সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবুর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে বড় বাজার মৎস্য সেডে স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল। এছাড়া উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান তুহিন, ব্যবসায়ী অতুল ঘোষ, শেখ নাজমুল হক মিঠু, আব্দুল আলিম, রুবেল, মিজু, হারুন উর রশিদ বাবলু প্রমুখ। ঈদ উপহার বিতরনকালে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাবু বলেন, করোনার প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর সহযোগীতায় আমি হাজারো মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবার করোনার দ্বিতীয় ধাপে আবারও মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভাল লাগছে। তবে আগামীতে ঈদ উপহার বিতরণ অব্যহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে আহত করলো মাদকাসক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি : মাদক ব্যবসায়ীদের উস্কানিতে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে মাদকাসক্ত স্বামী। স্ত্রীকে কুপিয়ে ক্ষ্যান্ত হয়নি ওই স্বামী স্ত্রীর ভাইদেরকেও খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
৩০ এপ্রিল ২০২১ তারিখ সকাল সাড়ে ৬টার দিকে দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্ত্রী রেবেকা খাতুন(৪০) আলীপুর ঢালীপাড়া গ্রামের মৃত. রইচউদ্দিন সরদারের কন্যা। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন।
রেবেকা খাতুনের পরিবার জানায়, বিগত ১৫/১৬ বছরপূর্বে পারিবারিক ভাবে বহেরা গ্রামের আজগার সাহাজীর পুত্র মোজাম্মেল সাহাজীর সাথে বিবাহ হয়। বিবাহের পর হতে প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাড়িতে এসে স্ত্রীকে মারপিট করতো মোজাম্মেল সাহাজী। কিন্তু রেবেকা খাতুন নিরবে সহ্য করে আসছিল। ইতোমধ্যে তার ঔরশে রেবেকার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু তারপরও মাদকাসক্ত মোজাম্মেল সাহাজী সুস্থ্য না হয়ে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। উপায়ন্তর হয়ে তার কাছ থেকে রেবেকা খাতুনকে তালাক করিয়ে নেওয়া হয়। এর কিছুদিন পর মোজাম্মেল সাহাজী দাড়ী টুপি পরে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরেছেন মর্মে পুনরায় রেবেকাকে স্ত্রীকে হিসেবে গ্রহণ করে সংসার করার ইচ্ছা পোষন করে এবং বিভিন্ন ভাবে আকুতি মিনতি করতে থাকে। একপর্যায়ে সরল বিশ^াসে পুনরায় তার সাথে রেবেকার বিবাহ প্রদান করা হলে নিজ বাড়িতে না গিয়ে শ^শুর বাড়িতে বসবাস করতে থাকে। কিছুদিন পর আলীপুর এলাকার বদর উদ্দীনের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে বড় বাবুর সাথে সু-সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে আবারো মোজাম্মেল সাহাজী মাদকের সাথে জড়িয়ে পড়ে এবং মাদক ব্যবসায়ী বড় বাবু ও তার মাতা আছিয়া খাতুনের কু-পরামর্শে আবারো রেবেকা খাতুনকে মারপিট করতে থাকে। এদিকে আছিয়া খাতুন রেবেকাকে ভুল বুঝিয়ে বহেরার শ^াশুর বাড়িতে পাঠায় এবং মোজাম্মেল সাহাজীকে উস্কানি দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। ওই দিন মোজাম্মেল সাহাজী আছিয়া খাতুনের উস্কানিতে নিজ বাড়িতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেবেকা খাতুনকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। এ সময় রেবেকার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। রেবেকার মাথা, হাত,পা সহ শরীরের একাধিক স্থানে জখম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারটি ওই উস্কানী দাতা মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত মোজাম্মেল সাহাজীর শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা

নিজস্ব প্রতিনিধি : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে দুপুরে সাতক্ষীরা শহরের হোসেন মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা ও শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল।
জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা ও শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাত হোসেন, নির্মাণ শ্রমিক ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, ইলেক্ট্রেশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশন ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ও জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নন্দীগ্রামের ফল আপাতত স্থগিত ঘোষণা

বিদেশের খবর : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামের ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (২ মে) রাতে রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব এ ঘোষণা দেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নন্দীগ্রামের ভোটের ফল ঘোষণা আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে নতুন করে ভোট গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। তবে আপাতত বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ী বলে জানিয়েছেন আরিজ আফতাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার বড় শক্তি- কঙ্গনার বিতর্কিত টুইট

বিনোদন সংবাদ : পশ্চিমবঙ্গ থেকে মমতার জয়ধ্বনি কানে যেতেই বিতর্কিত টুইট করলেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করে বিতর্কে জড়ান এই অভিনেত্রী।

রোববার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। এতে এখন পর্যন্ত এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসনের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ধারে কাছে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা ও এবিপি আনন্দের হিসাবে, ক্ষমতাসীন তৃণমূল বর্তমানে ২০৭ আসনে এগিয়ে রয়েছে। আর মোদি-অমিত শাহের ব্যাপক প্রচারণার পরও বিজেপি এগিয়ে আছে মাত্র ৭১ আসনে।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজয়কে মোটেই সহজভাবে মেনে নিতে পারছেন না গেরুয়া শিবিরের এই বিতর্কিত অভিনেত্রী। এ নিয়ে টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি, যে প্রবণতা দেখছি তাতে সেখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা নেই, এবং তথ্য অনুযায়ী, পুরো ভারতে বাঙালি মুসলিমরা সবচেয়ে গরীব ও সুবিধাবঞ্চিত। ভালো, আরেকটি কাশ্মির তৈরি হচ্ছে।’

এর আগে ভারতে কৃষক আন্দোলনের সময় মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কঙ্গনা। এমনকি এ বিষয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া মুম্বাইকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা করে শিবসেনাদের চোখের বিষে পরিণত হয়েছিলেন বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গোপালভোগ ও গোবিন্দভোগ দিয়ে আম ভাঙা শুরু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আজ রোববার থেকে আম ভাঙা শুরু হয়েছে। প্রথমেই ভাঙা হচ্ছে গোপালভোগ ও গোবিন্দভোগ আম। পর্যায়ক্রমে ভাঙা হবে আ¤্রপালি ও ল্যাংড়া আম।

উৎপাদন মোটামুটি ভাল হলেও দামে খুশী নন চাষিরা। তবে আমের মান বজায় রাখতে তৎপর প্রশাসনিক কর্মকর্তারা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার ৫ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। ১৩ হাজার ১শ’ জন চাষি এই আম চাষ করেছেন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিকটন। আর ৫শ’ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে। আম উৎপাদনের টার্গেট পূরণ হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

আবহাওয়া ও মাটির গুনে অন্যান্য স্থানের তুলনায় সাতক্ষীরার আম আগে পাকে। দাম পাওয়ার আশায় অনেকেই তাই কাঁচা আম পাড়েন। প্রশাসনিক কর্মকর্তারা আগে থেকেই আম ভাঙার তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। নির্ধারণ করে দেয়া তারিখ অনুযায়ী রোববার থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম ভাঙা হচ্ছে।
তবে প্রথম দিনে আমের দামে সন্তুষ্ট নন চাষিরা। সুলতানপুর বড়বাজারে গোপালভোগ ও গোবিন্দভোগ আমের দাম গড়পড়তায় মণপ্রতি ১ হাজার ৮ শ’ থেকে ২ হাজার ২শ’ টাকায় বিক্রি হয়েছে। তবে, চাষীরা বলছেন ন্যুনতম মলপ্রতি দাম ২ হাজার ৮ শ’ টাকা বিক্রি না হলে তাদের লোকসান হবে।

সদর উপজেলার শাল্যে গ্রামের আম চাসী ওমর আলী জানান,তার ৫বিঘা জমিতে আম চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৬/১৭ টি গোবিন্দভোগ ও গোপালভোগ আম গাছ রয়েছে। আশা করছি প্রতি বিঘা জমিতে ১শ’ মণ আম পাবো।

বড়বাজারের আম ব্যবসায়ী লিয়াকত হোসেন জানান, আজকে যেহেতু প্রথম আম আনুষ্ঠানিকভাবে বিক্রি হচ্ছে,তাই বাজার দর একটু কম। কয়েকদিনের মধ্যে বাজার চড়া হবে বলে জানান তিনি। সুলতানপুর বড়বাজারে গোপালভোগ ও গোবিন্দভোগ আমের দাম গড়পড়তায় মণপ্রতি ১ হাজার ৮ শ’ থেকে ২ হাজার ২শ’ টাকায় বিক্রি হয়েছে।

সুণতানপুর বড়বাজার কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, সরকারি বিধি প্রতিপালনের কিছুটা দায়িত্ব আমাদের রয়েছে। আমরা ঘোষণা দিয়েছি,গোপালভোগ ও গোবিন্দভোগ আম ছাড়া অন্যকোন আম যদি কেউ বড়বাজারে নিয়ে আসে,তবে আমরা সে আম নষ্ট করে দেব।

এছাড়া কেমিক্যাল দিয়ে আম পাকানোর বিষয়েও সতর্ক রয়েছি আমরা। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম বলেন,বাইরে থেকে যারা আম কিনতে আসবেন,তাদেরকে কমপক্ষে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া আম চাষিদের সুবিধার্থে ২১ মে
হিমসাগর, ৪ জুন আ¤্রপালি ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, এবছর এখনো সাতক্ষীরায় ঝড়-বর্ষা হয়নি। তাপদাহে আম কিছুদিন আগে থেকে পরিপক্ক হয়েছে। তাই ভাঙার তারিখও এগিয়ে আনা হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন আমের মোকামে প্রশাসনিক নজরদারি রাখা হয়েছে।

রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাঁকালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আম সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে,সে বিষয়েও নজরদারি রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৭৯ জনের।

এছাড়া এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে।

রোববার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তার থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৫, বরিশালে ৭, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৫৭৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৪৩৪ জন এবং নারী ৩ হাজার ১৪৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ২, ১১ থেকে ২০ বছরের ১ জন এবং ১০ বছরের নিচে ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে উত্তেজনা চরমে, মামলার পর মামলা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের বিরুদ্ধে আজ রোববার দ্রুত বিচার আইনে আরও তিনটি মামলা করেছেন তিনজন সিনিয়র আইনজীবী। এর আগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন সাতক্ষীরার পিপি অ্যাড. আবদুল লতিফ।

এ নিয়ে তার ও তার অনুসারী আইনজীবীদের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে অ্যাড. শাহ আলম সিনিয়র আইনজীবী অ্যাড. এসএম হায়দর, অ্যাড.সম সালাহউদ্দিন এবং অ্যাড. আবদুল মজিদের বিরুদ্ধে কয়েকদিন আগে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

সাতক্ষীরার পিপি অ্যাড. আবদুল লতিফ জানান, অ্যাড. শাহ আলমের বিরুদ্ধে আজ রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজয়ানুজ্জামানের আদালতে তিনটি মামলা হয়েছে।

এসব মামলায় অভিযোগ করা হয় যে সম্প্রতি অ্যাড. শাহ আলমের নেতৃত্বে তার অনুসারীরা সাবেক পিপি এসএম হায়দর, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সম সালাহউদ্দিন ও সাবেক সভাপতি আব্দুল মজিদের ল. চেম্বারের নাম ফলক ভেঙ্গে পদদলিত করে তাদের অফিস কক্ষ ভাংচুর ও তছনছ করেন। এই তিন মামলার বাদি হয়েছেন অ্যাড. সেলিনা আক্তার শেলী, অ্যাড. নুরুল আমীন ও অ্যাড. শাহিনুজ্জামান শাহিন। প্রতি মামলায় এ্যাড. শাহ আলমকে প্রথম বিবাদীভূক্ত করে প্রথমটিতে ২০ জন, দ্বিতীয়টিতে ২০ জন এবং তৃতীয়টিতে ১৮ জনকে বিবাদীভূক্ত করা হয়েছে এবং বিচারক মামলা তিনটি তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলার ভার্চুয়াল শুনানী চলাকালে পিপি অ্যাড. আবদুল লতিফকে উদ্দেশ্য করে অশোভন ভাষায় কটূক্তি করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. শাহ আলম। এ নিয়ে হট্টগোলের এক পর্যায়ে কয়েকজন সিনিয়র আইনজীবী বিষয়টি সম্পর্কে জানতে তার ল’ চেম্বারে গেলে অ্যাড. শাহ আলম ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হন এবং চেয়ার উচিয়ে তেড়ে আসেন। এ সময় তার সাথে ধস্তাধস্তি ও কিলচড় ঘুষোঘুষির মতো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন সিনিয়র আইনজীবী কম বেশি আহত হন। অপরদিকে শাহ আলম লাঞ্ছিত হন।

অ্যাড.শাহ আলম এ ঘটনায় ১০ জন সিনিয়র আইনজীবীর নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। তার আগে অ্যাড. আবদুল লতিফ অ্যাড. শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

এরই মধ্যে ২৭ এপ্রিল সিনিয়র আইনজীবীদের নাম ফলক ভাংচুর এবং তাদের কক্ষ তছনছ করা হয়। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে আজ রোববার অ্যাড. শাহ আলম ও তার অনুসারীদের বিরুদ্ধে নতুন করে তিনটি মামলা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এসব ঘটনায় জেলা আইনজীবি সমিতির বিভক্ত দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে কর্মসূচী দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest