সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

ভারত থেকে ফেরা ১৪০ পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

আসাদুজ্জামান : যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৪০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় দেশে আসা এসব যাত্রীদের মধ্যে ৫০ জনের একটি দলকে আবাসিক হোটেল উত্তরা ও বাকীদের টাইগার প্লাস এবং হোটেল আল কাশেম এ রাখা হয়েছে। তাদের প্রত্যেকেরই পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে। তবে, অর্থের অভাবে না খেয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া এসব পাসপোর্ট যাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন জনপ্রতিনিধি জানান, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমনে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তাই ভারত থেকে আসা এসব পাসপোর্ট যাত্রীদের হোটেলগুলোতে আবাসনের ব্যবস্থা না করে তাদের যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ম তলা ভবনে রাখা যেতো।
ভারত থেকে আসা এসব বাংলাদেশী নাগরিকদের অভিযোগ, আবাসিক হোটেলে আনার পর তাদের হোটেল ভাড়া ও খাওয়া খরচ তাদের নিজেদের বহন করতে হচ্ছে। এরফলে অনেকেই না খেয়ে দিন পার করছেন। তবে, তাদের অধিকাংশ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। সেদেশে ডাক্তার দেখানোর পর তাদের কাছে আর কোন টাকা নেই। এখন তারা না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের এখন কিছু হলে তাদের দায় ভার কে নেবে এ প্রশ্ন তাদের ? তাদের দাবী তাদেরকে স্ব স্ব জেলায় পাঠিয়ে সেখানে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করাসহ তাদের স্বজনদের কাছে খবর দেয়া হোক।
এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের সাতক্ষীরার শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। করোনায় ভারতে যে হারে মানুষ মারা যাচ্ছে এতে বাংলাদেশে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশিষ্ট্য জনরা। যদিও, প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তাদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে বলে দাবী করছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৪০ জন বাংলাদেশীকে সাতক্ষীরায় অবস্থান করছেন। শহরের তিনটি আবাসিক হোটেলে তারা রয়েছে। তারা সরকারের কাছ থেকে বিশেষ পাশ নিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশী হাইকমিশনে তারা বন্ড দিয়ে এসেছে তারা এখানে কিভাবে থাকবেন। প্রশাসন যেখানে তাদের থাকার ব্যবস্থা করবেন সেখাইে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তারা নিজ খরচে থাকবেন। তারা সেভাবেই সেখান থেকে বন্ড দিয়ে এসেছেন। তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি অনুসরন করে তাদেরকে বেনাপোল থেকে সাতক্ষীরায় আনা হয়েছে। বেনাপোল ও যশোরে প্রায় এক হাজারের মত ভারত ফেরত বাংলাদেশীরা কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকীদের সাতক্ষীরাসহ আশেপাশের জেলায় পাঠানো হচ্ছে। তবে, এখানে যারা রয়েছেনে তাদের সুব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছেন। এছাড়া অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও সেখানে নিয়োগ করা হয়েছে। তারা যাতে বাইরে না আসতে পারে সেটি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা ভিতরে থাকলে তাদের যে খাদ্য খরচটা সেটাও তাদের নিজ খরচে বহন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুমতি মিললে আজই বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

রাজনীতির খবর : অনুমতি মিললে খালেদা জিয়াকে আজই বিদেশ নেওয়া হতে পারে

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুমতি মিললে আজকের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার উদ্দেশে লন্ডন রওনা করবেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেওয়া হবে। সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদল এবং পরিবারের সদস্যরাও থাকবেন।

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাতে পারেননি।

এর আগে বুধবার রাতে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।

রাত সাড়ে ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় আবেদনটি নিয়ে যান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই একটি আবেদন দিয়েছেন। সেটা আমি গ্রহণ করেছি। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠাব। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রয়োজন হলে বিষয়টি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখব। এদিকে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, লিখিত আবেদনটি পাওয়ার পরপরই মতামতের জন্য রাতেই তা আইন সচিবের কাছে পাঠানো হয়েছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে। এরপর কিছু পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রথম দফায় পরীক্ষা করে বাসায় ফেরার পর দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল তাকে ফের হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরের দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের করোনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফুসফুস থেকে তরল জাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠানামা করছে। এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জোর আলোচনা শুরু হয়। খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আলাপ করেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড সর্বশেষ বুধবার সন্ধ্যা ৭টায় অবস্থা পর্যালোচনা করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুপারিশ করেন। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

একটি সূত্র জানায়, বিদেশ নেওয়ার অনুমতি পেতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন খালেদা জিয়ার পরিবার। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জমা দেন।

সরকারের নির্বাহী আদেশে গত বছর ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। এরপর তার মুক্তির মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছে। যে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল সরকার তাতে শর্ত ছিল তিনি বিদেশে যেতে বা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। এখন তাকে বিদেশ যেতে হলে সরকারের নির্বাহী আদেশের শর্ত শিথিল করতে হবে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার সেই শর্তটি শিথিল করলে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনগত কোনো বাধা থাকে না। এটা নির্ভর করছে একেবারেই সরকারের সিদ্ধান্তের ওপর।

এর আগে গত বছর মার্চে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল খালেদা জিয়ার পরিবার।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি সম্পর্কে তার এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠা কম বয়সিদের ক্ষেত্রে এই জটিলতাগুলো তেমন কিছু নয়। যেহেতু খালেদা জিয়ার বয়স ৭৬, তাই জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন তারা। কিছু নতুন ওষুধও দেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার ও দলকে জানানো হয়েছে। আপাতত হাসপাতালে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে। খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্য তাকে এনজিওপ্লাস্টি করার পরামর্শ দিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই চিকিৎসক আরও বলেন, এখন পর্যন্ত শারীরিক যে অবস্থা, তাতে আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে উঠবেন। করোনায় আক্রান্ত ব্যক্তিরা সেরে ওঠার পর এ ধরনের কিছু জটিলতায় ভোগেন। তবে খালেদা জিয়ার বয়স হয়েছে। এ কারণে চিকিৎসকেরা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ফুসফুস থেকে যে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে অন্য কোনো রোগের জীবাণু পাওয়া যায়নি।

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক নেতা জানান, অক্সিজেন দেওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন খালেদা জিয়া। তবে সে ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা কখনো ৯০ বা তার নিচে নেমে যায়। অক্সিজেন দিলে এর মাত্রা ৯৯ পর্যন্ত থাকে। দিনে তাকে দুই থেকে চার লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া হচ্ছে। কয়েক দিন যদি এটি অব্যাহত থাকে, সে ক্ষেত্রে অল্প কয়েক দিনের মধ্যে শ্বাসকষ্ট থাকবে না বলেই তারা আশা করছেন। এক ভার্চুয়াল অনুষ্ঠানে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেসরকারি শিক্ষক নিয়োগ : গণবিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের নতুন নির্দেশ

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আগামী ৭ দিনের মধ্যে নিয়োগ দেয়ার সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টে। একইসঙ্গে এনটিআরসিএর ৩য় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন শুনানি করে এমন আদেশ দেয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। অপরদিকে এনটিআরসিএ,র পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মাদ ফারুক হোসেন।

এর আগে গত ৭ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এনটিআরসির চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। পাশাপাশি নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত।

আদালতে এই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় এনটিআরসি’র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই সময়ে আদালত অবমাননার বিষয় নিস্পত্তি না করে তারা কোন শিক্ষক নিয়োগে কোন বিজ্ঞপ্তি দিতে পারবে না বলে আদেশে বলা হয়।

নিবন্ধিত কিন্তু নিয়োগ বঞ্চিত কয়েক শতাধিক প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ) ওই দিন বলেছিলেন, ২০১৭ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিলো। তার মধ্যে একটি ছিলো সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে।

কিন্ত ২ বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি করে ২০১৯ খ্রিষ্টাব্দে রুল জারি করেন হাইকোর্ট। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করে রিটকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে করোনায় মৃত বাবার জ্বলন্ত চিতার ওপর মেয়ের ঝাঁপ!

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত ভারত। লাশের ওপর লাশ পুড়ছে শ্মশানে। এই কঠিন সময়ের বিভিন্ন করুণ চিত্র উঠে আসছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার যে চিত্র উঠে এল তা ভয়ঙ্কর এমনকি, মর্মান্তিকও বটে।

করোনা আক্রান্ত হয়ে মৃত বাবার মরদেহ শশ্মানে পোড়ানোর সময় জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বার্মারে।

জানা গেছে, গত মঙ্গলবার রাজস্থানের বার্মার জেলার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দামোদরদাস শারদা নামে ৭২ বছর বয়সী এক ব্যক্তি। শশ্মানে তাকে পোড়াতে নিয়ে যাওয়া হয়। করোনাবিধি মেনে সেখানে উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে চন্দ্র শারদা। চিতা জ্বালানোর পরই সেই আগুনে ঝাপিয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা তাকে জ্বলন্ত চিতা থেকে টেনে বের করেন। ততক্ষণে মারাত্মকভাবে আগুনে দগ্ধ হন চন্দ্রা শারদা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।

গত রবিবার দামোদরদাস শারদাকে করোনা শনাক্ত হওয়ার পর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মঙ্গলবার তিনি মারা যান। গুরুতর দগ্ধ চন্দ্রার মা-ও কয়েকদিন আগেই মারা যান। তারপরই বাবার মৃত্যু কিছুতেই মানতে পারেননি তিনি। যার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া, গাল্ফ টুডে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে ট্রাফিকের এক টিআইকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলীকে ক্লোজ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বরিশাল সদর) মো. ফরহাদ সরদার জানান, সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলী বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটি করেন। সার্জেন্ট সুজন ও টিএসআই আব্দুল জলিল ওই সড়কের বোয়ালিয়াতে ডিউটি করেন। তবে হেফাজত আন্দোলনের কারণে তাদের একত্রিত হয়ে ডিউটি করতে বলা হয়।

এ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে ঝামেলা হলে তা মেটানোর জন্য টিআই ফিরোজ ঘটনাস্থলে যান। এতে টিএসআই আইয়ুব আলী উত্তেজিত হয়ে টিআই ফিরোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের ক্লোজ করা হয়েছে। তদন্ত চলমান আছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে।

তবে নাম না প্রকাশ করার শর্তে এক ট্রাফিক পুলিশ জানান, সার্জেন্ট সুজন ও টিএসআই আব্দুল জলিল মাঝে-মধ্যেই বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সঙ্গিতা সিনামহল এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করতেন। এ নিয়ে সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনা মেটাতে গিয়ে টিআই ফিরোজকে সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলী মারধর করেন।

টিআই ফিরোজ ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে তার এক নিকটাত্মীয় জানান, তার শারীরিক অবস্থা ভালো না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়ালকে উড়িয়ে চেলসিকে ফাইনালে তুলে ইতিহাসে টুখেল

খেলার খবর : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি।

বুধবার দিবাগত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় চেলসি। এতে ২-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১) ব্যবধানে জয় পায় ব্লুজরা। এর মধ্য দিয়ে অল ইংলিশ ফাইনাল নিশ্চিত হল।

এর মধ্য দিয়ে প্রথম কোচ হিসেবে আলাদা দুটি ক্লাবের সঙ্গে টানা দুইবার ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ ক্লাব ফাইনালে উঠলেন থমাস টুখেল।

ম্যাচ শেষে টুখেল বলেছেন, “আমি খুব খুশি যে আমরা এটা অর্জন করেছি। ফুটবলের সঙ্গে আমার জীবন ধারণের সুযোগ পাওয়ায় এবং এই ভালোবাসার বিষয়কে পেশা হিসেবে নেওয়ায় আমি খুব কৃতজ্ঞ।”

চেলসি এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল। প্রত্যেকবারই তারা এই অর্জন করেছে, যখন মৌসুমের মাঝপথে তাদের কোচকে বরখাস্ত করেছে। ২০০৭-০৮ মৌসুমে হোসে মরিনহো চলে যান, স্থলাভিষিক্ত হন আভ্রাম গ্র্যান্ট। তার অধীনে ফাইনালে ওঠে ব্লুজরা, কিন্তু হেরে যায় ম্যানইউ’র কাছে।

নতুন কোচের অধীনে চেলসি আরেকবার ফাইনালে ওঠে ২০১১-১২ মৌসুমে। ওই মৌসুমের মাঝপথে আন্দ্রে ভিয়াস-বোয়াস বরখাস্ত হলে রবের্তো দি মাত্তেও হন কোচ এবং ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি।

ইতিহাসের পুনরাবৃত্তি করলেন টুখেল। গত জানুয়ারিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হলে চেলসির দায়িত্ব নেন এই জার্মান কোচ। চ্যাম্পিয়নস লিগের আগে এফএ কাপের ফাইনালে তোলেন দলকে এবং প্রিমিয়ার লিগ তারা শীর্ষ চারে থেকেই শেষ করার পথে।

উল্লেখ্য, আগামী ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে মৃত্যু ও শনাক্তের রেকর্ড তৈরি হচ্ছে।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জন। মৃত্যু ও শনাক্তের হিসাবে এখন পর্যন্ত এ সংখ্যা সর্বোচ্চ। খবর দ্য হিন্দু।

ভারতে সবমিলিয়ে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। আর মৃত্যু পৌঁছেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনে।

মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের, উত্তরপ্রদেশে ৫৭৩ জনের আর কর্নাটকে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৫৭ হাজার ৬৪০ জনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদল আইসোলেশনে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে জি-সেভেনের আলোচনায় যোগ দিতে আসার পর পুরো ভারতীয় প্রতিনিধিদলটিকে আইসোলেশনে রাখা হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকতে পারেন বলে তাকে জানানো হয়েছে।
ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তাদের মধ্যে সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখার কারণে এই বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাদের আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর এখন তার নির্ধারিত সব বৈঠক অনলাইনে করবেন। তিনি বলেন, সতর্কতা হিসেবে এবং অন্যদের কথা বিবেচনা করে আমি আমার সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্বের সাতটি উন্নত দেশের জোট জি-সেভেনের সদস্য হচ্ছে- যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর কোনো আলোচনায় উপস্থিত থাকতে পারবেন না বলে ব্রিটেনের ঊর্ধ্বতন একজন কূটনীতিক দুঃখ প্রকাশ করেছেন। এখন তিনি ভার্চুয়ালি যোগ দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest