সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি

করোনার টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ

দেশের খবর : করোনাভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ মঙ্গলবার চীনে গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।

তিনি বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল-আকসায় ইসরায়েলি তাণ্ডব : বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

বিদেশের খবর : পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের তাণ্ডবের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মসজিদের ভেতর নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, তুরস্ক, বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশ। তবে এই ইস্যুতে অনেকটাই নমনীয় সুর পশ্চিমাদের। মসজিদে ইসরায়েলি তাণ্ডব নিয়ে বেশি কিছু না বললেও তারা সরব হয়েছে ইসরায়েলের দিকে হামাসের রকেট ছোড়া নিয়ে। এ বিষয়ে প্রায় একই ধরনের কথা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো।

জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ ইহুদি বসতি স্থাপনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে জোর-জবরদস্তি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত ২২ জন নিরীহ ফিলিস্তিনি।

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের এই বর্বর আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন।

সৌদি আরব
আল-আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার ভোরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের এই কর্মকাণ্ড গোটা মুসলিম বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আল-আকসা মসজিদে মুসল্লিদের নিরাপত্তা ও সুরক্ষানীতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই ঘটনার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এবং আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

তুরস্ক
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। হামলার পর তিনি ফিলিস্তিনি নেতাদের কাছে ফোন করে ইসরায়েলের ‘সন্ত্রাস ও দখলদারিত্ব’ প্রতিরোধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার কাছে করা ফোনকলে তিনি ফিলিস্তিনিদের জন্য তুরস্কের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

ইরান
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ ইসরায়েলের বিরুদ্ধে ‘মানুষের ভূমি ও বাড়ি চুরি’ এবং একটি ‘বর্ণবাদী সরকার ব্যবস্থা’ গড়ে তোলার অভিযোগ করেছেন।

ইসরায়েল অবৈধভাবে দখল করে রাখা এলাকার বাসিন্দাদের টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং আল-আকসা মসজিদের ভেতর ‘নিরীহ মুসল্লিদের’ ওপর গুলি চালিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জাতিসংঘে ফোন করে আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছেন এবং এটি ‘যুদ্ধাপরাধ’-এর সামিল বলে মন্তব্য করেছেন।

মিসর
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ’-এর তীব্র নিন্দা জানিয়েছে।

মিসরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নাজিহ আল-নাজারি সোমবার কায়রোতে ইসরায়েলি রাষ্ট্রদূত আমিরা ওরনের সাথে দেখা করে বলেছেন, তারা ইসরায়েলের এই পদক্ষেপ প্রত্যাখ্যান ও এর তীব্র নিন্দা জানাচ্ছেন।

বাংলাদেশ
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে, ইসরায়েলি বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন। এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতেও আঘাত করেছে।

এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে – এমন কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত বরদাশত করা হবে না।

এক টুইটে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়া ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের নিন্দা এবং বারবার আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়া সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।

যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ না জানিয়ে উল্টো সহিংসতা বৃদ্ধির জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলে একঝাঁক রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি অগ্রহণযোগ্য উস্কানি।

তিনি বলেন, আমরা সব পক্ষ থেকে উত্তেজনা কমানোর আহ্বান জানাই। তবে ইসরায়েলের নিজস্ব জনগণ ও ভূমি রক্ষার বৈধ অধিকারকেও স্বীকৃতি দিচ্ছি।

ইসরায়েলি বাহিনীর হাতে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে প্রশ্ন করলে এ মার্কিন কর্মকর্তা বলেন, উভয় পক্ষের প্রাণহানিই গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।

যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও সহিংসতার জন্য ফিলিস্তিনিদেরই দায়ী করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, জেরুজালেমসহ ইসরায়েলের অভ্যন্তরীণ জায়গাগুলোতে হামাসের রকেট হামলার নিন্দা করছে যুক্তরাজ্য।

এক টুইটে তিনি বলেন, জেরুজালেম ও গাজায় চলমান সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। উত্তেজনা কমাতে উভয় পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে এবং বেসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তু বানানোর অবসান ঘটাতে হবে।

জার্মানি
বিমান হামলায় গাজায় হতাহতের ঘটনার পর সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জার্মানি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইট বার্তায় বলেছেন, গাজা থেকে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা এবং তার পাল্টা জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা কোনোটিই গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত নয়। এমন সংঘাত কখনই সমাধানের পথ বের করে না। এর পরিবর্তে যুক্তিযুক্ত পদক্ষেপের দিকে এগোতে হবে।

ফ্রান্স
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার বলেছেন, ফ্রান্স দ্রুততম সময়ে শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম দেখানো এবং যেকোনো ধরনের উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

জাতিসংঘ
পূর্ব জেরুজালেমের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উৎখাত বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেয়েরেস।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান দিতে হবে।

সূত্র : আল জাজিরা, বিবিসি, এএনআই, আরব নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে শাড়ি- লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

কাশিমাড়ী প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের শেষের দিকে যাকাত ও দানের অংশ হিসেবে অসহায় দুস্থ ব্যক্তিদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করছেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সমশের আলী ঢালী।
গত ৬মে থেকে অদ্যাবধি উপজেলার গোবিন্দপুর নিজ বাড়ি থেকে তিনি এসব বিতরণ শুরু করেছেন যা ঈদ-উল ফিতরের পূর্ব মুহুর্ত পর্যন্ত চলবে। এসময় তার পরিবারের সদস্যববৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অত্র এলাকার সহস্রাধিক ব্যক্তির মধ্যে প্রায় দু’লক্ষাধিক টাকা সমপরিমাণের শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করবেন বলে জানা যায়।
একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়, এলাকার মানুষের আস্থা ও ভালবাসার প্রতীক হিসেবে এবং ইউনিয়নবাসীর চাওয়া পাওয়ার অংশ হিসেবে প্রথমবারের মত আলহাজ্ব সমশের আলী ঢালী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রামবাসীর ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিল মানব কল্যাণে মানিকহার

নিজস্ব প্রতিনিধি : নোভেল করোনাভাইরাসের কারনে গোটা পৃথিবী আজ স্তব্ধ।বর্তমান সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছে সমাজের সাধারণ মানুষ। এই সংকটকালীন সময়ে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের ৩৪০ পরিবারের মধ্যে মৌলিক চাহিদার অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে “মানব কল্যাণে মানিকহার-সাতক্ষীরা” নামক সামাজিক সংগঠন । মানিকহার গ্রামের মানুষের কল্যানের জন্য ও উক্ত গ্রামকে একটি আধুনিক গ্রাম হিসেবে গড়ে তুলতে এবং গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপডায় সাহায্য করতে সব শ্রেনীর মানুষের সমন্বয়ে গত ১৬ এপ্রিল ২০২০ হতে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

১০ মে ২০২১ সোমবার সকাল ৯টায় মানিকহার গ্রামে খাদ্য সামগ্রী উপহার হিসাবে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন “মানব কল্যাণে মানিকহার-সাতক্ষীরা” সংগঠনের আহবায়ক, সাতক্ষীরা জেলার তালা উপজেলার মানিকহার গ্রামের কৃতি সন্তান ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম।

মানিকহার গ্রামে ৩৪০ পরিবারের মাঝে পোলাও চাউল, চাউল, বুট ডাল, ভাজা সিমাই, লাচ্ছা সিমাই , চিনি, লাক্স সাবান, হুইল সাবান, লবণ, নুডুলস ইত্যাদি খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। উক্ত সংগঠনের হিসাব সংক্রান্ত বিষয়ে কোষাধ্যক্ষ হিসেবে সর্বাধিক স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করেন মো. আব্দুল খালেক, সহকারী শিক্ষক, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়।

উক্ত প্রোগ্রাম সফল ও সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম, মো: শাহজাহান মল্লিক, মোঃ আব্দুর রউফ মল্লিক, মো: আব্দুল মান্নান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, মো: মন্জুর কাদীর, মোঃ তোফায়েল ইমন, মোঃ বদিউর রহমান বাবলু, ইন্জিনিয়ার নাজমুল হাসান সুমন, এস এম সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, মো:,শাহরিয়ার আরিফ, ইন্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন, মোঃ তবিবুর রহমান , মোঃ রবিউল ইসলাম, মো: মনিরুল ইসলাম, মোঃ আসাদুল্লাহ মল্লিক, মো:,আশরাফুল ইসলাম, মো: মামুন সরদার, মো: আমানউল্লাহ সরদার, মো: আলিনুর রহমান, মো: আব্দুস সালাম, মো: জাকারিয়া ফেরদাউস, মো: আবুল কালাম আজাদ, মো: আলমগীর হোসেন, মো: মামুনুর রশীদ, মো: হারুনর রশীদ, মো: নাসির উদ্দীন, মো: নাজমুস সাকিব, মো: রাকিবুল্লাহ এবং উক্ত সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ।

উক্ত সংগঠনের উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করতে কুয়েট এর সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েশনবৃন্দ যাহারা দেশে-বিদেশে উচ্চ শিক্ষা এবং চাকুরীরত আছেন তাহারা পরামর্শ ও অর্থ দিয়ে সাহায্য করেন ইঞ্জিনিয়ার মোঃ সামিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিজভী কায়সার, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসাইন,ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালমান শাকিব, ইঞ্জিনিয়ার অরিত্র সাহা, ইঞ্জিনিয়ার মোঃ রাব্বি, ইঞ্জিনিয়ার মোঃ বাপ্পী, ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ সালেহীন সিয়াম, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, মোঃ মাসুদ রানা, ইঞ্জিনিয়ার দেবব্রত দত্ত, ইঞ্জিনিয়ার দেবাশীষ সরকার, ইঞ্জিনিয়ার রিহানূল হক, ইঞ্জিনিয়ার মোঃ তানভীর শাহরিয়ার আহম্মেদ, ইঞ্জিনিয়ার কানিজ ফারজানা রুপা, ইঞ্জিনিয়ার রবীন্দ্র চক্রবর্তী, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, ইঞ্জিনিয়ার হাসিব মুহাইমিনুন, ইঞ্জিনিয়ার মোঃ আশিক আহম্মেদ, ইঞ্জিনিয়ার সুরাইয়া হাসি, ইঞ্জিনিয়ার সাদিয়া জাহান রিয়া, ইঞ্জিনিয়ার আসমাউল হুসনা, ইঞ্জিনিয়ার নাজমা সুলতানা, ইঞ্জিনিয়ার শমিতা জামান, ইঞ্জিনিয়ার অন্তরা বাঁধন, ইঞ্জিনিয়ার সালমান শাকিব, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা চৌধুরী শুভ, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ আবু নায়েম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর হোসাইন, ইঞ্জিনিয়ার অরিন ইসলাম, ইঞ্জিনিয়ার সালমা আফরিন, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার মোঃ নাফিস ফুয়াদ রাফি, ইঞ্জিনিয়ার সাদিয়া আফরিন, ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসাইন প্রমুখ।

এছাড়াও আরও অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও সহযোগিতা ও মরামর্শ প্রদান করেন।

সংগঠনের আহবায়ক প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, নিজেদের পরিবার পরিজনের জন্য হলেও নিজ গৃহে অবস্থান করুন। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানান।

এসময় তিনি আরও বলেন, এই সংকটময় মূহুর্তে সবাই এখন নিজ নিজ ঘরে অবস্থান করছে। এই মহামারীতে চরম দূর্ভোগের মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো । এই বিপদের মূহুর্তে বিত্তবানদের উচিত খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানো।খেটে খাওয়া মানুষদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

মানব কল্যানে মানিকহার আহ্বায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন গ্রাজুয়েট এবং তার রিসার্চ গ্রুপের ছাত্রছাত্রী যাহারা দেশ-বিদেশ হতে অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সহযোগিতায় প্রথম পর্বের খাদ্য বিতরণ কর্মসূচি গত ৪ মে ২০২১ সম্পন্ন করা হয় এবং দ্বিতীয় পর্বের খাদ্য বিতরণ কর্মসূচি হিসাবে ১০ ই মে ২০২১ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৪৫ বছর বয়সী মোশাররফ হোসেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি একজন মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ছিলেন সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে মোহরার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, আজ মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে এসে কালীগঞ্জ ডিগ্রী কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি। সম্প্রতি তিনি ঋণগ্রস্থ হওয়ায় মানসিক হতাশায় ভুগছিলেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচয় গোপন করে থানায় গিয়ে সেবা পেলেন না পুলিশ কমিশনার

ভিন্ন স্বাদের খবর : সাধারণ মানুষের বেশে স্ত্রীকে নিয়ে বিভিন্ন থানায় গিয়ে অভিযোগ জানালেন পুলিশ কমিশনার। উদ্দেশ্য- মানুষ থানায় গিয়ে ঠিকমতো সেবা পায় কিনা তা যাচাই করা। এ কাজে নেমে দুটি থানায় পুলিশের তৎপরতায় সন্তুষ্ট হলেও গাফিলতি পেয়েছেন একটি থানায়। ফলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

ঘটনাটি প্রতিবেশী দেশ ভারতের পুনে শহরের। সেখানকার পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশ দেখতে চাইলেন নির্দেশনা দেওয়ার পরেও সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে কেমন পদক্ষেপ নেয় পুলিশ। নিজে সেটি প্রত্যক্ষ করা জন্য সাথে নিলেন সহকারি কমিশনার প্রেরণা খাটেকে। ওই নারী পুলিশ কর্মকর্তাকে সাজালেন তার স্ত্রী। এরপর পুনের একের পর থানায় যেয়ে জানাতে লাগলেন অভিযোগ।

নিজের আসল পরিচয় গোপন করে মুখে নকল দাড়ি-গোঁফ লাগিয়ে একের পর এক থানায় হাজির হন কৃষ্ণ প্রকাশ। প্রতিটি থানায় তারা আলাদা অভিযোগের কথা বলেন। একটি থানায় তিনি অভিযোগ করেন- তার স্ত্রীকে কিছু বখাটে উত্ত্যক্ত করেছে। অন্য থানায় অভিযোগ করেন- ছিনতাই হয়ে গেছে তার স্ত্রীর সোনার চেন। পরপর দুইটি স্টেশনে তাদের অভিযোগের ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়।

তবে অবহেলা দেখা যায় অন্য একটি থানায়। স্থানীয় পিমরি চিঞ্চোয়ার থানায় গিয়ে কমিশনার অভিযোগ করেন, কোভিড আক্রান্ত রোগী নিয়ে যাওয়ার জন্য একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের কাছ থেকে অনেক টাকা দাবি করছে। কিন্তু ওই থানার কর্তব্যরত অফিসার তার অভিযোগে সাড়া দেননি। বরং সেই অফিসার তার অভিযোগ নিতে অস্বীকার করেন। আর এ বিষয়ে তারা কিছু করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন।

এর পরই পুলিশ কমিশনার নিজের আসল পরিচয় দেন। ইতিমধ্যে ওই থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে জবাবদিহি চেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কেন অভিযোগ নেওয়া হলো না, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে ওই থানার দায়িত্বরত কর্মকর্তাকে।

রাজ্য পুলিশ কমিশনারের এমন ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগ প্রশংসা কুঁড়াচ্ছে সব মহলের। স্বাভাবিকভাবে প্রটোকল ভেঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুই করেন না। সেখানে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে তাদের অধিকারগুলো পরখ করে দেখার মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এ পুলিশ কমিশনার ও তার সহযোগী। অনেকেই বলছেন, এমন উদ্যেমী অফিসার প্রশাসনের সব ইউনিটে থাকলে উপকৃত হবে সাধারণ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’-এ যোগ দেয়া নিয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থ চিন্তা করেই বাংলাদেশ কোয়াডে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সহায়তা দেয়া নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে নেপালকে বাংলাদেশের দেয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস উৎপাাদিত ৫০০০ ভায়াল রেমডেসিভির ইনজেকশন এবং অ্যাসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট হস্তান্তরের জন্য প্রতীকী বক্স ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের হাতে তুলে দেয়া হয়।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে বলেছেন। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই। আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করব, চীনা রাষ্ট্রদূত কী বললেন, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।’

এর আগে সোমবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াডকে চীনবিরোধী একটি ‘ছোট গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে বেইজিং। এতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আম বাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সুশীলগাথী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে উক্ত মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, সুশীলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফসলের খেতে কাজ করতে গেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। সে জিয়াদ আলী গাজী ছেলে আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, কয়েকদিন আগে আজিবর আমার কাছে গিয়েছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তবে আজু তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করত বলে আমি জানতাম।
স্থানীয়রা জানান, আজিবের ১ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ও সে নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দিত।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest