সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : ইন্টার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮১,বাংলাদেশ এর কর্মসূচি ”শেয়ার ্কেয়ার প্রোজেক্ট এর ভিক্তিক সাতক্ষীরা তে ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা ১০ই মে সোমবার ক্লাব সভাপতি ইন্টাঃ সিপি আবুল ফারাহ তানভীর এর সভাপতিত্বে শ্যাল্যে হাফিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার ছোট সোনামণি দের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আলোচক ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর সভাপতি এবং ইন্টার‌্যাক্ট চেয়্যারম্যান রোঃ এ,কে,এম মাহবুবুল ইসলাম। উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর সভাপতি নমিনী রোঃ উজ্জল মোল্যা, ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার রোঃ পিপি জি.এম আবুল হোসাইন, রোঃ আর-আমিনুর রহমান, ক্লাব সেক্রেটারি ইন্টাঃ সি.এস মোঃ মোন্তাসির রহমান, এডিটর ইন্টাঃ আকাশ হাউলাদার, সার্জেন্ট অ্যাট আর্মস-১ ইন্টাঃ হৃদয় জয়েন্ট সেক্রেটারি সাব্বির আহমেদ সহ প্রমুখ। সমগ্র প্রোগ্রাম টি পরিচালনা করেন ইন্টাঃ মাসুদ রানা।

১০.০৫.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বেগম রোকেয়া হাইস্কুলের সাত শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত !

আসাদুজ্জামান : যাছাই বাছাই পরীক্ষায় পাস করতে না পারায় সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে, ফরম পূরণের সময় শেষ পর্যায়ে থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে দূশ্চিন্তায় পড়েছেন ওই শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় করে ফরম পূরণ করা এবং অনৈতিক সুবিধা গ্রহণ করে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন ফরম পূরনে বঞ্চিত শিক্ষার্থীরা।
যাদের ফরম পূরণ করতে দেয়া হয়নি তারা হলেন, সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের অরবিন্দ সরকারের ছেলে সবুজ সরকার, একই এলাকার প্রসাদ সরকারের মেয়ে মৌ সরকার, সিন্ধু সরকারের মেয়ে তিথী সরকার, নারায়ণপুর গ্রামের মো. আবদুল মালেকের ছেলে আবদুর রহমান, ভাটপাড়া গ্রামের শাহজান দালালের ছেলে ই¯্রাফিল ইসলাম, আখড়াখোলা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মামুন, দেবনগর গ্রামের আমজেদ হোসেনের ছেলে আল-মামুন।
এসএসসি পরীক্ষার্থী সবুজ সরকার জানান, আমরা জানতাম এবার কোন পরীক্ষা হবেনা সরাসরি এসএসসি পরীক্ষা হবে। কিন্তু স্যার হঠাৎ একদিন ফোন করে স্কুলে আসতে বলেন। স্কুলে গেলে আমাদের কাছে পরীক্ষার খাতা আর কলম ধরিয়ে দিয়ে পরীক্ষা দিতে বলেন। স্কুলে আসার আগেও আমাদের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়নি। পরে একদিন আবারো কয়েকজনকে ফোন করে হেড স্যারের বাড়িতে ডেকে নিয়ে পরীক্ষা নেওয়া হয়। তিনি আরো জানান, আমাদের বিদ্যালয় থেকে এবার ৬৫ জন শিক্ষার্থীর এসএসসির ফরম পূরন করা হয়েছে। এর মধ্যে ২৫ জন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের। বাকী ৩০ জন শিক্ষার্থী অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের। তিনি এ সময় অভিযোগ করেন, তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে শিক্ষকরা তাদের ফরম পুরন করেছেন।
আরেক শিক্ষার্থী তিথী সরকার জানান, শুনেছি কয়েকজন শিক্ষার্থীকে ফোন করে স্কুলে ডেকে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু আমাদের কোন পরীক্ষাও নেয়া হয়নি, ফোনও করা হয়নি। আমরা শ্রেণি শিক্ষকের কাছে ফরম পূরণের কথা জানতে চাইলে তিনি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলেন। আর প্রধান শিক্ষকের কাছে যোগাযোগ করলে তিনি বলেন শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করতে। এভাবে আমাদের ঘুরানো হচ্ছে।
কেন তাদের ফরম পূরণ করা হবে না এমন প্রশ্নের জবাবে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল আলম জানান, ওই শিক্ষার্থীদের ফরম পূরণ করা হচ্ছে না দুইটা সমস্যার কারণে। প্রথম সমস্যা হল গত কয়েকদিন আগে তাদেরকে একটি যাছাই বাছাই পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানে তারা খুবই কম নাম্বার পাওয়ায় তাদের ফরম পূরন করতে দেয়া হয়নি। এছাড়া দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা যদি শতভাগ পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পাঠায় তাহলে সেখান থেকে যদি ৭৫ শতাংশের কম পরীক্ষার্থী পাশ করে তাহলে আমাদের বেতন বন্ধ হয়ে যাবে। এমনকি স্কুলের এমপিও বাতিল হয়ে যেতে পারে। এজন্য তাদের ফরম পূরণ করা হবে না বলে জানান তিনি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মেহেদী হাসান জানান, দীর্ঘ ১৮ বছর পরে আমাদের বিদ্যালয়ের এমপিও ভুক্ত হয়েছে। এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী ৪টি শর্ত সাপেক্ষে এমপিও ভুক্ত করা হয়। পাশেরর হার সরকারী নীতিমালার নিচে আসলে আমাদের এমপিও বাতিল হতে পারে। এই আশংকায় দূর্বল শিক্ষার্থীদের ফরম পূরন করতে দেয়া হচ্ছেনা। এছাড়া তারা প্রথম থেকেই বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখেনা। তবে, যোগাযোগ করলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি আরো জানান, অবৈধ সুযোগ সুবিধার কোন প্রশ্নই আসেনা। কারন শিক্ষার্থীরা অনলাইনে তাদের পরীক্ষার ফি জমা দিয়ে ফরম পূরন করছেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ শফি আহমেদ জানান, আমি তো এ ব্যাপারে বিস্তারিত জানিনা। না জেনে তো এখন কিছু বলতে পারবোনা। অভিযোগ দিয়েছেন, এখন আমি শিক্ষকদের সাথে পরামর্শ করে বিষয়টি দেখবো।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, তাদের ফরম পূরণ না করে তা আটকে রাখার কোন এখতিয়ার শিক্ষকদের নেই। আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি যথাযথ ব্যবস্থা নেবো।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা- ২ আসনের সাংসদ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ। এসময় সদর উপজেলার ৬৫ জন ব্যক্তির মাঝে জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ এঁর ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১০ মে) ২৭ রমজান বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মো. শফিউল আজম, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ প্রমুখ। সদর উপজেলা মডেল ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ৩তলা ভিত বিশিষ্ট ৩তলা মসজিদ ভবন ১২ কোটি ৭৩ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিক দীপ ও ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মো. শাহীন আলম প্রমুখ।
উল্লেখ্য যে, মডেল মসজিদের ১ম তলায় থাকবে ইমাম প্রশিক্ষণ ও গণশিক্ষা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের ইবাদাতখানা, রান্না ঘর ও খাবারের স্থান, পাম্প হাউজ, বৈদ্যুতিক জেনারেটর কক্ষ, ফায়ার ফাইটিং কন্ট্রোল রুম, কার পার্কিং, মরাদেহ গোসল খানা, ওযুখানা। দ্বিতীয় তলায় থাকবে- প্রধান নামাজের স্থান, সহকারি পরিচালকের অফিস, উপপরিচালকের অফিস, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীর অফিস, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কেন্দ্র, ওযুখানা ও সভা কক্ষ। তৃতীয় তলায় থাকবে- প্রধান নামাজের স্থান, সভা কক্ষ, পুরুষের নামাজের স্থান, মহিলাদের নামাজের স্থান, পুরুষের অযুর স্থান, মহিলাদের অযুর স্থান, ইসলামিক লাইব্রেরি, মক্তব ও হেফজখানা, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক ও খাদেম কক্ষ, গেস্ট রুম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কেন্দ্র।
পবিত্র ঈদুল ফিতরের পরেই এ মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মিথ্যা ধর্ষন চেষ্টা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের কুশখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মিথ্যা ধর্ষন চেষ্টা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কুশখালী গ্রামের মৃত আয়নাল ঢালীর পুত্র রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আনুমানিক ১০/ ১১ বছর পূর্বে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল সবুরের কন্যা মারুফা খাতুনের সাথে পারিবারিকভাবে আমার বিবাহ হয়। বিবাহের পর থেকে আমার স্ত্রী গোপনে একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২০২০ সালের নভেম্বর মাসে আমার স্ত্রী কুশখালী গ্রামের মৃত. দাউদ সরদারের পুত্র জিয়াউলের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কের সুত্রে চলে যায়। অনের খোজাখুজির একপর্যায়ে জিয়াউলের সাথে চলে যাওয়ায় বিষয়টি অবগত হয়ে গত ২৯ নভেম্বর‘২০ তারিখে আদালতের মাধ্যমে তালাক প্রদান করি। তালাকের খবরে ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের উইমেন্স সাপোর্ট সেন্টারে অভিযোগ করে। সেখানে তালাকের বিষয়টি অবহিত করি। এরপর থেকে মারুফা খাতুনের সাথে আর কোন যোগাযোগ নেই। জিয়াউল শুধু আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়নি কুশখালী গ্রামের একাধিক সংসার ভেঙেছে। কুশখালী গ্রামের পলাশের স্ত্রীর সাথেও জিয়াউলের অবৈধ সম্পর্ক ছিলো। এঘটনায় পলাশ সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগও করেছেন।
তিনি আরো বলেন আসন্ন কুশখালী ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচার দিয়েছেন গোলাম মোস্তফা বাবু। এতে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বাবুকে প্রতিদ্বন্দ্বি ভেবে তাকে নানানভাবে হয়রানির চেষ্টা করে। একপর্যায়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে বাবুকে হত্যার হুমকি প্রদর্শন করে বর্তমান চেয়ারম্যান শ্যামল। এঘটনায় বাবু সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ১৩২৮, তাং ২৮/০৪/২০২১। এতে শ্যামল ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে নিয়ে চলে যাওয়া জিয়াউলের সহযোগিতায় আমার সাবেক স্ত্রীকে দিয়ে আদালতে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করে। যার নং২৩১/২১। সেখানে গোলাম মোস্তফা বাবুকে প্রধান আসামী এবং আমাকে ২নং আসামী করা হয়েছে। মামলার ১নং স্বাক্ষী হয়েছেন চেয়ারম্যান শ্যামল, তার সহযোগী ইউপি সদস্য লিয়াকত আলী বাবু, ইউছুপসহ চেয়ারম্যানের লোকজন। অথচ এধরনের কোন ঘটনাই ঘটেনি। শুধু মাত্র গোলাম মোস্তফা বাবু চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে হয়রানি করতে এধনের মিথ্যা মামলায় তাকে জড়িয়েছে। এছাড়া জিয়াউলের সাথে চলে যাওয়ায় তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার সাবেক স্ত্রী আমাকে আসামী করেছেন। শুধু তাই নয় আদালত থেকে তদন্ত নিয়েছেন কুশখালী ইউনিয়ন পরিষদে। তিনি উক্ত মামলার বিষয়ে জুডিশিয়ালীসহ তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মামলা তুলে নিতে বাদীকে হত্যাসহ বিভিন্ন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির নাকনায় আদালত কর্তৃক আসামীরা জামিন নেয়ার পর মামলা তুলে নিতে প্রকাশ্যে বাদীকে হত্যাসহ বিভিন্ন হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার নাকনা গ্রামের মৃত কাজী বাহা উদ্দীনের ছেলে আজিজুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বসতবাড়ীর জমি জায়গা নিয়ে একই এলাকার মৃত. কাজী নুরুল ইসলামের ছেলে কাজী শহিদুল ইসলাম গং এর সাথে বিরোধ থাকায় তারা দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছিল। এ ঘটনায় আমার বোন রিজিয়া খাতুন আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই জেরে গত ৬ এপ্রিল উল্লেখিত কাজী শহিদুল ইসলামের ছেলে কাজী বায়েজিদ হোসেনের নেতৃত্বে কাজী রাজু, কাজী রায়হান, কাজী মর্শিদ আলম, রুপিয়া খাতুন, কাজী শহিদুল ইসলামের স্ত্রী শামিমা পারভীন সামু গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীতে প্রবেশ করে আমাদের সম্পত্তির উত্তর সীমানায় ঘেড়াবেড়া দিতে থাকলে আমি ও আমার বোন রিজিয়া খাতুন বাধা এতে বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। এ সময় তারা আমার বোনের মাথায় ও হাতে কুপিয়ে গুরতর আহত করে এবং আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করার পর তারা ধারালো দা দিয়ে আমাকে কোপ মারতে গেলে আমি বাম হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে যায়। এছাড়া তারা আমার বোনকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে এবং আমার বোনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের কাছ থেকে আমার বোনকে উদ্ধার করে। এঘটনায় আমি বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং-০৮, তাং- ১১-০৪-২০২১। এ মামলায় ৭ আসামীর মধ্যে ৩ জন গ্রেফতার হওয়ার পর জেলে যায়। এরপর উক্ত আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে উল্লেখিত আসামীরা স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ইন্ধনে তার সহযোগী শেখ মিজানুর রহমান মিরাজ, শেখ আল ইমাম, রউফ, মনিরুল, ছোটোর নেতৃত্বে রাতে আমাদের বসতবাড়ীর চালে ইটপাটকেল নিক্ষেপ ও হত্যার হুমকিসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে। তাদের অত্যাচারে আমরা বর্তমানে অতিষ্ট হয়ে পড়েছি। এ ঘটনায় আমি আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করি। উক্ত বিষয় নিয়ে চেয়ারম্যান জাকিরের কাছে ন্যায় বিচারের দাবি জানালে তিনি আমাদের দুর দুর করে তাড়িয়ে দিয়ে অপমান করেন। অথচ উক্ত সম্পত্তি আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত। আসামীরা আমাদের সম্পত্তির দখল না দিয়ে জোরপূর্বক তা দখল করে রেখেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি (আজিজুর রহমান) এ সময় তাদের জীবনের নিরাপত্তা ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিকআপ চাপায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পিকআপের ধাক্কায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেজোরাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আরতী দাস (২৭)। তিনি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী।
নিমাই দাস জানান, রোববার সন্ধ্যার পর ১৬ মাসের আবীর দাস ও ৫ বছরের আশিক দাসকে নিয়ে তার স্ত্রী ভাড়ায় চালিত মোটর সাইকেলে বাপের বাড়ি সাতক্ষীরা সদরের আলীপুরে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে তারা নলতার বেজোরাটি মোড়ে পৌঁছালে সামনে একটি পিকআপ দেখে গাড়ি থামান। এ সময় পিছন দিক থেকে একটি ইজি বাইক তাদের মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে আরতি ও ছোট বাচ্চাটি রাস্তায় পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ওই পিকআপটি আরতির মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আরতি মারা যায়। আহত দু’ সন্তানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৩০ করোনাজয়ী পেলেন সরকারি সহায়তা

জাহাঙ্গীর আলম লিটন , কলারোয়া : কলারোয়ায় ৩০ জন করোনাজয়ীর মধ্যে সরকারি সহায়তার (সাড়ে তিন হাজার টাকার) চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ওই চেক বিতরণ করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুদানের চেক গ্রহণ করেন কলারোয়া উপজেলার প্রথম করোনাজয়ী দাড়কী গ্রামের মাজেদুল ইসলামের সহধর্মিণী মিম (২৩)। মিম ২০২০ সালের ২০ মে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জুন করোনামুক্ত হন। এছাড়া, অনুদানের চেক গ্রহণ করেন উপজেলার সিংহলাল গ্রামের ইমরান, লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুরের মাহাবুবুর রহমান, আশরাফুল, বালিয়াডাঙ্গার সুমি আফরিন, দিগং এর আনারুল ইসলাম, মাহমুদা, আশরাফুজ্জামান লিটন, সোনাবাড়িয়ার ফয়সাল, কুশোডাঙ্গা ডেপার শহর আলী, রাজনগরের ফিরোজা খাতুন, বুইতার মিম, ইলিশপুরের আলামিন, কামারালির গোলাম রসুল, হিজলদির আজমী শাহদৎ, দেয়াড়ার সাইফুল ইসলাম, চন্দনপুরের অমিত সরদার, শাহারুল খান, ছলিমপুরের হাবিবুল্লাহ, গাজনার আব্দুল হান্নান, পিছলাপোলের আজমীর হোসেন, হেলাতলার শেখ শামিম হোসেন, কেরালকাতার ফাতেমা বেগম, খোরদোর রহমত আলী, হেলাতলার মোহরজান, সিংগার রবিউল ইসলাম, শ্রীপতিপুরের কাকলী আক্তার, হামিদপুরের ফারিক হোসেন, নারানপুরের গোলামা হোসেন ও নাকিলার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest