সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

দেবহাটায় ডলি হিজড়ার বিরুদ্ধে গুরু মায়ের অর্থ-সম্পদ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: এবার গুরু মায়ের ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লিুটের অভিযোগ উঠেছে শিষ্য ডলি হিজড়ার বিরুদ্ধে। দক্ষিণঞ্চলের তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের সবচেয়ে প্রবীন ও গুরু মা খ্যাত রত্না জানান, তার ঘর থেকে রাতের আঁধারে প্রায় ৬ লক্ষ টাকার সম্পদ লুট কেরে নিয়ে গেছে তারই শিষ্য ডলি।

অভিযুক্ত ডলি হিজড়া কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের আবুল কাশেম ওরফে খোঁড়া কাশেমের সন্তান। বুধবার রাতে দেবহাটার রামনাথপুরে গুরু মা রত্না হিজড়ার বাড়ীতে তিনিসহ অভিযুক্ত ডলি ও অন্যান্য হিজড়ারা একসাথে ঘুমিয়ে পড়েন। সুযোগ কাজে লাগিয়ে রাতের আধারে রত্নার আলমারী খুলে অর্থ-সম্পদ লুটে পুলিয়ে যায় ডলি।

এঘটনায় শুক্রবার রত্না হিজড়া বাদী হয়ে দেবহাটা থানায় অভিযুক্ত ডলি হিজড়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রত্না জানান, বিগত প্রায় ১৪ বছর পূর্বে তার গুরু মা বেবি হিজড়ার মৃত্যু হলে বিভিন্ন জেলার হিজড়া সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে তিনি দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার হিজড়াদের নেতৃত্বে আসেন। সেই থেকে গুরু মা হিসেবে তিন উপজেলার সকল হিজড়াদের আশ্রয়, লালন-পালন ও নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। দীর্ঘদিন ধরে দেবহাটার রামনাথপুরে নিজ বাড়ীতে হিজড়াদের নিয়ে বসবাস করেন তিনি। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারই শিষ্য কালীগঞ্জের খুশি হিজড়া ও ঝুমুর হিজড়ার সাথে তার বিরোধ হয়। কয়েকদিন আগে খুশি ও ঝুমুর হিজড়া দলবল নিয়ে তার ওই বাড়ীতে হামলাও চালায়। বুধবার রাতের খাওয়া শেষে অভিযুক্ত ডলি হিজড়া, বেগুনী হিজড়া, মুন্নি হিজড়াসহ কয়েকজন মিলে একসাথে তার বাড়ীর বারান্দার ঘুমিয়ে পড়েন। রাতের যেকোন সময়ে ডলি হিজড়া তার বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারী খুলে রত্নার সঞ্চিত সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লক্ষ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। পরদিন ডলি হিজড়াকে খোঁজাখুজি করেও না পেয়ে আলমারী খুলে সঞ্চিত অর্থ-সম্পদ লুটের বিষয়টি নিশ্চিত হন রত্না। তার ধারনা খুশি ও ঝুমুর হিজড়ার প্ররোচনায় পড়ে ডলি হিজড়া তার চল্লিশ বছরের পরিশ্রমের বিনিময়ে সঞ্চিত ওই সম্পদ নিয়ে পালিয়েছে।

অভিযুক্ত ডলি হিজড়ার বক্তব্য পাওয়া না গেলেও এবিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ঝুমুর হিজড়া। তাদের বিরুদ্ধে গুরু মা রত্না অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তাদের নিজেদের ব্যাপার। তবে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভারতীয় বাগদা চিংড়ীর রেনু ৫ চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিনিধি ঃ ভারত থেকে অবৈধপথে দেড় লক্ষাধিক টাকার বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় সাতক্ষীরার শ্যামনগরের জল সীমান্ত এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরানপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্যাহ তরফদার (৩৪) এবং পরানপুর গ্রামের জলিল মোড়লের ছেলে মিজানুর রহমান (২৭)।
নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন নিদয় বিওপি’র হাবিলদার খাইরুল ইসলাম জানান, ভারত থেকে সীমান্ত নদী কালিন্দি দিয়ে অবৈধভাবে বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় তার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পরানপুর ব্রীজের উপর থেকে উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেনু পোনা, ২টি মোটর সাইকেল, ভারতীয় সিম ও ২টি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটক দুই চোরাকারবারীকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে গলদা রেনু নিয়ে আসার সময় প্রাইভেটকার থেকে ১৬ পলি গলদা রেনু ও একটি মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারি আটক হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চোরাকারবারিদের নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভারত হতে নদী পার করে চোরাই পথে বাংলাদেশের বাঁশঝাড়িয়া বিওপি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে প্রাইভেট কার ভর্তি ভারতীয় গলদার ১৬ পলি রেনু পোনা ও একটি মটরসাইকেল সহ ৩ চোরাকারবারীকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক শিহাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ব্যবহৃত প্রাইভেটকার যাহার নং-ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩, মটরসাইকেল সাতক্ষীরা ল-১২-১৫৬০ সহ ৩ চোরাকারবারীকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে আটককৃত চোরাকারবারীরা হলো সাতক্ষীরার দেবহাটা থানার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম (৫৫), দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের পুত্র মিল্টন মোড়ল(৩২) এবং নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের পুত্র রবিউল ইসলাম(৩৬)।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় থানায় এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরাকারবারীদের ১লক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় এবং উপযুক্ত কাগজ পত্র থাকায় জব্দকৃত গাড়ী দুটি ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রি করা হয়।
এসময় পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, জেলা তাতীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবিদ হাসান জনি, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগের যন্ত্রণা সইতে না পেরে রুগীর আত্মহত্যা

আসাদুজ্জামান : সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মাদ আলী (৭১) নামের এক রুগী রোগের যন্ত্রনা সইতে না পেরে আতœহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
আতœহত্যায় মারা যাওয়া ব্যাক্তি উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

পরিবার সুত্রে জানা গেছে, গত ৩ দিন আগে প্র¯্রাবের ইনফেকশন জণিত জ্বালাপোড়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগের কষ্ট সহ্য করতে না পেরে সবাই ঘুমিয়ে পড়লে তিনি আতœহত্যা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত ৫ তারিখে দেড়টায় ভর্তি হন। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে বাথরুমের পাশের গ্রিলের সাথে গেঞ্জি পেঁচিয়ে আতœহত্যা করেছেন। ভর্তির পর আমি নিজেও তাকে দেখেছি। হাসপাতালের ডাক্তারা তাকে সঠিক ভাবে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি আরো বলেন, আতœহত্যার পিছনে রোগের যন্ত্রনার কারণ ছাড়াও আর কিছু আছে কিনা তা জানা যায়নি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে একজন এসআই পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার নতুন পাসপোর্ট দু-এক দিনের মধ্যে পাওয়া যাবে

রাজনীতির খবর : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর নতুন পাসপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, এমআরপি পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে। তাকে বিনা ফিঙ্গার প্রিন্ট ও স্বাক্ষরে নতুন পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র আরও জানিয়েছে, খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে যায়। তাই তার নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, খালেদা জিয়ার পাসপোর্ট ফিও জমা দেওয়া হয়েছে। আর এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে অল্প সময়ের মধ্যে তার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, কবে ম্যাডামের পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে বিষয়টি আমার জানা নেই। এই বিষয়গুলো তার পরিবার ভালো বলতে পারবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমার জানা মতে গত মঙ্গলবার ম্যাডামের নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল।
গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

পরে গত সোমবার (৩ মে) সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে ছিলেন তিনি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। দুই দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। ২০১৭ সালের ১৮ অক্টোবর তিন মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন তিনি। এরপর খালেদা জিয়া আর কোনো দেশে যাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতার

বিদেশের খবর : টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই তাকে এ পথ পাড়ি দিতে হয়েছে। মমতাকে হারাতে এবারের বিধানসভা নির্বাচনে মাঠে নেমেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেকর্ড সংখ্যকবার প্রচার চালাতে পশ্চিমবঙ্গ এসেছিলেন তিনি। মমতাকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি।

তবে এত কিছুর পরও মমতার জয় রুখতে পারলেন না মোদি। এ পরিস্থিতিতে রাজনীতিতে মমতার গুরুত্ব দিন দিন বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ ছাড়া তিনি কি মুখ্যমন্ত্রী হিসেবেই রাজনীতির ইনিংস শেষ করবেন, নাকি দিল্লিতেও তাকে একদিন প্রধানমন্ত্রিত্বের দাবিদার হিসেবে দেখা যাবে- এ প্রশ্ন নতুন করে উঠতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপিকে যেভাবে তিনি পর্যুদস্ত করে হারিয়েছেন, তাতে অনেকেই মনে করছেন আগামী সাধারণ নির্বাচনে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষেত্রে মমতাই হতে পারেন যোগ্যতম মুখ। মমতাকে পর্যুদস্ত করতে চেষ্টার ত্রুটি করেনি বিজেপি। মমতা বা তার ঘনিষ্ঠ আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বয়ং প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসে ‘পিসি-ভাইপো’র দুর্নীতি ঘিরে অনেক কথা বলেছেন। তার পরও মমতার দল তৃণমূল কংগ্রেসের এভাবে জয় পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বভারতীয় স্তরে তাকে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠা দিতে চলেছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কমল নাথ বলেন, মমতা এখন আমাদের দেশের নেতা। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসপ্রধানকে কমল এমন আখ্যা দেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। নজিরবিহীন বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তিনি এ পর্যায়ে গেছেন। মমতাকে একই সঙ্গে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদি, তার মন্ত্রী, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই), আয়কর বিভাগের মতো ব্যক্তি ও সংস্থাকে সামলাতে হয়েছে। কিন্তু কেউই তার সামনে দাঁড়াতে পারেনি বলেন তিনি।

তৃণমূল কংগ্রেসের সিনিয়র এমপি কাকলি ঘোষ দস্তিদার বলেন, তার দল মমতাকে একদিন অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায়। তিনি বলেন, মমতা একেবারে শূন্য থেকে উঠে এসেছেন শুধু নিজের দৃঢ়তা, দক্ষতা আর প্রশাসনিক সামর্থ্যের জোরে। মোদির চ্যালেঞ্জার হয়ে ওঠার মতো সব যোগ্যতাই তার আছে। তবে বিষয়টা নিয়ে দলে এখনও আলোচনা হয়নি। কিন্তু তৃণমূলের নেত্রী একদিন যে অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি বলেন তিনি।

কলকাতায় প্রবীণ রাজনৈতিক পর্যবেক্ষক ও অধ্যাপক অমিত ভট্টাচার্য মনে করেন, মমতার দিল্লিমুখী হওয়াটা মোটেই ঠিক হবে না। জানি না তিনি কী করবেন। তবে আমার মতে, তিনি যেখানে আছেন সেখানে থাকাটাই বোধ হয় ভালো। তবে আলোচনা-সমালোচনা সব পেরিয়ে রাজনীতিতে মমতাই যে মোদিবিরোধী প্রধান মুখ হয়ে উঠছেন, তা নিয়ে সন্দেহ নেই। খবর বিবিসি, এনডিটিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণপরিবহনে কেউ স্বাস্থ্যবিধির মানছে না, আছে বাড়তি ভাড়া

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যবিধিসহ যথাযথ নিয়ম মেনে গণপরিবহনে যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। বিধিনিষেধের পর বাস চলাচলের দ্বিতীয় দিনেই নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না পরিবহন চালকরা। এছাড়া চালক ও তার সহকারীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।

অন্যদিকে আন্তঃজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা থেকে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর রুটে বাস চলাচল করছে। বিশেষ করে ঢাকার প্রবেশ পথগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (৭ মে) সকালে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে সরকার। পরে গতকাল বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়। তবে আন্তঃজেলা বাস বন্ধই রাখা হয়।

আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে বলা হয়, শুধুমাত্র জেলার মধ্যে গাড়ি চলতে পারবে। আন্তঃজেলা বাসের পাশাপাশি বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচল।

শুক্রবার সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম পাশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ দিক থেকে নারায়ণগঞ্জ এবং নরসিংদীগামী বাস চলতে দেখা গেছে। এরমধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলাচল করে দোয়েল পরিবহন। এই পরিবহনে প্রতিটি আসনে যাত্রী পরিবহন করছে। যাত্রী-চালকদের মুখে মাস্ক থাকলেও বাসে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার দেখা যায়নি।

জানতে চাইলে একটি বাসের চালক আরিফ হোসেন বলেন, ঘরমুখো মানুষের চাপ বেশি। নিষেধ করলেও যাত্রীরা বাসে উঠেছেন। এছাড়াও অনেক যাত্রী নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ বেশি ভাড়া দিতে চান না। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডাও হয়।

গুলিস্তান এলাকায় গাদাগাদি করে বিভিন্ন পরিবহনে যাত্রী তোলা হলেও পুলিশের ট্রাফিক বিভাগের কোনো সদস্যকে তৎপর দেখা যায়নি।

তবে রাজধানীর মহাখালী হয়ে গাজীপুর রুটে চলাচল করা বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে স্কাইলাইন পরিবহনের চালক মাসুম আন্তঃজেলা বাস চলাচলের বিষয়ে জানান, ঢাকা মহানগর এবং গাজীপুর মহানগরে যান চলাচলে কেউ তাদের বাধা দেয়নি। মালিকপক্ষের নির্দেশে তারা যাত্রী পরিবহন করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা

অনলাইন ডেস্ক : অভিনন্দন জানিয়ে লেখা পত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মো‌মেন‌কে লেখা এক পত্রে এ ধন্যবাদ জানান তিনি।

পত্রে মমতা উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ।

ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূীমধ্বস জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হি‌সে‌বে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। তাকে বুধবার এক প‌ত্রে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest