সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

টানা ৬ দিন পর ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস শুরু

আসাদুজ্জামান : টানা ৬ দিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার বিকাল ৫ টা থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পন্য খালাসের কাজ। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিষয়টি নিরসনের জন্য সিএন্ডএফ নেতাসহ বন্দর সংশ্লিষ্টরা আলোচনায় বসেন। আলোচনা ফলপ্রসু হলেও বন্দরের প্রশসনিক জটিলতার কারনে কিছুটা দেরীতে হলেও আবারও শুরু হয়েছে পন্য খালাসের কাজ।

এদিকে, ভারতে ঘোজাডাঙ্গা এলাকায় অপেক্ষামান দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা পন্যবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ব্যবসায়ীরা দু’বার লেবার বিল দিতে রাজী না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে এ অচল অবস্থার তৈরী হয়েছিল।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশসকের সাথে ফলপ্রসু আলোচনা হলেও বন্দরের প্রশসনিক জটিলতার কারনে পন্যখালাসে বিলম্ব হওয়ার পর অবশেষে বিকাল ৫টা থেকে শুরু হয়েছে সকল প্রকার পন্য খালাসের কাজ। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের দাবী মোতাবেক এখন থেকে লেবারবিল আলাদা করে ঠিকাদারের হাতে না দিয়ে সরকারের রাজস্ব দিয়ে ব্যসায়ীরা আলাদা লেবার নিয়ে পন্য খালাসের কাজ করতে পারবেন।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, গত কয়েক দিনের অচল অবস্থার কারনে রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি হয়েছে এ বন্দরে। স্বাভাবিক অবস্থায় এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার রাজস্ব আদায় হতো। তিনি আরো
জানান, শুক্রবার বাদে বাকী ৫ দিনে এ বন্দর থেকে সরকার প্রায় ৮ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য : ‘শিশু’ বক্তা রফিকুল ইসলাম আটক

অনলাইন ডেস্ক : রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত ‘শিশু’ বক্তা মাওলানা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোনা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু’ বক্তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেদিন মুক্তাঙ্গনে মোদিবিরোধী বিক্ষোভ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। ওই বিক্ষোভে যোগ দেন রফিকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হরিণের চামড়া উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোশালখালী গ্রাম থেকে বনকর্মীরা একটি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেছে। মঙ্গলবার  সকালে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন অফিসার আবু সাইদের নেতৃত্বে জনৈক আনছার মল্লিকের বাড়ি হতে ঐ চামড়া উদ্ধার হয়।
কদমতলা ষ্টেশন অফিসার আবু সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে চামড়া উদ্ধার করা হলেও শিকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। হরিণের চামড়াটি থানায় জমা দিয়ে বন আইনে মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে কোনো সময় গ্রেপ্তার মামুনুল হকসহ হেফাজতের উগ্রপন্থিরা

দেশের খবর : যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সংগঠনটির উগ্রপন্থি নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বায়তুল মোকাররমে তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠনটির নেতা-কর্মীদের সে দিনের অবস্থান, বর্তমান অবস্থান, ঘটনার সঙ্গে তারা কতটুকু জড়িত, কার কী ভূমিকা এসব বিষয়ে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে। শুধু মামুনুল হক নন, তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে বায়তুল মোকাররমে তাণ্ডবের নির্দেশদাতা ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক- এমন অভিযোগে মামলা হয়েছে। মামুনুল হককে এক নম্বর ও হুকুমের আসামি করে তাকেসহ সংগঠনটির ১৭ নেতার নামে পল্টন থানায় গত সোমবার রাতে মামলা করেন যুবলীগ নেতা খন্দকার আরিফ-উজ-জামান।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম মামলাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়কে আমলে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সৈয়দ নূরুল ইসলাম বলেন, সবকিছু পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের প্রমাণ মিলবে, তাদেরকেই গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। মামলার এজাহারে যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন হেফাজতে ইসলামের নেতা। আমরা দেখব কারা ম্যাসাকার করেছে, কারা সাংঘর্ষিক অবস্থার নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমরা খুঁজে বের করব। তাদের কোনো রাজনৈতিক পদ আমরা বিবেচনায় নেব না। আমরা শুধু তার অপরাধের ধরন ও মাত্রা দেখবো।

ডিসি বলেন, ‘মামলায় পেনাল কোড ও বিস্ফোরক আইনের কয়েকটি ধারায় ১৭ জন আসামি আছে, আমরা এখন তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।’

মামলার বাদী আরিফ-উজ-জামান বলেন, হেফাজতের নাশকতার বিরুদ্ধে সাধারণ মুসল্লিদের পক্ষে আমি এই মামলা করেছি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বায়তুল মোকাররমে মামুনুল হকের নির্দেশে ১৭ হেফাজত নেতার নেতৃত্বে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দা, ছোরা, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় আরিফ-উজ-জামান গুরুতর আহত হন।

এই ঘটনার পেছনে হেফাজতের সঙ্গে ‘জামায়াত-শিবির-বিএনপি জঙ্গি’ কর্মীদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এজাহারে হেফাজত ছাড়া অন্য কোনো দলের কারও নাম উল্লেখ করা হয়নি।

মামলার অপর আসামিরা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাবিব, যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, ব্রাহ্মণবাড়িয়ার নায়েবে আমির মাজেদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী, সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, টঙ্গীর সহ-সাংগঠনিক মাওলানা মাসুদুল করিম, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমী, প্রচার সম্পাদক মাওলানা যাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা ফয়সাল আহমেদ, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা মুশতাকুন্নবী, ছাত্র ও যুব সম্পাদক মাওলানা হাফেজ মো. জোবায়ের ও দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মো. তৈয়ব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে গত ৬ মার্চ বায়তুল মোকাররমে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। সেদিন জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসা একদল লোক ভারত ও মোদীবিরোধী নানা স্লোগান দিতে শুরু করলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের মারামারি বেধে যায়।

সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এ সময় মসজিদের উত্তর গেইটের সামনে রাস্তার পাশে দুটি মোটর সাইকেলে আগুন দেয় মোদীবিরোধীরা। পুলিশের দিকে বৃষ্টির মত ঢিল ছোড়ে তারা। সংঘর্ষের মধ্যে সাংবাদিক, পুলিশ, সাধারণ নাগরিকসহ অন্তত ৬০ জন আহত হন বলে পুলিশের ভাষ্য। ওই ঘটনায় ৫০০ থেকে ৬০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ আসামির বিরুদ্ধে পুলিশও একটি মামলা করে সেদিন রাতে।

বায়তুল মোকাররমের ঘটনার প্রতিবাদ জানিয়ে সেদিন চট্টগ্রামের হাটহাজারী থানাসহ সরকারি বেশকিছু প্রতিষ্ঠানে হামলা চালায় হেফাজতের নেতা-কর্মীরা। সেখানে পুলিশের গুলিতে মারা যায় চারজন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। সেখানে রেল স্টেশন, পানি উন্নয়ন বোর্ড, ডাক বাংলোয় আগুন ধরিয়ে দেয়। সেদিন একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সংঘর্ষ হয় পরের দিনও। ২৮ মার্চ হরতাল দেয় হেফাজতে ইসলাম। সেদিন আবারো নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জেলায় সংঘর্ষ হয়। তিন দিনের সংঘর্ষে ১৬ জন মারা যায়। তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হলেও সেখানে হেফাজতে ইসলামের কারো নাম উল্লেখ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষের নগ্ন ভিডিও ধারণ, সমালোচিত মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয় করেছেন তানজিয়া জামান মিথিলা। তারপর থেকেই সমালোচনা পিছু ছাড়ছে না তার। ভাইরাল হচ্ছে তার পুরনো ভিডিও ও সাক্ষাৎকারও।

মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর মিথিলার বয়স নিয়েও বিতর্ক চলছে ফেসবুকে। মিস ইউনিভার্সের নীতিমালায় সর্বনিম্ম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের নারীদের অংশগ্রহণের সুযোগের কথা বলা হলেও তার বয়স সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

সম্প্রতি ২০১৮ সালে দেওয়া মিথিলার এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে তানজিয়া জামান মিথিলার সঙ্গে আরেক মডেল সামিরা খান মাহি জানান, মজার ছলে ধারণকৃত সেই ভিডিওটি তারা ফেসবুকেও প্রকাশ করেছিলেন তারা। এই কাণ্ডকে হয়রানি হিসেবে তুলে ধরে ফেসবুকে অনেকে প্রতিবাদ জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে মিথিলা ও মাহি পুরুষ শৌচাগারে ঢুকে এক ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করেছেন। তারা জানান, মজার ছলে ভিডিওটি ধারণ করেছিলেন। সেটি আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন মডেল মাহি।

তাতে দেখা গেছে, ভিডিও ধারণ শেষে হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে আসছেন মিথিলা ও মাহি।

বিষয়টি ভালো চোখে নেয়নি নেটিজেনদের অনেকেই। মিথিলার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অনেকে। বিষয়টি এক প্রকার অপরাধ বলেও মনে করছেন কেউ কেউ।

এর আগে মিস ইউনিভার্স বাংলাদেশে আরেক প্রতিযোগী শান্তা পাল অভিযোগ তুলেছিলেন, মিথিলা নিয়ম মেনে অডিশনে অংশগ্রহণ করেননি।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় মারা গেলেন কিংবদন্তী শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি করোনাভাইরাসের সঙ্গে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে ইন্দ্রমোহন রাজবংশী মহাখালী ও মালিবাগের দুটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালবৈশাখী হতে পারে আজ

দেশের খবর : কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূবার্ভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোট ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দিতে ১০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

অর্থনীতির খবর : করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দেয়ার একটি উদ্যোগ নেয়া হয়েছিল চলতি বছরের শুরুতে। কথা ছিল ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান (এমএফআই) বা বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মাধ্যমে ৪ শতাংশ সুদে এ ঋণ দেয়া হবে। এজন্য ১০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণার কথাও বলা হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চাইলে তারা সাফ জানিয়ে দেয়, বাজেট থেকে এ অর্থ দেয়া সম্ভব না। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় প্যাকেজটি বাস্তবায়নের উদ্যোগ। এমন পরিস্থিতিতে গত মাসে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্যাকেজের আওতায় ১০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা।

গত ১৫ মার্চ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এ প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি খসড়া নীতিমালা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা বণিক বার্তাকে জানান, তারা বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালাটি চূড়ান্ত করে গত ৩১ মার্চ অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন। অর্থ বিভাগ এটিতে অনুমোদন দিলেই বাংলাদেশ ব্যাংক এ প্রণোদনা প্যাকেজটি প্রজ্ঞাপন আকারে জারি করবে।

বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালায় বলা হয়েছে, প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, দ্রুত দারিদ্র্য নিরসন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ক্ষেত্রে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এনজিওগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থায়নসহ বিভিন্ন সামাজিক সেবা দিচ্ছে, যা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ। ক্ষুদ্রঋণের গ্রাহকের পাশাপাশি নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গ্রামীণ অর্থনীতিতে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের উদ্যোক্তাদের অর্থায়নের চাহিদা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংযোগের মাধ্যমে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সরবরাহ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

১০ হাজার কোটি টাকার এ প্যাকেজ থেকে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করবে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়া যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এ স্কিমের আওতায় অর্থায়নকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যোগ্য বিবেচিত হবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া অর্থ এনজিওগুলো বিতরণ করবে। তবে এক্ষেত্রে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থার সনদপ্রাপ্ত যে এনজিওগুলো আছে তারাই কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে। তাই এনজিওগুলোকে অর্থায়নে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি করতে হবে।

খসড়া নীতিমালায় বলা হয়, এনজিওগুলো গ্রাহকদের সর্বোচ্চ বার্ষিক ৮ শতাংশ সুদে ঋণ দেবে। এর মধ্যে গ্রাহক পরিশোধ করবে ৪ শতাংশ। বাকি ৪ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এনজিওগুলোকে অর্থায়নের বিপরীতে কোনো সুদ বা সার্ভিস চার্জ আদায় করতে পারবে না। তবে সরকার তাদের ১ শতাংশ হারে সুদ ভর্তুকি দেবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়নের বিপরীতে বাংলাদেশ ব্যাংকও কোনো সুদ বা সার্ভিস চার্জ আদায় করবে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককেও সরকার শূন্য দশমিক ৫ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে।

এ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের মেয়াদ গ্রাহকের ব্যবসার ধরন ও টার্নওভার অনুযায়ী নির্ধারণ করা হবে। তবে গ্রাহক পর্যায়ে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ হবে দুই বছর। গ্রাহক পর্যায়ে ঋণের পরিমাণের ক্ষেত্রে বলা হয়, কুটির শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের পরিমাণ হবে ১০ লাখ টাকা, মাইক্রো শিল্পের ক্ষেত্রে ৩০ লাখ ও ক্ষুদ্র শিল্প বা ব্যবসায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা। কোনো গ্রাহক কেবল এ তিনটির একটি শ্রেণীতে ঋণ সুবিধা পাবেন। গ্রুপভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানও এ প্যাকেজ থেকে ঋণ নিতে পারবে। গ্রুপভিত্তিক অর্থায়নের ক্ষেত্রে গ্রুপের সদস্য সংখ্যা হবে ন্যূনতম পাঁচজন।

গ্রাহক পর্যায়ে প্যাকেজের ৪০ শতাংশ ট্রেডিং খাতে ও ৬০ শতাংশ উৎপাদন ও সেবা খাতে বিতরণ করতে হবে। নির্বাচিত গ্রাহকদের কাছ থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ভর্তি ফি, পাস বই, ঋণ ফরম ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামার খরচ ছাড়া ঋণের বিপরীতে অন্য কোনো চার্জ আদায় করতে পারবে না।

খসড়ায় আরো বলা হয়, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থার ইস্যু করা আর্থিক সক্ষমতা বিষয়ক প্রত্যয়নপত্রের ভিত্তিতে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো বা এনজিওগুলো তাদের বিদ্যমান ঋণ বা বিনিয়োগ স্থিতির সর্বোচ্চ ১০ শতাংশের সমপরিমাণ অর্থ এ প্যাকেজের আওতায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নিতে পারবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র প্রদানের অনুরোধের তিন কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা এনজিওর ঋণ প্রাপ্তির সক্ষমতা বিষয়ক প্রত্যয়নপত্র সরবরাহ করবে। প্রত্যয়নপত্র দেয়ার ক্ষেত্রে এমআরএ এনজিওগুলোর দায় (সঞ্চয়, গৃহীত কার্য) ও সম্পদের (ঋণ বা বিনিয়োগ স্থিতি) অনুপাত, সার্ভিস চার্জ আয় ও বেতন-ভাতার অনুপাত, ব্যাংক ও অন্যান্য উৎস থেকে গৃহীত ঋণ নিয়মিত ফেরত প্রদান ও মোট উদ্বৃত্ত তহবিলের ১০ শতাংশ দ্বারা সংরক্ষিত তহবিল গঠনের বিষয়গুলো বিবেচনা করবে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থনীতি পুনরুদ্ধারে গত বছর ২৩টি প্যাকেজের মাধ্যমে ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার ঋণ, নগদ অর্থ ও খাদ্যসহায়তার ঘোষণা করেছিল সরকার। এর মধ্যে মাইক্রো ও কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের খাতে চলতি মূলধন দেয়ার জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা। গত বছরের ১৩ এপ্রিল শুরু হওয়া এ প্যাকেজ থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪১৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বাকি আছে ৭ হাজার ৫৮৩ কোটি টাকা। দেশের ৭৬টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ৯ শতাংশ সুদে এ ঋণ দিচ্ছে। এক্ষেত্রে গ্রাহককে সুদ দিতে হবে ৪ শতাংশ আরা বাকি ৫ শতাংশ সরকার সুদ ভর্তুকি হিসেবে দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest