সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

আবারো সাতক্ষীরার আম দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে

আসাদুজ্জামান : করোনায় এক বছর বন্ধ থাকার পর এবার আবারো দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম। আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা। দু’বছর আগের চেয়ে দ্বিগুন আম এবার বিদেশের বাজারে যাবে বলে জানা গেছে কৃষিসম্প্রসারন অধিদপ্তার সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানী বাড়ছে সাতক্ষীরার আম।

জানা গেছে, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া অনুকুলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও বেশ ভাল। এসব কারণে ২০১৪ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স,জার্মানী,লন্ডন,ইটালি ও পর্তুগালে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও এফএও এর যৌথ কারিগরী সহায়তায় শনিবার ৫০০ কেজি গোবিন্দভোগ আম বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়েছে। দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুনগত মান বজায় রাখতে সদা তৎপর ছিলেন আম চাষিরা। বিদেশে আম পাঠাতে পেরে খুশী তারা। তবে এবার তারা আমের দাম নিয়ে মনক্ষুণœ।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগাম অফিসার মোস্তফিজুর রহমান জানান, জেলা জুড়ে ৫শ’ চাষিকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা সলিডারিডাড। নিরাপদ আম বিদেশে পাঠাতেই তাদের এই প্রচেষ্টা। তিনি আরো জানান, এবছরই গোবিন্দভোগ আম প্রথম বিদেশে যাচ্ছে। আমের বিদেশের বাজারকে সুসংহত করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম জানান, বিদেশে এবার ৫০০শ’ মেট্রিক টন আম বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, জেলায় এবার ৫ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মে.টন। আর ৫শ’ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে। ২০১৪ সাল থেকে শুরু হয় সাতক্ষীরার আম বিদেশ যাত্রা। করোনার কারণে গতবছর বন্ধ থাকার পর এবারো আম জার্মানী, ফ্রান্স, ইটালিসহ বিদেশের বাজারে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৩৮৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে তিন হাজার ৩২৯ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ১০ হাজার ১৬২ জন করোনা থেকে সুস্থ হলেন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৪টি ল্যাবে ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৭৭৫টি। করোনা শনাক্তের হার আট দশমিক ১৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৫৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ১৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৬৫৩ জন ও নারী তিন হাজার ২৮১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন ও ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। সরকারি হাসপাতালে ৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া বাসায় মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না

রাজনীতির খবর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৯ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এর আগে সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর জরুরী সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটির এক জরুরী সভা রোববার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের অতিথি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, বিটিভি’র জেলা সংবাদদাতা মোজাফ্ফর রহমান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, একাত্তর টেলিভিশনের বরুন ব্যানার্জী, বাংলা ভিশন টিভির মো. আসাদুজ্জামান, এস এ টিভি’র এম শাহীন গোলদার, জিটিভির কামরুল হাসান, নিউজ টোয়েন্টিফোরের শাকিলা ইসলাম জুই, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠনের ৪ দিন পর একটি প্রেসরিলিজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে সুপরিকল্পিতভাবে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীকে আক্রমণ করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।
সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মনে করে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সময় টেলিভিশনের প্রতিনিধি হিসেবেই এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন।
সাতক্ষীরায় টেলিভিশন সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন গঠন করা। বিধায় নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাভাবিক নিয়মেই সাতক্ষীরা প্রেসক্লাব অভিনন্দন জানিয়েছে। এর বাইরে কিছু নয়। এতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। অথচ এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সাংবাদিকদের মধ্যে সুক্ষভাবে দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা করা হয়েছে। সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মনে করে সংগঠনটি সকল টেলিভিশন সাংবাদিকদের জন্য উন্মুক্ত ও অবারিত। সরকার অনুমোদিত যে কোন টেলিভিশনের প্রতিনিধিরা (সাতক্ষীরায় কর্মরত) ইচ্ছেপোষন করলে সাতক্ষীরা টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশনের সাথে যুক্ত হতে পারবেন।
বক্তারা আরও বলেন, ইতিপূর্বে কয়েক দফা উদ্যোগ নিয়েও একজন সাংবাদিক নেতার অনিচ্ছার কারনে দেশের সকল জেলায় সংগঠনের কমিটি থাকার পরও সাতক্ষীরায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন গঠন করা সম্ভব হয়নি। এজন্য কিছুটা তড়িঘড়ি করে অধিকাংশ টেলিভিশন সাংবাদিকদের নিয়ে সংগঠনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঈদের পর একটি সাধারণ সভা আহবান করে সাতক্ষীরায় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এনিয়ে কোনো অপরাজনীতির সুযোগ নেই। যারা সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাদের সকলের সাথে যোগাযোগের জন্য সংগঠনের আহবায়ক এম কামরুজ্জামানের উপর দায়িত্ব দেয়া হয়েছে। সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কর্মরত টেলিভিশন সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে পথচলার দৃঢ়প্রত্যায় ব্যক্ত করা হয়। এনিয়ে কেউ অপরাজনীতির চেষ্টা করলে টেলিভিশন সাংবাদিকরা তা কঠোর হস্তে দমন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনপ্রশাসনে নতুন সচিব আলী আজম, শিল্পে জাকিয়া সুলতানা

দেশের খবর : শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) বেগম জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

অন্যদিকে, পদোন্নতি পেয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকার।

এ ছাড়া পদোন্নতি পেয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মশিউর রহমান। তাঁকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে মা-বাবার সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারিয়া আক্তার (৮) ওই এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু কন্যা মারিয়া আক্তার পাশে খেলা করছিল। এমন সময় একই উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান মারিয়াকে চাপা দিলে গুরুতর আহত হয় মারিয়া। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে, স্থানীয়রা ইঞ্জিনচালিত ভ্যানটি আটক জব্দ করতে সক্ষম হলেও এর চালক সুশান্ত পালিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়া করোনামুক্ত- দাবি ফখরুলের

রাজনীতির খবর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরো আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত সোমবার (৩ মে) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেদিন ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ও শ্রীউলায় নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ৭৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ (৮ প্রকার হাইব্রিড) বিতরণ করা হয়েছে। শনিবার ৮ মে ২০২১ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ শেখ তহিদুর রহমান ডাবলু, জোৎ¯œ্যা আরা ও শেখ আব্দুর রশিদ। সঞ্চালনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপ-পরিচালক এ এস এম আক্তার ও যুব প্রধান শেখ মুসা কাজিম আশিক, অফিস সহকারী মো: কামরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব সদস্যগণ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest