সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

তারেক রহমানের পক্ষে নিহত-আহত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিগত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত-আহত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন সাতক্ষীরা জেলা যুবদল নেতৃবৃন্দ। ৮ মে শনিবার ২০২১,২৫ রমজান উক্ত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে গত ২৬ এপ্রিল থেকে পরবর্তী ১৪ দিন দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, শুধু তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ নিয়ম প্রথম দফায় সিদ্ধান্তের পর চালু ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী পরিবারের সন্তানদের মানবিক কারণে নিয়োগ দিয়েছেন উপাচার্য

দেশের খবর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জানিয়েছেন, তিনি মানবিক বোধ থেকেই বিদায় বেলায় ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।

শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তদন্ত কমিটিকে বলা তথ্য তুলে ধরে অধ্যাপক আব্দুস সোবহান বলেন, আমি আগে থেকেই বলেছি এই নিয়োগগুলো হওয়া দরকার ছিল। ২০১৩ সালের পর ২০২১- এই ৮ বছরে কোনো নিয়োগ হয়নি। আমরা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলাম। হঠাৎ করে করোনা চলে আসে। আমরা তখন নিয়োগ বন্ধ করে দেই। এরপর ক্যাম্পাসে গুঞ্জন শোনা যায় কিছু শিক্ষকের মুখে। তারা বলতে থাকেন যে এ নিয়োগ দেওয়া যাবে না, মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা আসবে। সেটা অবশেষে সত্য হলো। ডিসেম্বরের ১৩ তারিখ সকালে আমার কাছে ইমেইল আসে। আমি বিষ্মিত হলাম। যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছিল তারা কীভাবে জানল যে নিষেধাজ্ঞা দেওয়া হবে?

তিনি বলেন, আমরা যখন ভাইভা নেব তখন নিষেধাজ্ঞা আসে। করোনার জন্য স্থগিত রাখি। ২০০টি পদে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, যারা প্রার্থী ছিল তাদের সবকিছু হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল ভাইভা।সুতরাং তারা এটা পাওয়ার দাবি রাখে।

সদ্য সাবেক এই ভিসি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য শুধু এই নিয়োগ না, আরও নিয়োগ দিতে হবে। তিনি আরও বলেন, কিছু শিক্ষক শুরু থেকেই বিরোধিতা করেছে। বিশ্ববিদ্যালয় অচল করার, স্বাভাবিক কাজকর্ম চলতে না দেওয়ার। সেটাকে উৎসাহিত করা হয়েছে।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ১২ (৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমি এই নিয়োগ দিয়েছি। এখানে কেউ হয়তো বলার চেষ্টা করছে যে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু আমি মনে করি, যেখানে সুস্পষ্ট একটা আইন আছে, ক্ষমতা দেওয়া আছে, সেখানে নিষেধাজ্ঞা আসতে হলে তো ওই আইনটা (অ্যাক্ট) বাতিল হওয়া উচিত আগে।

অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, নিয়োগ না টেকার কী কারণ আমি বলতে পারব না। এটার সিদ্ধান্ত কারা নেবে আমি জানি না। অ্যাডহকে নিয়োগ তো অনেক হয়েছে। মাস্টাররোলে ৫৪৪ জনের চাকরি তো এখনো টিকে আছে। সুতরাং এটা না টেকার কী কারণ আছে?

মানবিক কারণে এই নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক আব্দুস সোবহান বলেন, এখানে যারা এ নিয়োগটা ডিজার্ব করে তারাই পেয়েছে। আমি মানবিক কারণে তাদের নিয়োগ দিয়েছি। তাদের প্রত্যেকেই অনার্স-মাস্টার্স পাস। তারা একটা বিশ্ববিদ্যালয়ে ৩য় শ্রেণির একটা চাকরি করবে, আমি মনে করি এটা যৌক্তিক। তারা আওয়ামী পরিবারের সন্তান। তাদের ক্রমাগত দাবিতে আমি মানবিক বোধ করেছি তাদের চাকরি পাওয়া উচিত। তাদের চাকরি দিয়েছি, কেউ আমাকে বলেনি।

প্রসঙ্গত, ৬ মে সদ্যবিদায়ী ভিসি এম আবদুস সোবহান শেষ কার্যদিবসে ১৪১ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। পরে পুলিশ প্রটোকলে ক্যাম্পাস ছেড়েছেন ভিসি সোবহান। সদ্যবিদায়ী এই ভিসির দেওয়া ১৪১ জনের নিয়োগ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বত্র তোলপাড় চলছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নাম ভাঙিয়ে তিনি এ ‘নিয়োগ বাণিজ্য’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিতর্কিত এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সেই তদন্ত কমিটি রাবি ক্যাম্পাসে গিয়ে সদ্যবিদায়ী ভিসি আব্দুস সোবহানসহ এই নিয়োগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে এম আব্দুস সোবহানের দেওয়া ১৪১ জনের নিয়োগপ্রাপ্তদের যোগদান এবং এ সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ মে ইস্যুকৃত সব অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই নিয়োগপত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে ৬ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার (৮ মে) বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গ্লোবাল ওয়েবসাইটে বাংলাদেশে ছয়টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। চারটি কাছাকাছি মিল রয়েছে, আর দুটি নিশ্চিত পাওয়া গেছে।

নমুনাগুলো দুটি আলাদা জায়গায় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্যটি আইইডিসিআরে। দুই প্রতিষ্ঠানের পরীক্ষাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।

করোনার ডাবল মিউট্যান্টে আক্রান্ত ছয়জনই যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে আসা বলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন গণমাধ্যমকে বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনো করোনা রোগী যশোরে আছে বলে আমার জানা নেই। আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ভারতফেরত যে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে, তারা সবাই যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমারও ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা রোগী সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই বলে জানান।

এদিকে বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে এক জরুরি ব্রিফিংয় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইইডিসিআর আলাদাভাবে পরীক্ষা করেছে। দুই প্রতিষ্ঠানের পরীক্ষাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।

ঢাকার এভার কেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় ভারতীয় এই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বর্তমানে তারা যশোরে অবস্থান করছেন বলে জানান ডিজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুস্থ পরিবারের মাঝে আমিনুর রহমান বাবুর খাদ্য সহায়তা

প্রেস বিজ্ঞপ্তি : করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। প্রতিদিনের মতো শনিবার (৮ মে) রাতে শহরের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ও অসহায়-দুস্থ পরিবার খুঁজে খুঁেজ এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হতদরিদ্র পরিবারের মাঝে সংগীত শিল্পী রোজবাবুর অর্থ সহায়তা

প্রেস বিজ্ঞপ্তি : করোনাকালীন সময়ে অনেকেই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। প্রতিবছরের ন্যায় এবারও শহরের অসহায় ও হতদরিদ্রদের চিহ্নিত করে নগত অর্থ সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু। শনিবার (৮ মে) বিকালে মুনজিতপুরস্থ নিজস্ব বাসভবনে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে শনিবার বিকালে সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রি করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবিদ হাসান জনি, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭২ হাজার ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৪৯২ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ছয় হাজার ৮৩৩ জন করোনা থেকে সুস্থ হলেন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪৩টি ল্যাবে ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩২৪টি। করোনা শনাক্তের হার আট দশমিক ৭৪ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৬১৫ জন ও নারী তিন হাজার ২৬৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে দুজন ও ময়নমনসিংহ বিভাগে একজন রয়েছেন। সরকারি হাসপাতালে ৩৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest