সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

কালিগঞ্জে দূর্যোগের সাড়াপ্রদানে করণীয় শীর্ষক কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে দূর্যোগের সাড়াপ্রদানে স্বেচ্ছাসেবকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোডাকশন ম্যানেজার নাজমা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এ সময় তিনি বলেন, কালিগঞ্জ উপজেলা একটি দূর্যোগপ্রবন অঞ্চল। দূর্যোগ দুই ধরণের হয়ে থাকে প্রাকৃতিগত ও মানব সৃষ্ট। বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগত ভাবে এর ব্যাপক পরিবর্তন দেখা যায়। তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তা-বলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকা-, বিস্ফোরণ ইত্যাদি ঘটতে পারে। মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ি ধ্বংস, জমির ফসল নষ্ট হওয়ার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারায় প্রভাব পড়ে। দূর্যোগের ফলে অনেক সময় ব্যক্তির মানষিক দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন হতে পারে। সারা বিশে^ আজ চলছে মহাদূর্যোগ, থমকে গেছে জগৎ। গতিশীল পৃথিবী আজ স্তব্ধ। কোভিট-১৯ করোনা ভাইরাসের পাদূর্ভাবে মানবজাতি এখন শঙ্কিত। এসব দূর্যোগ থেকে রক্ষা পেতে বা দূর্যোগ পরবর্তী সময় করনীয় বিষয়ে স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। প্রেরণার ফাইন্যান্স ফোকাল তন্ময় হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রায়হানুল ফেরদাউস, সমাপ্তি মন্ডল, শামিমা পারভীন, ফারজানা ইয়াসমিন, মেহেরুন্নেছা মিম, নাছিমা, মুসলিমা, শাহিনা, সুজন প্রমুখ। দূর্যোগে সাড়াপ্রদানে স্বেচ্ছাসেবকদের করণীয় শীর্ষক কর্মশালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৩৩৩ নাম্বারে ফোন : খাদ্য সামগ্রী নিয়ে হাজির  চেয়ারম্যান সাইফুল

দেবহাটা ব্যুরো  কোভিড-১৯ করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে বেকারত্ব অসহায়-দুস্থ ব্যক্তিদের খাদ্য সহায়তার জন্য সরকার নির্ধারিত  ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চাইলে প্রকৃত অসহায়-দুস্থ ব্যক্তি কিনা যাচাই বাছাই অন্তে প্রশাসনিকভাবে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর ধারাবাহিকতায়  দেবহাটা উপজেলায় পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে মৃত নরিম গাজীর পুত্র মোঃ হারুনার রশিদ ও তার স্ত্রী দীর্ঘদিন প্যারালাইসিস অবস্থায় বাড়িতে  অসহায় জীবন যাপন করতে থাকায় ০১৯১২৭১৭০১৭ নাম্বার হতে  ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চান। দেবহাটা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার এর নির্দেশে ৩ মে ২০২১ তারিখ সোমবার দুপুর ১টায় খেজুরবাড়িয়া গ্রামে হারুনার রশিদের বাড়িতে  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল হাকিম, দফাদার মোঃ নূরুল ইসলাম, গ্রামপুলিশ জহুরুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসে ঘুঘু পাখির বাসা

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো : পাখি শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, উদ্ভিদের সার জোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণ করে আমাদের পাখি। কাক এবং শিকারি বাজেরা পোষা হাঁস-মুরগির ছানা নিয়ে যায়। এছাড়া পাখি মানুষের কোনো ক্ষতি করে না। বরং পাখিরা যুগ যুগ ধরে মানুষের উপকার করে আসছে। পাখিরা যদি সাহায্য না করত, তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাস করাটাই দায় হয়ে পড়ত।

ক্ষেতখামার, বনজঙ্গল, ফল ও ফুলের বাগানে অসংখ্য ছোটবড় নানান জাতের পোকামাকড় আছে। তারা গাছপালা খেয়ে নষ্ট করে ফেলে। আর এসব পোকামাকড় খেয়ে পরিবেশ ঠিক রাখে পাখির দল। এছাড়া গাছের ডাল এবং গুঁড়ি থেকে পোকা খুঁটে খুঁটে খায় অনেক পাখি। আবার ঘরের আশপাশে থাকে যেসব বিষধর পোকামাকড় ও কীটপতঙ্গ, তাদের ধরে ধরে খায় পাখিতে। গরু ও ছাগলের লোমের ভেতর এক ধরনের পোকা বাসা বাঁধে। পাখিরা সেসব পোকাও খুঁটে খুঁটে খায়। যাই হোক এতসময় বলছিলাম পাখিদের উপকারের কথা। এবার না হয় পাখিদের বর্তমান অবস্থা তুলে ধরা যাক।

যখন গোটা বিশ্ব মহামারি করোনায় আক্রান্ত। সাবাই নিজ নিজ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিচ্ছেন। ঠিক সেই সময় নতুন প্রজন্মকে পৃথিবীর আলোর মুখ দেখাতে মা পাখিটি নিজের জীবনবাজি রেখে চলেছে। এতক্ষণ যে কথা বলছিলাম সেটি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসের এই ছোট্ট ঘুঘু পাখির কথা। সবদিকে করোনার ভয়। আর সেই ভয় কাটিয়ে বিলুপ্ত প্রজাতির এক জোড়া ঘুঘু আশ্রয় নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায়। যেটি মেঝে থেকে দাঁড়িয়ে হাত দিয়ে ধরা যায়। তারপরেও পাখির বাসাটি রয়েছে অতি নিরাপত্তার মধ্যে। পাখিটি যে খানে বাসা বানিয়ে ডিম নিয়ে বসে আছে তার বিপরিতে রয়েছে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সিসি ক্যামেরা। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। তারপরেও কোন রকম প্রভাব পড়ে না পাখিটির আশ্রয়স্থলে। আর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও এটি সবসময় দেখভাল করেন। পাখিটি যাতে তার কাজে কোন রকম বাধাগ্রস্থ না হয় সেজন্যও রয়েছে নির্বাহী কর্মকর্তার বিশেষ নির্দেশনা।
এদিকে মা পাখিটি ডিম নিয়ে বসে আছেন আগামী প্রজন্মকে পৃথিবীর আলো দেখানোর জন্য। আর কিছু দিন গেলেই হয় ডিম ফুঁটে বেরিয়ে আসবে ছোট্ট পাখির ছানা। আর তাদের কিচিমিচি ডাকে মুখোরিত হবে চারপাশ।

উপজেলা নির্বাহী অফিসে সেবা নিতে আসা রফিকুল  জানান, ইউএনও’র অফিসে এসে রুমে ঢুকতে দেখি একটি পাখি ডিমে বসে আছে। দেখে খুবই ভালো লাগল। সত্যি এত ব্যাস্থ একটা অফিসের বারান্দায় পাখির বাসা করে সেখানে ডিম ফুটে বাচ্চা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমার কাছে অবাক লাগার মত। এভাবে যদি আমরা পাখিদের নিরাপদ রাখতে পারি তাহলে আমাদের পরিবেশ আরো সুন্দর হবে। আর পাখিদের গানে আমাদের পরিবেশ মুখোরিত হবে।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী আব্দুল জলিল জানান, পাখিটি যখন বাসা বানানো শুরু করে তখন থেকে চোখে চোখে রেখেছি। কোন প্রকার সমস্যা যাতে না হয় সে বিষয়টি খেয়াল রেখেছি। আমি নিজে এসে প্রতিদিন পাখিটি দেখে যায়। অনেকে এসে পাখিটি দেখে ছবি তুলে নিয়ে যায়।

পৃথিবীর সকল জীব একে অন্যের উপর নির্ভরশীল। খাদ্যশৃঙ্খলের মাধ্যমে একে অন্যের উপর এই নির্ভরশীল। পাখি, উদ্ভিদ অরণ্যকে পরিপূর্ণতা দান করেছে আর মানুষ পাখি থেকে তার বাস্তব প্রয়োজন ও বিনোদনতৃষ্ণা মিটিয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পাখির মাধ্যমে তার মেধা ও কল্পনাকে বিকশিত করেছে। পাখি থেকে মানুষ উড়োজাহাজের চিন্তা ভাবনা করেছে। তাই মানুষের জীবনের সাথে পাখিদের জীবন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা শাখার মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়েছে।
সদরের বিভিন্ন ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে এই মাক্স বিতরণ করা হয়। সোমবার সকালে পুরাতন সাতক্ষীরাস্থ সমিতির জেলা সভাপতির কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় মাক্স গ্রহণ করেন গ্রাঃ ডাঃ দ্বীন দিপ্ত, গ্রাঃ ডাঃ নাসিরউদ্দীন, গ্রাঃ ডাঃ আব্দল গফফার, গ্রাঃ ডাঃ আব্দুল ওহিদ, গ্রাঃ ডাঃ আকতার হোসেনসহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য করোনা কালীন সময়ে জিবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে সাতক্ষীরার মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। এরই মধ্যে অনেক গ্রাম ডাক্তার করোনাকালীন চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে নাফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবুও নিজ কর্তব্য থেকে পিছুপা হননি গ্রাম ডাক্তাররা। গ্রাম ডাক্তারদের এ অবদানের কথা স্মরণ রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জজ কোর্টের পিপি লতিফের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড় টায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম তার নিজস্ব চেম্বারে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত ১১ এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে “বিশেষ প্রাকটিস নির্দেশনা” সম্পর্কিত ১০ নং কলামে উল্লেখ রয়েছে যে জনগনের ন্যয় বিচার প্রাপ্তির লক্ষ্যে ভার্চুয়াল পদ্ধতি চালু হওয়ায় আদালতের উক্ত কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে যথাযথ দায়িত্বশীল আচরণ করতে হবে। আদালতের ভাবমুর্তির প্রতি লক্ষ্য রেখে ভার্চুয়াল পদ্ধতির কোন অংশ রেকর্ড বা প্রচার করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্ব পালনে অবহেলা বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। অথচ গত ২৬ এপ্রিল জেলা দায়রা ও জজ আদালতে একটি ধর্ষণ মামলার জামিন শুনানীকালে আসামীপক্ষের আইনজীবী হিসেবে তার (শাহ আলম) উপস্থাপিত বক্তব্যকে ঘিরে তার ল’ চেম্বারে হামলা চালান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ও তার সহযোগীরা। ভার্চুয়াল পদ্ধতির বক্তব্য ব্যবহার করে পরদিন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন অ্যাড. আব্দুল লতিফ। যাহা সুপ্রিম কোর্টের বিশেষ বিজ্ঞপ্তি ভঙ্গ করার শামিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অ্যাড, আব্দুল লতিফ ও অ্যাড আব্দুল মজিদ আইনজীবী সমিতির সভাপতির পদে তার বিরুদ্ধে নির্বাচন করে পরাজয় বরন করায় তারা তার বিরুদ্ধে হয়রানী করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, অ্যাড. আব্দুল লতিফেরে বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষর জাল করে মাদক মামলার জামিনের আদেশ তৈরী, হত্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার নামে নয় লাখ টাকা ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। সংবাদ সস্মেলন থেকে তিনি এ সময় অ্যাড.আব্দুল লতিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গণি, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আজাহার হোসেন, সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস প্রমুখ।
এ ব্যপারে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সুপ্রিম কোর্টের বিশেষ বিজ্ঞপ্তি লঙ্ঘন করেননি। তার বিরুদ্ধে কটুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি এড, শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন : ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ছে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে। তবে ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে।

নির্দেশনা অনুযায়ী, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ রয়েছে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। সেখানে সুপারিশ করা হয়, আজকে সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে- আজকে থেকে পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইস করবে। কোন মার্কেটে এতে লোক হয়তো কন্ট্রোল করা যাবে না কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। ক্লিয়ারলি এটা বলে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দোকান-মালিক সমিতির সভাপতি ওনারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওনারা নিজেরাও এটা সুপারভাইস করবেন।’

‘বাইরে প্রচার করতে হচ্ছে যে, কোন অবস্থায় যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তবে প্রয়োজন হলে আমরা ওই মার্কেট বন্ধ করে দেব।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে লকডাউন যেটা আছে সেটা ১৬ মে পর্যন্ত এভাবেই কন্টিনিউ করবে। ৬ মে থেকে গণপরিবহন জেলার মধ্যে চলাচল করতে পারবে। আন্তঃজেলা বাস চলাচল করতে পারবে না। ঢাকার বাস ঢাকার মধ্যে চলাচল করবে। এছাড়া লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘গণপরিবহন মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না। লঙ্ঘন করা হলে বন্ধ করে দেয়া হবে। সেই নির্দেশনাও দেয়া আছে। সেটা আমরা দেখব।’

ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কোন বন্ধ দেয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন এর মধ্যে দুটি পড়েছে শুক্র ও শনিবার। শিল্পকারখানাও এই সময়ে বন্ধ দিতে পারবে না।’

সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোন সিদ্ধান্ত আছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্যানের বাতাস খাওয়া নিয়ে বিরোধ থেকে সংঘর্ষে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এর হলেন- আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৫)। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। আহত আলী আকবর একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার রুস্তম আলীর ছেলে এবং রিফা আক্তার ওই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আবু ছৈয়দ ও নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে ১০-১৫ জনের সশস্ত্র একটি দল জয়নাল আবেদীনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এসময় জয়নালের সাথে থাকা আলী আকবরও হামলার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার ইস্যু ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন জয়নাল ও আলী আকবরের উপর সশস্ত্র হামলা করে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত জয়নাল আবেদিনের মৃত্যুর খবর পেয়েছি। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া পাইনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে করোনায় একদিনে ৩৪১৭ জনের মৃত্যু

বিদেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়লেও সোমবার তা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৪ হাজার। সর্বশেষ পরিসংখ্যানে দৈনিক মৃত্যুও নেমে এসেছে সাড়ে তিন হাজারের নিচে।

সোমবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। যা রোববারের তুলনায় প্রায় ২৪ হাজার কম। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। রোববার সেই সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০-তে গিয়ে ঠেকে। তবে সোমবারের পরিসংখ্যনে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৬৪ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest