সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

সাংবাদিক বদিউজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অভ্যন্তরিন বিরোধ মিমাংসার আহবান

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহের সাতক্ষীরা প্রতিনিধি এড. খায়রুল বদিউজ্জামানের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ সহ দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের মধ্যকার আভ্যন্তরীন বিরোধটি পারষ্পারিক আলাপ আলোচনার ভিত্তিতে নিরসন হওয়া উচিত বলে মনে করেন সাংবাদিকরা। প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা নিস্পত্তি সহ জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্যবৃন্দসহ নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা আ‘লীগের খাদ্য বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রার্দুভাবে সরকারের লকডাউনের কারনে কর্মহীন গৃহ বন্দি অসহায় দরিদ্র পরিবারের মাঝে জেলা আওয়ামীলীগ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার সকাল ১০ রসুল পুর মন্দির চত্বরে বাড়িতে বাড়িতে যেয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে , জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষক ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লাইলা পাভিন সেজুতিসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রমজান ব্যাপি প্রায় ২শত অসহায় দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে যেয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এবং ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা‘র দোয়া

রোটারী আন্তজার্তিক ডিস্ট্রিক্ট ৩২৮১,বাংলাদেশ এর জিজি রোটাঃ রুবায়েত হোসাইন এর মাতা মৃত্যুতে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এবং ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মুন্সীপাড়া জামে মসজিদ, বায়তুল আমন জামে মসজিদ, শাল্যে জামে মসজিদ, সাতক্ষীরা সরকারী কলেজ মসজিদ,তুয়ারডাঙ্গা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে জুম্মা নামাজের সময় তার মাতা এবং সকল রোটারিয়ান, রোটার‌্যাক্টর এবং ইন্টার‌্যাক্টর দের জন্য দোয়া মোনাজাত করা হয় এবং করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাতে সাতক্ষীরা‘র সকল রোটারীয়ান, রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টর এবং সাধারন মুসল্লিগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫০ জনের। এটিই গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে ৯ এপ্রিল ও ৭ এপ্রিল দেশে ৬৩ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া, এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ২, খুলনায় ৫, বরিশালে ২, সিলেটে ৫ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে ৫৫ জন হাসপাতালে মারা গেছেন। বাকিদের হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৪৫০ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৩৫৩ জন এবং নারী ৩ হাজার ৯৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিয় স্ত্রীকে ঘাসফুলের রোমান্টিকতায় চমকে দিলেন বাইডেন!

ভিন্ন স্বাদের খবর : একজনের বয়স ৭৮, আরেকজনের ৬৯। সংসার করছেন প্রায় ৪৪ বছর ধরে। তবে রোমান্টিকতায় বিন্দুমাত্র ছেদ পড়েনি এ দম্পতির। আজও ছোটখাটো বিষয়গুলোতে তারা খুঁজে নেন ভালোবাসা, বুঝিয়ে দেন একে অপরের প্রতি অগাধ প্রেম। এমন অসাধারণ রোমান্টিক যুগল আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

গত বৃহস্পতিবার জর্জিয়া যাচ্ছিলেন বাইডেন দম্পতি। সে জন্য হোয়াইট হাউস থেকে বেরও হয়েছিলেন তারা। আচমকা বসে পড়েন প্রেসিডেন্ট বাইডেন। মুহূর্তেই ছোট্ট এক উপহারে চমকে দেন প্রিয়তমা স্ত্রীকে।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রেসিডেন্ট স্ত্রীকে উপহার দিচ্ছেন শুনলে হয়তো অনেকের মনেই বড় দামী কোনও কিছুর কথা মনে হবে। তবে ভালোবাসা বোঝাতে এমন কিছুর দরকার পড়েনি বাইডেনের। জিলকে তিনি উপহার দিয়েছেন মাটি থেকে কুড়ানো ছোট্ট একটি ঘাসফুল।

জানা যায়, আটলান্টায় একটি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। পথিমধ্যে জর্জিয়ার প্লেইনসে থামার কথা তাদের। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে দেখা করবেন বাইডেন দম্পতি।

সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন বাইডেন ও জিল। হঠাৎ বসে পড়েন বাইডেন। তা দেখে দাঁড়িয়ে পড়েন জিল। একটু পরেই উঠে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীর দিকে ছোট্ট একটা ঘাসফুল এগিয়ে দেন জো বাইডেন। আর তা খুশেই মনেই গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর স্বামীর দেয়া উপহার সযত্নে সঙ্গে নিয়ে উঠে বসেন হেলিকপ্টারে।

তাদের এমন রোমান্টিক দৃশ্য ধরা পড়েছে গণমাধ্যমের ক্যামেরায়। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো।

এর আগেও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি ভালোবাসার নমুনা দেখিয়েছেন বাইডেন দম্পতি। ২০০৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে বাইডেনের অফিসের পুরো জানালাজুড়ে ‘জো লাভস জিল’ (জো জিলকে ভালোবাসে) লিখে দিয়েছিলেন জিল বাইডেন। আর চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন স্ত্রীকে গন্ধরাজ ফুলের কর্সেজ (একধরনের ব্রেসলেট) উপহার দিয়েছিলেন জো বাইডেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দীর্ঘদিন একা কাটিয়েছেন জো বাইডেন। ১৯৭৫ সালে এক ব্লাইন্ড ডেট-এ গিয়ে জিলের সঙ্গে পরিচয় হয় তার। মন দেয়া-নেয়া গিয়েছিল মূলত সেদিনই। এর দুই বছরের পরেই বিয়ে করেন তারা। সেই থেকে একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আছেন এখনও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়মিত আদা চা পান করুন ৩ কারণে

অনলাইন ডেস্ক : চা শুধুমাত্র একটু পানীয় নয় এটি মনকে শান্ত রাখার একটি কার্যকরী উপায়। যে কোনো অবস্থায় আমরা মনে করি চা পান করলে সমস্যার সমাধান হতে পারে কারণ সে ক্ষেত্রে আমরা মানসিকভাবে শান্ত হয়ে পড়ি।

যদিও ব্যাপারটি পুরোপুরি মানসিক ব্যাপার কিন্তু চা পানের কিছু বিশেষ গুণ রয়েছে যা আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না। স্বাস্থ্য ও মন দু’টোই ভালো রাখতে এখন মানুষ নিয়মিতভাবে চা পান করছেন। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো যে ৩ কারণে নিয়মিত পান করবেন আদা চা।

১. ভ্রমণে বের হলেই অনেককেই বমি হওয়া কিংবা বমি ভাব নিয়ে বসে থাকতে দেখা যায়। এর মত বিরক্তিকর অনুভূতি থেকে আরাম পেতে পারেন এক কাপ আদা চা পান করলেই। তাই যে কোনো অবস্থাতেই নির্বিঘ্ন ভ্রমণের জন্য গাড়িতে বসার আগে এক কাপ আদা চা পান করে নিতে ভুলবেন না। এর কড়া গন্ধের কারণেই বমিভাব চলে যায়।

২. বিভিন্ন কৃত্রিম ওষুধ খেয়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে আদা চা পান করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিন। এতে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট । এটি বর্তমানের মারণ ভাইরাস করোনাসহ সব ধরনের বড় রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় ভেতর থেকে।

৩. একটু কিছু খেলেই আজকাল হজমের সমস্যায় ভুগছেন? এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই পানীয় পান করুন। গবেষণায় দেখা গেছে- আদা চা পানের পর দ্রুত হজমের সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও এটি খাবারে আমাদের রুচি বাড়াতেও সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামুনুলের বিরুদ্ধে জান্নাতের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা

অনলাইন ডেস্ক : প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি করেন তিনি। মামলার নম্বর ৩০।

মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে তাকে নিয়ে যান।

মামুনুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে জান্নাত বলেন, ‘২০০৫ সালে তার স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয়। স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। মামুনুলের সঙ্গে পরিচয়ের আগে তারা সুখে–শান্তিতে বসবাস করছিলেন। তাদের স্বামী-স্ত্রীর মতানৈক্যের মধ্যে প্রবেশ করে মামুনুল হক শহীদুল ও আমার মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন। মামুনুলের কারণে তাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে ওঠে। সাংসারিক এই টানাপোড়েনে একপর্যায়ে মামনুলের পরামর্শে বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগে জান্নাত বলেন, ‘বিচ্ছেদের পর তিনি সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন। এ সময় মামুনুল তাকে খুলনা থেকে ঢাকায় আসার জন্য বলেন। তিনি ঢাকায় চলে আসেন। মামুনুল তাকে তার অনুসারীদের বাসায় রাখেন। সেখানে নানাভাবে তাকে প্রস্তাব দেন। একপর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে জান্নাত তার প্রলোভনে পা দেন। এরপর মামুনুল জান্নাতকে উত্তর ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের একটি বাসায় সাবলেট রাখেন। একটি বিউটি পারলারে কাজের ব্যবস্থা করে দেন। ঢাকায় থাকার খরচ মামুনুলই দিচ্ছিলেন।

জান্নাত আরা ঝর্ণা অভিযোগে বলেন, ‘৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ঘোরাঘুরির কথা বলে মামুনুল হক নিয়ে যান। সেখানে অবস্থানকালে কিছু মানুষ আমাদের আটক করে ফেলে। পরে মামুনুল হকের অনুসারীরা রিসোর্টে হামলা করে আমাদের নিয়ে যায়। কিন্তু মামুনুল আমাকে নিজের বাসায় ফিরতে না দিয়ে পরিচিত একজনের বাসায় অবৈধভাবে আটকে রাখেন। কারও সঙ্গে যোগাযোগও করতে দেননি।’

জান্নাত বলেন, পরে কৌশলে আমি আমার বড় ছেলেকে আমার দুরবস্থার সব কথা জানাই এবং আমাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিতে বলি। পরে ডিবি পুলিশ আমাকে উদ্ধার করলে জানতে পারি, আমার বাবা রাজধানীর কলাবাগান থানায় আমাকের উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ আমাকে উদ্ধারের পর বাবার জিম্মায় দেয়। সেখানে আমি আমার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।’

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে গত ২৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর ২৬ এপ্রিল মেয়েকে উদ্ধারে পুলিশের সহায়তায় চেয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। পরদিন মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্নাকে উদ্ধার করে ডিবি পুলিশ। ঝর্না উদ্ধার হওয়ার তিন দিনের মাথায় এই মামলা করলেন।

প্রসঙ্গত, কদিন আগে সোনারগায়ে রয়্যাল রিসোর্টে ঝর্নাসহ ধরা পড়েন মামুনুল হক। মামুনুল তাকে স্ত্রী বলে দাবি করেন। তবে ঝর্নার পরিবার দাবি করেন, মামুনুল তাকে বিয়ে করেননি। বিয়ের প্রলোভবে ব্যবহার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় সহায়তার প্রস্তাব : বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

অনলাইন ডেস্ক : ভারতে নভেল করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

এ ছাড়া দেশটির পক্ষ বলা হয়েছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই ভাইরাস মোকাবিলা করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক টুইটবার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলে।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশে করোনা মোকাবিলায় সহায়তা করবে।

ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest