সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

শ্রাবন্তী, পার্নো-পায়েল, কৌশানীরা ফেল

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপরীতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে চাউর হয়েছিল। কিন্তু আট দফা ভোট শেষে গতকাল রোববার ফল ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। বিপুল ব্যবধানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

দুই দলই নির্বাচনে জিততে প্রার্থী করেছিল বিনোদন অঙ্গনের জনপ্রিয় বেশ কিছু তারকাকে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন তারকা হেরেছেন। লাল, সবুজ বা গেরুয়া—শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।

আনন্দবাজার পত্রিকার খবর, তারকা প্রার্থীদের হারের তালিকাটা কম দীর্ঘ নয়। পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্নো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী বা যশ দাশগুপ্ত—তালিকায় রয়েছে সব শিবিরের তারকা প্রার্থীরই নাম।

রাজ্যে ফের শাসকদলের সবুজ ঝড় উঠলেও তৃণমূলের পতাকার তলায় জয়ীর তালিকায় দেখা যায়নি কৌশানী মুখোপাধ্যায়কে। কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা আসনে বিজেপি নেতা মুকুল রায়ের কাছে হেরে গেছেন তিনি। ভোটপ্রচারে তাঁদের যাবতীয় চেষ্টাই জলে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অপরাজিত’ মিমি-দেব-নুসরাত

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপরীতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে চাউর হয়েছিল। কিন্তু আট দফা ভোট শেষে গতকাল রোববার ফল ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। বিপুল ব্যবধানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আর এর নেপথ্যে কম অবদান ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন বিশ্বস্ত সৈনিকের। বিধানসভা নির্বাচনে তাঁরা নিজেরা প্রার্থী ছিলেন না বটে, কিন্তু দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই তিন সৈনিক হচ্ছেন চিত্রতারকা ও সাংসদ মিমি চক্রবর্তী, দেব ও নুসরাত জাহান।

গতকাল তৃণমূল কংগ্রেস ২০০ আসন নিশ্চিত করা মাত্রই টুইট করেন মিমি চক্রবর্তী। লেখেন, ‘অপরাজিত’। ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টার খবর, ভোটের ফলে মিমি, দেব ও নুসরাত খুবই খুশি। পরিশ্রমের ফল মিলেছে, স্বাভাবিকভাবেই একটা তৃপ্তি কাজ করেছে তিন তারকার মধ্যে।

বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনায় প্রথম দিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের তিন তারকা দেব, মিমি ও নুসরাতকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেব, মিমি, নুসরাতকে বেশি করে সময় দিতে হবে।’ তিন জনেই তাঁদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে।

টালিগঞ্জের অন্দরে আড়ি পাতলে শোনা যায়, তিন তারকার সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে না। তৃণমূলের জয় কি আবার পুরোনো বন্ধুত্বে ফেরাবে মিমি-দেব-নুসরাতকে? এ প্রশ্ন এখন তাঁদের ভক্তদের মনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টেস্টে শ্রীলংকার কাছে বাংলাদেশের লজ্জ্বাজনক হার

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতায় বিপর্যস্ত টাইগাররা। ২০৯ রানের বিশাল ব্যবধানে জিতল স্বাগতিক শ্রীলংকা।

৪৩৭ রানের তাড়ায় ২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।

পঞ্চমদিনে ২২ ওভারের মধ্যেই শেষ বাংলাদেশ। উইকেট হারিয়েছে ৫টি। আর রান যোগ হয়েছে মাত্র ৫০টি।

শেষ ৩ উইকেটে একরানও যোগ করতে পারেনি বাংলাদেশ।

পরপর দুই ওভারে উইকেট তিনটি তুলে নেন মেন্ডিস ও জয়াবিক্রমা।

মূলত পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত তরুণ স্পিনার জয়াবিক্রমার কাছেই গেছে বাংলাদেশ। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন তিনি। মোট ২০ উইকেটের অর্ধেকের বেশিই তার দখলে!

চতুর্থদিন শেষে তবুও আশা জাগানিয়া কথা শোনা গিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেটি ছিল অভিজ্ঞ লিটন দাস ও ব্যাট করতে জানা স্পিনার মিরাজের ভরসায়।

টেস্টে মিরাজের সেঞ্চুরি রয়েছে। লিটন দাসের সেঞ্চুরি না থাকলেও ৮টি হাফসেঞ্চুরি রয়েছে। লিটন-মিরাজে ভরসা করেই অন্তত ড্রয়ের স্বপ্নও দেখছিল কেউ কেউ।

কিন্তু পঞ্চম দিনের সকালেই লিটন জানালেন, সতীর্থদের মতো তিনিও লংকান স্পিনার জয়াবিক্রমার বল ঝোঝেন না।

মাঠে নেমেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন। দিনের শুরুতেই আউট তিনি। যোগ করতে পেরেছেন মাত্র ৩ রান। লিটনের আউটের পর মাঠে নেমে ৩০ বল টিকেছেন তাইজুল।

যোগ করেছেন ২ রান মাত্র। এরপর ৩৩ বলে ৭ রান করে মেন্ডিসের শিকার তাসকিন। এর চেয়ে কী বা করতে পারেন তিনি। যেখানে দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ২০-২৫ এর মধ্যে আউট হয়ে যান।

৭‌১ তম ওভারে মিরাজ ও আবু জায়েদকে ফিরিয়ে বাংলাদেশের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন জয়াবিক্রমা। মিরাজের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। অধিনায়ক মুমিনুল থেকে ১ রান কম করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬

দেশের খবর : মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মে) ভোর ৬ টার দিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন বোটে ছিলো তা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বসতবাড়ির জায়গায় কাষ্টগার্ড কৈখালী স্টেশন নির্মাণের কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকায় এক আওয়ামী লীগ নেতার বসত বাড়ির সামনের কোষ্টগার্ড কৈখালী স্টেশন নির্মাণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে মোহাম্মদ শামসুর রহমানের ছেলে মোঃ শাহিনুর আলম শাহীন ও তারানীপুর গ্রামের অরাব আলী শেখের ছেলে রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর আলম শাহীন বলেন, কেষ্টগার্ড কৈখালী স্টেশন তৈরীর জন্য রমজাননগর ও ভেটখালী মৌজার এস.এ ৫৯৪, ৫৯২,৭৮,৭৯ ও ৮০ খতিয়ানের ২৮৬০ দাগে আমার বসত বাড়ির কিছু জায়গা অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক প্রস্তাব করেন। কিন্তু সকল দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে আমার বসত ভিটা সহ সামনের কিছু জায়গা বাদ রেখে ডিজাইন এবং সেটা অনুমোদন হয়। কিন্তু দুঃখের বিষয় অন্য এক পক্ষের প্ররোচনায় আমাকে অবগত না করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্ভেয়ার গিয়ে আমার বসত ভিটার সম্মুখ সংলগ্ন থেকে লাল ফ্লাগ পুতি দিয়ে আসে। যা সম্পূর্ণ অমানবিক। পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বয়ং জেলা প্রশাসক কিংবা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমি হস্তান্তর ও শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব সহ অভিযোগ করি। আমাদের অভিযোগ আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সংশ্লিষ্ট কর্মকর্তাদে কে ডেকে আমাদের সামনে পুনরায় তারিখ নির্ধারণ করে মাপ জরিপের মৌখিক আদেশ দেন। কিন্তু দুঃখের বিষয় সেটা কার্যকর হয় করা হয়নি। শাহিনুর আলম শাহীন বলেন, এদিকে কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তাগণ গত সপ্তাহে উক্ত বিতর্কিত জায়গায় পিলার গাড়তে গেলে আমরা বাধা প্রদান করি এবং সেখানে আলোচনা হয় আগামী ৩ তারিখে আমরা পারিবারিকভাবে বসে একটা শান্তিপূর্ণ সমাধান করব। কিন্তু সে সময় অতিবাহিত হওয়ার পূর্বে গতরাতে আমি যখন ঘুমের মধ্যে তখন হঠাৎ আনুমানিক রাত পৌনে এগারোটার দিকে তার ০১৭৬৯-৪৪৪২২০ নম্বর থেকে আমার ব্যবহৃত নম্বার ফোন দিয়ে বলেন রবিবার (২ মে) তারা উক্ত বিতর্কিত জায়গায় কাজ করবেন। আমি খোঁজ নিয়ে দেখলাম তারা সেখানে কাজ করছেন। প্রথম ডিজাইন বাদ দিয়ে এখন যে জমিটা কোষ্টগার্ড এরিয়ার মধ্যে ঢুকিয়ে দিতে যে পক্ষটা চেষ্টা করছে তারা সম্পূর্ন হিংসাত্বক মনোভাব ও আমাদের ক্ষতির জন্য অসৎ উদ্দেশ্যে কাজ করছেন বলে আমরা মনে করি। তিনি বিষয়টি সমাধানের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোড়দিয়ায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

শাকিল হোসেন : মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি- এই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
রবিবার (০২ মে) বিকাল ৪.৩০টায় ফিংড়ীর জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আসাদুজ্জামানের নির্দেশনায় অনুর্ধ-১৬ বছর বয়সী ৩৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
জেলা ক্রীড়া অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের বাস্তবায়নে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি।
অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, উদীচী- সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি স. ম. তাজমিলুর রহমান টুটুল, জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, শেখ তৈমুর হাসান, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে। লেখাপড়ায় মন বসে। মাদক, জঙ্গিবাদ এবং অসামাজিক কাজ থেকে খেলাধুলা তরুণদের বিরত রাখে। ক্রীড়ার সাথে তরুণদের সম্পৃক্ত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ৫ টি রাজ্যে ভোটের ফলাফলে যারা এগিয়ে

অনলাইন ডেস্ক : ভারতের ৫ রাজ্যে রোববার থেকে ভোটগণনা চলছে।বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। রাজ্যগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পদুচেরি অঞ্চল।

আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্য রাজ্যগুলোতে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নির্বাচনি প্রজেক্টে দেখা গেছে, তামিলনাড়ু ও কেরালায় বিজেপির লজ্জাজনক হার হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি। এর মধ্যে ২০৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অপরদিকে ৮০টি আসন পেয়েছে বিজেপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করায় প্রতিপক্ষের দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়েরের প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত জিয়াদ আলী কাগুজির ছেলে কে এম রওশন আলী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার চাচাতো ভাই কে.এম মোশাররফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর তার স্ত্রী ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে জয়লাভের পর তার কন্যা শাফিয়া খাতুন ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ বিভিন্ন অপকর্ম চালাতে থাকেন। বিশেষ করে আমি যখন আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেছি তখন থেকেই তিনি আমার বিরুদ্ধেও নানা চক্রান্ত শুরু করেন। সম্প্রতি তার এক কর্মী বানিয়া পাড়া গ্রামের জামাত আলী গাজীর ছেলে কেরামত আলী একই এলাকার হাফিজুল ঢালীর স্ত্রী রাফিজা বেগমকে ধর্ষনের চেষ্টা করে। ভুক্তভোগী অসহায় পরিবারটি আমার কাছে সাহায্যের জন্য আসলে আমি তাদের কালিগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেই। সে অনুযায়ী ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা করেন। যার নং- ৫৩, তাং-২৯/০৪/২০২১। মামলা দায়েরের পর শাফিয়া এবং তার লম্পট কর্মী কেরামত আলী আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার কু পরামর্শে কেরামতের স্ত্রী মর্জিনা খাতুনকে দিয়ে আমার বিরুদ্ধে গত ৩০/০৪/২০২১ তারিখে পাল্টা একটি ধর্ষণ চেষ্টা মামলার এজাহার থানায় জমা দেন এবং শাফিয়া বিভিন্ন মাধ্যমে তদবীর করে গত ০২/৫/২০২০১ তারিখে মামলাটি রেকর্ড করান। যা জঘণ্য মিথ্যাচার। অথচ উল্লেখিত ধর্ষন মামলার আসামী কেরামতের নামে চাঁদাবাজি, ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে। লম্পট কেরামতের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেক মহিলাও। আমি ভুক্তভোগী রাফিজার পক্ষ নেয়ায় ও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় তারা আমার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। তিনি বলেন, উক্ত মিথ্যা ধর্ষণ মামলাটি দায়েরের পর তারা আমার বিরুদ্ধে পত্র-পত্রিকায় কাল্পনিক মিথ্যাচার করে যাচ্ছেন। আমাকে সেখানে জামায়াত নেতা হিসেবেও উল্লেখ করেছেন। অথচ আমরা পারিবারিকভাবে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। আমাদের পরিবারের কেউই জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেননা, বর্তমানেও নেই। তিনি আরো বলেন, আমি সম্পূর্ণ প্রতিহিংসার শিকার। আমি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেয়ার পর থেকে শাফিয়াসহ তার সহযোগীরা আমার বিরুদ্ধে একের পর এক এধরনের ন্যাক্কার জনক মিথ্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন। আমাকে এভাবে সর্বশান্ত করতে পারলে আগামী নির্বাচনে শাফিয়ার নিজের চেয়ারম্যান হওয়াটা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে এ সময় তিনি (রওশন আলী) কেরামতের হাতে নির্যাতনের শিকার মহিলার ন্যায় বিচারসহ তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। একই সাথে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest