সর্বশেষ সংবাদ-
তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিসাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জনসাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

ফিলিস্তিন ও রোজিনার পক্ষে প্রতিবাদ জানালেন চঞ্চল

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের সঙ্কট নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী কেন তার অবস্থান জানাচ্ছেন না। তার মতামত কেন তিনি প্রকাশ করছেন না – এ নিয়েও নেটিজেনদের আলোচনা-সমালোচনা। অবশেষে নিজের অবস্থান তুলে ধরলেন অভিনেতা।

নিজের ফেসবুক পেজে চঞ্চল চৌধুরী লেখেন, প্রিয় ভাই বোনেরা, সালাম নেবেন। ফিলিস্তিনি সঙ্কটে আমি কেন কোনো পোস্ট এখন পর্যন্ত দেই নাই, এটা নিয়েও অনেক আলোচনা এবং সমালোচনা। এই সঙ্কট যখন তুঙ্গে, তখন আমার পরিচয় পর্ব নিয়ে অনেককেই আমি ব্যস্ত থাকতে দেখেছি। আমিও খুব অস্বস্তিকর সময় পার করেছি বিধায়, এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। আমার পক্ষ বিপক্ষের হিসেব নিয়েও অনেকের সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।

এখন বলি, শুধু ফিলিস্তিনি নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো ধর্মের মানুষ যদি অন্যায় আক্রমণের স্বীকার হয়, আমি তাদের [আক্রান্তদের] পক্ষে।

প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে, প্রতিবাদ জানাই রোজিনা ইসলামের পক্ষ হয়ে। আমার এই প্রতিবাদে যদি কোনো মানুষের কল্যাণ হয়, আমি তার বা তাদের পক্ষে। কিন্তু অযথা জ্ঞান বা গালি দিয়ে আমাকে বিব্রত করবেন না। মানুষের জয় হোক।

এর আগে অপর পোস্টে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চেয়ে চঞ্চল চৌধুরী লেখেন, করোনা’র কারনে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাসটা চলমান থাক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলি, ‘রোজিনা ইসলামের মুক্তি চাই’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আঙুলগুলো ব্যক্তির নয় দেশের বাকস্বাধীনতার কণ্ঠ চেপে ধরেছে : জয়া

বিনোদন ডেস্ক : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে গতকাল রাতে শাহবাগ থানায় ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ মামলা করা হয়েছে। এর আগে, তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে খবর পাওয়া যায়, সেখানের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পর শাহবাগ থানায় নিয়ে যান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

নিন্দা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। তিনি মনে করেন, রোজিনার গলার ওপর চেপে ধরা আঙুলগুলো কোনো ব্যক্তির নয়, দেশের বাকস্বাধীনতার কণ্ঠ চেপে ধরেছে।

ফেসবুকবার্তায় এই অভিনেত্রী লিখেছেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!

রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো? রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৬ ধরনের পণ্য আমদানিতে শুল্ক-কর থাকছে না

অর্থনীতির খবর : কোভিড ১৯ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ৪৬ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৯ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন এসব পণ্য আমদানিকারকরা।

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রয়োজন হয়। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আমদানি করলে দিতে হবে না কোনো শুল্ক।

কোভিড–১৯–এ দুই ধরনের টেস্ট কিটস এবং ডায়াগনস্টিক টেস্ট যন্ত্রপাতিতেও থাকছে না কোনো শুল্ক কর। এছাড়া এই পণ্যের তালিকায় আছে তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা পোশাক, প্লাস্টিক ফেস শিল্ডস, সার্জিক্যাল পোশাক, বিশেষ ওভেন স্যুট, মেডিকেল প্রটেকটিভ গিয়ার, সুরক্ষা চশমা, ডিসইনফেকটেন্টস।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আমদানিকারককে বেশ কিছু শর্ত দিয়েছে।

এর মধ্যে রয়েছে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে তা ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত হতে হবে। গার্মেন্টস পণ্য আমদানিতে লাগবে বিজেএমইএ ও বিটিএমএ’র প্রত্যয়ন, আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না, তা ঔষধ প্রশাসন অধিদফতর নিশ্চিত হতে হবে এবং নিয়মিত তদারক করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেফাজতের শীর্ষ নেতাদের দুর্নীতির খোঁজে দুদক

দেশের খবর : হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ অর্ধশত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাত ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের নেতৃত্বে হেফাজতের অর্ধশত নেতার সম্পদ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, নূরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক শহীদুর রহমান।
সম্পর্কিত খবর

দুদক সূত্রে জানা গেছে, বাবুনগরী ও মামুনুলসহ হেফাজতের অর্ধশত নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাতের অভিযোগ উঠেছে। যাচাই-বাছাইয়ে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানে নেমেছে দুদক।

সূত্র জানায়, বাবুনগরীসহ ৫৪ নেতার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দুদক সূত্রে আরও জানা গেছে, হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেন, মানি লন্ডারিং ও সম্পদের অভিযোগ পেয়েছে দুদক। এই নেতার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ইতোমধ্যেই তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে পড়েছে দুদক।

ব্যাংক অ্যাকাউন্ট তলব করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন-হেফাজতের সাবেক সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইআতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা পাকাপুলের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মরিয়ম কেয়া।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্ট কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক রঘু নাথ খাঁ, হেড‘র তরিকুল ইসলাম অন্তর, প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি রবিউল ইসলাম, পথিক চন্দ্র দাস প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন, দৈনিক ঢাকা টাইমস’র সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ আমলারা সে উন্নয়নকে বাধা গ্রস্থ করার জন্য কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদের গাঁ জ¦লে ওঠে। সাংবাদিকদের উপর হামলা হয়। মামলা হয়। আমরা রোজিনা ইসলামদের জন্য গর্বিত আর জেবুন্নেছাদের জন্য লজ্জিত। রোজিনা ইসলামের জামিন ধরতে হবে কেন? তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়ায় সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে ওই দুর্নীতিবাজ জেবুন্নেসাকে বরখস্তসহ তার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ঘরে বসেই করোনা পরীক্ষায় কিট র‌্যাট অনুমোদন

বিদেশের : বাড়িতে বসেই করোনা পরীক্ষা করতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (র‌্যাট) কিটের অনুমোদন দিয়েছে।

আইসিএমআর’র বরাতে এনডিটিভি জানিয়েছে, যাদের শরীরে কোভিডের লক্ষণ রয়েছে তারা এই পরীক্ষা করতে পারবেন।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের এই কিটের নাম কোভিসেল্ফটিএম (প্যাথোক্যাচ)। পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড তৈরি করেছে এটি। এর মাধ্যমে কীভাবে পরীক্ষা করা যাবে তা বিস্তারিত জানানো হয়েছে এই সংক্রান্ত মোবাইল অ্যাপে।

গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে সেই অ্যাপ পাওয়া যাবে বলে জানিয়েছে আইসিএমআর। করোনা পরীক্ষা সংক্রান্ত সেই তথ্য সরাসরি যুক্ত হবে একটি সার্ভারে। সেই সার্ভার আইসিএমআর’র কোভিড পরীক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত রয়েছে।

বাড়িতে বসে করোনা পরীক্ষা পদ্ধতি নিয়ে আইসিএমআর বলেছে, ‘এই পরীক্ষায় ফল যাদের ‘পজিটিভ’ আসবে, তাদের প়জিটিভ রোগী হিসাবেই চিহ্নিত করা হবে। কিন্তু যাদের লক্ষণ রয়েছে কিন্তু রিপোর্টে নেগেটিভ আসবে তাদের আবারও আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করাতে হবে।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে করোনা পরীক্ষা করাতেই সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। চাপ বেড়ে যাওয়ায় পরীক্ষার ফল আসতেও সময় লাগছে বেশি। সে পরিস্থিতি মোকাবিলা করতে এই পদক্ষেপ। তবে টেস্টের কিট কবে থেকে বাজারে মিলবে তা এখনও জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় আম্ফানের এক বছর : ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরা উপকুলের মানুষ

আসাদুজ্জামান : আজ ভয়াল ২০ মে। প্রলংকারী ঘূর্ণিঝড় আম্ফানের দীর্ঘ এক বছর পার হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরার উপকুলীয় এলাকার কয়েক লাখ মানুষ। লবনাক্ততার তীব্রতায় কৃষিকাজ হয়না বিধায় তীব্র অভাবগ্রস্ত অধিকাংশ মানুষ। বেড়ীবাঁধ ভাঙনের আতঙ্কে এখনও তটস্থ সবাই। যোগাযোগ
ব্যবস্থাও রয়েছে বিচ্ছিন্ন। চিকিৎসা, সূপেয় পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সংকটে বিপর্যস্থ উপকুলীয় এলাকার এখনও লক্ষাধিক মানুষ।

জানা যায়, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে লন্ডভন্ড হয় গোটা সাতক্ষীরার উপকূলীয় এলাকা। পানিবন্দী হয়ে পড়ে উপকূলীয় এলাকার ৫০ হাজারেরও বেশি মানুষ। ঘর-বাড়ি ধ্বসে পড়ে ২ হাজারেরও বেশি। এখনো ডুবে আছে শতাধিক ঘর-বাড়ি। এতে মাছের ক্ষতি হয় ১শ’ ৭৬ কোটি ৩ লাখ টাকার। কৃষিতে মোট ক্ষতি হয় ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার। এলজিইডি ও সড়ক বিভাগের
ক্ষতি হয় কমপক্ষে ৩০ কি.মি.সড়ক। কাজ না থাকায় সেখানকার লোকজন বর্তমানে বেকার হয়ে পড়েছেন। আম্ফানের এক বছর পার হলেও উপকুলীয় এলাকায় গৃহহীনের সংখ্যা এখনও দুই শতাধিক। বেড়িবাঁধের রাস্তার ওপর খুপড়ি ঘরে বসবাস তাদের।

আশাশুনি উপজেলার শুভদ্রকাটি গ্রামের আতাউর রহমান ও কুড়িকাউনিয়া গ্রামের আবু সালেহসহ উপকুলীয় এলাকা বাসীরা জানান, তাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। নেই চিকিৎসার ব্যবস্থা। সূপেয় পানির সংকট তীব্র। বেড়িবাঁধের অবস্থাও নাজুক। উপকূলীয় এলাকার এ সব মানুষ সরকারের কাছে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ ও টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবি জানান।

প্রলংকারী ঘূর্ণিঝড়ের এক বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার উপকুলীয় এলাকার মানুষ এখনও মাথা উচু করে দাাঁড়াতে পারেননি। আজও সেখানকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব রয়েছে। একই সাথে যোগাযোগ ব্যবস্থাও রয়েছে বিচ্ছিন্ন। আর পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধগুলো রয়েছে ভয়াবহ অবস্থায়। দু’একটি জায়গায় সংস্কার করা হলেও অধিকাংশ জায়গায় রয়েছে ভয়াবহ ফাটল। যে কোন সময় প্রবল জোয়ারের চাপে তা আবারও ভেঙে বিস্তর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এলাকাবাসী টেকসই বেঁড়িবাধ নির্মাণে এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, ভয়াবহ ক্ষতি হয়েছিল এ অঞ্চলের বেড়িবাধগুলোর। মাননীয় প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছিলেন যে অতিসত্বর ক্ষতিগ্রস্ত বেড়িবাধ সংস্কারের। সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পানিউন্নয়ন বোর্ড, সেনাবাহিনীসহ জেলার সংশ্লিষ্ট সংস্থা অক্লান্ত পরিশ্রম করাই বেড়িবাধ বাধগুলো প্রাথমিকভাবে সংস্কার করা সম্ভব হয়েছে।

তিনি এসময় সাতক্ষীরা জেলাকে দূর্যোগ ক্ষতিগ্রস্ত জেলা ঘোষণার দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন জখমসহ বাড়িতে মাদক রেখে হয়রানির হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন জখমসহ বাড়িতে মাদক রেখে হয়রানির হুমকির অভিযোগ উঠেছে। ১৮ মে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী কামালনগর গ্রামের আব্দুল আলিমের পুত্র ইনজামুল হক নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১০২১।
জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার শফিকুলের পুত্র জয় রাসেল গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৮ মে দুপুরে জয় রাসেল, তার বোন জতি পারভীন, মাতা সালমা খাতুন ও কাটিয়া লস্করপাড়া গ্রামের বাচ্চু’র পুত্র মোশারফ হোসেন বাপ্পীগং প্রকাশ্যে ইনাজমুল এবং তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী ইনজামুল হক বলেন, আমার মাতা ক্যান্সারে আক্রান্ত। তাকে নিয়ে আমার বর্তমানে হতাশার মধ্যে জীবন যাপন করছি। এরই মধ্যে উল্লেখিত মাদকাসক্ত রাসেল গং আমাদের হয়রানিরসহ হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। উক্ত জয় রাসেল গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেণ ভুক্তভোগী ইনজামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest