সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

মামুনুলের রিসোর্ট-কাণ্ড লাইভ করা সাংবাদিকের বাড়িতে হামলা-মারধর

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট-কাণ্ডের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছেন সংগঠনটির কর্মীরা। এ সময় ওই সাংবাদিককে পিটিয়ে আহত করার পাশাপাশি তার ঘরের আসবাব ভাঙচুর করা হয়েছে। সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ভান্টি চর এলাকায় সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক হাবিবুর রহমান ‘চ্যানেল এস’ নামের একটি বেসরকারি সংবাদমাধ্যমের সোনারগাঁ প্রতিনিধি। তাকে আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল আমার বড় ভাই হাবিব। রাত সাড়ে ৯টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে গেছে হাবিবকে।

তিনি আরো বলেন, মামুনুল হকের বাহিনী কয়েক দফায় লাঠি দিয়ে পিটিয়েছে আমার ভাইকে। মারধর করে তার দাঁত ভেঙে ফেলেছে। তাদের কাছ থেকে ভাইকে বাঁচাতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিই। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের কাছ থেকে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেফাজতের নেতা-কর্মীরা হাবিবকে মারধর করে ঘরের বাইরে নিয়ে আসেন। এরপর ফেসবুকে ক্ষমা চাইতে বলেন মামুনুলের কাছে। তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, হুজুরের (মামুনুল হক) কাছে মাফ চাইতে হবে, হুজুর যাতে আপনাকে ক্ষমা করে দেয় এ জন্য।

আরেকজন বলছেন, আপনি বলবেন, “হুজুরের (মামুনুল হক) কাছে আমি ক্ষমা চাই। সাংবাদিক হিসেবে সেখানে গিয়ে ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন।”

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত সাংবাদিক হাবিবুর রহমান বলেন, মামুনুল অনুসারীরা শনিবার থেকেই আমাকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। তাদের ভয়ে আমি শনিবার থেকেই ঘরবন্দি। গতকাল শতাধিক হেফাজতকর্মী বাড়িতে হামলা চালালে আমি সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতা চাই। পুলিশ পৌঁছানোর পূর্বেই তারা আমাকে মারধর করে। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক খন্দকার তবিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারীকে নিয়ে গিয়ে অবরুদ্ধ হন মামুনুল হক। কয়েক ঘণ্টার হাঙ্গামার পর হামলা চালিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে হেফাজতে ইসলামের কর্মীরা। মামুনুল দাবি করতে থাকেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তারা বিয়ে করেছেন। তবে মামুনুল তার কথিত দ্বিতীয় স্ত্রী ও তার বাবার যে নাম বলেছেন, বাড়ি যেখানে বলেছেন, তার সঙ্গে সেই মেয়ের বক্তব্যের মিল নেই।

মামুনুল দাবি করেন, তার স্ত্রীর নাম আমেনা তাইয়্যেবা। শ্বশুরের নাম জাহিদুল ইসলাম। বাড়ি খুলনায়। তবে মেয়ে জানান, তার নাম জান্নাত আরা ঝর্ণা। বাবা ওলিয়র রহমান। বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার কামারগাঁও গ্রামে।

এর মধ্যে মামুনুলের আসল স্ত্রীর সঙ্গে তার, স্ত্রীর সঙ্গে মামুনুলের বোনের আর ঝর্ণার সঙ্গে হেফাজত নেতার মোবাইল কথোপকথন হিসেবে তিনটি অডিও রেকর্ড ফাঁস হয়। এগুলো বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রকাশ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বয়ফ্রেন্ড ভিকির পর করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবির শেয়ার করে নায়িকা নিজেই এ তথ্য জানিয়েছেন।

ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম পোস্ট লিখেছেন, ‘আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি। হোম কোয়ারান্টিনে নিজেকে দ্রুত আইসোলেশনে রেখেছি। চিকিৎসকদের পরামর্শে সব রকম নিয়ম পালন করে চলছি। আমার সংস্পর্শে আসা প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন।

সাবধানে থাকুন সবাই। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।’

একদিন আগেই খবর আগে ক্যাটরিনার চর্চিত বয়ফ্রেন্ড ভিকি কৌশলের কোভিড ১৯ পজিটিভ। মঙ্গলবারই এল ক্যাটের অসুস্থতার খবর। অন্যদিকে, ক্যাটরিনার ‘সূর্যবংশী’ ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমারও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশঙ্কা প্রকাশ করেছেন, লকডাউনের সময় স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি বলেন, ২ হাজারের জায়গায় যদি ৫০ হাজার মানুষ সংক্রমিত হয়ে যায় তাহলে সরকারের পক্ষে সেটির সংকুলান করা সম্ভব হবে না।

মঙ্গলবার (৬ এপ্রিল) মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভবনকে কোভিড-১৯ চিকিৎসার জন্য ১ হাজার ২০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২ হাজার ৫০০ শয্যা দ্বিগুণ করে ৫ হাজার করা হয়েছে। শিগগিরই আরো ১ হাজার ২০০ শয্যা যোগ হবে। এছাড়া বেসরকারি হাসপাতালে ১ হাজার শয্যা আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় বিষয় আমরা ৫ হাজার বেড করলাম। এরপরে তো আর এক ইঞ্চি জায়গাও নাই যেখানে আপনি আরেকটা বেড রাখতে পারবেন। তখন বেডটা কোথায় দিবো? আপনাদের বাড়ি-ঘরে তো বেড নিয়া গেলে হবে না।’

তিনি বলেন, সংক্রমণ কমানোর কোনো বিকল্প নেই, যাতে রোগী না বাড়ে।

তিনি প্রশ্ন তোলেন, ‘রোগী যদি আজকে ১০ হাজার হয়ে যায়, ২০ হাজার হয়ে যায়, কোথায় নিবেন? কোথায় চিকিৎসা করবেন? ডাক্তার কোথা থেকে পাবো? বেড বাড়ালাম, নার্স কোথা থেকে পাবো? এটা তো সম্ভব নয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকে লকডাউন মানতে চাচ্ছে না। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দোকানদাররা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

তিনি বলেন, জনগণের মঙ্গলের জন্যই লকডাউন এবং ১৮-দফা নির্দেশনা দেয়া হয়েছে।

‘আমরা যদি সংক্রমণ কমাতে চাই এবং মৃত্যু কমাতে চাই তাহলে লকডাউনের বিধিবিধান মানতে হবে। ১৮-দফা নির্দেশনা মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।’

তিনি বলেন, সংক্রমণ কমানোর জন্য সরকার সব ধরনের চেষ্টা করছে এবং চেষ্টার কোনো ত্রুটি নেই।

ঢাকাসহ সারাদেশে ২ হাজার হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং অক্সিজেন কনসেনট্রেটর দেয়া হয়েছে। তিনি দাবি করেন, এ ব্যবস্থা আইসিইউ’র মতো কাজ করে। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে ‘জঙ্গি’ বলে তোপের মুখে তসলিমা

অনলাইন ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন লেখিকা তসলিমা নাসরিন। এবার ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

মঈনকে জঙ্গিবাদের জড়ানোর কথা বলেছেন তিনি। তসলিমার এই মন্তব্য নিয়ে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

টুইটারে বিতর্কিত এই লেখিকা লিখেছেন, ‘মঈন আলী যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’

তসলিমার এই মন্তব্য রীতিমতো ট্রোলের শিকার হচ্ছে। অনেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইংল্যান্ডের মঈন আলীর সতীর্থ জোফ্রে আর্চার তো তসলিমাকে এক হাত নিয়েছেন। তিনি পাল্টা টুইট করে লিখেছেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠির আছেন’।

দুইদিন আগে মঈন আলী তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই দাবি জানিয়েছিলেন। তার ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মইন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়।

বিষয়টি সেখানেই মিটে যায়।তবে তসলিমা নাসরিন হঠাৎ করেই সেখানে খোঁচা দিতে গিয়ে উল্টে নিজেই ট্রোলের শিকার হলেন।

টুইটারে একজন তসলিমা নাসরিনকে নিয়ে লিখেছেন, ‘তসলিমা নাসরিনের নামটি যদি মুসলিম না হত, তবে তিনি নিশ্চিত ভাবে আরএসএসে যোগ দিতেন।’ কেউ বিদ্রুপের ছলে তার সমালোচনা করছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মহিলা মেম্বরকে মারপিটের ঘটনায় আ’লীগ নেতা বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: ধুলিহরে মহিলা মেম্বরকে মারপিটের পরদিন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত রবিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাছারী পাড়া এলাকার মৃত. শেখ আনোয়ার হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা শেখ বোরহান উদ্দীন (৫০) মহিলা মেম্বর রাবেয়া সুলতানাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় মারপিটে করে। এসময় তার ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা জোর পূর্বক নিয়ে নেয়। এসময় বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ক্ষতিসাধন করে। তাকে শ্লীলতাহানী ঘটায় ও বিভিন্ন হুমকি প্রদানও করা হয়। পরে মহিলা মেম্বর রাবেয়া সুলতানা বাদী হয়ে ওইদিনই সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এ ঘটনায় মহিলা মেম্বর বাদী হয়ে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে এজাহার জমা দিলে পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে পরবর্তীতে মামলা করে। যার মামলা নং- ১৬, তারিখ- ০৫/০৪/২০২১। এদিকে, আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলার ঘটনা জানাজানি হওয়ার পর ধুলিহরের সংখ্যালঘু পরিবারসহ ভূক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুপরিবারের সদস্য ব্রক্ষরাজপুরের বিরেন পালের ছেলে সুজন পাল, তেতুলডাঙ্গার দিলীপ সহ বিভিন্ন ব্যক্তিদের মারপিট সহ একাধিক অভিযোগ আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিমখানা ব্যতীত সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক : এতিমখানা ছাড়া কওমি মাদ্রাসাসহ সব মাদ্রাসা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। ইতোপূর্বে সরকার ২২ মে পর্যন্ত দেশের সব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

‘কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে মর্মে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।’

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হলো জানিয়ে বলা হয়, এটা অবিলম্বে কার্যকর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় লকডাউন অমান্য করায় ৩৮টি মামলা, ৭০ হাজার টাকা জরিমানা

হাসান আলী বাচ্চু : করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে যত্রতত্র ঘোরাফেরা ও দোকান-পাট খোলা রাখার দ্বায়ে তিন দিনে ৩৮ টি মামলা ও ৭০ হাজার ৬০০শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারনে সীমিত পরিসরে দোকান-পাট খোলা ও যত্রতত্র ঘোরাফেরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে এ অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ও সহকারী কমিশনার (ভুমি) এস এম তারেক সুলতান।

অভিযানে গত রবিবার ১০টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা,গত সোমবার ১৮ টি মামলা ও ২৫ হাজার ১০০ টাকা জরিমানা ও মঙ্গলবার টি মামলা ১০টি ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ,স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেডিকেলে ভর্তি পরীক্ষায় তালা সরকারি কলেজের ৪ শিক্ষার্থীর সাফল্য

তালা প্রতিনিধি : মেডিকেল ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান- তালা সরকারি কলেজ। ২০২০ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় অত্র কলেজের ৪জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ জানান,২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের ১৮২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের উত্তীর্ন ৩৬জন শিক্ষার্থী মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহন করে। রোববার রাতে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অত্র কলেজের মেধাবী শিক্ষার্থী তালা উপজেলার নাংলা গ্রামের ছায়ফুর রহমান’র কন্যা ফাতেমা-তুজ-জোহুরা রাজশাহী মেডিকেল কলেজে, একই উপজেলার ফতেপুর গ্রামের জুলফিকার আলী আকুঞ্জী’র ছেলে মো. হাসিবুর রহমান রংপুর মেডিকেল কলেজে, হাজরাকাঠি গ্রামের মো. লিয়াকত আলী’র ছেলে মো. ইমরান হোসেন ইমন খুলনা মেডিকেল কলেজে এবং ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা গ্রামের প্রভাষ চন্দ্র সানা’র ছেলে সজল কুমার সানা দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে।

অভাবনীয় এই ফলাফলের পর থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দঘধন পরিবেশ ছড়িয়ে পড়ে।শুধু মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং সহ দেশের নাম করা একাধিক বিশ্ববিদ্যালয়ে এখানকার শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও ভর্তির সুযোগ পাবে বলে- সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল কলেজের এই সাফল্য অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখা সহ কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest