সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

মামুনুলসহ হেফাজতের ১৭ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশে হামলা ও তাণ্ডব চালানোর নির্দেশদাতা হিসেবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় আরিফ-উজ-জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে গতকার সোমবার রাত পৌনে ১০টার দিকে এই মামলা করেন। মামলা নম্বর আট।

জানা গেছে, মামলার বাদী আরিফ-উজ-জামান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সোমবার দিবাগত রাতে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সারা দেশে নাশকতা, তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা বলা হয়েছে। সেখানে জামায়াত-শিবির-বিএনপির লোকজনদেরও অভিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, মামলায় বঙ্গবন্ধুকে অবমাননা, সংবিধান লঙ্ঘন ও সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।

ওসি জানান, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুরান ঢাকার এক বাসিন্দা বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় হেফাজতে ইসলামের আসামিরা হলেন মাওলানা মামুনুল হক (যুগ্ম মহাসচিব), মাওলানা ফলায়েদ আল হাবিব (যুগ্ম মহাসচিব), মাওলানা লোকমান হাকিম (যুগ্ম মহাসচিব), নাসির উদ্দিন মনির (যুগ্ম মহাসিচব), মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (নায়েবে আমির), মাওলানা নুরুল ইসলাম জেহাদী (মাথজান, ঢাকা), মাজেদুর রহমান (নায়েবে আমির, ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা হাবিবুর রহমান (লালবাগ, ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জসিম উদ্দিন (সহকারী মহাসচিব, লালবাগ), মাওলানা মাসুদুল করিম (টঙ্গী, সহসাংগঠনিক), মুফতি মনির হোসাইন কাশেমী (অর্থ সম্পাদক), মাওলানা যাকারিয়া নোমান ফয়েজী (প্রচার সম্পাদক), মাওলানা ফয়সাল আহমেদ (মোহাম্মদপুর, ঢাকা), মাওলানা মুশতাকুন্নবী (সহকারী দাওয়াহ সম্পাদক), মাওলানা হাফেজ মো. জোবারের (ছাত্র ও যুব সম্পাদক) ও মাওলানা হাফেজ মো. তৈয়ব (দপ্তর সম্পাদক)।

মামলার এজাহারে বাদী আরিফ-উজ-জামান বলেন, গত ২৬ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আমি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়তে যাই। ফরজ নামাজ শেষে মসজিদের ভেতর কিছু উচ্ছৃঙ্খল, ধর্মান্ধ ব্যক্তিকে জুতা প্রদর্শনসহ বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দেখি। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাইরে উত্তর গেটের সিঁড়িতে কয়েক হাজার জামায়াত-শিবির, বিএনপি, হেফাজতের উগ্র মৌলবাদী ব্যক্তিদের উচ্ছৃঙ্খল জমায়েত দেখতে পাই।

আরিফ-উজ-জামান বলেন, তাদের স্লোগান ও কথোপকথন থেকে জানতে পারি যে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শীর্ষ স্থানীয় জামায়াত-শিবির, বিএনপি, হেফাজতের নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করতে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করে।

এজাহারে বলা হয়েছে, তারা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দা, ছুরি, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, বাঁশ, গজারি লাঠি, শাবল ও রিভলবার, পাইপগানসহ অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মুসল্লিদের ওপর হামলা করে।

আরিফ-উজ-জামান অভিযোগ করেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের নির্দেশে মাওলানা জুনায়েদ আল হাবিব তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। পরে তিনি আমার ডান হাঁটু পিটিয়ে জখম করেন। এ সময় আমি মাটিতে পড়ে গেলে মাওলানা লোকমান হাকিম ও নাসির উদ্দিন মনির তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া তাঁর হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে আমার মাথার পেছনে আঘাত করেন। পরে নুরুল ইসলাম জিহাদী বাঁশের লাঠি দিয়ে বাম বাহুতে পেটান।

স্থানীয় জনতার শক্ত প্রতিরোধের কারণে হেফাজতের নেতাকর্মীরা পিছু হটে এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। বায়তুল মোকাররম মসজিদের আশপাশের দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। আসামিরা বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বিক্রির সময় ৩০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল আলিম। সে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের মোফাজ্জেল সরদারের ছেলে।
দেবহাটা থানার উপপরিদর্শক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের রামনাথপুর নামকস্থানে মাদক বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেখানে বিক্রির সময় ২৫ পুরিয়া গাজাসহ আব্দুল আলিমকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। ২৫ পুরিয়া গাজার ওজন ২৫ গ্রাম। এ ঘটনায় তিনি বাদি হয়ে আব্দুল আলিমের নরাম উল্লেখ করে মাদক আইনে সোমবার থানায় একটি মামলা(৫) দায়ের করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন : মোবাইল কোর্টে জরিমানা

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল্লার পরিবহন ও স্থানীয় রুটে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চলছে মাহিন্দ্রা, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যানসহ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার। এছাড়া দোকান-পাট সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে কাঁচা বাজারের মধ্যে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেননা। তাছাড়া মাস্ক পরিধানে অনেকেরই অনীহা রয়েছে। তবে লকডাউন সফল করতে দুপুর বারোটার দিকে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।
এদিকে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালনসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের বিভিন্ন শপিংমল ও সড়কে দূরপাল্লার গনপরিবহনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি নীতিমালা অমান্য করায় জেলার ৭টি উপজেলায় মোট ১২ টি মোবাইল কোর্টের অভিযানে ৭০ টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টে কঠোর শাস্তি প্রদান করা হবে। তিনি আরও জানান, করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে জেলার তিনটি সীমান্তবর্তী পয়েন্টে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৭৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হলেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের আর মোট মৃত্যু হলো ৯,৩১৮ জনের।

আগেরদিনও বাংলাদেশে ৭,০৮৭ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল আর মৃত্যু হয়েছিল ৫৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের হার ২৩.৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৩২ জন আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্ষয় হাসপাতালে, করোনায় শুটিং সেট থেকে আক্রান্ত ৪৫ জন

বিনোদন ডেস্ক : ‘রাম সেতু’ সিনেমার শুটিংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার৷ তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন৷ তার আক্রান্ত হওয়ার খবরের একদিন পরই ভয়াবহ খবর পেলো বলিউড৷

আতঙ্ক ছড়িয়েছে ‘রাম সেতু’ ছবির সেট থেকে। একা অক্ষয় কুমার নন, ছবির আরও ৪৫ জন কলাকুশলী করোনায় আক্রান্ত।

আজ সোমবার (৫ এপ্রিল) মুম্বাইয়ের অন্যত্র ছবির শুটিংয়ের কথা ছিল। তার জন্য ইউনিটের বাকি ১০০ জনের কোভিড পরীক্ষা হয়। সূত্রের খবর, তাদের মধ্যে ৪৫ জনই পজিটিভ। খবর প্রকাশ্যে আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে ‘রাম সেতু’ ছবির কাজ।

ক্রমশ সংক্রমণের সংখ্যা বাড়ায় ফের ভাঁজ বলিউডের কপালে। আবারও কি লকডাউনের পথে হাঁটতে হবে? প্রশ্ন উঠেছে টিনসেল টাউনের অন্দরে।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি বলিউডের এক সংবাধমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, ‘বিষয়টি সত্যিই আতঙ্কের এবং দুর্ভাগ্যজনক। অক্ষয় কুমার ছাড়াও এক সঙ্গে এত জনের সংক্রমণ আতঙ্ক তৈরি করেছে বলিউডে৷ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছি ‘

জানা গেছে, আক্রান্তদের বেশির ভাগই জুনিয়র শিল্পী। অক্ষয় কুমারের টিমেরও কয়েক জন আক্রান্ত। ইতিমধ্যেই সবার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। আলাদা চিকিৎসা চলছে মুখ্য অভিনেতার।

এদিকে রোববার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অক্ষয় নিজেই৷ এরপর তিনি জানান, সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজে সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি ভাল আছি। কিন্তু সাবধানতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব দ্রুত বাড়ি ফিরব বলে আশা রাখছি’।

অক্ষয় কুমার ছাড়াও অভিষেক শর্মার ‘রাম সেতু’তে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪২ (২০২১ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অন্তত ২৬ জন নিহত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং নৌ বাহিনীর ডুবুরি দল। এরই মধ্যে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করে উদ্ধার করা হচ্ছে।

নদীর দুপাড়ে স্বজনদের খোঁজে অপেক্ষায় রয়েছে বহু মানুষ। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

গতকাল রবিবার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো লঞ্চটি। সৈয়দপুর কয়লাঘাট এলাকায় ধাক্কা দেয় লাইটার জাহাজ এস কে থ্রি। এতে ডুবে যায় লঞ্চটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে ভারত যাচ্ছেন মুস্তাফিজ

খেলার খবর : নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ক্রিকেটাররা।
দলের অন্য ক্রিকেটাররা দেশে ফিরে নিজ নিজ গন্তব্যে রওনা দিলেও বিমানবন্দর থেকে বের হননি মুস্তাফিজুর রহমান। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়ার তাড়া থাকার কারণেই বিমানবন্দর থেকে বের হননি এই ক্রিকেটার। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামবেন তিনি। ইতোমধ্যে রয়্যালসের অন্যান্য ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিলেও নিউজিল্যান্ড সিরিজের জন্য দেরিতে যাচ্ছেন কাটার মাস্টার। করোনা প্রটোকল মানার কারণেই তাই বিমানবন্দর থেকে বের হননি তিনি।

এ প্রসঙ্গে বিসিবি বিমান বন্দর সমন্বয়ক ওয়াসিম খান বলেন, ‘কোভিড প্রোটোকলের কারণে মুস্তাফিজ বের হয়নি। সে এয়ারপোর্টের ভেতরেই আছে। বিকেলে সে সরাসরি কলকাতা, সেখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা করবে।’

ভারতে পৌঁছে মুস্তাফিজকে সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর সব ঠিকঠাক থাকলে এবং করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। রাজস্থান রয়্যালস এবারের আসরের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মুস্তাফিজকে তাই প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই পাচ্ছে না তাঁর দল। দেড় মাসের নিউজিল্যান্ড সফর শেষে ফেরা ক্রিকেটারদের বহরের সঙ্গে ছিলেন না তামিম ইকবাল ও হাসান মাহমুদ। ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন তাঁরা। বাকি সবাই ফিরেছেন একই ফ্লাইটে। নিউজিল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে সরাসরি আইপিএল খেলতে ভারত চলে যাবার কথা ছিল মুস্তাফিজুরের। তবে দলের সঙ্গে একই ফ্লাইটে ফিরলেন তিনি।

সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারের আইপিএল মাতাবেন বাঁহাতি এই পেসার। সাকিব ফিরেছেন নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। আর এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মুস্তাফিজ খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest