সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

দেবহাটায় আম বাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সুশীলগাথী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে উক্ত মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, সুশীলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফসলের খেতে কাজ করতে গেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। সে জিয়াদ আলী গাজী ছেলে আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, কয়েকদিন আগে আজিবর আমার কাছে গিয়েছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তবে আজু তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করত বলে আমি জানতাম।
স্থানীয়রা জানান, আজিবের ১ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ও সে নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দিত।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরতে না পেরে কলকাতায় ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ফিরবার এনওসি না পেয়ে পশ্চিমবঙ্গে মৃত্যু হলো বগুড়ার ক্যান্সার আক্রান্ত শিশু আল হাসান রফিকের। মৃত শিশুর বাবা আব্দুল লতিফ তার মৃত সন্তানের লাশ নিয়ে কবে ফিরবেন দেশে তা নিয়ে আহাজারি করছেন কলকাতায়। অন্যদিকে, এনওসি বন্ধ হওয়ায় সোমবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতে আটকে পড়া শতাধিক বাংলাদেশি।

আব্দুল লতিফ জানান, গত কয়েক বছর ধরে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে ভারতে যাতায়াত করছি। কয়েক মাস আগেও এসেছিলাম। আমার ছেলে রফিকের পেটে টিউমার হয়েছিল। ভেলোরে চিকিৎসা চলছিল। টাকা-পয়সা শেষ হয়ে যাওয়ায় জন্য কলকাতায় ফিরে আসি। এনওসি নিয়ে দেশে ফেরার জন্য।

সন্তান হারা বাবা জানান, ৫ মে থেকে তিনি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে আবেদন করছেন। কোনও লাভ হয়নি। দেশে ফেরার আশায় অসুস্থ সন্তানকে নিয়ে বেনাপোল সীমান্তের লাগোয়া ভারতের বনগাঁ আসেন। সেখানে গত রবিবার রফিক আরও অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।

আব্দুল লতিফের অভিযোগ, গত কয়েকদিন ধরে কলকাতার বাংলাদেশ উপ–হাইকমিশনে দরবার করেও এনওসি পেলাম না। সন্তানকেও দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। আপাতত তাকে হিমঘরে রেখে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার চেষ্টা করছি। জানি না মৃত সন্তানের লাশ কতদিন হিমঘরে রাখতে হবে।

এদিকে, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো বাংলাদেশি নাগরিকরা জানান, তাদের টাকা শেষ হয়ে গেছে। কলকাতায় থাকার জায়গা নেই। এ অবস্থায় দেশে না ফিরলে খাবার না পেয়ে, অসুস্থ হয়ে মরতে হবে। বিক্ষোভকারীদের মধ্যে ক্যান্সার আক্রান্ত এমন বহু মানুষও ছিলেন।

গাজিপুর থেকে ক্যান্সার আক্রান্ত মেয়েকে নিয়ে ভেলোরে এসেছিলেন ফেড্ররিক মুকুল বিশ্বাস। তিনি বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গাজিপুর মহানগর কমিটির সভাপতি। দেশে ফেরার বিষয়ে তিনি জানান, গত এপ্রিলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মেয়েকে নিয়ে ভেলোরে গিয়েছিলেন। সঙ্গে জামাই, নাতিও রয়েছে। টাকা শেষ হয়ে যাওয়ায় তিনি মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু কলকাতায় এসে আটকে পড়েছেন। এনওসিও দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসা কীভাবে করাবেন, তা নিয়ে তিনি উদ্বেগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ‘উপায় খুঁজছে’

রাজনীতির খবর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের অনুমতি না পেয়ে এখন বিশেষ ‘উপায় খুঁজছে’ দল ও তার পরিবার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়েছেন। একইসঙ্গে ঢাকায় তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (১০ মে) একটি গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঢাকায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে বিদেশে নেয়ার জন্য আইনগত বা অন্য কোনো উপায় আছে কি-না, তা খতিয়ে দেখে দলের নীতি-নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারব না। বিষয়টি সরকার একেবারে না করে দিয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, এখানেই (দেশে) তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য। একইসঙ্গে অন্য কোনো অপশন আছে কি-না বা আইনগত অথবা অন্য কোনো উপায়, সেটাও আমরা দেখব।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্যান্য অপশনগুলো আমরা ভেবে দেখব এবং সেগুলো আমরা আমাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি বলেন, ‘আমরা মনে করছি— সরকারের এখতিয়ারে থাকার পরও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘দেশের সব মানুষই আশা করেছিল, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতির কথা ভেবে সরকার মানবিক কারণে হলেও তাকে বাইরে যাওয়ার অনুমতিটা দেবে। দুঃখজনক হলো- সরকার একটা ধারণা দিয়েছিল যে, আমরা মানবিক কারণে এটা দেখব। কিন্তু শেষমুহূর্তে তারা আইনের কথা বলে এটা নাকচ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘এটা অত্যন্ত নোংরা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। কিন্তু আইনে পরিস্কার বলা আছে, এটা সরকার দিতে পারে। যেকোনোভাবে দিতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ‘মোদি ম্যাজিক’ ফিকে হয়ে যাচ্ছে

বিদেশের খবর : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। কার্যত দিশেহারা দেশটির কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের ভেতরে সর্বত্র বলা হচ্ছে, করোনাভাইরাস পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ উঠেছে, তার অদূরদর্শিতার কারণেই ভয়াবহ রূপ নিয়েছে মহামারি। এই যখন পরিস্থিতি তখন একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। সব মিলিয়ে মোদির জনপ্রিয়তায় কিছুটা হলেও চিড় ধরেছে। তবে কি কেন্দ্রের ক্ষমতাসীনদের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে মানুষ?

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারিতে মোদি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপির অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) একাংশ। সাত বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ম্যাজিকে ভর করেই ভোটযুদ্ধে জয় পেয়েছে বিজেপি। তাই এতদিন বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের অভিব্যক্তি কিংবা দলের ভাবমূর্তি এবং নির্বাচনের ফলাফল নিয়ে চুপচাপই ছিল আরএসএস।

কিন্তু এবার পশ্চিমবঙ্গের বিধানসভা, উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আরএসএস-এর একাংশ। দলীয় সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই দুই নির্বাচনের ফলাফল এবং করোনা পরিস্থিতিতে বিজেপি নেতৃত্বের ওপর রীতিমতো ক্ষুব্ধ অভিভাবক সংগঠনের নেতারা।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কার্যত ব্যর্থ মোদি সরকার। অক্সিজেন, ভ্যাকসিন, প্রয়োজনীয় ওষুধের জন্য হাহাকার দেশজুড়ে। অভিযোগ উঠেছে, গত এক বছরে স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। এই কোভিড পরিস্থিতির মধ্যেই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হয়েছে। এরই মধ্যে আশা জাগিয়েও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি গেরুয়া শিবির। এমনকি, উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটেও যোগী আদিত্যনাথের বিরোধীরা গড়েছে শক্তিশালী অবস্থান। আর এসবের জন্য মোদি সরকারের ‘ভ্রান্ত’ নীতিকে দায়ী করেছেন দলের একাংশ।

তাদের ভাষ্য, ভারতে যখন করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে তখন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বড় বড় জনসভা, শোভাযাত্রা করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা দেশের জনগণকে নেতিবাচক বার্তা দিয়েছে।

রাজনীতিবীদরা বলছেন, মানুষ প্রিয়জনকে হারানোর কষ্ট বহুদিন পর্যন্ত ভোলে না। আর ঠিক এই ফ্যাক্টর নিয়ে চিন্তিত আরএসএস। ভারতজুড়ে কার্যত মৃত্যুর মিছিল চলছে। বহু মানুষ স্বজনকে হারাচ্ছেন।

সব মিলিয়ে ক্রমশ ফিকে হচ্ছে ‘মোদি ম্যাজিক’। তার ‘আচ্ছে দিন’ এখন রীতিমতো হাস্যরসের ব্যাপারে পরিণত হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচন তিন বছর পর। এর মধ্যে নতুন কোনো জাদু নিয়ে হাজির হতে না পারলে লেজেগোবরে পরিস্থিতিতে পড়তে হতে পারে বিজেপিকে। দলের নেতারাই জানিয়েছেন এমন শঙ্কার কথা।

এছাড়া, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত ভোটে খোদ মোদির লোকসভা কেন্দ্র বারাণসী এবং অযোধ্যায় নাজেহাল অবস্থায় পড়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের মতো করোনা পরিস্থিতিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যোগী আদিত্যনাথের সরকারও। আর মহামারিতে প্রিয়জনদের অকালমৃত্যু ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে।

ব্যালটে সেই ক্ষোভের প্রতিফলন ঘটলে ভেঙে পড়তে পারে আদিত্যনাথের বিক্রম।

ভারতের রাজনীতিতে বহুল প্রচলিত কথা হলো, ‘দিল্লির মসনদের রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে।’ তাই এত কম সময়ে কোন ম্যাজিকে বিজেপি এই পরিস্থিতি সামাল দেবে, তা ভেবে উদ্বিগ্ন আরএসএস-ও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : মানুষ যেভাবে দলবেঁধে গাদাগাদি করে গ্রামে যাচ্ছে তাতে ঈদের পরে দেশের করোনা পরিস্থিতি ভারতের মতোই ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, পাশের দেশ ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। এই ভ্যারিয়েন্ট এখন আমাদের দেশেও চলে এসেছে। ঈদের পরে আমাদের দেশের অবস্থাও ভারত ও নেপালের মতোই ভয়াবহ হতে পারে।

সোমবার দেশের চারটি বর্ডার এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে দলবেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনোরকম তোয়াক্কা না করে যেভাবে ফেরি পারাপারসহ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারে সুইসাইড সিদ্ধান্তের শামিল।’

জাহিদ মালেক বলেন, যদি করোনাভাইরাস দেহে নিয়ে কেউ গ্রামে চলে যায়, তাহলে গ্রামে থাকা পরিবার-পরিজনসহ গ্রামবাসী গণহারে আক্রান্ত হতে পারে। মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। ঢাকাসহ দেশের বড় বড় বিভাগীয় শহরে শপিংমলসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। এটি বড়ই আশঙ্কার বিষয়।

মন্ত্রী বলেন, ‘প্রতিটি বর্ডার এলাকার দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করতে হবে। বর্ডার এলাকার ভারত যাতায়াতকারী ব্যক্তির পরিবারহ সব মানুষকে দ্রুত ও বাধ্যতামূলক কোভিড পরীক্ষার আওতায় আনতে হবে। বর্ডার এলাকার কোনো যানবাহন নিজ জেলার বাইরে মুভমেন্ট যেন করতে না পারে সে ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক্ষেত্রে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

সভায় স্বাস্থ্যমন্ত্রী সীমান্ত এলাকার চারটি বিভাগ রংপুর, সিলেট, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, সীমান্ত এলাকা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে করণীয় বিষয়াদি নিয়ে সার্বিক নির্দেশনা দেন ও তাদের মতামত শোনেন।

স্বাস্থ্যমন্ত্রী গত ১৫ দিন সীমান্ত এলাকায় কতজন মানুষ ভারতে যাতায়াত করেছে তার তালিকা জানতে চান। তিনি সীমান্ত এলাকায় ব্যাপক হারে কোভিড পরীক্ষা চালানোর নির্দেশনা দেন। ভারত যাতায়াতকারীদের পরিবারের সবাইকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার আওতায় নিয়ে আসতে বলেন এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের যানবাহন যেন এক জেলা থেকে অন্য জেলায় মুভমেন্ট করতে না পারে সেটি নিশ্চিত করার জরুরি নির্দেশনা দেন।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার জানান, খুলনা বিভাগীয় এলাকায় বর্তমানে দুই হাজার ৭০০ জন ভারত যাতায়াতকারী ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বন্দর দিয়ে প্রবেশ করা ট্রাক ড্রাইভার, হেলপারদের কোনোভাবেই মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে তাদের আইসোলেশন ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দেশ থেকে ভারত যাতায়াতকারী ড্রাইভার-হেলপারদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশনা দেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের আয়োজনে পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল ও পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক উপ-সম্পাদক রাজিব ফারহান।
কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মোফাজ্জেল হোসেন সুজনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রনেতা আশিক রেজা অপু, ছাত্রনেতা রাজা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের মাসুম বিল্লাহ, শান্ত, সাইফুল, ইন্টার ইয়ার কমিটির সভাপতি আশিক, সেক্রেটারী নাহিদ, ডিপ্লোমা কমিটির সভাপতি জয়, সাধারণ সম্পাদক ইমরান, রায়হান, জিম, স্বচ্ছ, ফরহাদসহ শহর, পৌর ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে ঈদের পোষাক বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম নিখিল এর নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে সিনিয়র সদস্য মহিদুল আলমের পক্ষ থেকে রমজান মাস ব্যাপি মাস্ক, স্যানিটাইজার, ইফতার, খাদ্য সামগ্রি ও এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার পোষাক বিতরণ করা হয়।
মাস ব্যাপি উক্ত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের ইটাগাছায় শতাধিক এতিম ও অসহায় শিশুদের মধ্যে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। এর আগে উপস্থিত সকলের মাঝে মাস্ক, স্যানিটাইজার বিতরণ এবং করোনা সম্পর্কে সচেতন করা হয়। এ কার্যক্রম ঈদের আগের দিন(চাঁদ রাত পর্যন্ত) অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সহ-সভাপতি মো: হারুন, মো: পাপন, সুমন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পলাশপোলে ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে সোমবার বিকালে সাতক্ষীরা পলাশপোল তেতুলতলা এলাকার প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রি করা হয়।
এসময় ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মেহেদীআলী সুজয়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবিদ হাসান জনি, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest