সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনাসাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

ভারতে মৃত্যু কিছুটা কমলেও সংক্রমণের রেকর্ড ভাঙল

বিদেশের খবর : ভারত যেন করোনা সংক্রমণের রেকর্ড ভাঙায় উন্মাদ হয়ে গেছে। গত কয়েকদিনের অবস্থা থেকে তেমনটাই মনে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছে। তবে আশার কথা হচ্ছে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছে তিন হাজার ৬৪৫ জন। অর্থাৎ একদিনের ব্যবধানের মৃতের সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। এ নিয়ে টানা ৯ দিন ধরে ভারতে নতুন সংক্রমণ তিন লাখের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমণ ১ কোটি ৮৭ লাখের বেশি।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ১৫৯ এবং মারা গেছে ৭৭১ জন। অপরদিকে কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬০৭ জন। এখন পর্যন্ত ওই রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন জানিয়েছেন, আগামী ৪ মে থেকে ৯ মে পর্যন্ত আরও কড়াকড়ি আরোপ করা হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২৪ এবং একই সময়ে মারা গেছে ২৭০ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর রেকর্ড হয়েছে। করোনা সংক্রমণে রাজধানী দিল্লির অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন সংক্রমণ ঘটেছে ২৪ হাজার ২৩৫। অপরদিকে একই সময়ে মারা গেছে ৩৯৫ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় একটি উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্ব এলাকায় ওই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে গিয়ে ইহুদি সম্প্রদায়ের লোকজন হতাহতের শিকার হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এটা মারাত্মক বিপর্যয়। নিহত এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন তিনি।

প্রতিবছর মেরন পর্বতে লাগ বি’ওমর উৎসবে বহু ইহুদি তীর্থযাত্রায় যায়। সেখানে রাভভর প্রার্থনা এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়।

জানা গেছে, ইহুদি সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত। গতকাল বৃহস্পতিবার রাতে মেরন পর্বতে প্রায় এক লাখ মানুষ জমায়েত হয়েছিল। আজ শুক্রবার সেখানে বহু মানুষ হাজির হওয়ার কথা ছিল।

কিন্তু এরই মধ্যে পদদলনের ঘটনা ঘটে। সে কারণে মেরন পর্বত থেকে সবাইকে চলে যেতে বলেছে পুলিশ।

প্রাথমিকভাবে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেরন পর্বতে একটি অবকাঠামো ভেঙে পড়ার জেরে হতাহতের ঘটনা ঘটেছে। পরে জানা যায়, এটি পদদলনের ঘটনা।

সূত্র: ডেইলি মেইল, দ্য টাইমস অব ইসরায়েল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদির পদত্যাগ চাওয়া পোস্ট আটকে ক্ষমা চেয়ে আবার চালু করলো ফেসবুক

বিদেশের খবর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তুলে চালু হওয়া হ্যাশট্যাগ দেওয়া কয়েক হাজার পোস্ট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নির্দেশে’ তারা এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ। তবে ‘ভুলবশত’ ওই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ভারতে করোনা সঙ্কট যে ভয়াবহ আকার ধারণ করেছে এবং তার প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপর্যয় নেমে এসেছে, তার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন সাধারণ মানুষের একটা বড় অংশ। ব্যর্থতার দায় নিয়ে মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে বলে দাবি তুলে নেটমাধ্যমে #রিজাইনমোদি লিখে পোস্ট করছেন তারা।

বুধবার সকাল থেকে টুইটার এবং ফেসবুকে অন্যতম জনপ্রিয় হ্যাশট্যাগ হিসেবে উঠে এসেছিল সেটি। বৃহস্পতিবার সকালেও টুইটারের হ্যাশট্যাগের তালিকায় শীর্ষে রয়েছে এই #রিজাইনমোদি।

কিন্তু বুধবার বেশ কিছুক্ষণের জন্য ফেসবুক ওই হ্যাশট্যাগ বন্ধ করে দেয়। #রিজাইনমোদি দিয়ে কিছু লেখা পোস্ট করতে গেলেই সেটি ‘ব্লক’ করে দেওয়া হয়েছে বলে বার্তা ভেসে ওঠে। শুধু তাই নয়, ওই হ্যাশট্যাগ দেওয়া সমস্ত পোস্টও সরিয়ে নেওয়া হয়।

বলা হয়, ওই হ্যাশট্যাগ ফেসবুকের নীতির পরিপন্থী। এর জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য ওই হ্যাশট্যাগ দেওয়া কোনো লেখা পড়া যাচ্ছিল না। অবশ্য শুধু ভারতের ক্ষেত্রেই ওই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রিটেনের মানুষ তা পড়তে পারছিলেন।

এ নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করলে ফেসবুকের বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। কেন্দ্রীয় সরকারের ‘নির্দেশে’ ফেসবুক কর্তৃপক্ষ তাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তারা। অনেকে ফেসবুক বয়কট করার ডাকও দেন। তার পরই প্রায় ঘণ্টা তিনেক পর ওই হ্যাশট্যাগ দেওয়া লেখা ফের নজরে আসতে শুরু করে।

এ নিয়ে প্রশ্নের মুখে পড়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ভুলবশত সাময়িকভাবে ওই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়েছিল। তবে তা ভারত সরকারের তরফে নির্দেশ এসেছিল বলে নয়। সেটি আবার চালু করে দিয়েছি আমরা।’

কিন্তু ফেসবুকের এই দাবিও টিকছে না অনেকের কাছেই। কারণ মহামারি পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয় বার মোদি সরকারের সমালোচনা করা হয়েছে এমন লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়া হল। এর আগে, কোভিড সঙ্কট সামাল দেওয়ায় সরকারি ব্যর্থতা নিয়ে মুখ খোলায় পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মালয় ঘটক, সাংসদ রেবানাথ রেড্ডি, অভিনেতা বিনীতকুমার সিংহ, চিত্র নির্মাতা বিনোদ কাপরি এবং অবিনাশ দাসের হ্যান্ডলের মতো একাধিক বিশিষ্ট মানুষের টুইট তুলে নেওয়া হয়।

এর আগে, গত ২২ এবং ২৩ এপ্রিল ওই টুইটগুলি নিষিদ্ধ করতে টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় কেন্দ্র। সেই মতো পদক্ষেপ করেন মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষ। আনন্দবাজারের প্রতিবেদন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোটগ্রহণ শেষে টানটান উত্তেজনা, পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়

বিদেশের খবর : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই টিভির পর্দায় ভাসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই টিভির পর্দায় ভাসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়ার জন্য দরকার ১৪৮টি আসন। সেই সংখ্যা কে পার করতে পারবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

পশ্চিমবঙ্গ রাজ্যে অষ্টম ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উঠে এসেছে নতুন নতুন তথ্য। বিভিন্ন সমীক্ষা মতে, কেউই এবারে ম্যাজিক ফিগারের পৌঁছানোর আসন পাচ্ছে না।

এরই মধ্যে প্রকাশিত সি ভোটারের সমীক্ষায় রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।

সিএনএক্স এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮টি আসন। জোট পেতে পারে ১১ থেজে ২১টি আসন।

টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। জোট পেতে পারে ১৯টি আসন।

ইটিজি রিসার্চ বলছে, বাংলায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৬টি আসন। বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫টি আসন। আর বাম দল পেতে পারে ১০ থেকে ১৫টি আসন।

পি মার্গ সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২টি আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২টি আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০টি আসন।

সিএনএনের সমীক্ষা মতে, তৃণমূল পেতে পারে ১৬২টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। জোট পেতে পারে ১৫টি আসন।

টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৪৩টি আসন। তৃণমূল পেতে পারে ১৩৩টি আসন। জোট পেতে পারে ১৬টি আসন।

সমীক্ষাগুলোতে দেখা গেছে, বেশিরভাগ সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে। সি ভোটারের মতে, পশ্চিমবঙ্গে তৃণমুল পেতে চলেছে ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে চলেছে ৩৯ শতাংশ ভোট। জোট পেতে চলেছে ১৫ শতাংশ ভোট। এবং অন্যান্যরা পেতে চলেছে চার শতাংশ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমীক্ষার যে ধারা তাতে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ কেউই ম্যাজিক ফিগার পার করে স্বস্তিদায়ক সংখ্যায় পৌঁছাতে পারেনি। সামান্য কিছু আসন বেশি সমীক্ষাগুলো দেখালেও ভোট ফলাফলে সেই সংখ্যা একটু উনিশ-বিশ হয়ে যাওয়া মানেই পা হড়কে যাওয়া।

এ ছাড়া ম্যাজিক ফিগারের উপরে উঠে বেশি সংখ্যায় আসন না পেলে সেক্ষেত্রে ঘোড়া কেনাবেচার সম্ভাবনা প্রকট হয়ে উঠতে পারে। ফলে রাজনৈতিক মহলের মতে, বাংলায় বুথ ফেরত সমীক্ষার ফলাফলের নিরিখে স্বস্তিদায়ক অবস্থান কেউই পাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর : করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (২ মে)। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ঈদের আগে তালিকাভুক্ত সকলের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরকারের সহায়তার এ অর্থ পৌঁছে যাবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবের ফলে জীবন রক্ষার্থে দেশের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এর ফলে নিম্নআয়ের শ্রমজীবি এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনাভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ কমে আসার প্রভাব থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ায় কার্যক্রম নেওয়া হয়েছে। গতবছর করোনা মহামারির কারণে যে সকল নিম্নআয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল তাদের সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। ৩৫ লাখ নিম্নআয়ের পরিবারকে পরিবার প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় চলমান করোনা মহামারিতে ওইসব নিম্নআয়ের পরিবারকে আবারও আড়াই হাজার টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আগামী রোববার প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

অতিদরিদ্র, কর্মহীন নিম্নআয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সে লক্ষ্যে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার নিম্নআয়ের লোকজন যাতে এ আর্থিক সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে যাতে কেবলমাত্র প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এ অর্থ পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মামলার আসামী কর্তৃক জীবন নাশের হুমকি

প্রেস বিজ্ঞপ্তি : মাত্র ২ শতক জমি ক্রয় করে ৪ শতক জোরপূর্বক দখলের উদ্দেশ্যে একাধিক মামলার আসামী আনিছুর কর্তৃক মারপিট, জীবন নাশের হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা কালিগঞ্জের পূর্বনলতা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে আব্দুর রশিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন ২০১২ সালে নলতা মৌজায় নলতা বাজারের দক্ষিণ পাশের্^ এস এ রেকর্ডীয় মালিক বিশ^নাথ সরকার, নিলু সরকার, কেদার সরকার ও হযরত আলীর কাছ থেকে ৮.৩৩ শতক জমি ক্রয় করি। একই দাগে নিলু সরকার ও কেদার সরকারের কাছ থেকে পশ্চিম নলতা গ্রামের মৃত এবিএম গোলাম মোস্তফার পুত্র আনিছুর রহমান দুই শত সম্পত্তি ক্রয় করেন। কিন্তু পর সম্পদ লোভী আনিছুর রহমান দুই শতক জমি ক্রয় করলেও জোরপূর্বক ৪শতক সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এটা নিয়ে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দেওয়া হলে পক্ষে কাগজপত্র দেখানোর কথা বললেই আনিছুর রহমান আর হাজির হননা। তিনিই অভিযোগ করে আবার কাগজপত্র দেখানোর কথা হলে এবং জমি মাপ জরিপে কথা হলে তিনি আসেন না। অথচ গত আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে গত ২৫ এপ্রিল ২০২১ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির হয়ে মিথ্যা, ভিত্তিহীন কাল্পনিক অভিযোগ উত্থাপন করে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে আনিছুর রহমান উল্লেখ করেছেন গুন্ডা ফজলুকে আমি পাঠিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আনিছুর নিজেই ফজলুকে ভাড়া সেখানে পাঠিয়েছিল এবং প্রচার দিতে বলেছিল আমি পাঠিয়েছি। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন আনিছুর মারপিট ও জমি-জমা সংক্রান্ত বিষয়ে একাধিক মামলার আসামী। বর্তমানে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় জি আর ১৩৪/১৯, জি আর ৬৫, ১৭ ও জি আর ২২/১৯ নং মামলা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলায় তিনি জেল খেটেছেন। সে কালিগঞ্জ উপজেলার শৈলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলেন। সেখানে একজন মহিলার সাথে বাজে আচরণ করায় এলাকাবাসীর আনিছুর রহমানের বিরুদ্ধে ঝাটা মিছিল করে তাকে ওই বিদ্যালয় থেকে বিতাড়িত করতে বাধ্য করে। এমনকি তার আপোন চাচাতো প্রতিবন্ধী ভাইয়ের সম্পত্তিও জোরপূর্বক দখল করে নিয়েছে। তাদের বাড়িতে আগুন দিয়ে জ¦ালিয়েও দিয়েছে। এছাড়া এলাকার একাধিক অসহায় মানুষের সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে।
আনিছুর রহমান নিজেই একজন মামলাবাজ ব্যক্তি। জোরপূর্বক সম্পত্তি দখল করতে নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। এব্যাপারে তিনি পর সম্পদ লোভী আনিছুরের কবল থেকে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং মিথ্যা হয়রানি থেকে পরিত্রান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে মুক্তিযোদ্ধাসহ আহত-৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কোমরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় মুজিবর রহমান (৭১) নামের এক মুক্তিযোদ্ধাসহ দুপক্ষের ৫জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে দেবহাটা উপজেলার কোমরপুরে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহতরা হলেন উত্তর কোমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, তার ছেলে জাহিদুল ইসলাম, প্রতিপক্ষ মৃত খোশ এলাহেন মোল্যার ছেলে আলহাজ্ব লুৎফর রহমান, তার ছেলে ময়নুদ্দীন ও ভাই সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান। আহতরা বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ও অপর পক্ষ আলহাজ্ব লুৎফর রহমানের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কাগজপত্রের বলে বিরোধপূর্ন ওই জমির মালিকানা দাবী করে বৃহষ্পতিবার সকালে জমিতে যান মুক্তিযোদ্ধা মুজিবর ও তার দুই ছেলে জাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর কবির। সেসময়ে প্রতিপক্ষ লুৎফর রহমান, তার ছেলে মঈনুদ্দীন ও ভাই সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের সাথে মারপিটের ঘটনা ঘটে। এতে দুপক্ষের ৫জন আহত হন। আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা মুজিবর ও তার ছেলে জাহিদুলের অবস্থা বেশি গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মারপিটে দুপক্ষই কমবেশি আহত হয়েছে বলে জানতে পেরেছি। আহতরা প্রত্যেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা চালু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দুটি উপজেলায় ক্ষুরা রোগের প্রাদুর্ভাবে খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা সেবা কার্যক্রম চালু করেছে তিনটি বেসরকারি প্রতিষ্ঠান। ইউএসএ আইডির অর্থায়নে এসিডিআই/ভোকা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইমপ্রুভ্ড নিউট্রিশন এক্টিভিটি, প্রাণ ডেইরি লিমিটেড ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে সাতক্ষীরা সদর ও তালার খামারীদের ক্ষুরা রোগের প্রাদুর্ভাবে খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে প্রাণী বীমা সেবা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দুই উপজেলা ৫০০ গরু নিয়ে কাজ শুরু করবে। ইতোমধ্যে এ বীমা কার্যক্রম খামারীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন।
এই বীমায় চুক্তিবন্ধ হলে প্রাণী চুরি বা হারিয়ে গেলে পঙ্গু হলে, অসুস্থ্যতা ও রোগের কারনে মারা গেলে বাজার মূল্য পর্যন্ত ক্ষতিপূরণের নিশ্চায়তা প্রদান করবে। এছাড়া ক্ষুরা রোগের কারনে সাতক্ষীরা অনেক গরুর মৃত্যু হওয়ায় এবং নতুন প্রকল্প হওয়ার কারণে ৮০ শতাংশ ভর্তূকি দেওয়া হবে। ৬ মাস বয়সের বাছুর থেকে শুরু এবং ৮ বছর বয়স পর্যন্ত প্রাণি এ বীমার আওতাভুক্ত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest