সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

ভারতে সংক্রমণের বিশ্বরেকর্ড, একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

অনলাইন সংস্করণ : কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। রোজ আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে দক্ষিণ এশিয়ার দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে। এ দিন ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ হাজার বেশি। একদিনে এত বেশি আক্রান্তের ঘটনা আর কখনও ঘটেনি।

আর এই সময়ে মারা গেছেন ৩ হাজার ৯১৫ জন। এটিই দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতে এ নিয়ে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৬ জন। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৪০ জন।

২৪ ঘণ্টায় ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এদিন এ রাজ্যে ৮৫৩ জন মারা গেছেন। এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি ও কর্নাটকে ৩০০ জনেরও বেশি করে করোনা রোগী মারা গেছেন। করোনা সংক্রমণ বাড়া কেরালা ও মধ্য প্রদেশে লকডাউন জারি করা হয়েছে।

প্রতিদিন সাড়ে তিন লাখেরও বেশি নতুন আক্রান্তের জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজারের বেশি। তবে সপ্তাহ খানেক আগে সক্রিয় রোগী বাড়ছিল এক লাখেরও বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৫১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিনিধি : পরকীয়া প্রেমের কারণে এক দিনমজুরকে গলায় ডিশ লাইনের তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের আফছার আলীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম আলমগীর হোসেন (২২)। তিনি সাতক্ষীরা সদরের বকচরা পশ্চিমপাড়ার মোঃ নজরুল ইসলামের ছেলে।
বকচরা গ্রামের সুফিয়া খাতুন জানান, তার ছেলে আলমগীর হোসেন একজন দিন মজুর। সদর উপজেলার পদ্মশাঁখরা গ্রাম থেকে কয়েক বছর আগে বাপের বাড়ির পাশে তিন কাঠা জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস করে আসছেন তারা।
তিনি আরো জানান, বৃহষ্পতিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী আছিয়ার দোকানে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় আলমগীর। রাত বেশী হওয়ায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনিসহ স্বজনরা আলমগীরকে খুঁজতে বের হন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একই গ্রামের আফছার আলী তার পুকুরে যেয়ে একটি মৃতদেহ উপুড় অবস্থায় ভাসতে দেখেন। খবর পেয়ে পুকুর পাড়ে পড়ে থাকা জুতা দেখে লাশটি তার ছেলে আলমগীরের বলে সনাক্ত করেন। নিহতের গলায় ও মুখের মধ্যে ডিস লাইনের তার পেচানো ছিল। তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
তবে নিহতের বড় ভাই কুমিল্লায় পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত মহিবুল্লাহ মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী বালিয়াডাঙা গ্রামের জনৈক আব্দুল জলিলের স্ত্রীর পরকীয়া ছিল। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েক বার। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার ভাইকে শ্ব্সারোধ করে হত্যা করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিনহাজউদ্দিন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে আলমগীরের লাশ বকচরা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ডিস লাইনের তার গলায় পেচিয়ে মুখের সঙ্গে বেঁধে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর আত্মহত্যা!

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে হাসপাতালের জানালার গ্রিলের সঙ্গে গলায় গেঞ্জি পেচিয়ে মোহাম্মদ আলী(৭১), পিতা: মৃত ইসমাইল গাজী, গ্রাম: টাউন শ্রীপুর দেবহাটা আত্মহত্যা করেন বলে জানান ডঃ আব্দুল লতিফ।

রোগীর স্বজনরা জানান, গত তিনদিন আগে প্রস্রাবের ইনফেকশনের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন।

বিস্তারিত আসছে,,,,,,,,

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মানবপাচার প্রতিরোধে কর্মশালা

তালা প্রতিনিধি : মানবপাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ,আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি-নির্দেশনাকে সামনে রেখে তালায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারঅ্যাক্ট- সুইডেন’র অর্থায়নে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আয়োজনে সংস্থার সিটিএসপিই প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে তালার গোনালী এফসিসিবি চার্চে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, প্রজেক্ট ম্যানেজার নীল আর্মষ্ট্রং গোমেজ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, ইউপি সদস্য মোকাম আলী, পালক রঘুনাথ সরকার।

প্রকল্পের কর্মসূচী উপস্থাপন করেন, সিটিএসপিই প্রকল্প ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান। প্রজেক্ট অফিসার রনজিৎ দাশ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রশিক্ষক সমুয়েল সরকার শান্ত, প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস,নারী নেত্রী সোমা সরকার, মিলন দাশ ও সেকেন্দার আলী প্রমুখ বক্তৃতা করেন।

সভায়, মানবপাচার প্রতিরোধ, পাচারের ধরন, ক্ষতিকর প্রভাব ও পাচার রোধে আইনের দিকগুলো আলোচনা করা হয়। এছাড়া ১ বছর ব্যপী খলিলনগর ইউনিয়নের দুটি এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়।
এসময়, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পরিত্যাক্ত ৩২মণ হিমসাগর আম নিলামে

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পরিত্যাক্ত ৩২মণ অপরিপক্ক হিমসাগর আম ধরে নিলাম দিলেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ওই আমের নিলাম দেয়া হয়। সর্বচ্চ দরদাতা হিসাবে ৬২ ক্যারেট আম ৪৪
হাজার ৪শ ৫০ টাকা নিলাম দেয়া হয়। উপজেলার গোয়ালচাতর গ্রামের আম ব্যবসায়ী ফকির আহম্মেদের ছেলে মশিউর রহমান সর্বচ্চ দরদাতা হিসাবে ওই আম উপজেলা প্রশাসনের কাছ থেকে গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন
চৌধুরী এই আমের নিলাম দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ অন্যান্যে কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য-বৃহস্পতিবার দুপুরের দিকে কে বা কাহারা উপজেলার যুগিবাড়ী এলাকায় ৬২ ক্যারেট হিম সাগর
আম ফেলে পালিয়ে যায়। যা আগামী ২১মে ওই হিমসাগর আম ভাঙার কথা, কিন্তু অসাধু ব্যবসায়ীরা সরকারী আদেশ অমান্য করে আম ভেঙ্গে বাজারে বিক্রয় করে দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হাইব্রীড জাতের মুখিকচুর বাম্পার ফলন

তালা প্রতিনিধি : শ্রম ও উৎপাদন খরচ যেখানে স্বল্প,সেখানে ফলন বেশি হওয়ায় কৃষি ও খাদ্য উদ্বৃত্ত অঞ্চল তালা উপজেলায় এবার মুখিকচু নামে ‘সাদা সোনা’র আবাদ কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে। উঁচু ও মাঝারি উঁচু জমিতে বেলে বা বেলে-দোআঁশ মাটিতে ওই সাদা সোনা বা মুখিকচু চাষ করে তালা উপজেলার কৃষকরা এখন আর্থিকভাবে লাভবান হচ্ছেন।গত বছর তালা উপজেলায় ১০০ হেক্টরের কিছু বেশি জমিতে মুখিকচুর আবাদ হয়।এ বছর আবাদের পরিমাণ ১৮০ হেক্টর ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি অধিদপ্তর।
তালা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলার সদর,খলিলনগর,জালালপুর ও ইসলামকাটী চাষীরা এবার মুখিকচু চাষ করেছেন।এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে তালা সদর ও খলিলনগর ইউনিয়েনে। এ উপজেলায় ১৮০ হেক্টর জমিতে লাভজনক ফসল হিসেবে মুখিকচুর চাষ হয়েছে। এখন উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে মুখিকচু চাষীরা জমিতে পরিচর্যা করছেন।
সরেজমিনে গিয়ে ওইসব এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুখি কচু চাষ খুবই লাভজনক। সাধারণত চৈত্র ও বৈশাখ মাসে মুখির বীজ লাগাতে হয়। প্রতি বিঘাতে ৮০ থেকে ১শ’ কেজি বীজ লাগে। বপনের মাত্র ৩ মাসের মধ্যেই কচুর ফলন ঘরে তোলা যায়। কাঠা প্রতি (৫ শতাংশ) কচুর ফলন হয় ১২-১৩ মণ। এক কাঠা জমিতে কচু আবাদ করতে খরচ হয় মাত্র এক/ দেড় হাজার টাকা। আর প্রতিমণ কচু বিক্রি হয় ৭-৮শ’ টাকা। কচু চাষে কেবল লাভ আর লাভ। কৃষকরা বলেন,কচু বিক্রি করতেও তেমন কষ্ট হয় না।
বাজারে নেয়ার সঙ্গে সঙ্গে পাইকাররা কচু কিনে।এ কচু চাষ করায় চরের জমিতেও এখন তারা ৩ টি ফসলের আবাদ করতে পারছেন।
খলিলনগর ইউনিয়নের গোনালী নলতা গ্রামের কৃষক জানান, প্রতি বিঘাতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ৫৫ থেকে ৬৫ মণ মুখি পাওয়া যায়, যার বাজার মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা। এতে বিঘাপ্রতি ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ থাকে। তার মতে, দুই-তিন বিঘা জমিতে মুখি কচু চাষ করে ৪ মাসেই লাখপতি হওয়া সম্ভব।
অন্যদিকে সদরের ইউনিয়ে বারুইহাটি,আগোলঝাড়া,ভায়ড়া,জাতপুর,ডাংগানলতা,আটারোই,এবং খলিলনগর ইউনিয়নে দক্ষিণনলতা,গংগারামপুর,হরিচন্দরকাটি,মহান্দী,তেতুলিয়া ইউনিয়নে তেতুলিয়া ও শুকদেবপুর গ্রামে প্রচুর পরিমাণে মুখিকচুর চাষ হয়েছে।
খলিলনগর ইউনিয়নের দক্ষিণনলতা গ্রামের কৃষক মোমিন গাজী জানান, তিনি ৩ বিঘা জমিতে এবার মুখিকচুর চাষ করেছে এই পর্যন্ত ৬০হাজার টাকা খরচ হয়েছে, বাজার দর স্বাভাবিক থাকলে তিনলক্ষাধিক টাকা মতো বিক্রি হবে।
তালা কৃষি উপসহকারী কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস জানান, তালা উপজেলায় গত বছর ১০০ হেক্টরের কিছু বেশি পরিমাণ জমিতে মুখিকচু চাষ হয়েছিল। এ বছর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮০ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এলাকায় মুখিকচুর চাহিদা রয়েছে। ঈদের পর চাষীরা মুখিকচু বাজারে তুলতে শুরু করবেন।তালা উপজেলায় কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে,আমরা সর্বসময় কৃষকদের সেবা দিয়ে যাবো।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, কৃষকরা মুখিকচু রোপণ করার পাঁচ-ছয় মাস পর বিক্রি করতে পারেন, এই ফসলের উৎপাদন খরচ খুব কম,পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োজন হয় খুব কম,গত বছরের তুলনায় এবার মুখিকচুর আবাদ বেড়েছে। এমনকি লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে এবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাসব্যাপি অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণের অংশ হিসেবে সাতক্ষীরায় ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রায় দেড়শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রি করা হয়।
এসময় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি শেখ নূরুল হক, যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

৬.০৫.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় যুবদলের দোয়া

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবদলের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর সাতক্ষীরা জেলা,সদর,ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহিউদ্দূজামান মহিদ, ইসমাইল বাবু, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, জিয়াউর রহমান জিয়া, রোমেল সহ জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest