনের বাদশাকে এলাকাবাসী আটক করে গণধোলাইয়ের শেষে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ঝাপাঘাট এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে- ৭মাস পূর্বে উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত তালুকদারের ছেলে শের আলী (৭২) এর সাথে একই এলাকার মৃত হাশেম আলী হাওলাদারের ছেলে আ: রহমান হাওলাদার (৫২) এর মাধ্যমে খাগড়াছড়ি জেলার মাটিডাঙ্গা থানার স্বর্ণকারটিল গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে আব্দুল হক হাওলাদার (৪৫) এর পরিচয় হয়। সে এই পরিচয় সূত্রে আজমির শরিফে মাদরাসা করিয়ে দেয়ার নাম করে দেড় লাখ টাকা নেই ওই জ¦ীনের বাদশা। কিন্তু ওই জ¦ীনের বাদশা আজমির শরিফে কোন মাদরাসা না করে লাপাত্তা হয়ে যায়। দীর্ঘ ৭ মাস পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে ওই দুই জ¦ীনের বাদশা শের আলীর বাড়ীতে ্এসে ৩টা তাবীজ ও ২ কোটা সিঁদুর নিয়ে হাজির হয়। এসময় বলা হয় এই রাতে ১লাখ টাকা গাছের ডালে বেধে রাখলে সকালে ২লাখ টাকা হয়ে যাবে। আর এই তাবীজ ও সিঁদুর বাড়ীতে রাখলে টাকায় বাড়ী ভরে যাবে। তাদের কথা বার্তায় সন্দেহ ও পূর্বে দেড় লাখ টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে ওই দুই জ¦ীনের বাদশাকে ধরে গণধোলাইয়ের শেষে থানা পুলিশে সোপর্দ করে।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-সংবাদ পেয়ে থানার এসআই রঞ্জন কুমার মালো সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঝাপাঘাট গ্রামস্থ শেহের আলীর আমবাগানের মধ্য থেকে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপমন্ত্রী নওফেলকে অবাঞ্চিত ঘোষণা করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি

অনলাইন ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবাঞ্চিত ঘোষণা করেছে সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সাংবাদিকদের এ সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সাংবাদিকদের বিষোদগার করা ও রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকের একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের ওপর বিষোদগার করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কোনো প্রোগ্রামে আসতে পারবেন না, তাঁকে অবাঞ্চিত ঘোষণা করছি। কোনো সামাজিক অনুষ্ঠানে তাঁকে অতিথি করা হলে, ডিআরইউ তাদেরকে হল ভাড়া দিবে না।’

ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে সমাবেশটির সঞ্চালনা করেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মীর মোহাম্মদ জসিম।

পরে এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি বলেন, ‘সাংবাদিক রোজিনা ইস্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আপত্তিকর বক্তব্য রাখায় তাঁকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবাঞ্চিত ঘোষণা করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গতকাল বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, ‘ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার’।

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রেখে ‘নির্যাতন’ করার পর শিক্ষা উপমন্ত্রীর এমন খণ্ডিত ভিডিও প্রচারের সমালোচনা করেছেন অনেকেই।

এর আগে আওয়ামী লীগের নেতা মহিবুল হাসানের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক সাংবাদিক নেতা। তাঁরা বলেন, উত্তরাধিকার সূত্রে নেতা বনে গিয়ে কাউকে পাত্তা দিচ্ছেন না। মাঠের রাজনীতি করলে পরিস্থিতি বুঝতে পারতেন। সাংবাদিক নেতারা বলেন, শুধু রোজিনার মুক্তি নয়, মামলা প্রত্যাহারের পাশাপাশি তাঁকে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। আন্দোলন বেগবান করতে সাংবাদিকদের সব সংগঠন নিয়ে একটি মোর্চা গঠন করে সমন্বিত কর্মসূচির তাগিদ দেন অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কোলায় ঘের নিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনির কোলায় ঘের নিয়ে ভন্ড আমজাদ কর্তৃক হয়রানি ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনির কোলা গ্রামের মির্জা কামরুজ্জামান, মোঃ আশরাফ আলী, মোঃ নাজির আলম, আফসার উদ্দীন শেখ ও মির্জা মিলন হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা কামরুজ্জামান বলেন, কোলা মৌজায় মরহুম বসির আহমেদ রেকর্ডীয় এবং খাস ৭০৩ বিঘা জমিতে মাছের ঘের করতেন। তার মৃত্যুর পর আমরা জমির মালিকরা মিলে উক্ত মাছের ঘের পরিচালনার সিদ্ধান্ত নেই এবং ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে আমি না থাকলেও দেখভাল করতাম। কিন্তু কিছুদিন পর মৃত অহেদ আলী মোল্ল্যার ছেলে আমজাদ হোসেন ঘেরে থাকা খাস জমি দখলের পায়তারা শুরু করে। এতে আমিসহ অন্যরা বাধা দিলে আমজাদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। এনিয়ে আশাশুনি থানাসহ জনপ্রতিনিধিদের সমন্বয়ে একাধিকবার শালিস হলেও ঘেরে কতটুকু জমি আছে আমজাদ তার হিসাব না জানিয়ে খাস সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে থানার ওসি’র নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে হিসাব করে তার ভাগে ৬৭ বিঘা জমি পড়লে তা বের করে দিয়ে আমরা বাকী জমি নিয়ে ঘের পরিচালনা শুরু করি। এতে খুশি না হয়ে সে আরো সম্পত্তি দখলের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমজাদ আমাদের হয়রানি করার জন্য বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়েরসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যেচার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, একাধিক মামলার আসামী আমজাদ ম্যাগনেট, টক্ক সাপ ও ভুতুম পেচা ব্যবসায়ী। জাল টাকা কারবারের সাথে তার যোগাযোগ রয়েছে। মুর্তি চুরির অপরাধে বাগেরহাট প্রতœতত্ত্ব অফিস থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়। প্রতারনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া তার ব্যবসা। প্রতারনার মাধ্যমে ২০১০ সালে জনৈক মাফাজ্জেল হোসেনের কাছ থেকে সে ৩ কোটি ১৪ লক্ষ টাকা আত্মসাত করে। এঘটনায় জেলে যেতে হয় তাকে। তার বাড়িতে প্রতিনিয়ত ভিন্ন জেলার মানুষ আসা যাওয়া করায় এলাকার মানুষ সব সময় অতংকে থাকে। বিগত ২০১৬ সালে নৌকার অফিস ভাংচুর এবং জাতির জনকের ছবি ছেড়ার অভিযোগে আমজাদের নামে মামলা হয়। অথচ সেই আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। মির্জা কামরুজ্জামান আরো বলেন, প্রকৃতপক্ষে আমজাদ একজন ভূমিদস্যু। তার পৈত্রিক কোন সম্পত্তি নেই। উক্ত ঘেরে যে টুকু সম্পত্তি রয়েছে সেটি তার নানা বাড়ির সম্পত্তি। তার নিজস্ব কোন ব্যবসা বা আয়ের উৎস না থাকলেও সে কোটি টাকার মালিক। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনে প্রতি অনুরোধ জানাচ্ছি। এছাড়া ২০১৩ সালে র‌্যাব আমাকে আটক করেনি। আমার বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ আমজাদ র‌্যাবকে নিয়েও মিথ্যেচার করেছেন।
আমরা কালোবাজারী আমজাদের কবলে পড়ে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে হয়রানির শিকার হচ্ছি। তিনি আমজাদের হয়রানির হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest