সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

২৩ মে খুলে দেয়া হবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা ডেস্ক : মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা বলেন সচিব।

শিক্ষা সচিব বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হচ্ছে। চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়।

সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিলো তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে গত ২৫ মার্চ প্রাথমিক, করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়িয়ে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশর খবর : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জন।

আর চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

আর এই সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আব্দুল জলিল : সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার বাগানবাড়ি এলাকায় ১১ বছরের একটি শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শিশুটির নাম মনিরা খাতুন(১১)। সে ওই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সাতক্ষীরা সদর থানার এসআই শিমুল জানান, মায়ের সাথে তুচ্ছ বিষয়ে ঝগড়া করে আজ বৃহস্পতিবার বিকালে মেয়েটি নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি জানান, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মেয়েটিকে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ মে। এরপর ঈদ পর্যন্ত মাত্র তিনটি কর্মদিবস পাওয়া যাবে। তাই প্রশ্ন উঠেছে- এই পরিস্থিতিতে কী লকডাউনের মেয়াদ আরও বাড়বে নাকি বিধিনিষেধ শিথিল করে দেয়া হবে।

তবে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদের আগে তিনটি কর্মদিবস থাকলে কিছুটা শিথিল করে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে ৫ মে’র আগে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে।

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ রয়েছে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে ৬ (বৃহস্পতিবার), ৯ (রোববার) ও ১১ মে (মঙ্গলবার)। এর মধ্যে ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে (সোমবার) হচ্ছে শবে কদরের ছুটি।

আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে’ও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মে’ও (শনিবার) ছুটি থাকবে।

লকডাউনের বর্তমান মেয়াদ শেষে ঈদের আগে তিনটি কর্মদিবস পাওয়া যাবে। সেক্ষেত্রে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে- জানতে চাইলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আমরা কী করব।’

তিনি বলেন, ‘৫ তারিখের পর বিধিনিষেধের কী হবে সেটা এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। আমরা ৫ তারিখের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেব।’

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের আগে তিনটি কর্মদিবস থাকায় লকডাউন তুলে দেয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়তে পারে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেয়া হতে পারে। তবে যাই হোক সেই সিদ্ধান্ত ৫ মে’র আগেই মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিপিসহ ১০ আইনজীবীর নামে দ্রুত বিচার আইনে মামলা

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের ল-চেম্বারে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা বিঘœকারি অপরাধ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহষ্পতিবার অ্যাড. শাহ আলম বাদি হয়ে সাতক্ষীরার আমলী প্রথম আদালতে ১০জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ জনের নামে এ মামলা দায়ের করেন। বিচারক মোঃ রেজোয়ানুজ্জামান আগামি ১৬ মে’র মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, অ্যাড. এসএম হায়দার আলী, অ্যাড. এসএম সালাহ উদ্দিন, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. নিজামউদ্দিন, অ্যাড. এখলেছার আলী বাচ্চু, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. খায়রুল বদিউজ্জামান বাচ্চু, অ্যাড. নুরুল আমিন ও অ্যাড. সাইদুজ্জামান জিকো।
মামলার বিবরনে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে একটি ধর্ষণ মামলার আসামীর জামিন শুনানী ছিল। আসামী পক্ষে জামিন শুনানীতে অংশ নেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম। জামিনের বিরোধিতা করার একপর্যায়ে অ্যাড. শাহ আলম ক্ষুব্ধ হয়ে অ্যাড. আব্দুল লতিফকে কটাক্ষ করেন। বিচারক ওই আসামীকে জামিন দেওয়ার পরপরই উক্ত আসামীরা আইনজীবী সমিতির তৃতীয় তলায় অ্যাড. শাহ আলমের চেম্বারে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজের পর তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করে। কয়েকজন আইনজীবী তাকে মাটিতে ফেলে দিয়ে পানির বোতল ও চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করেন। কয়েকজন আইনজীবী ইট ও লাঠি দিয়ে অ্যাড. শাহ আলমের চেম্বারের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর ও এসি লাইনের তার ছিঁড়ে ফেলে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। হামলাকারিরা ত্রাস সৃষ্টি করে ভাঙচুর করেন চেম্বারের চেয়ার ও আসবাবপত্র।
সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশান (পিবিআই) এর সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জানান, মামলার নথি পেলেই যথা সময়ে তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।
এদিকে, বিবাদমান এ ঘটনায় দু’টি গ্রুপ বৃহষ্পতিবার বেলা ১১টায় আদালত চত্বরে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসুচির ডাক দিলে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ তা বন্ধ করে দেয়।

উল্লেখ্য ঃ এর আগে পিপি অ্যাড. আব্দুল লতিফকে কটুক্তি করার অভিযোগে তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে অ্যাড. এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আইনজীবীদের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের উপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে প্রতিবাদ সভার ডাক দিলে করোনা পরিস্থিতির কারনে প্রশাসনের নির্দেশনা মোতাবেক ঘরোয়াভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তুজাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী সাবেক এপিপি অ্যাড আজহার হোসেন, অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ।

এসময় বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলমের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভার্চুয়ালে কথা বলার সময় আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা মামলা হওয়া অত্যন্ত দু:খ জনক। জননেত্রী শেখ হাসিনা যে মহতী উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছিলেন। খাটাল লতিফ গং এধরনের মিথ্যা মামলা দায়ের করে সে মহতী উদ্যোগ ব্যাহত করছেন বলে দাবি করেন বক্তারা।


এদিকে বেলা ১টার দিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সিনিয়র আইনজীবীদের নেম প্লেট ভাংচুর ও ভার্চুয়াল পদ্ধতিতে শুনানির সময় কটুক্তির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের আহবায়ক. সমিতির সাবেক সভাপতি, সাবেক এমপি অ্যাড. সম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অ্যাড. শাহ আলমের অগঠনতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত সভাপতি থাকার সুযোগ নিয়ে যথেচ্ছ ব্যবহার, অর্থনৈতিক অস্বচ্ছতা এমনকি অপ্রীতিকর ঘটনায়ও অংশ নিয়েছেন। এর ফলে সাধারন আইনজীবীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাড. এসএম হায়দর, সাবেক পিপি অ্যাড. আবুবকর সিদ্দিক, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. আব্দুল মজিদ, পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. শেখ আব্দুস সামাদ, অ্যাড. এখলাস আলী বাচ্চু, অ্যাড. স ম আকবর আলী, অ্যাড. শেখ নিজামউদ্দিন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. সেলিনা খাতুন শেলী, অ্যাড. শাহনাজ পারভিন মিলি, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. ওকালত আলী, অ্যাড. নুরুল আমিন প্রমুখ আইনজীবী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃষ্টির পরিমাণ বাড়বে, আবহাওয়া অধিদফতরের আশার বাণী

দেশের খবর : তীব্র তাপপ্রবাহের পর এবার আশার বাণী শোনালো আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর বাড়বে বৃষ্টির পরিমাণ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে খুলনা বিভাগের জন্য বিশেষ কোন সুখবর দিতে পারেনি তারা।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের দু’-এক জায়গায়, এছাড়া কুমিল্লা জেলায় বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ এখনও অনেক জায়গায় আছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। তবে পুরোপুরি যাবে না। কিছু কিছু এলাকায় কমে যাবে। পরবর্তীতে বৃষ্টিপাত আরও বাড়বে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত বেশি হবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গতরাতে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে অতীষ্ঠ নগরবাসীর জন্য এই হঠাৎ ঝড়বৃষ্টি আশির্বাদ হয়ে দেখা দেয়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ১, ময়মনসিংহে ৩৫ দশমিক ৩, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ৩৪ দশনিক ৮, রংপুরে ৩৪ দশমিক ১, খুলনায় ৩৬ দশমিক ৬ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, দিনাজপুর, শ্রীমঙ্গল, ফেনী, নোয়াখালী, রাঙামাটি অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা কমে আসতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতালের নন-কোভিড ইউনিটে থাকবেন খালেদা জিয়া

রাজনীতির খবর : রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নন-কোভিড ইউনিটে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি নেত্রী। সব পরীক্ষা শেষে ফল নিয়ে চিকিৎসকদের পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা বাসায় চলছিল, সেই চিকিৎসাসহ সেখানে আরও কিছু নতুন ওষুধ যুক্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ উনি এখন স্ট্যাবল।

জাহিদ হোসেন বলেন, আজকে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ৭ সদস্য ছাড়াও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী, আমি এবং অধ্যাপক মো. আল মামুনও রয়েছেন। এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

তিনি জানান, এই ১০ সদস্যের মেডিকেল বোর্ড এ পর্যন্ত তার যেসব পরীক্ষা-নিরীক্ষা হয়েছে সেগুলোর রিভিউ করেছেন। পরবর্তীতে ওনাকে তারা পরীক্ষা করে আরও কিছু পরীক্ষার সুপারিশ করেছেন।

তিনি বলেন, এই বোর্ডের সুপারিশ মোতাবেক পরীক্ষাগুলো আজকে অথবা কালকে হবে। সেসব পরীক্ষাগুলো রিভিউ করে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার প্ল্যানিং করা হবে।

অধ্যাপক জাহিদ বলেন, দেশবাসীসহ দলের নেতা-কর্মীদের কাছে আমি ওনার জন্য দোয়া করার কথা বলছি। আমরা খুবই আশাবাদী। ইনশা আল্লাহ ম্যাডাম খুব শিগগিরই ওনার বাসায় ফিরে যাবেন।

গত মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রাতে তার সিটি স্ক্যান (চেস্ট), ইসিজি, ইকো, হৃদরোগসহ নানা পরীক্ষা করা হয়েছে।

কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অধ্যাপক জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যান করা হয়েছিল সেখানে আমরা রিপোর্ট দেখে বলেছিলাম ফুসফুসে ওনার মিনিমাম ইনভলবমেন্ট আছে। মঙ্গলবার চেস্টের যে সিটি স্ক্যান হয়েছে সেখানে বিন্দুমাত্র ইনভলবমেন্ট নেই। কাজেই আল্লাহর কাছে শুকরিয়া এটা ভালো দিক।

তিনি বলেন, ওনার হৃদ্‌যন্ত্রেও কোনো ধরনের কার্ডিও সমস্যা নেই। কালকে ডাক্তার সাহেবরা যে পরীক্ষার রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে নেই। খালেদা জিয়া নন-করোনা ইউনিটে চিকিৎসাধীন।

তিনি আরো বলেন, ওনার কোনো করোনা উপসর্গ নেই। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছে দুই সপ্তাহের পরে রোগীর কোনো সিম্পটম না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোরই প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে ওনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।

খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাসায় ফেরার বিষয়টা প্রেডিক্ট করাটা খুব টাফ। ওনার পরীক্ষাগুলো সম্পন্ন হলে বোর্ড রিভিউ করবেন। তারপরে আমরা আশা করতে পারি খুব সহসাই ওনার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।

খালেদা জিয়া দীর্ঘ কয়েক বছর যাবৎ আর্থাটাইটিজ, ডায়াবেটিক, চোখের সমস্যায় ভুগছেন।

জাহিদ বলেন, আপনারা তো জানেন যে, ওনার অন্য অসুখ রয়েছে, অর্থাৎ রেউমেটেড আর্থরাইটিস, অ্যাপিলেট ডিভিশনের যে সিদ্ধান্ত মোতাবেক মেডিকেল বোর্ডের যে সুপারিশ ছিল- সিভিয়ার এসিটেন্স। সেই অসুখ তো ওনার আছেই। সেই রোগের চিকিৎসার জন্য তার আধুনিক চিকিৎসার প্রয়োজন, আধুনিক কেন্দ্রের প্রয়োজন। অর্থাৎ সি নিডস মডার্ন ট্রিটমেন্ট ইন এ ডেভেলপ সেন্টার। এই সুপারিশটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড করেছিল। সেটা যদি আমাদের করতে হয়- পরিবারের সদস্যরা অনেক দিন আগে সরকারের কাছে দরখাস্ত করেছেন- ওনাকে বিদেশে নিয়ে যাওয়া উচিত সুচিকিৎসার জন্য।

সংবাদ সম্মেলন ডা. মোহাম্মদ আল মামুনও উপস্থিত ছিলেন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল কিন্তু ফলাফল পজিটিভ আসে।

‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন খালেদা জিয়াসহ চারজন করোনা পজিটিভ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest